অ্যাব্নি ক্রিয়া
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (মার্চ ২০১০) |
সাদা আলোর সংযোজনের ফলে রঙিন আলোর সম্পৃক্তি (saturation) কমে গিয়ে তার রঙের (hue) যে সরণ ঘটে, তাকে আলোকবিজ্ঞানে অ্যাবনি ক্রিয়া (ইংরেজি ভাষায়: Abney effect) বলা হয়।
এ সংক্রান্ত বিধিটি অ্যাবনি বিধি (Abney law) নামে পরিচিত। এই বিধি অনুসারে সাদা আলোর সংযোজনের ফলে রঙিন আলোর রঙের যে সরণ ঘটে, এবং যদি রঙিন আলোর তরঙ্গদৈর্ঘ্য ৫৭০ ন্যানোমিটারের কম হয়, তবে এই সরণ আলোক বর্ণালীর লাল প্রান্তের দিকে হবে; আর যদি তরঙ্গদৈর্ঘ্য ৫৭০ ন্যানোমিটারের বেশি হয়, তবে এই সরণ বর্ণালীর নীল প্রান্তের দিকে হবে।
| এই পদার্থবিজ্ঞান-সম্পর্কিত বিষয়ক নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |