অ্যাবালোন
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (মার্চ ২০১০) |
অ্যাবালোন শামুক জাতীয় একটি প্রাণী। পূর্ব এশীয় অঞ্চলে খাবার হিসেবে এর প্রচলন আছে। এটি Haliotidae গোত্রের একমাত্র গণ Haliotis এর সদস্য। এসব মোলাস্কা Ear shell, Ormer বা Paua নামেও পরিচিত।
শীতপ্রধান অঞ্চলে এবং গ্রীস্মমন্ডলের সব সাগরে অ্যাবালোনের প্রজাতিগুলো ব্যপকভাবে বিস্তৃত। এবালোন সাধারণত রাতের বেলা সক্রিয় হয়ে উঠে। এদের প্রধান খাদ্য শৈবাল। এদের খোলক চ্যাপটা, ভিতরে প্রশস্ত, প্যাঁচ কম এবং দেখতে কানের মত। এদের খোলকে এক সারি ছোট ছোট ছিদ্র থাকে। এসব ছিদ্রের মাধ্যমে ম্যান্টল গহবর থেকে পানি সরাসরি বাইরে বের করে দেয়। অ্যাবালোনের দেহের অনাবৃত অংশ সাধারণত কালো, সবুজ এবং বাদামী রঙের হয়ে থাকে। এদের লার্ভা সমুদ্রের পানির উপরিভাগে স্বচ্ছন্দে ভেসে বেড়ায় এবং প্রায় দুইদিন প্ল্যাংকটনের মধ্যে মুক্তভাবে সাঁতার কাটে। পরে সমুদ্রের মাঝে আশ্রয় পূর্ণবয়স্ক শামুকে পরিণত হয়।