অ্যাপোলো ১৩

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

অ্যাপোলো ১৩
অভিযানের প্রতীক
Apollo 13-insignia.png
অভিযানের পরিসংখ্যান[১]
অভিযানের নাম: অ্যাপোলো ১৩
পরিচালনা মডিউল: সিএম-১০৯
সার্ভিস মডিউল: এসএম-১০৯
চান্দ্র মডিউল: এলএম-৭
বুস্টার: স্যাটার্ন ৫ এসএ-৫০৮
কল সাইন: পরিচালনা মডিউল:
অডিসি
চান্দ্র মডিউল:
অ্যাকুয়ারিয়াস
ক্রু সংখ্যা:
উৎক্ষেপণ প্যাড: কেনেডি স্পেস সেন্টার, ফ্লোরিডা
উৎক্ষেপণ কমপ্লেক্স ৩৯এ
উৎক্ষেপণ: ১১ই এপ্রিল, ১৯৭০
১৯:১৩:০০ ইউটিসি
চন্দ্রে অবতরণ: নভোযানে বিস্ফোরণের কারণে বাতিলকৃত
অবতরণ: ১৭ই এপ্রিল, ১৯৭০
১৮:০৭:৪১ ইউটিসি
21°38′24 S°165′21
সময়কাল: ৫ দিন/২২:৫৪:৪১
চান্দ্র কক্ষ পরিভ্রমণ সংখ্যা: ০ - চান্দ্র ফ্লাইবাই (পেরিসিন্থিয়ন) ১৫ই এপ্রিল, ১৯৭০
০০:২১:০০ ইউটিসি (চান্দ্র পৃষ্ঠের ২৫৪.৩ কিমি উপর দিয়ে)
ভর: সিএসএম: ২৮,৯৪৫ কেজি
এলএম: ১৫,২৩৫ কেজি
ক্রুদের ছবি
এল-আর: লোভেল, সুইগার্ট ও হেইজ
এল-আর: লোভেল, সুইগার্ট ও হেইজ
সম্পর্কিত অভিযানসমূহ
পূর্ববর্তী অভিযান পরবর্তী অভিযান
AP12goodship.png অ্যাপোলো ১২ Apollo 14-insignia.png অ্যাপোলো ১৪

অ্যাপোলো ১৩ চাঁদের ভূত্বকে অবতরণের উদ্দেশ্যে প্রেরিত তৃতীয় মনুষ্যবাহী মহাকাশ অভিযান। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের নাসা পরিচালিত অ্যাপোলো প্রোগ্রামের একটি অংশ। অভিযানের ক্রু ছিলেন কমান্ডার জেম্‌স লভেল, পরিচালনা মডিউলের পাইলট জ্যাক সুইগার্ট ও চান্দ্র মডিউলের পাইলট ফ্রেড হেইজ১৯৭০ সালের ১১ই এপ্রিল এই নভোযানকে পৃথিবী থেকে উৎক্ষেপণ করা হয়। যাত্রা শুরুর দুই দিন পর অর্থাৎ ১৩ই এপ্রিল অ্যাপোলোর অক্সিজেন ট্যাংকে একটি ফুটো হয়ে যাওয়ায় বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণে সার্ভিস মডিউল বিপুল ক্ষতিগ্রস্ত হয় এবং অক্সিজেন ও বিদ্যুৎশক্তি সরবরাহে ভয়াবহ বিঘ্ন দেখা দেয়। ক্রুরা তখন চান্দ্র মডিউলটিকে মহাকাশে একটি লাইফবোট হিসেবে ব্যবহার করে। পরিচালনা মডিউল তখনও সক্রিয় ছিল, কিন্তু পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশে পুনঃপ্রবেশের মত ক্ষমতা ধরে রাখার খাতিরে সেই মডিউলটিও নিষ্ক্রিয় করে দেয়া হয়। শক্তি, কেবিনের তাপমাত্রা এবং বহনযোগ্য জল সংক্রান্ত প্রচুর সমস্যা সত্ত্বেও ক্রুরা অবশেষে পৃথিবীতে ফিরে আসতে সক্ষম হয়েছিল। এজন্যই এই অভিযানটিকে "সফল ব্যর্থতা" হিসেবে আখ্যায়িত করা হয়।

[সম্পাদনা] বহিঃসংযোগ


উদ্ধৃতি ত্রুটি: <ref> tags exist, but no <references/> tag was found