অস্বভাবী মনোবিজ্ঞান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

অস্বভাবী মনোবিজ্ঞান (ইংরেজি ভাষায়: Abnormal psychology) মনোবিজ্ঞানের একটি ফলিত শাখা যেখানে অস্বভাবী (abnormal) অভিজ্ঞতা ও আচরণ (যেমন নিউরোসিস, সাইকোসিস এবং মানসিক প্রতিবন্ধিতা) কিংবা কিছু অদ্যাবধি দুর্বোধ্য কিছু অবস্থা (যেমন স্বপ্ন এবং সম্মোহন) নিয়ে গবেষণা করা হয় যাতে আচরণের অস্বভাবী বিন্যাসগুলি বোঝা যায় এবং এগুলি পরিবর্তন করা যায়।

"অস্বভাবী" বলতে কী বোঝায় তা কাল ও সংস্কৃতিভেদে, এমনকি একই সংস্কৃতির মধ্যে ব্যক্তিভেদে ভিন্ন হয়ে থাকে। কোন ব্যক্তির জিনগত কাঠামো, শারীরিক অবস্থা, শিক্ষণ ও যুক্তিনির্মাণ, এবং সামাজিকীকরণ ইত্যাদি চলকগুলি কোন ব্যক্তির কাজের ধারা অস্বভাবী কি না, তার উপর প্রভাব ফেলে।

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ