অল্টেয়ার ৮৮০০
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (মার্চ ২০১০) |
এমআইটিএস অল্টেয়ার ৮৮০০ ছিল ১৯৭৫ সালে বাজারকৃত একটি মাইক্রোকম্পিউটার, যার ভিত্তি ছিল ইন্টেল ৮০৮০ সিপিইউ। এর ডিজাইনারেরা এটিকে একটি খেলনা কিট হিসেবে শ'খানেক শখের কম্পিউটার ব্যবহারকারীদের কাছে বিক্রি করতে চেয়েছিলেন এবং সে অনুসারে পপুলার ইলেকট্রনিক্স ম্যগাজিনে বিজ্ঞাপন দেন, কিন্তু তাদের অবাক করে কিটটি প্রথম মাসেই তার দশগুণ বেশি ব্যবসা করে।
ধারণা করা হয় অল্টেয়ার ব্যক্তিগত কম্পিউটার ব্যবহারের বিপ্লবের সূচনা করে। এতে যে প্রোগ্রামিং ভাষাটি ব্যবহার করা হয় তার নাম ছিল অল্টেয়ার বেসিক। অল্টেয়ার বেসিক-ই ছিল মাইক্রোসফটের সর্বপ্রথম উৎপাদিত পণ্য।