হুন্দাই মটোর গ্রুপ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(হুন্দাই থেকে ঘুরে এসেছে)
| হুন্দাই মটোর গ্রুপ | |
|---|---|
| ধরণ | প্রাইভেট |
| সদর দপ্তর | সিউল, দক্ষিণ কোরিয়া |
| অঞ্চলিক পরিসেবা | বিশ্বব্যাপী |
| প্রধান ব্যক্তি | চুং মং-কু, চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী |
| পণ্য | মোটরগাড়ি নির্মাণ, ধাতু, প্রকৌশল, খনি আহরণ, স্টিল |
| আয় | ($৫৮ বিলিয়ন) |
| নীট আয় | ($৬.৮৬ বিলিয়ন) |
| মোট সম্পদ | ($৫৪ বিলিয়ন) |
| ওয়েবসাইট | hyundai.co.kr worldwide.hyundai.com www.kiamotors.com |
হুন্দাই মটোর গ্রুপ (হাঙ্গুল: 현대자동차 그룹; হানজা: 現代自動車 그룹) একটি দক্ষিণ কোরিয়ার গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান। এর সদর দপ্তর সিওলে অবস্থিত। হুন্দাই এশিয়ার দ্বিতীয় বৃহত্তম গাড়ি নির্মাতা, তয়োতার পরেই এর অবস্থান। বিশ্বে হুন্দাই এর অবস্থান চতুর্থ স্থানে।[১] ১৯৯৮ সালে দক্ষিণ কোরিয়ার দ্বিতীয় বৃহত্তম গাড়ি নির্মাতা কিয়া মটোরস অধিগ্রহণের মাধ্যমে হুন্দাই মটোর গ্রুপ গঠিত হয়। জুলাই ২, ২০১১ নাগাদ, হুন্দাই-এর কিয়া মটোরস-এ ৪৯.২% মালিকানা রয়েছে।[২] হুন্দাই মটোর দক্ষিণ কোরিয়ার তৃতীয় বৃহত্তম কোম্পানি। স্যামসাং এবং এলজি গ্রুপের পরেই এর অবস্থান।
তথ্যসূত্র [সম্পাদনা]
- ↑ "Hyundai 4th Largest Automaker, Overtakes Ford"। The Truth About Cars। http://www.thetruthaboutcars.com/2011/01/hyundai-4th-largest-automaker-overtakes-ford/। সংগৃহীত 2011-01-28।
- ↑ "보안상 차단된 페이지"। Kmcir.com। http://www.kmcir.com/eng/kire1000/kire1500.asp। সংগৃহীত 2011-04-24।