মার্কিসন উল্কাপিণ্ড
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মার্কিসন উল্কাপিণ্ড (ইংরেজি ভাষায়: Murchison meteorite) একটি উল্কাপিণ্ডের খণ্ডাংশ যা ১৯৬৯ সালের ২৮শে সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের মার্কিসন নামক গ্রামে পতিত হয়েছিল। এই গ্রামের নামানুসারেই উল্কাপিণ্ডটির নামকরণ করা হয়েছে। এটি কার্বনসমৃদ্ধ কনড্রাইটের সিএম শ্রেণীর মধ্যে পড়ে। সেই অঞ্চল থেকে মোট ১০০ কেজি পদার্থ উত্তোলন করা হয়েছিল। এর মধ্যে কোন কোন খণ্ডাংশের ভর ৭ কেজি পর্যন্তও ছিল। এটা এখন পর্যন্ত আবিষ্কৃত সর্ববৃহৎ সিএম কনড্রাইট। এছাড়া এখন পর্যন্ত কোন সিএম কনড্রাইট নিয়ে মার্কিনসনের মত বিস্তৃত গবেষণা হয়নি।
বহিঃসংযোগ [সম্পাদনা]
- Murchison's Amino Acids: Tainted Evidence? - Anne M. Rosenthal রচিত প্রবন্ধ।
- Life's Raw Materials May Have Come From The Stars, Scientists Confirm - সাইন্স ডেইলিতে মার্কিনসন গবেষণার সাম্প্রতিক খবর
- We may all be space aliens: study - এবিসি নিউজের সংবাদ