বহিঃত্বক (প্রাণীবিজ্ঞান)
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বহিঃত্বক হচ্ছে প্রাণীদেহের সবচেয়ে বাইরের অংশ যা বিশেষ কোষগুচ্ছ দ্বারা গঠিত। ইউমেটাজোয়ার উর্ধ্বে সকল প্রাণীর দেহ আবরণ হিসেবে বহিঃত্বক বিদ্যমান।[১][২] ইংরেজিতে একে এপিডার্মিস বা ইপিডার্মিস বলে। বহিঃত্বক সাধারণত এপিথেলিয়াম নাম কোষগুচ্ছ দ্বারা আবৃত।
বহিঃত্বক প্রাণীভেদে একস্তর থেকে বহুস্তরের হতে পারে। কোন কোন প্রাণীর বহিঃত্বক নির্দিষ্ট সময় পর পর পরিবর্তিত হয়, যেমন- সরীসৃপ। বিভিন্ন প্রাণীর বহিঃত্বক থেকে মিউকাস নিঃসৃত হয়। কোন কোন প্রাণীর বহিঃত্বক আবার পালক, আঁশ, লোম ইত্যাদি দ্বারা আবৃত থাকে।
তথ্যসৃত্র [সম্পাদনা]
- ↑ Ruppert, E.E., Fox, R.S., and Barnes, R.D. (2004). "Introduction to Metazoa". Invertebrate Zoology (7 ed.). Brooks / Cole. পৃ: 59–60. আইএসবিএন 0-03-025982-7.
- ↑ Ruppert, E.E., Fox, R.S., and Barnes, R.D. (2004). "Introduction to Eumetazoa". Invertebrate Zoology (7 ed.). Brooks / Cole. পৃ: 99–103. আইএসবিএন 0-03-025982-7.