ফাইল ফরমেট
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
|
|
এই নিবন্ধ উইকিপিডিয়ার জন্য মানসম্পন্ন অবস্থায় আনতে পরিচ্ছন্ন করা প্রয়োজন। (প্রয়োজনে আরও সুনির্দিষ্ট নির্দেশনা দিন।) সম্ভব হলে অনুগ্রহ করে নিবন্ধ এর মান উন্নয়ন করুন। আলাপ পাতায় এই সংক্রান্ত বিস্তারিত বর্ণনা থাকতে পারে। (এপ্রিল ২০১২) |
|
|
উইকিপিডিয়ার জন্য মানসম্মত অবস্থায় আনতে এই নিবন্ধ বা অনুচ্ছেদের উইকিফাই প্রয়োজন। অনুগ্রহ করে সম্পর্কিত আন্তঃসংযোগ প্রয়োগের মাধ্যমে নিবন্ধের উন্নয়নে সহায়তা করুন। |
কম্পিউটারে একটি বিশেষ উপায়ে তথ্যকে এনকোড করে তা সংরক্ষণ করার প্রক্রিয়াকে ফাইল ফরমেট বলে। ফাইল ফরমেট সমূহ সত্ত্ব সংরক্ষিত বা ওপেন সোর্স হতে পারে।
যেহেতু ডিস্ক ড্রাইভ বা বস্তুতপক্ষে যেকোন কম্পিউটার তথ্য সংরক্ষণ ব্যবস্থাই শুধু "বিট" আকারে তথ্য সংরক্ষণ করে থাকে, তাই যেকোন তথ্যকে ০ বা ১ এ কনভার্ট করার জন্য কম্পিউটারকে অবশ্যই একটি পদ্ধতি ব্যবহার করতে হয়। বিভিন্ন ফাইল ফরমেটকে ০ বা ১ এ কনভার্ট করার প্রক্রিয়া ভিন্ন। এ ধরনের ফাইল ফরমেটের সংখ্যা অসংখ্য। কোন বিশেষ ধরনের তথ্য সংরক্ষণ করার জন্য অনেক ফাইল ফরমেট থাকতে পারে। যেমন: Word Processor ডকুমেন্ট সমূহকে .txt, .doc, .docx, .html, .pdf, .odt ইত্যাদি বিভিন্ন ফরমেটে সংরক্ষণ করা যায়। বিভিন্ন উদ্দেশ্য সম্পাদনে ভিন্ন ভিন্ন ফাইল ফরমেট ব্যবহৃত হয়ে থাকে।