ক্লদ শ্যানন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ক্লদ শ্যানন
জন্ম এপ্রিল ৩০, ১৯১৬
Petoskey, Michigan
মৃত্যু ফেব্রুয়ারি ২৪, ২০০১ (৮৪ বছর)
জাতীয়তা মার্কিনী
ক্ষেত্র Boolean algebra, Physics, Mathematics, Information Theory
প্রতিষ্ঠান Bell Laboratories
Massachusetts Institute of Technology
যে শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র ছিলেন University of Michigan
Massachusetts Institute of Technology
যেজন্য পরিচিত Information Theory
উল্লেখযোগ্য পুরস্কার Alfred Noble Prize, Morris Liebmann Memorial Award, IEEE Medal of Honor
ধর্মীয় অবস্থান নাস্তিক

ক্লদ শ্যানন (এপ্রিল ৩০, ১৯১৬ - ফেব্রুয়ারি ২৪, ২০০১) একজন মার্কিন গণিতবিদ, তড়িৎ ও কম্পিউটার প্রকৌশলী ও বিজ্ঞানী। তিনি তথ্যতত্ত্ব বা Information theory এবং ডিজিটাল বর্তনী বিষয়ে গবেষণার সূচনা করেন।

[সম্পাদনা] প্রাথমিক জীবন

শ্যাননের জন্ম মিশিগানের পেটস্কি শহরে। জীবনের প্রথম ১৬ বছর কাটিয়েছেন মিশিগানের গেলর্ড শহরে। তিনি সেখানকার গেলর্ড হাই স্কুল হতে ১৯৩২ খ্রীস্টাব্দে পাস করেন। কিশোর বয়সে তিনি ওয়েস্টার্ন ইউনিয়ন এর বার্তাবাহক হিসাবে কাজ করেছেন। তিনি টমাস আলভা এডিসন এর দূর সম্পর্কের আত্মীয়।

[সম্পাদনা] বুলিয়ান তত্ত্ব

১৯৩২ খ্রীস্টাব্দে শ্যানন ইউনিভার্সিটি অফ মিশিগান এ প্রবেশ করেন। সেখানে তিনি জর্জ বূল এর তত্ত্ব সম্পর্কে জানতে পারেন। ১৯৩৬ খ্রীস্টাব্দে তিনি তড়িৎ প্রকৌশল ও গণিত - এই দুই বিষয়ে স্নাতক ডিগ্রী অর্জন করেন। এর পর তিনি ম্যাসাচুসেট্‌স ইন্সটিটিউট অফ টেকনোলজি (এমআইটি) তে গ্রাজুয়েট শিক্ষা শুরু করেন। সেখানে তিনি ভ্যানেভার বুশ এর ডিফারেন্সিয়াল এ্যানালাইজার (যা এক প্রকারের এনালগ কম্পিউটার) এর উপর কাজ করেন। এই গবেষণা করার সময় শ্যানন উপলব্ধি করেন যে, বূলের তত্ত্ব কম্পিউটার বিজ্ঞানে খুব কার্যকর ভাবে ব্যবহার করা যাবে। তাঁর মাস্টার্স গবেষণার থিসিস এর উপর একটি গবেষণাপত্র, A Symbolic Analysis of Relay and Switching Circuits, ১৯৩৮ খ্রীস্টাব্দে ট্রান্সাকশন্স অফ আমেরিকান ইন্সটিটিউট অফ ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ারস নামক জার্নালে প্রকাশিত হয়। এই পত্রটির জন্য শ্যানন আমেরিকান ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটের আলফ্রেড নোবেল পুরস্কার লাভ করেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক হাওয়ার্ড গার্ডনার শ্যাননের এই থিসিসকে বিংশ শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস্টার্স থিসিস বলে অভিহিত করেছেন।

এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন