উবাঙ্গি নদী
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (মার্চ ২০১০) |
| উবাঙ্গি নদী | |
|---|---|
|
|
|
| উৎস | ইয়াকোমা |
| অববাহিকার দেশ | |
| দৈর্ঘ্য | ১.১২০ কিলোমিটার |
| অববাহিকার ক্ষেত্রফল | ৬১৩.২০২ বর্গকিলোমিটার |
উবাঙ্গি নদী (ইংরেজি ভাষায়: Ubangi River) মধ্য আফ্রিকার একটি নদী। এটি কঙ্গো নদীর প্রধান উপনদী। গণপ্রজাতন্ত্রী কঙ্গোর উত্তরাংশে ইয়াকোমার কাছে উয়েলে নদী এবং ম্বোমু নদীর সম্মিলনে এর উৎপত্তি এবং এখান থেকে নদীটি উত্তর-পশ্চিম দিকে প্রবাহিত হয়ে গণপ্রজাতন্ত্রী কঙ্গো এবং কেন্দ্রীয় আফ্রিকান প্রজাতন্ত্রের মধ্যে সীমান্ত গঠন করেছে। মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের ফর দ্য পোসেল-এর কাছে নদীটি দক্ষিণ-পশ্চিমে বাঁক নিয়ে আবার গণপ্রজাতন্ত্রী কঙ্গো এবং কঙ্গো প্রজাতন্ত্রের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে শেষ পর্যন্ত তুম্বা হ্রদের কাছে কঙ্গো নদীতে গিয়ে পড়েছে। উবাঙ্গি নদী ১,১৩০ কিলোমিটার দীর্ঘ। কঙ্গোর সাথে এর সঙ্গমস্থল থেকে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের বাংগুই পর্যন্ত ৬০০ কিলোমিটার পর্যন্ত এটি নৌ চলাচলের উপযোগী।