সেনাবাহিনী
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (মার্চ ২০১০) |
আর্মি (ল্যাটিন armata অর্থাৎ "act of arming" যা প্রাচীন ফ্রেঞ্চ armée হতে এসেছে), বৃহৎ অর্থে, একটি রাষ্ট্রের ভূ-ভিত্তিক সামরিক বাহিনীকে বোঝায়। এটি কখনও কখনও অন্যান্য সামরিক শাখাকেও অন্তর্ভূক্ত করে, যেমন- বিমান বাহিনী। একটি জাতীয় মিলিটারীর মধ্যে আর্মি দ্বারা ফিল্ড আর্মিকেও বোঝায়, যা সাধারণত একটি অপারেশনাল ফরমেশন এবং এক বা একাধিক কোর সমন্নয়ে গঠিত।
অনেক দেশেই সরকারী ভাবে আর্মিকে বিমান বাহিনী (যা এয়ার আর্মি নামে পরিচিত) হতে পৃথক করার জন্য ল্যান্ড আর্মি বলা হয়, যেমন- ফ্রান্স। এই সকল দেশে “আর্মি” শব্দটি সাধারণ অর্থে স্থল-বাহিনীকে বোঝায়। বর্তমানে সক্রিয় সদস্য সংখ্যানুযায়ী বিশ্বের সর্ববৃহৎ আর্মি হলো পিপল’স লিবারেশন আর্মি (গণমুক্তি ফৌজ), যাদের সক্রিয় সদস্য সংখ্যা ২২,৫০,০০০ এবং সংরক্ষিত (রিজার্ভ) সদস্য ৮,০০,০০০।
ফিল্ড আর্মি[সম্পাদনা]
একটি ফিল্ড আর্মি একটি সদরদপ্তর, আর্মি ট্রুপস্, বিভিন্ন সংখ্যক কোর ও ডিভিশন সমন্বয়ে গঠিত। ডিভিশন ও কোর সমূহকে প্রয়োজন অনুযায়ী স্থাপন করে শত্রুর দুর্বল অবস্থানে চাপ বৃদ্ধির মাধ্যমে ফিল্ড আর্মি স্তরে একটি যুদ্ধকে প্রভাবিত করা হয়। আর্মি সমূহের নেতৃত্ব দেন একজন জেনারেল বা লেফটেনেন্ট জেনারেল।
ফরমেশন[সম্পাদনা]
আরও দেখুন[সম্পাদনা]
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |