বিষয়বস্তুতে চলুন

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(West Indies cricket team থেকে পুনর্নির্দেশিত)
ওয়েস্ট ইন্ডিজ
ডাকনামউইন্ডিজ, মেন ইন মেরুন
সংঘক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ
কর্মীবৃন্দ
টেস্ট অধিনায়কVacant
ওডিআই অধিনায়কশাই হোপ
টি২০আই অধিনায়কশাই হোপ
ইতিহাস
টেস্ট মর্যাদা প্রাপ্তি১৯২৮
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল
আইসিসি মর্যাদাপূর্ণ সদস্য (১৯২৬)
আইসিসি অঞ্চলআমেরিকাস

টেস্ট কিট

ওডিআই কিট

টি২০আই কিট

৩ ডিসেম্বর ২০২৩ অনুযায়ী

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল, ওয়েস্ট ইন্ডিজ বা উইন্ডিজ (ইংরেজি: West Indies cricket team) বহুজাতিক ক্রিকেট দল নিয়ে গঠিত। ১৫টি ইংরেজিভাষী ক্যারিবিয় দেশ, ব্রিটিশ উপনিবেশ এবং ব্রিটিশ উপনিবেশবিহীন দ্বীপরাষ্ট্রসমূহের ক্রিকেট দলের অংশগ্রহণ ঘটেছে এতে।

১৯৭০ দশকের মাঝামাঝি সময়কাল থেকে ১৯৯০ দশকের প্রথমদিক পর্যন্ত দলটি টেস্ট ক্রিকেট এবং একদিনের আন্তর্জাতিক ক্রিকেট - উভয় স্তরের ক্রিকেটে বিশ্বের অন্যান্য দলের তুলনায় একচ্ছত্র প্রাধান্য বজায় রেখেছিল। একগুচ্ছ সেরা ক্রিকেটার ঐ সময় ওয়েস্ট ইন্ডিজ দলের পক্ষে খেলেছিলেন। স্যার গারফিল্ড সোবার্স, ল্যান্স গিবস, গর্ডন গ্রীনিজ, জর্জ হ্যাডলি, ক্লাইভ লয়েড, ম্যালকম মার্শাল, অ্যান্ডি রবার্টস, আলভিন কালীচরণ, রোহন কানহাই, ফ্রাঙ্ক ওরেল, এভারটন উইকস, কার্টলি অ্যামব্রোস, মাইকেল হোল্ডিং, জোয়েল গার্নার, স্যার ভিভ রিচার্ডস প্রমূখ ক্রিকেটারগণ আইসিসি ক্রিকেট হল অব ফেমে স্থান পেয়েছেন।[] টেস্ট ক্রিকেটের এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের বর্তমান বিশ্বরেকর্ডধারী ব্রায়ান লারা ওয়েস্ট ইন্ডিজের অন্যতম প্রতিভা ছিলেন।[][]

এছাড়াও, লিয়ারি কনস্ট্যান্টাইন ওয়েস্ট ইন্ডিজ দলের শুরুর দিককার সেরা খেলোয়াড়দের একজন ছিলেন। তিনি ১৯২০ থেকে ১৯৩০-এর দশক পর্যন্ত টেস্ট ক্রিকেটে অংশগ্রহণ করেন। পরবর্তীতে তিনি রাজনীতিতে জড়িয়ে পড়েন।

ইতিহাস

[সম্পাদনা]

১৮৯০-এর দশকে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের প্রতিষ্ঠা হয়েছিল বলে ধারণা করা হয়। তখন তারা সফরকারী ইংল্যান্ড ক্রিকেট দলের বিপক্ষে প্রথম মাঠে খেলতে নামে। ১৯২৬ সালে ক্রিকেটের আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা ইম্পেরিয়াল ক্রিকেট কনফারেন্সে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড বা ডব্লিউআইসিবি যোগদান করে।[] এরপরই তারা আনুষ্ঠানিকভাবে প্রথম আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করে। ১৯২৮ সালে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল ৪র্থ টেস্টখেলুড়ে দলের মর্যাদা লাভ করে।[]

সাফল্য গাঁথা

[সম্পাদনা]

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের তত্ত্বাবধানে পরিচালিত বিশ্বকাপ ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল ১৯৭৫১৯৭৯ সালে দুইবার শিরোপা জয় করে। প্রথম ক্রিকেট দল হিসেবে পরপর দুইবার শিরোপা লাভের অধিকারীত্ব অর্জন করে। এছাড়াও প্রথম দল হিসেবে একাধারে ১৯৭৯, ১৯৮৩, ১৯৮৭ - এই তিনটি বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে অংশ নিয়েছিল। ২০০৪ সালে দলটি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়। একই বছর আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ জয় করে। ২০০৯ সালে আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ প্রতিযোগিতায় সেমি-ফাইনাল পর্বে উত্তীর্ণ হয়।

ওডিআই বিশ্বকাপ
  • ১৯৭৫, ১৯৭৯: চ্যাম্পিয়ন;
  • ১৯৮৩: রানার-আপ;
  • ১৯৮৭: ১ম রাউন্ড,
  • ১৯৯২: ১ম রাউন্ড (৬ষ্ঠ স্থান);
  • ১৯৯৬: সেমি-ফাইনাল;
  • ১৯৯৯, ২০০৩: ১ম রাউন্ড;
  • ২০০৭: সুপার-এইট পর্ব (৬ষ্ঠ স্থান);
  • ২০১১: কোয়ার্টার ফাইনাল;
  • ২০১৫: কোয়ার্টার ফাইনাল;
  • ২০১৯: লিগ পর্ব
  • ২০২৩:উত্তীর্ণ হয়নি


আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ
  • ২০০৭: ১ম রাউন্ড;
  • ২০০৯: সেমিফাইনাল;
  • ২০১০: সুপার-এইট পর্ব;
  • ২০১২: চ্যাম্পিয়ন;
  • ২০১৪: সেমিফাইনাল;
  • ২০১৬: চ্যাম্পিয়ন;
  • ২০২১: সুপার ১২ পর্ব।


আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ
  • ২০১৯-২০২১: লিগ পর্ব।

মাঠসমূহ

[সম্পাদনা]
কুইন্স পার্ক ওভাল, ত্রিনিদাদ

টেস্ট, ওয়ানডে এবং টুয়েন্টি২০ আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্যে নিম্নেবর্ণিত ১১টি স্টেডিয়াম রয়েছে। স্টেডিয়ামগুলোয় কমপক্ষে একটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।[] ১১ জুলাই, ২০১১ পর্যন্ত বন্ধনীতে সংখ্যা হিসেবে টেস্ট, ওয়ানডে এবং টুয়েন্টি২০ তুলে ধরা হয়েছে:

আরো তিনটি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলার উপযোগী স্টেডিয়াম আছে; কিন্তু তা টেস্ট খেলায় ব্যবহার করা হয় না।[] বন্ধনীতে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলার মাঠ উল্লেখ করা হলো:-

বর্তমান সদস্য

[সম্পাদনা]
Name Age Batting style Bowling style Domestic team Forms S/N Captain Last Test Last ODI Last T20I
Batters
Teddy Bishop২৩Right-handedWindward IslandsODI50অস্ট্রেলিয়া 2024
Jermaine Blackwood৩৪Right-handedRight-arm off breakJamaicaTest27ভারত 2023নিউজিল্যান্ড 2022
Kraigg Brathwaite৩৩Right-handedRight-arm off breakBarbadosTest11Test (C)অস্ট্রেলিয়া 2024ইংল্যান্ড 2017
Keacy Carty২৮Right-handedRight-arm mediumLeeward IslandsODI96অস্ট্রেলিয়া 2024
Tagenarine Chanderpaul২৯Left-handedGuyanaTest30অস্ট্রেলিয়া 2024
Johnson Charles৩৭Right-handedLeft-arm orthodoxWindward IslandsT20I25শ্রীলঙ্কা 2023অস্ট্রেলিয়া 2024
Shimron Hetmyer২৯Left-handedGuyanaODI, T20I2আফগানিস্তান 2019ইংল্যান্ড 2023ইংল্যান্ড 2023
Brandon King৩১Right-handedJamaicaODI, T20I53ইংল্যান্ড 2023অস্ট্রেলিয়া 2024
Kirk McKenzie২৫Left-handedJamaicaTest73অস্ট্রেলিয়া 2024
Kjorn Ottley৩৬Left-handedTrinidad and TobagoODI67অস্ট্রেলিয়া 2024
Rovman Powell৩২Right-handedRight-arm medium-fastJamaicaT20I52T20I (C)ভারত 2023অস্ট্রেলিয়া 2024
Sherfane Rutherford২৭Left-handedRight-arm fast-mediumJamaicaODI, T20I50ইংল্যান্ড 2023অস্ট্রেলিয়া 2024
All-rounders
Alick Athanaze২৭Left-handedRight-arm off breakWindward IslandsTest, ODI28অস্ট্রেলিয়া 2024অস্ট্রেলিয়া 2024
Roston Chase৩৩Right-handedRight-arm off breakBarbadosODI, T20I10দক্ষিণ আফ্রিকা 2023অস্ট্রেলিয়া 2024অস্ট্রেলিয়া 2024
Rahkeem Cornwall৩৩Right-handedRight-arm off breakLeeward IslandsTest93ভারত 2023
Justin Greaves৩১Right-handedRight-arm mediumLeeward IslandsTest, ODI66অস্ট্রেলিয়া 2024অস্ট্রেলিয়া 2024
Kavem Hodge৩২Right-handedSlow left-arm orthodoxWindward IslandsTest, ODI22অস্ট্রেলিয়া 2024অস্ট্রেলিয়া 2024
Jason Holder৩৪Right-handedRight-arm medium-fastBarbadosTest, T20I98ভারত 2023স্কটল্যান্ড 2023অস্ট্রেলিয়া 2024
Kyle Mayers৩৩Left-handedRight-arm mediumBarbadosT20I71দক্ষিণ আফ্রিকা 2023ভারত 2023অস্ট্রেলিয়া 2024
Raymon Reifer৩৪Left-handedLeft-arm medium-fastBarbadosTest87ভারত 2023সংযুক্ত আরব আমিরাত 2023দক্ষিণ আফ্রিকা 2023
Andre Russell৩৭Right-handedRight-arm fastJamaicaT20I12শ্রীলঙ্কা 2010বাংলাদেশ 2019অস্ট্রেলিয়া 2024
Romario Shepherd৩১Right-handedRight-arm fast-mediumGuyanaODI, T20I16অস্ট্রেলিয়া 2024অস্ট্রেলিয়া 2024
Odean Smith২৯Right-handedRight-arm fast-mediumJamaicaT20I58সংযুক্ত আরব আমিরাত 2023ভারত 2023
Wicket-keepers
Joshua da Silva২৭Right-handedTrinidad and TobagoTest35অস্ট্রেলিয়া 2024বাংলাদেশ 2021
Shai Hope৩২Right-handedBarbadosODI, T20I4ODI (C), T20I (VC)শ্রীলঙ্কা 2021অস্ট্রেলিয়া 2024অস্ট্রেলিয়া 2024
Nicholas Pooran৩০Left-handedRight-arm off breakTrinidad and TobagoT20I29শ্রীলঙ্কা 2023অস্ট্রেলিয়া 2024
Pace bowlers
Matthew Forde২৩Right-handedRight-arm mediumSaint Lucia KingsODI, T20I5অস্ট্রেলিয়া 2024ইংল্যান্ড 2023
Shannon Gabriel৩৭Right-handedRight-arm fastTrinidad and TobagoTest20ভারত 2023শ্রীলঙ্কা 2019পাকিস্তান 2013
Alzarri Joseph২৯Right-handedRight-arm fastLeeward IslandsTest, ODI, T20I8Test, ODI (VC)অস্ট্রেলিয়া 2024অস্ট্রেলিয়া 2024অস্ট্রেলিয়া 2024
Shamar Joseph২৬Left-handedRight-arm fastGuyanaTest70অস্ট্রেলিয়া 2024
Obed McCoy২৯Left-handedLeft-arm fast-mediumWindward IslandsT20I61ভারত 2018ভারত 2023
Kemar Roach৩৭Right-handedRight-arm fast-mediumBarbadosTest24অস্ট্রেলিয়া 2024ভারত 2022বাংলাদেশ 2012
Jayden Seales২৪Left-handedRight-arm fast-mediumTrinidad and Tobago33অস্ট্রেলিয়া 2022ভারত 2023
Oshane Thomas২৮Left-handedRight-arm fastLeeward IslandsODI, T20I42অস্ট্রেলিয়া 2024ইংল্যান্ড 2023
Spin bowlers
Yannic Cariah৩৩Left-handedRight-arm leg spinTrinidad and TobagoODI59ইংল্যান্ড 2023অস্ট্রেলিয়া 2022
Akeal Hosein৩২Left-handedSlow left-arm orthodoxTrinidad and TobagoT20I7শ্রীলঙ্কা 2023অস্ট্রেলিয়া 2024
Gudakesh Motie৩০Left-handedSlow left-arm orthodoxGuyanaTest, ODI, T20I64অস্ট্রেলিয়া 2024অস্ট্রেলিয়া 2024ইংল্যান্ড 2023
Kevin Sinclair২৬Right-handedRight-arm off breakGuyanaTest77অস্ট্রেলিয়া 2024শ্রীলঙ্কা 2023দক্ষিণ আফ্রিকা 2021
Hayden Walsh৩৩Left-handedRight-arm leg breakLeeward IslandsODI86অস্ট্রেলিয়া 2024নিউজিল্যান্ড 2022
Jomel Warrican৩৩Right-handedSlow left-arm orthodoxBarbadosTest65ভারত 2023

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ""ICC Hall of Fame". ICC. Retrieved 23 September 2009."। ৯ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০১২
  2. "Player Profile: Brian Lara". CricInfo. Retrieved 23 September 2009.
  3. "Player Profile: Sir Viv Richards". CricInfo. Retrieved 23 September 2009.
  4. See CricketArchive, for example, for a reference to when Test status was acquired
  5. [See, for example, 75 Years of West Indies Cricket 1928–2003 by Ray Goble and Keith AP Sandiford আইএসবিএন ১-৮৭০৫১৮-৭৮-০, the WICB authorised reference book on cricket in the West Indies. For more information on the first Test played by the Windies, see http://www.cricinfo.com/db/NATIONAL/WI/SERIES/TOURS.html West Indies Series: Test and ODI Tours. See also http://www.cricinfo.com/link_to_database/ARCHIVE/1920S/1928/WI_IN_ENG/WI_ENG_T1_23-26JUN1928.html the scorecard of the First Test played by the West Indies.]
  6. See Cricinfo for a list of Test match grounds
  7. See CricketArchive for a list of stadia that have hosted home West Indian ODIs