ভাইকাট নরমায়ন বিন্দু
অবয়ব
(Vicat softening point থেকে পুনর্নির্দেশিত)

ভাইকাট নরমায়ন তাপমাত্রা বা ভাইকাট কাঠিন্যতা হলো এমন পদার্থের নরমায়ন বিন্দু নির্ধারণ যাদের নির্দিষ্ট গলনাঙ্ক নেই, যেমন প্লাস্টিক। এটি সেই তাপমাত্রা হিসেবে গণ্য হয় যখন ১ mm2 বৃত্তাকার বা বর্গাকার প্রস্থচ্ছেদবিশিষ্ট একটি সমতল প্রান্তযুক্ত সূচক নমুনাটির ১ মিমি গভীরতায় প্রবেশ করে।[১] সাধারণত ভাইকাট 'এ' পরীক্ষার জন্য ১০ N ওজন এবং ভাইকাট 'বি' পরীক্ষার জন্য ৫০ N ওজন ব্যবহার করা হয়। এটি ফরাসি প্রকৌশলী লুই ভাইকাটের নামে নামকরণ করা হয়েছে।[২]
ভাইকাট নরমায়ন বিন্দু নির্ধারণের জন্য মানসমূহের মধ্যে রয়েছে এএসটিএম ডি ১৫২৫ এবং আইএসও ৩০৬, যা প্রায় সমতুল্য।[৩][৪][৫]
ভাইকাট নরমায়ন তাপমাত্রা বিভিন্ন পদার্থের তাপজনিত বৈশিষ্ট্য তুলনা করার জন্য ব্যবহার করা যেতে পারে।
এই পরীক্ষা করার জন্য চারটি ভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয়।
| পদ্ধতি | ওজন | উত্তাপের হার |
|---|---|---|
| (নিউটন) | (°সে/ঘণ্টা) | |
| এ৫০ | ১০ | ৫০ |
| বি৫০ | ৫০ | ৫০ |
| এ১২০ | ১০ | ১২০ |
| বি১২০ | ৫০ | ১২০ |
টীকা:
- আইএসও ১০৩৫০ এর ভাইকাট মান বি৫০ পদ্ধতি ব্যবহার করে পরীক্ষা করা হয়।
- অনুরূপ মান: এএসটিএম ডি১৫২৫
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "تعیین زمان گیرش سیمان پرتلند - دانشکده فنی دانشگاه تهران" (পিডিএফ)। ১৯ জুন ২০২৪ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০১২।
{{ওয়েব উদ্ধৃতি}}:|archive-date=/|archive-url=টাইমস্ট্যাম্প মেলেনি; 2 ডিসেম্বর 2012 প্রস্তাবিত (সাহায্য); অজানা প্যারামিটার|dead-url=উপেক্ষা করা হয়েছে (|url-status=প্রস্তাবিত) (সাহায্য) - ↑ "Cement and Vicat: A family business flourishing for more than 150 years"। www.vicat.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০২৫।
- ↑ Vicat Softening Point: Definition ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত এপ্রিল ২৪, ২০১০ তারিখে
- ↑ Raymond Benedict, (2002), Introducción a la Química de Los Polímeros, Ed. Reverté, Segunda Ed, Barcelona
- ↑ "NF EN ISO 306"। Afnor EDITIONS (ফরাসি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০২৫।