থেরিমর্ফা
| থেরিমর্ফা সময়গত পরিসীমা: Toarcian–Present | |
|---|---|
| Gobiconodon ostromi-এর কঙ্কাল (Eutriconodonta) | |
| বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
| জগৎ/রাজ্য: | অ্যানিম্যালিয়া (Animalia) |
| পর্ব: | কর্ডাটা (Chordata) |
| শ্রেণি: | ম্যামালিয়া (Mammalia) |
| গোষ্ঠী: | থেরিইমরফা Rowe, 1993 |
| উপদলসমূহ | |
| |
থেরিমর্ফা হলো স্তন্যপায়ী প্রাণীদের একটি ক্ল্যাড যা এমন সকল স্তন্যপায়ীদের অন্তর্ভুক্ত করে যারা একছিদ্রী (মনোট্রিম) প্রাণীদের তুলনায় থেরিয়ানদের (যার মধ্যে প্লাসেন্টাল স্তন্যপায়ী এবং মারসুপিয়াল অন্তর্ভুক্ত) সাথে বেশি নিবিড়ভাবে সম্পর্কিত। সাধারণত Eutriconodonta-কে এই গোষ্ঠীর সবচেয়ে আদি সদস্যদের অন্যতম হিসেবে গণ্য করা হয়। এই ক্ল্যাডের অন্যান্য সদস্য যারা থেরিয়ানদের সাথে বেশি নিবিড়ভাবে সম্পর্কিত, যেমন অ্যালোথেরিয়ান, তাদের Theriiformes নামক উপ-ক্ল্যাডের অন্তর্ভুক্ত করা হয়।[১] যদিও কিছু বিশ্লেষণে দেখা গেছে যে ইউট্রাইকোনোডন্টা থেরিয়ানদের তুলনায় একছিদ্রীদের সাথে কম সম্পর্কিত, যা তাদের স্তন্যপায়ী প্রাণীদের ক্রাউন গ্রুপের বাইরে স্থাপন করে।[২][৩]
গর্ত খুঁড়তে পটু এবং উত্তর জুরাসিক যুগের অস্বাভাবিক স্তন্যপায়ী প্রাণী Fruitafossor-কেও কিছু গবেষণায় আদি থেরিমর্ফ হিসেবে প্রস্তাব করা হয়েছে।[৪] থেরিমর্ফার মধ্যে Allotheria-এর (যাতে মাল্টিটিউবারকুলেট এবং অন্যান্যরা অন্তর্ভুক্ত) অবস্থান নিয়ে বিতর্ক রয়েছে। অনেক গবেষণায় অ্যালোথেরিয়াকে ক্রাউন স্তন্যপায়ীদের মধ্যে এবং একছিদ্রীদের তুলনায় থেরিয়ানদের বেশি নিকটবর্তী হিসেবে থেরিফর্মিস ক্ল্যাডের সদস্য হিসেবে দেখানো হলেও, কিছু গবেষণায় এই গোষ্ঠীকে ক্রাউন স্তন্যপায়ীদের বাইরে রাখা হয়েছে।[৫]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Rowe T (১৯৯৩)। "Phylogenetic Systematics and the Early History of Mammals"। Szalay FS, Novacek MJ, McKenna MC (সম্পাদকগণ)। Mammal Phylogeny (ইংরেজি ভাষায়)। New York, NY: Springer New York। পৃ. ১২৯–১৪৫। ডিওআই:10.1007/978-1-4613-9249-1_10। আইএসবিএন ৯৭৮-১-৪৬১৩-৯২৫১-৪।
- ↑ Luo, Zhe-Xi; Gatesy, Stephen M.; Jenkins, Farish A.; Amaral, William W.; Shubin, Neil H. (২২ ডিসেম্বর ২০১৫)। "Mandibular and dental characteristics of Late Triassic mammaliaform Haramiyavia and their ramifications for basal mammal evolution"। Proceedings of the National Academy of Sciences (ইংরেজি ভাষায়)। ১১২ (51): E৭১০১-৯। বিবকোড:2015PNAS..112E7101L। ডিওআই:10.1073/pnas.1519387112। আইএসএসএন 0027-8424। পিএমসি 4697399। পিএমআইডি 26630008।
- ↑ Hoffmann, Simone; Beck, Robin M. D.; Wible, John R.; Rougier, Guillermo W.; Krause, David W. (১৪ ডিসেম্বর ২০২০)। "Phylogenetic placement of Adalatherium hui (Mammalia, Gondwanatheria) from the Late Cretaceous of Madagascar: implications for allotherian relationships"। Journal of Vertebrate Paleontology (ইংরেজি ভাষায়)। ৪০ (sup1): ২১৩–২৩৪। বিবকোড:2020JVPal..40S.213H। ডিওআই:10.1080/02724634.2020.1801706। আইএসএসএন 0272-4634। এস২সিআইডি 230968231।
- ↑ Hughes EM, Wible JR, Spaulding M, Luo ZX (মে ২০১৫)। "Mammalian petrosal from the Upper Jurassic Morrison Formation of Fruita, Colorado."। Annals of Carnegie Museum। ৮৩ (1): ১–১৭। ডিওআই:10.2992/007.083.0101। এস২সিআইডি 83598504।
- ↑ Mao, Fangyuan; Li, Zhiyu; Wang, Zhili; Zhang, Chi; Rich, Thomas; Vickers-Rich, Patricia; Meng, Jin (৩ এপ্রিল ২০২৪)। "Jurassic shuotheriids show earliest dental diversification of mammaliaforms"। Nature (ইংরেজি ভাষায়)। ৬২৮ (8008): ৫৬৯–৫৭৫। বিবকোড:2024Natur.628..569M। ডিওআই:10.1038/s41586-024-07258-7। আইএসএসএন 0028-0836। পিএমআইডি 38570681।