দ্য জেরুসালেম পোস্ট
| ধরন | দৈনিক সংবাদপত্র |
|---|---|
| ফরম্যাট | ব্রডশীট |
| মালিক | দ্য জেরুসালেম পোস্ট গ্রুপ |
| সম্পাদক | চিকা ক্লেইন |
| প্রতিষ্ঠাকাল | ১ ডিসেম্বর ১৯৩২ (দ্য প্যালেস্টাইন পোস্ট হিসেবে) |
| রাজনৈতিক মতাদর্শ | |
| ভাষা | ইংরেজি |
| সদর দপ্তর | জেরুসালেম |
| দেশ | ইসরায়েল |
| প্রচলন | ৯০,০০০ (সপ্তাহান্ত: ১২০,০০০) (আন্তর্জাতিক: ৫০,০০০)[তথ্যসূত্র প্রয়োজন] |
| সহোদর সংবাদপত্র | জেরুসালেম পোস্ট লাইট মারিফ ওয়াল্লা! |
| আইএসএসএন | ০৭৯২-৮২২X |
| ওসিএলসি নম্বর | 15700704 |
| ওয়েবসাইট | jpost |
দ্য জেরুসালেম পোস্ট (ইংরেজি: The Jerusalem Post) হলো জেরুসালেমে অবস্থিত একটি ইংরেজি ভাষার ইসরায়েলি ব্রডশিট সংবাদপত্র। এটি ১৯৩২ সালে ব্রিটিশ ম্যান্ডেট অব প্যালেস্টাইনের সময় গেরশন অ্যাগ্রন কর্তৃক দ্য প্যালেস্টাইন পোস্ট নামে প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯৫০ সালে এটির নাম পরিবর্তন করে দ্য জেরুসালেম পোস্ট রাখা হয়। ২০০৪ সালে, সংবাদপত্রটি মিরকাই টিকশোরেট কিনে নেয়, যা বিনিয়োগকারী এলি আজুরের নিয়ন্ত্রণে একটি বৈচিত্র্যময় ইসরায়েলি মিডিয়া ফার্ম (যিনি ২০১৪ সালে মারিভ সংবাদপত্রটিও অধিগ্রহণ করেছিলেন)।[৪] এটি বর্তমানে ইংরেজিতে প্রকাশিত হয়। যদিও, পূর্বে এটির একটি ফরাসি সংস্করণও ছিল।
এই পত্রিকাটি নিজেকে ইসরায়েলি রাজনীতির মধ্যম অবস্থানে বলে বর্ণনা করে,[৫] যদিও আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে, এই সংবাদপত্রকে মধ্য-ডানপন্থী বলে বিবেচনা করা হয়;[৬] এর সম্পাদকীয় অবস্থান হলো রাজনৈতিক দুর্নীতির কঠোর সমালোচনা,[৭] এবং ইসরায়েলে ধর্ম ও রাষ্ট্রের পৃথকীকরণকে সমর্থন করা।[৮] এটি বিশ্ব ইহুদি সম্প্রদায় এবং ইহুদি প্রবাসীদের জন্য শিক্ষামূলক কর্মসূচিতে ইসরায়েল রাষ্ট্রের বৃহত্তর বিনিয়োগেরও জোরালো সমর্থক।[৯]
ব্রডশিট সংবাদপত্রটি ইহুদি ধর্মীয় ছুটির দিন এবং স্বাধীনতা দিবস ব্যতীত প্রতিদিন রবিবার থেকে শুক্রবার প্রকাশিত হয়, শনিবার (ইহুদি বিশ্রামবার) কোনও সংস্করণ প্রকাশিত হয় না। নিয়মিত মতামত লেখকেরা ধর্ম, পররাষ্ট্রনীতি এবং অর্থনীতিসহ বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "The Jerusalem Post"। Encyclopedia Britannica। ১৫ নভেম্বর ২০২৩। ৩০ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০২২।
- ↑ "On the issue of defense, the paper moved editorially in the post-1990 years between a centrist position under David Makovsky (1999–2000) and David Horowitz (2004– ) as editors, and a right-wing position under David *Bar-Illan (1990–96) and Brett [sic] Stephens (2002–4). A neo-liberal capitalist outlook on economic and financial affairs replaced the socialist outlook of earlier years.""Jerusalem Post"। Encyclopedia Judaica। ২০০৭। ৮ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ ফেব্রুয়ারি ২০১৫।
- ↑ "The Jerusalem Post (Israeli newspaper)"। Encyclopædia Britannica। ১০ মে ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১৩।
- ↑ 'Maariv' Newspaper to Be Sold to Businessman Eli Azur ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৪ মার্চ ২০১৬ তারিখে News flash at israelnationalnews.com
- ↑ "Jerusalem – a City with Many Names"। Friend of Zion Museum। ২৩ নভেম্বর ২০২১। ১৬ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০২২।
- ↑ "The Jerusalem Post"। Britannica.com। ৩০ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০২২।
- ↑ Katz, Yaakov (২৩ জুলাই ২০২০)। "Israel needs a government, not a circus – analysis"। The Jerusalem Post। ১৫ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০২২।
- ↑ "Recant, Chief Rabbi"। The Jerusalem Post। ৭ জানুয়ারি ২০২০। ১৫ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০২২।
- ↑ "Can the coronavirus help repair ties between Israel's Jews and Arabs?"। The Jerusalem Post। ২২ এপ্রিল ২০২০। ১৫ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০২২।
উৎস
[সম্পাদনা]- Ellis, Peter Berresford (১৯৮৪)। The Last Adventurer: The Life of Talbot Mundy। Donald M. Grant। আইএসবিএন ০-৯৩৭৯৮৬-৭০-৪।
- Taves, Brian (২০০৬)। Talbot Mundy, Philosopher of Adventure: A Critical Biography। McFarland and Company। আইএসবিএন ০-৭৮৬৪-২২৩৪-৩।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- দাপ্তরিক ওয়েবসাইট
- দাপ্তরিক ওয়েবসাইট (ফরাসি ভাষায়)
- Palestine Bulletin—complete searchable contents 1925–1932
- Palestine Post—complete searchable contents 1932–1950