বিষয়বস্তুতে চলুন

দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(The Business Standard থেকে পুনর্নির্দেশিত)
দ্য বিজনেস স্ট্যান্ডার্ড
ধরনদৈনিক সংবাদপত্র
ফরম্যাটব্রডশীট
মালিকদি হরাইজন মিডিয়া অ্যান্ড পাবলিকেশন লিমিটেড, ওরিয়ন গ্রুপ[]
সম্পাদকইনাম আহমেদ
মতামত সম্পাদকমাসরাফি অন্তু
প্রতিষ্ঠাকাল২১ জানুয়ারি ২০২০; ৬ বছর আগে (2020-01-21)
ভাষাইংরেজিবাংলা
ওয়েবসাইটwww.tbsnews.net
www.tbsnews.net/bangla/
ফ্রি অনলাইন আর্কাইভwww.tbsnews.net/archive

দ্য বিজনেস স্ট্যান্ডার্ড হলো ইংরেজি এবং বাংলা ভাষায় প্রকাশিত একটি বাংলাদেশী দৈনিক পত্রিকা। পত্রিকাটি ২০২০ সালে 'দ্য হরাইজন মিডিয়া অ্যান্ড পাবলিকেশন লিমিটেড' দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটির সদর দপ্তর বাংলাদেশের রাজধানী ঢাকায়। পত্রিকাটি বাংলাদেশের অর্থনৈতিক ও আর্থিক বিষয়ে বিস্তারিত বিশ্লেষণ প্রদান করে, এবং দেশের দৈনন্দিন ঘটনাপ্রবাহগুলোকে তুলে ধরে।[]

দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এজেন্স ফ্রান্স-প্রেস, ব্লুমবার্গ, রয়টার্স, প্রজেক্ট সিন্ডিকেট এবং হিন্দুস্তান টাইমস সহ বিভিন্ন প্রকাশনা থেকে নির্বাচনী বিশ্লেষণও প্রদান করে।[] ২০২১ সালে শিক্ষাবিদ আব্দুল কাবিল খান এবং আনা শনাইদার প্রকাশিত একটি গবেষণাপত্রে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এবং এর দীর্ঘ-আকৃতির ও বৈচিত্র্যপূর্ণ লেখনী সর্ম্পকে উল্লেখ করা হয়, যেখানে ২০১৯ সালের ১১ অক্টোবর 'দ্য বিজনেস স্ট্যান্ডার্ড'-এ প্রকাশিত আমেইজিং স্টোরিস অফ আওয়ার গার্লস শিরোনামের একটি প্রতিবেদনের প্রশংসা করা হয়। এছাড়া গবেষণাটিতে 'দ্য বিজনেস স্ট্যান্ডার্ড' এর প্রতিবেদনগুলোকে পাঠকদের জন্য সহজ, আকর্ষণীয় ও মিথস্ক্রিয়াপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Who Owns the Media in Bangladesh?" (পিডিএফ)Media Ownership in Bangladeshসেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ। জানুয়ারি ২০২১। ২৪ ডিসেম্বর ২০২৩ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০২৩
  2. Al, Habib Mohammad; Malaco, Oscar “Cling” Huesca (২০২২)। "Public health intervention: Exploring crisis communication elements in media reports on COVID-19 in Bangladesh" (পিডিএফ)Journal of Media and Communication Research: ৩৩–৪৮। আইএসএসএন 2672-7080। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০২৩
  3. "About Business Standard"www.tbsnews.net। ১৭ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০২২
  4. Kabil Khan, Abdul; Shnaider, Anna (৩১ মে ২০২১)। "The development trends and features of online news websites in Bangladesh"EUREKA: Social and Humanities: ৫০। ডিওআই:10.21303/2504-5571.2021.001858

বহিঃসংযোগ

[সম্পাদনা]