সবীজী উদ্ভিদ
| সবীজী উদ্ভিদ সময়গত পরিসীমা: Famennian–Present | |
|---|---|
| স্কটের পাইন বা পাইনাস সিলভেস্ট্রিস, পিনোফাইটা পর্বের অন্তর্গত উদ্ভিদ | |
| সিকামুরের ম্যাপল এসার সিউডোপ্ল্যাটানাস, ইউডিকট শ্রেণির উদ্ভিদ | |
| বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
| জগৎ/রাজ্য: | প্লান্টি (Plante) |
| গোষ্ঠী: | ট্র্যাকিওফাইট (Tracheophytes) |
| গোষ্ঠী: | স্পার্মাটোফাইটস |
| বিস্তৃত শ্রেণিবিন্যাস | |
| প্রতিশব্দ | |
| |
সবীজী উদ্ভিদ, বীজোৎপাদী উদ্ভিদ বা স্পার্মাটোফাইট ( প্রাচীন গ্রিক σπέρμα (spérma) 'বীজ', এবং φυτόν (phutón) 'উদ্ভিদ'; আক্ষ. 'বীজ উদ্ভিদ'),[১] হলো এক ধরনের উদ্ভিদ, যা বীজ উৎপন্ন করে। এদের ফ্যানেরোগ্যাম (শ্রেণিবিন্যাসে ফ্যানেরোগ্যামি) বা ফ্যানোগ্যামি-ও (শ্রেণিবিন্যাসে ফ্যানোগ্যামি) বলা হয়। এরা এমব্রায়োফাইটা বা স্থলজ উদ্ভিদের একটি শাখা। সপুষ্পক ও নগ্নবীজী উদ্ভিদেরা এই শ্রেণির অংশ হলেও, ফার্ন, মস ও শৈবালজাতীয় উদ্ভিদ এর অন্তর্ভুক্ত নয়।
ফ্যানেরোগ্যাম বা ফ্যানেরোগ্যামি শব্দগুলো প্রাচীন গ্রিক ভাষায় φανερός (phanerós) থেকে এসেছে, যার অর্থ হলো “প্রকাশ্য”। বিপরীতক্রমে, ক্রিপ্টোগ্যাম বা ক্রিপ্টোগ্যামি শব্দগুলো ( প্রাচীন গ্রিক κρυπτός (kruptós) 'গোপন' ও γαμέω (gaméō), 'মিলিত হওয়া') থেকে এসেছে। এই শব্দগুলো দিয়ে স্ব-স্ব উদ্ভিদশ্রেণির অপ্রকাশ্য প্রজনন অঙ্গ (ক্রিপ্টোগ্যাম বা অপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে) এবং প্রকাশ্য প্রজনন অঙ্গের (ফ্যানেরোগ্যাম বা সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে) প্রতি নির্দেশ করে।
বর্ণনা
[সম্পাদনা]বর্তমানে বিদ্যমান সবীজী উদ্ভিদগুলোকে পাঁচটি পর্বে ভাগ করা হয়। এর মধ্যে প্রথম চারটি পর্বের উদ্ভিদকে নগ্নবীজী উদ্ভিদ বলা হয়; কেননা এদের বীজপত্র কোনো আবরণে আচ্ছাদিত থাকে না।[২]
- সাইকাডোফাইটা, সাইকাড নামে পরিচিত ক্রান্তীয় ও উপক্রান্তীয় উদ্ভিদের শ্রেণি
- গিংকোওপসিডা, গিংকো গণের একটিমাত্র জীবিত উদ্ভিদ প্রজাতির শ্রেণি
- পিনোফাইটা, কোণ-উৎপাদনকারী কনিফার নামের বৃক্ষ ও গুল্ম জাতীয় উদ্ভিস
- নিটোফাইটা, প্রায়-বিলুপ্ত ইফেড্রা, নিটাম ও ওয়েলউইটশিয়া উদ্ভিদসমূহের শ্রেণি
পঞ্চম শ্রেণির উদ্ভিদগুলো অ্যানজিওস্পার্ম (আবৃতবীজী উদ্ভিদ) বা ম্যাগনোলিওফাইট নামে পরিচিত। এই শ্রেণি সবীজী উদ্ভিদসমূহের মধ্যে সবচেয়ে বৃহৎ ও বৈচিত্র্যপূর্ণ হয়ে থাকে।
- অ্যানজিওস্পার্ম, পুষ্প উৎপাদনকারী উদ্ভিদ, বীজগুলো ফলের মধ্যে আবৃত অবস্থায় থাকে (যা নগ্নবীজী উদ্ভিদে দেখা যায় না।)
সবীজী উদ্ভিদের এই পাঁচটি জীবিত শ্রেণি ছাড়াও, জীবাশ্ম রেকর্ড বিশ্লেষণে আরও কিছু শ্রেণির বিলুপ্ত বীজোৎপাদী শ্রেণির হদিশ পাওয়া যায়। যেমন:
- টেরিডোস্পার্মি, বা তথাকথিত “সবীজী ফার্ন”, হলো সর্বপ্রাচীন স্থলজ উদ্ভিদগুলোর মধ্যে সফলভাবে বিবর্তিত হওয়া এক ধরনের উদ্ভিদের শ্রেণি। প্যালিওজোয়িক যুগের শেষভাগে এদের ব্যাপকভাবে বিস্তার ঘটে এবং এই সময়ের অরণ্যে এরা প্রভাবশালী হিসেবে আবির্ভূত হয়।
- গ্লসোপ্টেরিস গণের উদ্ভিদেরা পার্মিয়ান যুগে দক্ষিণের প্রাচীন অতিমহাদেশ গন্ডোয়ানায় প্রভাব বিস্তার করেছিল।
ট্রায়াসিক যুগের আবির্ভাবের সঙ্গে সঙ্গেই বাস্তুতন্ত্রে সবীজী ফার্ন গুরুত্ব হারিয়ে ফেলে এবং আধুনিক নগ্নবীজী উদ্ভিদের পূর্বসূরীদের আবির্ভাব ঘটে। ক্রিটেসিয়াস যুগের শেষ পর্যন্ত এরা তাদের প্রভাব বজায় রাখে। এর পরপরই আধুনিক আবৃতবীজী উদ্ভিদের বিস্তার যুগের আরম্ভ ঘটে।
বিবর্তনের ইতিহাস
[সম্পাদনা]
প্রায় ৩১.৯ কোটি বছর আগে সবীজী উদ্ভিদের পূর্বপুরুষদের মধ্যে সম্পূর্ণ জিনোম দ্বিত্বকরণের মাধ্যমে এক ধারাবাহিক বিবর্তনিক পরিবর্তনের সূত্রপাত ঘটে।[৩]
বেলজিয়াম থেকে মধ্য ডেভনিয়ান যুগের (৩৮.৫ কোটি বছর পূর্বের) সবীজী উদ্ভিদের পূর্বসূরিদের একটি জীবাশ্ম পাওয়া যায়, যা সবীজী উদ্ভিদের সবচেয়ে পুরনো নমুনা থেকে প্রায় ২ কোটি বছরের পুরনো। রুনক্যারিয়া নামে পরিচিত জীবাশ্ম নমুনাটি আকারে ক্ষুদ্র ও অক্ষীয়ভাবে প্রতিসম। এর আবরণযুক্ত মেগাস্পোরাঞ্জিয়াম একটি ক্যুপুল দিয়ে পরিবেষ্টিত। মেগাস্পোরাঞ্জিয়ামে একটি অনুদ্ঘাটিত দূরবর্তী প্রসারিত অংশ ছিল, যা বহু-লোবযুক্ত আবরণের উপরে প্রসারিত ছিল। ধারণা করা হয়, এর প্রসারিত অংশটি বায়ুবাহিত পরাগায়নে সহায়তা করতো। রুনক্যারিয়া ধারাবাহিক পরিবর্তনের মাধ্যমে বীজের বৈশিষ্ট্য অর্জনের প্রক্রিয়ায় নতুনভাবে আলোকপাত করে। রুনক্যারিয়া-এ বীজাবরণ ও পরাগরেণুকে বীজের দিকে ধাবিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা ছাড়া আধুনিক বীজের সকল বৈশিষ্ট্য বিদ্যমান ছিল।[৪]
রুনক্যারিয়া-এর পর আগত উদ্ভিদগুলোর ক্যুপুল তুলনামূলক ঘন হতে থাকে, যেমন: স্পার্মাস্পোরাইট বা মরেসনেটিয়া। ডেভনিয়ান যুগের শেষভাগে ফামেনিয়ান সময়কালে সবীজী উদ্ভিদের বৈচিত্র্য লক্ষণীয় হয়ে উঠে। এর সময়কার সবীজী উদ্ভিদের মধ্যে রয়েছে এলকিনসিয়া, জেনোথেকা, আর্কিওস্পার্মা, অ্যাগ্লোস্পার্মা ও ওয়ারস্টেইনিয়া ইত্যাদি। ডেভনিয়ান যুগের এই বীজগুলোর কোনো কোনোটিকে লাইজিনোপটেরিডেলিস বর্গের অন্তর্ভুক্ত করা হয়।[৫]
জাতিজনি
[সম্পাদনা]সবীজী উদ্ভিদ হলো সংবাহী উদ্ভিদের (ট্রাকিওফাইটা) অধীন একটি গোষ্ঠী।[৬]
অভ্যন্তরীণ জাতিজনি
[সম্পাদনা]সবীজী উদ্ভিদকে প্রাথমিকভাবে অ্যানজিওস্পার্ম বা আবৃতবীজী উদ্ভিদ ও নগ্নবীজী উদ্ভিদ এই দুই ভাগে ভাগ করা হতো। আবার নগ্নবীজী উদ্ভিদকে নিটোফাইটা, সাইকাড,[৬] গিংকো ও কনিফার জাতীয় উদ্ভিদে ভাগ করা হতো। আগেকার সময়ের পুরনো শারীরতাত্ত্বিক গবেষণায় নিটোফাইটাকে আবৃতবীজী উদ্ভিদের সাথে সবচেয়ে নিকট-সম্পর্কিত বলে মনে করা হতো।[৭] বিশেষ করে পরিবহন কলার অবস্থা থেকে এই ধারণা করা হতো। কিন্তু আণবিক পরীক্ষায় (এবং সাম্প্রতিককালের কিছু শারীরবৃত্তীয়[৮][৯] ও জীবাশ্ম পরীক্ষায়[১০]) এদেরকে নগ্নবীজী উদ্ভিদের গোষ্ঠী দেখানো হয়েছে। বিশেষ করে নিটোফাইটাকে কনিফার জাতীয় উদ্ভিদের অন্তর্ভুক্ত কিংবা এদের সাথে নিকট সম্পর্কযুক্ত হিসেবে বর্ণনা করা হয়েছে। উদাহরণস্বরূপ, নি-পাইন অনুকল্প নামের একটি প্রস্তাবিত সম্পর্ককে নিম্নরূপে চিত্রায়িত করা যায়:[১১][১২][১৩]
| স্পার্মাটোফাইটা |
| |||||||||||||||||||||||||||
কিন্তু এই শ্রেণিগুলোর আন্তঃসম্পর্ক এখনও চূড়ান্তভাবে নির্ধারণ করা হয়নি।[৭][১৪]
অন্যান্য শ্রেণিবিন্যাস
[সম্পাদনা]কোনো কোনো শ্রেণিবিন্যাস পদ্ধতিতে সকল সবীজী উদ্ভিদকে একটিমাত্র বিভাগে রেখে পাঁচ দলের উদ্ভিদকে পাঁচটি শ্রেণিতে বিভক্ত করা হয়:
- বিভাগ স্পার্মাটোফাইটা
- সাইকাডোপসিডা, সাইকাডসমূহ
- গিংকোওপসিডা, গিংকো
- পিনোপসিডা, কনিফারসমূহ (“কনিফেরোপসিডা”)
- নিটোপসিডা, নিটোফাইটসমূহ
- ম্যাগনোলিওপসিডা, সপুষ্পক উদ্ভিদসমূহ, বা অ্যানজিওস্পার্মোপসিডা
আরও আধুনিক শ্রেণিবিন্যাসে এই দলগুলোকে পৃথক পাঁচটি বিভাগে (কখনো কখনো স্পার্মাটোফাইটা অধিবিভাগের অধীনে) শ্রেণিবিন্যস্ত করা হয়:
- সাইকাডোফাইটা, সাইকাডসমূহ
- গিংকোফাইটা, গিংকো
- পিনোফাইটা, কনিফারসমূহ
- নিটোফাইটা, নিটোফাইটসমূহ
- ম্যাগনোলিওফাইটা, সপুষ্পক উদ্ভিদসমূহ

বিলুপ্ত স্পার্মাটোফাইট উদ্ভিদসমূহের অনির্ধারিত কিছু কিছু বর্গের উদ্ভিদকে পূর্বে “টেরিডোস্পার্মাটোফাইটা” (পলিফাইলেটিক “সবীজী ফার্ন” গোত্র) হিসেবে শ্রেণিবিন্যস্ত করা হতো।[১৫]
- †বেনেটিটেলিস
- †কর্ডেইটেলিস
- †ক্যালামোপিটিয়াসিয়ালিস
- †ক্যালিস্টোফাইটেলিস
- †কেইটোনিয়ালিস
- †জাইগ্যানটোপটেরিডেলিস
- †গ্লসোপটেরিডেলিস
- †লাইজিনোপটেরিডেলিস
- †মেডুলোসেলিস
- †পেল্টাস্পার্মেলিস
- †উমকোমাসিয়ালিস (কোরিস্টোস্পার্মসমূহ)
- †চেকানভোস্কিয়ালিস
- †এর্টমানিথিক্যালিস
- †পেন্টোক্সিলেলিস
- †পেট্রিয়েলাসিয়ালিয়া টেইলর প্রমুখ ১৯৯৪
- †অ্যাভাটিয়াসিয়ালিস অ্যান্ডারসন ও অ্যান্ডারসন ২০০৩
- †অ্যাক্সেলরোডিওপসিডেলিস অ্যান্ডারসন ও অ্যান্ডারসন
- †আলেক্সিয়ালিস অ্যান্ডারসন ও অ্যান্ডারসন ২০০৩
- †হ্যামশভিয়ালিস অ্যান্ডারসন ও অ্যান্ডারসন ২০০৩
- †হেক্সাপটেরোস্পার্মালিস ডোয়েল্ড ২০০১
- †হ্লাটিমবিয়ালিস অ্যান্ডারসন ও অ্যান্ডারসন ২০০৩
- †ম্যাটাটিয়েলালিস অ্যান্ডারসন ও অ্যান্ডারসন ২০০৩
- †আর্বেরিওপসিডেলিস ডোয়েল্ড ২০০১
- †ইরানিয়েলিস ই. টেইলর প্রমুখ ২০০৮
- †ভজনভস্কিয়ালিস ই. টেইলর প্রমুখ ২০০৮
- †হার্মানোফাইটেলিস ই. টেইলর প্রমুখ ২০০৮
- †ডায়রোপালোস্টাকিয়াসিয়ালিস ই. টেইলর প্রমুখ ২০০৮
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "spermatophyte"। মেরিয়াম-ওয়েবস্টার ডিকশনারি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২৫।
- ↑ জুড, ওয়াল্টার এস; ক্যাম্পবেল, ক্রিস্টোফার এস; কেলোগ, এলিজাবেথ এ; স্টিভেনস, পিটার এফ; ডনোঘ, মাইকেল (২০০২)। Plant systematics, a phylogenetic approach (ইংরেজি ভাষায়) (২ সংস্করণ)। সান্ডারল্যান্ড, ম্যাসাচুসেটস: সিনাওয়ার অ্যাসোসিয়েটস। পৃ. ১৭২। আইএসবিএন ০-৮৭৮৯৩-৪০৩-০।
- ↑ জিয়াও, ইউয়ানিয়ান; উইকেট, নরম্যান জে; আয়্যাম্পালায়াম, সারাবানারাজ; এবং অন্যান্য (২০১১)। "Ancestral polyploidy in seed plants and angiosperms"। নেচার (ইংরেজি ভাষায়)। ডিওআই:10.1038/nature09916।
- ↑ গেরিয়েন, পি; মায়ার-বার্থড, পি; ফ্যায়ারন-ডিমারেট, এম; স্ট্রিল, এম; স্টিম্যানস, পি (২০১১)। "Runcaria, A Middle Devonian Seed Plant Precursor"। সায়েন্স (ইংরেজি ভাষায়)। ৩০৬ (৫৬৯৭): ৮৫৬–৮৫৮। ডিওআই:10.1126/science.1102491। পিএমআইডি 15514154। এস২সিআইডি 34269432। ২৪ ফেব্রুয়ারি ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ অ্যান্ডারসন, জন এম; অ্যান্ডারসন, হাইডি এম; ক্লিয়াল, ক্রিস জে (২০০৩)। "Brief history of the gymnosperms: classification, biodiversity, phytogeography and ecology" (পিডিএফ)। স্ট্রেলিৎজিয়া (ইংরেজি ভাষায়)। ২০: ১–২৮০।
- 1 2 উ, চুং-শিয়েন; ওয়াং, ইয়া-নান; লিউ, শু-মেই; চাও, শু-মিয়াও (২০০৭)। "Chloroplast Genome (cpDNA) of Cycas taitungensis and 56 cp Protein-Coding Genes of Gnetum parvifolium: Insights into cpDNA Evolution and Phylogeny of Extant Seed Plants"। মলিকিউলার বায়োলজি অ্যান্ড ইভোলিউশন (ইংরেজি ভাষায়)। ২৪ (৬): ১৩৬৬–১৩৭৯। ডিওআই:10.1093/molbev/msm059। পিএমআইডি 17383970।
- 1 2 পাল্মার, জেফরি ডি; সল্টিস, ডগলাস ই; চেইজ, মার্ক ডব্লিউ (২০০৪)। "The plant tree of life: an overview and some points of view"। আমেরিকান জার্নাল অব বোটানি (ইংরেজি ভাষায়)। ৯১ (১০): ১৪৩৭–১৪৪৫। ডিওআই:10.3732/ajb.91.10.1437। পিএমআইডি 21652302।
- ↑ ডোয়েল, জেমস এ (জানুয়ারি ২০০৬)। "Seed ferns and the origin of angiosperms"। দ্য জার্নাল অব দ্য টরে বোটানিক্যাল সোসাইটি (ইংরেজি ভাষায়)। ১৩৩ (১): ১৬৯–২০৯। ডিওআই:10.3159/1095-5674(2006)133[169:SFATOO]2.0.CO;2। আইএসএসএন 1095-5674। এস২সিআইডি 86302668।
- ↑ কোইরো, মারিও; চোমিকি, গুইলাউমে; ডোয়েল, জেমস এ। "Experimental signal dissection and method sensitivity analyses reaffirm the potential of fossils and morphology in the resolution of the relationship of angiosperms and Gnetales"। প্যালিওবায়োলজি (ইংরেজি ভাষায়)। ৪৪ (৩): ৪৯০–৫১০। ডিওআই:10.1017/pab.2018.23। আইএসএসএন 0094-8373। এস২সিআইডি 91488394।
- ↑ ওয়াং, জি-চিয়াং (২০০৪)। "A New Permian Gnetalean Cone as Fossil Evidence for Supporting Current Molecular Phylogeny"। অ্যানালস অব বোটানি (ইংরেজি ভাষায়)। ৯৪ (২): ২৮১–২৮৮। ডিওআই:10.1093/aob/mch138। পিএমসি 4242163। পিএমআইডি 15229124।
- ↑ চাও, শু-মিয়াও; পারকিনসন, ক্রিস্টোফার এল; চেং, ইউচ্যাং; ভিনসেন্ট, টমাস এম; পাল্মার, জেফরি ডি (২০০০)। "Seed plant phylogeny inferred from all three plant genomes: Monophyly of extant gymnosperms and origin of Gnetales from conifers"। প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস (ইংরেজি ভাষায়)। ৯৭ (৮): ৪০৮৬–৪০৯১। বিবকোড:2000PNAS...97.4086C। ডিওআই:10.1073/pnas.97.8.4086। পিএমসি 18157। পিএমআইডি 10760277।
- ↑ বোয়ি, এলএম; মিশেল, এল; কোট, গোয়েনায়েলে; ক্লড (২০০০)। "Phylogeny of seed plants based on all three genomic compartments: Extant gymnosperms are monophyletic and Gnetales' closest relatives are conifers"। প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস (ইংরেজি ভাষায়)। ৯৭ (৮): ৪০৯২–৪০৯৭। বিবকোড:2000PNAS...97.4092B। ডিওআই:10.1073/pnas.97.8.4092। পিএমসি 18159। পিএমআইডি 10760278।
- ↑ সল্টিস, ডগলাস ই; সল্টিস, পামেলা এস; জানিস, মাইকেল জে (২০০২)। "Phylogeny of seed plants based on evidence from eight genes"। আমেরিকান জার্নাল অব বোটানি (ইংরেজি ভাষায়)। ৮৯ (১০): ১৬৭০–১৬৮১। ডিওআই:10.3732/ajb.89.10.1670। পিএমআইডি 21665594।
- ↑ ওন, হায়োসিগ; রেনার, সুজেন (আগস্ট ২০০৬)। "Dating Dispersal and Radiation in the Gymnosperm Gnetum (Gnetales)—Clock Calibration When Outgroup Relationships Are Uncertain"। সিস্টেমেটিক বায়োলজি (ইংরেজি ভাষায়)। ৫৫ (৪): ৬১০–৬২২। ডিওআই:10.1080/10635150600812619। পিএমআইডি 16969937।
- ↑ এলগোরিয়াগা, আন্দ্রেস; এস্কাপা, ইগ্নাসিও এইচ; কুনিও, এন রুবেন (জুলাই ২০১৯)। "Relictual Lepidopteris (Peltaspermales) from the Early Jurassic Cañadón Asfalto Formation, Patagonia, Argentina"। ইন্টারন্যাশনাল জার্নাল অব প্ল্যান্ট সায়েন্সেস (ইংরেজি ভাষায়)। ১৮০ (৬): ৫৭৮–৫৯৬। ডিওআই:10.1086/703461।
আরও পড়ুন
[সম্পাদনা]- টেইলর, টমাস এন; ক্রিংস, মাইকেল (২০০৮)। Paleobotany: The Biology and Evolution of Fossil Plants (ইংরেজি ভাষায়) (২য় সংস্করণ)। বার্লিংটন, ম্যাসাচুসেটস; নিউইয়র্ক, নিউইয়র্ক, স্যান ডিয়েগো, ক্যালিফোর্নিয়া (মার্কিন যুক্তরাষ্ট্র), লন্ডন (যুক্তরাজ্য): একাডেমিক প্রেস (এলসেভিয়ারের ছাপাঙ্কিত)। পৃ. ১২৫২। আইএসবিএন ৯৭৮-০-১২-৩৭৩৯৭২-৮।