প্রিমিয়ার লিমিটেড ওভারস টুর্নামেন্ট
অবয়ব
(Premier Limited Overs Tournament থেকে পুনর্নির্দেশিত)
| প্রিমিয়ার লিমিটেড ওভারস টুর্নামেন্ট | |
|---|---|
| দেশ | |
| ব্যবস্থাপক | শ্রীলঙ্কা ক্রিকেট |
| খেলার ধরন | লিস্ট এ ক্রিকেট |
| প্রথম টুর্নামেন্ট | ১৯৮৮–৮৯ |
| শেষ টুর্নামেন্ট | ২০১৯–২০ |
| প্রতিযোগিতার ধরন | রাউন্ড-রবিন ও নক-আউট |
| বর্তমান চ্যাম্পিয়ন | চিলাউ মারিয়ান্স ক্রিকেট ক্লাব (১ম শিরোপা) |
| সর্বাধিক সফল | সিংহলীজ স্পোর্টস ক্লাব (৯টি শিরোপা) |
| ওয়েবসাইট | এসএলসি |
প্রিমিয়ার লিমিটেড ওভারস টুর্নামেন্ট (স্পন্সরজনিত কারণে এআইএ প্রিমিয়ার লিমিটেড ওভারস টুর্নামেন্ট) হল শ্রীলঙ্কার প্রাক্তন লিস্ট এ ক্রিকেটের মূল ঘরোয়া ক্লাব ক্রিকেট প্রতিযোগিতা। ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত এই প্রতিযোগিতাটির চারবার নাম পরিবর্তন হয়েছে। ২০১৬–১৭ সালে নেগোম্বো ক্রিকেট ক্লাব কর্তৃক আদালত মামলার পর, ঐ মরসুমে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়নি।[১] ঐ মরসুভে বিভিন্ন জেলাভিত্তিক দল অংশগ্রহণ করেছিল।[১] ২০২০–২১ সালে মেজর ক্লাব লিমিটেড ওভার টুর্নামেন্ট দ্বারা এই প্রতিযোগিতাটি প্রতিস্থাপিত হয়।
২০১৬–১৭ মরসুমের জেলাভিত্তিক টুর্নামেন্টে কলম্বো জেলা, কেগালে জেলাকে ফাইনালে হারিয়ে শিরোপা জয়লাভ করেছিল।
নামকরণ
[সম্পাদনা]- ১৯৮৮–৯০: ব্রাউন্স ট্রফি
- ১৯৯১–৯৮: হাতনা ট্রফি
- ১৯৯৯–২০১৮: প্রিমিয়ার লিমিটেড ওভারস টুর্নামেন্ট
- ২০১৯–২০: আমন্ত্রণমূলক লিমিটেড ওভার টুর্নামেন্ট
চ্যাম্পিয়ন
[সম্পাদনা]- † বিলুপ্ত ক্লাব
- * শিরোপা বিভক্ত
| ক্লাব | শিরোপা সংখ্যা | বছর |
|---|---|---|
| সিংহলীজ স্পোর্টস ক্লাব | ৯ | ১৯৮৮–৮৯, ১৯৮৯–৯০, ১৯৯০–৯১, ২০০০–০১, ২০০৭–০৮, ২০১০–১১*, ২০১৩–১৪, ২০১৭–১৮, ২০১৮–১৯ |
| ব্লুমফিল্ড ক্রিকেট অ্যান্ড অ্যাথলেটিক ক্লাব | ৬ | ১৯৯৩–৯৪, ১৯৯৬–৯৭, ২০০২–০৩, ২০০৩–০৪, ২০০৫–০৬, ২০০৮–০৯ |
| নন্দেস্ক্রিপ্টস ক্রিকেট ক্লাব | ৫ | ১৯৯৫–৯৬, ১৯৯৭–৯৮, ২০০১–০২, ২০০৬–০৭, ২০১১–১২ |
| কোল্টস ক্রিকেট ক্লাব | ৩ | ১৯৯৮–৯৯, ২০১০–১১*, ২০১৪–১৫ |
| তামিল ইউনিয়ন ক্রিকেট অ্যান্ড অ্যাথলেটিক ক্লাব | ২ | ১৯৯৯–০০, ২০০৯–১০ |
| †নোম্যাডস স্পোর্টস ক্লাব | ১ | ১৯৯১–৯২ |
| চিলাউ মারিয়ান্স ক্রিকেট ক্লাব | ১ | ২০১৯–২০ |
| রাগামা ক্রিকেট ক্লাব | ১ | ২০১২–১৩ |
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "SLC Indirectly Ignores Court Ruling"। The Sunday Leader। ১৯ মার্চ ২০১৭। ৩১ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০১৭।