বিষয়বস্তুতে চলুন

প্ল্যান্টস অব দ্য ওয়ার্ল্ড অনলাইন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Plants of the World Online থেকে পুনর্নির্দেশিত)
প্ল্যান্টস অব দ্য ওয়ার্ল্ড অনলাইন
উপলব্ধইংরেজি
মালিকরয়েল বোটানিক গার্ডেনস, কিউ
ওয়েবসাইটpowo.science.kew.org
বাণিজ্যিকনা
চালুর তারিখমার্চ ২০১৭;  বছর আগে (2017-03)

প্ল্যান্টস অব দ্য ওয়ার্ল্ড অনলাইন (সংক্ষেপে পিওডব্লিউও, POWO) হলো রয়েল বোটানিক গার্ডেনস, কিউ কর্তৃক প্রকাশিত একটি শ্রেণিবিন্যাসবিদ্যা সংক্রান্ত অনলাইন ডাটাবেজ।

ইতিহাস

[সম্পাদনা]

জীববৈচিত্র‍্য সনদের প্রেক্ষিতে ২০১৭ সালের মার্চ মাসে কিউয়ে অবস্থিত রয়েল বোটানিক্যাল গার্ডেনস বিশ্বব্যাপী সকল সবীজী উদ্ভিদের বিপুল পরিমাণ তথ্য সংরক্ষণের উদ্দেশ্য নিয়ে একটি অনলাইন ডাটাবেজ চালু করে।[][] প্রাথমিকভাবে ক্রান্তীয় আফ্রিকার উদ্ভিদরাজি, বিশেষ করে জামবেসিয়াকা নামের উদ্ভিদসমূহ, পশ্চিম ও পূর্ব ক্রান্তীয় আফ্রিকার উদ্ভিদসমূহের ডাটাবেজ তৈরির লক্ষ্য নিয়ে কাজ করা শুরু হয়।[]

২০২৪ সালের মার্চ মাস থেকে ওয়েবসাইটে কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা নির্দেশিত প্রজাতির সম্ভাব্য বিলুপ্তির ঝুঁকি মূল্যায়ন প্রদর্শন করা হয়েছে।[]

বিবরণ

[সম্পাদনা]

ইন্টারন্যাশনাল প্ল্যান্ট নেম ইনডেক্সের মতো[] প্ল্যান্ট অব দ্য ওয়ার্ল্ড অনলাইন ডাটাবেজও শ্রেণিবিন্যাসগত উপাত্তের জন্য ওয়ার্ল্ড চেকলিস্ট অব ভাস্কুলার প্ল্যান্টসের (ডব্লিউসিভিপি) উপাত্ত ব্যবহার করে।[]

এই ডাটাবেজে বিশ্বের উদ্ভিদরাজি সম্পর্কে ২৫০ বছরের অধিক সময় ধরে কৃত গবেষণার তথ্য সন্নিবেশ করা হয়েছে। যে সমস্ত প্রকল্প অনলাইনে পূর্বে উপলব্ধ ছিল, কিন্তু বর্তমানে বিরাজমান নয়, কিংবা যেসকল প্রকল্প বাহ্যিকভাবে পাওয়া যায় না, সেসকল প্রকল্পের উপাত্তকে ডাটাবেজে অন্তর্ভুক্ত করা পিওডব্লিউওয়ের উদ্দেশ্য। প্ল্যান্টস অব দ্য ওয়ার্ড অনলাইনের ডাটাবেজে উদ্ভিদের শ্রেণিবিন্যাস, শনাক্তকরণ, ভৌগোলিক বিস্তৃতি, বৈশিষ্ট্য, ঝুঁকির মাত্রা, বিশ্বব্যাপী গাছের ব্যবহার সংক্রান্ত তথ্য ও প্রচুর পরিমাণে চিত্র অন্তর্ভুক্ত করা হয়েছে।[]

সেপ্টেম্বর ২০২৪-এর হিসাব অনুযায়ী, প্ল্যান্টস অব দ্য ওয়ার্ল্ড অনলাইন ডাটাবেজে প্রায় ১৪,৩৩,০০০টি গাছের নাম, ৫,৩১,৮০০টি গাছের বিস্তৃত বর্ণনা ও ৪,০০,৯০০টি ছবি অন্তর্ভুক্ত করা হয়েছে।

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "About the Plants of the World Online portal"প্ল্যান্টস অব দ্য ওয়ার্ল্ড অনলাইন (ইংরেজি ভাষায়)। রয়েল বোটানিক গার্ডেনস, কিউ। ২৮ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০১৮
  2. গোভ্যার্টস, রাফায়েল এইচএ (২০১৮)। "101 Nomenclatural Corrections in Preparation for the Plants of the World Online (POWO)" (পিডিএফ)স্ক্‌ভোর্ৎসোভিয়া (ইংরেজি ভাষায়)। (৩): ৭৪–৯৯। আইএসএসএন 2309-6497। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২৪ (গোভ্যার্টস ভুলবশত “কনভেনশন ফর বোটানিক্যাল ডাইভার্সিটি (সিবিডি)”-এর কথা উল্লেখ করেছেন।)
  3. 1 2 "About the Plants of the World Online portal", প্ল্যান্টস অব দ্য ওয়ার্ল্ড অনলাইন (ইংরেজি ভাষায়), রয়েল বোটানিক গার্ডেনস, কিউ, সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০১৮
  4. "Scientists predict the extinction risk for all the world's plants with AI"ফিজ.অর্গ (ইংরেজি ভাষায়)। ৫ মার্চ ২০২৫। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০২৪
  5. হোলৎজ, হান্না; সেগার, জোসিয়েন; Valdez, Jose; Staude, Ingmar R. (২০২২)। "Assessing extinction risk across the geographic ranges of plant species in Europe"প্ল্যান্টস, পিপল, প্ল্যানেট (ইংরেজি ভাষায়)। (৩): ৩০৩–৩১১। ডিওআই:10.1002/ppp3.10251এস২সিআইডি 246787127
  6. "POWO Plants of the World Online"গথেনবার্গ বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার (ইংরেজি ভাষায়)। ৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২৪

বহিঃসংযোগ

[সম্পাদনা]