বিষয়বস্তুতে চলুন

পারভিন সুলতানা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Parveen Sultana থেকে পুনর্নির্দেশিত)
পারভিন সুলতানা
পারভিন সুলতানা
পারভিন সুলতানা
প্রাথমিক তথ্য
জন্মনামপারভিন সুলতানা
জন্ম (1950-07-10) জুলাই ১০, ১৯৫০ (বয়স ৭৫)
উদ্ভবঅসম, ভারত
ধরনখয়াল, ভজন, থুমরিছ
পেশাহিন্দুস্থানী শাস্ত্রীয় সংগীত
বাদ্যযন্ত্রকণ্ঠ্য
কার্যকাল১৯৬২–বর্তমান

বেগম পারভিন সুলতানা (অসমীয়া: বেগম পাৰৱীন চুলতানা; জন্ম: ১০ জুলাই ১৯৫০) হলেন একজন পাতিয়ালা ঘরানার অসমীয়া হিন্দুস্থানী শাস্ত্রীয় গায়িকা।[]

তিনি ভারত সরকার কর্তৃক ১৯৭৬ সালে পদ্মশ্রী পদক ও ২০১৪ সালে পদ্মভূষণ পদকে ভূষিত হন। এছাড়া তিনি ১৯৯৯ সালে সঙ্গীত নাটক একাডেমী কর্তৃক সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে ভূষিত হন।

প্রাথমিক জীবন

[সম্পাদনা]

পারভিন, ইকরামুল মজিদ ও মারুফা বেগমের ঘরে, আসাম, ভারত এ জন্মগ্রহণ করেন। তিনি মিশন স্কুলে তার স্কুলজীবন শুরু করেছিলেন।

তার বাবা তার প্রথম গুরু ছিলেন এবং তার সঙ্গে খুব কঠোর ছিলেন। তিনি তার পিতামহ মোহাম্মদ নাজিফ খান, একজন পাঠান, তার কাছ থেকে প্রাথমিক প্রশিক্ষণ লাভ করেন। তিনি পরবর্তীতে চিন্ময় লাহিড়ী নির্দেশনায় সঙ্গীত শিখতে কলকাতা যান। ১৯৭৩ সালে তিনি পাতিয়ালা ঘরানার দিলশান খান এর একজন শিষ্য হয়ে ওঠেন।

কর্মজীবন

[সম্পাদনা]

তিনি মাত্র ১২ বছর বয়সে ১৯৬২ সালে তাঁর প্রথম পর্যায়ের কর্মক্ষমতা দেখান এবং ১৯৬৫ সাল থেকে গান রেকর্ড করা শুরু করেন। সম্প্রতি, তিনি বিক্রম ভাট এর ১৯২০ এর থিম গান গেয়েছিলেন।[]

তিনি এইচএমভি, পলিডর, মিউজিক ইন্ডিয়া, ভারত রেকর্ডস, অভিডিস, ম্যাগনেসাউন্ড, সনোডিস্ত, এমিগো ইত্যাদিতে রেকর্ডিংয়ের কাজ করেছেন।[]

তিনি ২৫ বছর বয়সে, ১৯৭৬ সালে পদ্মশ্রী পদক লাভ করেন।

পারভিন সুলতানা আগ্রায় ২০১১ সালে সঙ্গীত পরিবেশন করছেন

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

তিনি দিলশাদ খান এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।[] তাঁদের সাদাব সুলতানা নামে একটি কন্যাসন্তান রয়েছে।

পুরস্কার ও স্বীকৃতি

[সম্পাদনা]

ডিস্কসমূহ

[সম্পাদনা]
  • এ্যান আওয়ার অব ইস্কটাসী - (রাগা মধুয়ান্তি/রাগা গরাখ কল্যাণ/রাগা মিশ্র ভৈরবী থুমরি/বিজন)
  • নারায়ণী (রাগা নারায়ণী)
  • গজল
  • বেগম পারভিন সুলতানা - (রাগ সালাগ ভারালি তডি/রাগ ললিতা/ রাগ খমাজ থুমরি)

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Parveen Sultana"। ২৫ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০১৪
  2. Express Features Service (৩০ আগস্ট ২০০৮)। "Malhar Magic"। Express India। ২১ সেপ্টেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ জুন ২০১২
  3. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৬ জানুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০১৪
  4. "Metro Plus Mangalore / Music : `We don't teach just music'"। The Hindu। ২৮ মে ২০০৫। ১৬ ফেব্রুয়ারি ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ জুন ২০১২

বহিঃসংযোগ

[সম্পাদনা]