বিষয়বস্তুতে চলুন

নালন্দা জেলা

স্থানাঙ্ক: ২৫°১২′০০″ উত্তর ৮৫°৩১′১২″ পূর্ব / ২৫.২০০০০° উত্তর ৮৫.৫২০০০° পূর্ব / 25.20000; 85.52000
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Nalanda district থেকে পুনর্নির্দেশিত)
নালন্দা জেলা
হিন্দি: नालंदा जिला
উর্দু: ضلع نالندہ
বিহারের জেলা
বিহারে নালন্দার অবস্থান
বিহারে নালন্দার অবস্থান
দেশভারত
রাজ্যবিহার
প্রশাসনিক বিভাগপাটনা
সদরদপ্তরবিহার শরিফ
সরকার
  লোকসভা কেন্দ্রনালন্দা
আয়তন
  মোট২,৩৬৭ বর্গকিমি (৯১৪ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  মোট২৮,৭২,৫২৩
  জনঘনত্ব১,২০০/বর্গকিমি (৩,১০০/বর্গমাইল)
জনতাত্ত্বিক
  সাক্ষরতা৬৬.৪১ (পুরুষ ৭৭.৭৭; মহিলা ৫৪.৭৬)
  লিঙ্গানুপাত৯২১ (২০১১)
প্রধান মহাসড়ক৩১ নং জাতীয় সড়ক, ৩০ক নং জাতীয় সড়ক, ৮২ নং জাতীয় সড়ক, ১১০ নং জাতীয় সড়ক
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট
নালন্দা মহাবিহারের ধ্বংসাবশেষ

নালন্দা জেলা (হিন্দি: नालंदा जिला
উর্দু: ضلع نالندہ) হল ভারতের বিহার রাজ্যের ৩৮টি জেলার অন্যতম। এই জেলার সদর শহর হল বিহার শরিফ

ইতিহাস

[সম্পাদনা]

১৯৭৬ সালে পাটনা জেলা ভেঙে নালন্দা জেলা গঠিত হয়েছিল।[]

ভূগোল

[সম্পাদনা]

নালন্দা জেলার আয়তন ২,৩৫৫ বর্গকিলোমিটার (৯০৯ বর্গমাইল)[] আয়তনে এই জেলা কানাডার কর্নওয়াল দ্বীপের সমান।[] ফল্গু, মোহানে, জিরায়ন ও কুম্ভারি নদী এই জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। নালন্দা জেলা পাটনা বিভাগের অন্তর্গত।

জনপরিসংখ্যান

[সম্পাদনা]

২০১১ সালের জনগণনা অনুসারে, নালন্দা জেলার জনসংখ্যা ২,৮৭২,৫২৩।[] জনসংখ্যার হিসেবে এই জেলা জামাইকা রাষ্ট্রের[] বা মার্কিন যুক্তরাষ্ট্রের কানসাস রাজ্যের প্রায় সমান।[] ভারতের ৬৪০টি জেলার মধ্যে এই জেলার স্থান ১৩৪তম।[] জেলার জনঘনত্ব ১,২২০ জন প্রতি বর্গকিলোমিটার (৩,২০০ জন/বর্গমাইল)[] ২০০১-২০১১ দশকে এই জেলার জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ২১.১৮%।[] নালন্দা জেলার লিঙ্গানুপাতের হার প্রতি ১০০০ পুরুষে ৯২১ জন মহিলা[] এবং সাক্ষরতার হার ৬৬.৪১%।[]

অর্থনীতি

[সম্পাদনা]

ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রক নালন্দায় একটি অর্ডিন্যান্স ফ্যাক্টরি স্থাপন করেছে। এটি ভারতের ৪১টি অর্ডিন্যান্স ফ্যাক্টরির অন্যতম। এখানে আর্টিলারি শেল তৈরি হয়।[][] ২০০৬ সালে পঞ্চায়েত মন্ত্রক দেশের যে ২৫০টি সর্বাধিক অনগ্রসর জেলার তালিকা প্রস্তুত করে, এই জেলা তার মধ্যে অন্তর্ভুক্ত হয়।[] বিহারের যে ৩৬টি জেলা অনগ্রসর অঞ্চল অনুদান তহবিল কর্মসূচির অধীনে অনুদান পায়, নালন্দা জেলা তার অন্যতম।[]

বিভাগ

[সম্পাদনা]

নালন্দা জেলা তিনটি মহকুমায় বিভক্ত। এগুলি হল: বিহার শরিফ, রাজগির, হিলসা। এই মহকুমাগুলি আবার ২০টি ব্লকে বিভক্ত। এগুলি হল: গিরিয়াক, রাহুই, অজয়পুর মুরসরাই, হরনউত, চণ্ডী, ইসলামপুর, রাজগির, আস্থাওয়ানি সারমেরা, হিলসা, বিহার শরিফ, একাঙ্গসরাই, বেনা, নগরনউসা, কারাই পারসরাই, সিলাও, পারওয়ালপুর, কাতরিসরাই, বিন্দ ও থরথরি

উদ্ভিদ ও প্রাণীসম্পদ

[সম্পাদনা]

১৮৭৮ সালে নালন্দায় রাজগির বন্যপ্রাণী অভয়ারণ্য গঠিত হয়। এই অভয়ারণ্যের আয়তন ৩৬ কিমি (১৩.৯ মা)[১০]

পর্যটন

[সম্পাদনা]

প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষ এই জেলার একটি প্রধান পর্যটন আকর্ষণ।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Districts of India"
  2. Srivastava, Dayawanti et al. (ed.) (২০১০)। "States and Union Territories: Bihar: Government"। India 2010: A Reference Annual (54th সংস্করণ)। New Delhi, India: Additional Director General, Publications Division, Ministry of Information and Broadcasting (India), Government of India। পৃ. ১১১৮–১১১৯। আইএসবিএন ৯৭৮-৮১-২৩০-১৬১৭-৭। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১১ {{বই উদ্ধৃতি}}: |শেষাংশ1= প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য)
  3. "Island Directory Tables: Islands by Land Area"United Nations Environment Program। ১৮ ফেব্রুয়ারি ১৯৯৮। ২০ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১১Cornwall Island 2,358km2
  4. 1 2 3 4 5 6 "District Census 2011"। Census2011.co.in। ২০১১। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১১
  5. US Directorate of Intelligence। "Country Comparison:Population"। ২৭ সেপ্টেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০১১Jamaica 2,868,380 July 2011 est {{ওয়েব উদ্ধৃতি}}: |উক্তি= এর 8 নং অবস্থানে line feed character রয়েছে (সাহায্য)
  6. "2010 Resident Population Data"। U. S. Census Bureau। ২৩ আগস্ট ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১১Kansas 2,853,118 {{ওয়েব উদ্ধৃতি}}: |উক্তি= এর 7 নং অবস্থানে line feed character রয়েছে (সাহায্য)
  7. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১১ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০১৫
  8. http://www.thehindubusinessline.com/government-and-policy/ofb-nalanda-to-develop-indigenous-artillery-shells/article3342557.ece
  9. 1 2 Ministry of Panchayati Raj (৮ সেপ্টেম্বর ২০০৯)। "A Note on the Backward Regions Grant Fund Programme" (পিডিএফ)। National Institute of Rural Development। ৫ এপ্রিল ২০১২ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১১
  10. Indian Ministry of Forests and Environment। "Protected areas: Bihar"। ২৩ আগস্ট ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১১

বহিঃসংযোগ

[সম্পাদনা]

টেমপ্লেট:Patna Division