জোভান্নি রেইনা
|
২০২০ সালে বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে রেইনা | |||
| ব্যক্তিগত তথ্য | |||
|---|---|---|---|
| পূর্ণ নাম | জোভান্নি আলেহান্দ্রো রেইনা | ||
| জন্ম | ১৩ নভেম্বর ২০০২[১] | ||
| জন্ম স্থান | সান্ডারল্যান্ড, ইংল্যান্ড | ||
| উচ্চতা | ১.৮৫ মিটার (৬ ফুট ১ ইঞ্চি) | ||
| মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
| ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | বরুসিয়া ডর্টমুন্ড | ||
| জার্সি নম্বর | ৭ | ||
| ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৬:৫৭, ১৭ জুন ২০২৫ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। | |||
জোভান্নি আলেহান্দ্রো রেইনা (ইংরেজি: Giovanni Reyna, ইংরেজি উচ্চারণ: [dʒoʊˈvɑːnni ˈreɪnə]; জন্ম: ১৩ নভেম্বর ২০০২; জোভান্নি রেইনা নামে সুপরিচিত) হলেন একজন ইংরেজ–মার্কিন পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে জার্মানির পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর বুন্দেসলিগার ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় অথবা বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[২][৩][৪]
২০১৬ সালে, রেইনা মার্কিন যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব-১৫ দলের হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় চার বছর যাবত মার্কিন যুক্তরাষ্ট্রের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; মার্কিন যুক্তরাষ্ট্রের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৩২ ম্যাচে ৮টি গোল করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]জোভান্নি আলেহান্দ্রো রেইনা ২০০২ সালের ১৩ই নভেম্বর তারিখে ইংল্যান্ডের সান্ডারল্যান্ডে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।[১]
আন্তর্জাতিক ফুটবল
[সম্পাদনা]রেইনা মার্কিন যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব-১৫, মার্কিন যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব-১৬ এবং মার্কিন যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব-১৭ দলের হয়ে খেলার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৬ সালের ৬ই এপ্রিল তারিখে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব-১৫ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।
পরিসংখ্যান
[সম্পাদনা]আন্তর্জাতিক
[সম্পাদনা]- ১৭ জুন ২০২৫ পর্যন্ত হালনাগাদকৃত।
| দল | সাল | ম্যাচ | গোল |
|---|---|---|---|
| মার্কিন যুক্তরাষ্ট্র | ২০২০ | ২ | ১ |
| ২০২১ | ৭ | ৩ | |
| ২০২২ | ৭ | ০ | |
| ২০২৩ | ৮ | ৩ | |
| ২০২৪ | ৭ | ১ | |
| ২০২৫ | ১ | ০ | |
| সর্বমোট | ৩২ | ৮ | |
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "Borussia Dortmund - Kader - Bundesliga 2024/25 - kicker" [বরুসিয়া ডর্টমুন্ড - দল - বুন্দেসলিগা ২০২৪/২৫ - কিকার]। kicker.de (জার্মান ভাষায়)। কিকার। ১৭ জুন ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৫।
- ↑ "First Team" [প্রথম দল]। bvb.de (ইংরেজি ভাষায়)। বরুসিয়া ডর্টমুন্ড। ১৭ জুন ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৫।
- ↑ "Borussia Dortmund" [বরুসিয়া ডর্টমুন্ড]। bundesliga.com (ইংরেজি ভাষায়)। বুন্দেসলিগা। ১৭ জুন ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৫।
- ↑ "Borussia Dortmund » Squad 2024/2025" [বরুসিয়া ডর্টমুন্ড » দল ২০২৪/২০২৫]। worldfootball.net (ইংরেজি ভাষায়)। ওয়ার্ল্ডফুটবল। ১৭ জুন ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৫।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- সকারওয়েতে জোভান্নি রেইনা (ইংরেজি)
- সকারবেসে জোভান্নি রেইনা (ইংরেজি)
- বিডিফুটবলে জোভান্নি রেইনা (ইংরেজি)
- ট্রান্সফারমার্কেটে জোভান্নি রেইনা (ইংরেজি)
- ওয়ার্ল্ডফুটবল.নেটে জোভান্নি রেইনা (ইংরেজি)
- ইএসপিএন এফসিতে জোভান্নি রেইনা (ইংরেজি)
- ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে জোভান্নি রেইনা (ইংরেজি)
- জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনে জোভান্নি রেইনা (ইংরেজি)
- প্রিমিয়ার লিগে জোভান্নি রেইনা (ইংরেজি)
- মেজর লিগ সকারে জোভান্নি রেইনা (ইংরেজি)
- ইংরেজি আধ্ববসহ পাতা
- ২০০২-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- মার্কিন ফুটবলার
- ফুটবল মধ্যমাঠের খেলোয়াড়
- বরুসিয়া ডর্টমুন্ডের খেলোয়াড়
- বুন্দেসলিগার খেলোয়াড়
- মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক যুব ফুটবলার
- মার্কিন যুক্তরাষ্ট্রের অনূর্ধ্ব-১৭ আন্তর্জাতিক ফুটবলার
- মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ফুটবলার
- নটিংহ্যাম ফরেস্ট ফুটবল ক্লাবের খেলোয়াড়
- ২০২২ ফিফা বিশ্বকাপের খেলোয়াড়
- পর্তুগিজ বংশোদ্ভূত মার্কিন ব্যক্তি
- ২০২৪ কোপা আমেরিকার খেলোয়াড়
- আইরিশ বংশোদ্ভূত মার্কিন ব্যক্তি
- প্রিমিয়ার লিগের খেলোয়াড়
- পুরুষ ফুটবল মধ্যমাঠের খেলোয়াড়
- ২১শ শতাব্দীর মার্কিন পুরুষ ক্রীড়াবিদ
- ইংরেজ পুরুষ ফুটবলার
- ইংল্যান্ডে প্রবাসী পুরুষ ফুটবলার
- আর্জেন্টিনীয় বংশোদ্ভূত মার্কিন ব্যক্তি
- বরুসিয়া মনশেনগ্লাডবাখের খেলোয়াড়