বিষয়বস্তুতে চলুন

চারু মজুমদার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Charu Majumdar থেকে পুনর্নির্দেশিত)
চারু মজুমদার
সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সিপিআইএম‌এল
কাজের মেয়াদ
১৯৬৯  ১৯৭২
উত্তরসূরীসুব্রত দত্ত
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৫ মে, ১৯১৯
রাজশাহী, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত
মৃত্যুজুলাই ২৮, ১৯৭২
কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত
রাজনৈতিক দলসিপিআইএম‌এল (১৯৬৯-১৯৭২)
দাম্পত্য সঙ্গীলীলা মজুমদার সেনগুপ্ত
সন্তানঅভিজিৎ মজুমদার
প্রাক্তন শিক্ষার্থীউত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়
শিলিগুড়ি মহাবিদ‍্যালয়
জীবিকারাজনীতিবীদ
যে জন্য পরিচিতনকশাল আন্দোলন, তেলেঙ্গানা আন্দোলন, তেভাগা আন্দোলন

চারু মজুমদার (১৫ মে ১৯১৯ – ২৮ জুলাই ১৯৭২) ভারতের প্রখ্যাত কম্যুনিস্ট বিপ্লবী ও নকশালবাড়ি কৃষক আন্দোলনের নেতা ছিলেন। তিনি ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-লেনিনবাদী) দলের অন্যতম প্রতিষ্ঠাতা ও দলটির প্রথম সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ছিলেন। ১৯১৮ সালে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি শহরে একটি প্রগতিশীল জমিদার পরিবারে তাঁর জন্ম। ভারতের স্বাধীনতা আন্দোলন চলাকালীন সময়ে তিনি সাম্যবাদী রাজনীতির সঙ্গে যুক্ত হন এবং পরবর্তীকালে নকশালবাদের সূচনা করেন। এই সময়পর্বে তিনি ১৯৬৭ সালের নকশালবাড়ি অভ্যুত্থান সংক্রান্ত ঐতিহাসিক বিবরণ রচনা করেন। তাঁর রচনাসমূহ, বিশেষত ঐতিহাসিক আটটি দলিল, ভারতের একাধিক সাম্যবাদ মতাদর্শ-অনুসারী রাজনৈতিক দলের আদর্শিক ভিত্তির অংশ হয়ে উঠেছে।[]

জন্ম ও পারিবারিক পরিচয়

[সম্পাদনা]

জন্ম রাজশাহী জেলার হাগুরিয়া গ্রামে। পৈতৃক নিবাস শিলিগুড়ি। সম্ভ্রান্ত পরিবারে জন্ম। পিতার নাম বীরেশ্বর মজুমদার। চারু মজুমদার ১৯৫২ সালে পার্টির সহকর্মী লীলা সেনগুপ্তকে বিবাহ করেন।[] তাদের দুই কন্যা ও এক পুত্র হয়। পুত্রের নাম অভিজিৎ মজুমদার। অভিজিৎ মজুমদার বর্তমানে সিপিআইএম‌এল লিবারেশন পার্টির অন্যতম নেতা ও সিপিআইএম‌এল লিবারেশন পলিটব্যুরো সদস্য।

শিক্ষাজীবন

[সম্পাদনা]

শিলিগুড়ি বয়েজ হাই স্কুল থেকে ১৯৩৩ সালে মেট্রিক পাস করেন। অতঃপর পাবনা এডোয়ার্ড কলেজে আইএ ক্লাসে ভর্তি হন।[] তারপরে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে যোগ দেন।

উত্তরবঙ্গে আন্দোলনে যোগদান

[সম্পাদনা]

ইন্টারমিডিয়েট পরীক্ষার পূর্বে সাম্যবাদী ধারায় অনুপ্রাণিত হয়ে লেখাপড়া ত্যাগ করে জলপাইগুড়ি জেলায় কর্মক্ষেত্র গড়ে তোলেন। ১৯৩৬ সালে তার কর্মক্ষেত্র ছিলো জলপাইগুড়ি জেলা। ১৯৩৮ সালে কমিউনিস্ট পার্টিতে যোগ দেন। ব্রিটিশ শাসনকালে ছয় বছর আত্মগোপন অবস্থায় রাজনৈতিক প্রক্রিয়া পরিচালনা করেন। এ-সময়ে ভারতের কমিউনিস্ট পার্টির সদস্যপদ লাভ। ১৯৪২ সালে জলপাইগুড়িতে গ্রেফতার হয়ে দুই বছর নিরাপত্তা বন্দিরূপে কারাভোগের পর ১৯৪৪-এ মুক্তিলাভ করেন। অতপর উত্তরবঙ্গে চা-বাগান শ্রমিকদের সংগঠিত করার কাজে আত্মনিয়োগ।[]

১৯৪৬–৪৭ সালে পঞ্চগড়, জলপাইগুড়ি ও দার্জিলিং জেলায় তেভাগা আন্দোলনে বলিষ্ঠ নেতৃত্ব প্রদান করেন।[]

১৯৪৮ সালের ২৬ মার্চ ভারতের কমিউনিস্ট পার্টি বেআইনি ঘোষিত হলে তিনি নিরাপত্তা আইনে গ্রেফতার হন এবং ১৯৫২-তে মুক্তিলাভ করেন। ১৯৫৭-তে নকশালবাড়ির কেষ্টপুরে চা-বাগিচার মালিকদের বিরুদ্ধে সংগ্রাম করার অভিযোগে গ্রেফতার। প্রায় চার মাস কারা নির্যাতন ভোগ। ১৯৬২-তে চীন-ভারত যুদ্ধের সময়ে ভারত রক্ষা আইনে গ্রেফতার। ১৯৬৩-তে জেল থেকে মুক্তি পেয়ে শিলিগুড়ি কেন্দ্র থেকে পশ্চিমবঙ্গ বিধান সভার উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে কংগ্রেস প্রার্থির কাছে পরাজিত। চীন ও রাশিয়ার আদর্শগত দ্বন্দ্বকে কেন্দ্র করে ভারতীয় কমিউনিস্ট পার্টির পিকিংপন্থি নেতৃবৃন্দ সিপিআই (এম) গঠন করলে (১৯৬৪) তার সংগে একাত্মতা ঘোষণা। ১৯৬৫-তে ভারত-পাকিস্তান যুদ্ধের সময় গ্রেফতার। একই বছর মুক্তিলাভের পর সিপিআই (এম)-এর নামে একটি বিশেষ ঘোষণাপত্র প্রকাশ। সিপিআই (এম) নেতৃবৃন্দ কর্তৃক একে দলীয় কর্মসূচির পরিপন্থী আখ্যায়িত করে তাকে দল থেকে বহিষ্কার। পরে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।[]

কৃষক বিদ্রোহে নেতৃত্বদান

[সম্পাদনা]

পশ্চিমবঙ্গ বিধান পরিষদের নির্বাচনে (১৯৬৭) কংগ্রেসকে পরাজিত করে বামফ্রন্ট জয়ী হলে সিপিআই (এম)-এর বামফ্রন্ট সরকারে যোগদানের সিদ্ধান্তকে কেন্দ্র করে সিপিআই (এম)-এর সংগে তার বিরোধ বাধলে সিপিআই (এম) শোধনবাদী বলে ত্যাগ করেন। বামফ্রন্ট সরকারের অভিষেক অনুষ্ঠান (জুন ১৯৬৭) শেষ হওয়ার পরপরই তার ও কানু স্যান্যালের নেতৃত্বে দার্জিলিং জেলার নকশালবাড়ি এলাকায় সশস্ত্র কৃষক বিদ্রোহ সংগঠিত। কৃষকদের জমির মালিকানার দাবি আদায়ের লক্ষ্যে সমগ্র পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশের উত্তরাঞ্চল, কেরালা ও পূর্ব উড়িষ্যায় এই সশস্ত্র আন্দোলনের ব্যাপকভাবে বিস্তারলাভ।[]

সিপিআই (এম-এল) গঠন

[সম্পাদনা]

১৯৬৮-তে কানু সান্যাল, জঙ্গল সাঁওতাল, সুশীতল রায়চৌধুরী প্রমুখের সহযোগিতায় চারু মজুমদার কমিউনিস্ট কনসোলিডেশন গঠন করেন। ১৯৬৯-এর ১ মে কলকাতা ময়দানে এক জনসভায় কানু সান্যাল কর্তৃক সিপিআই (এমএল) গঠনের কথা ঘোষণা করা হয়। চারু মজুমদার এদলের সভাপতি নির্বাচিত হন। সিপিআই (এম-এল) গঠনের ফলে একজন সাধারণ কৃষক কর্মী থেকে সারা সর্বাধিক উচ্চারিত বিপ্লবী নেতারূপে পরিচিতি লাভ করেন। তার পরিচালিত আন্দোলন নকশালপন্থী আন্দোলন নামে খ্যাতি লাভ করে। ১৯৬৭ খ্রিস্টাব্দের নকশালবাড়ির সশস্ত্র কৃষক বিদ্রোহের উদ্দেশ্য ছিল প্রকৃত কৃষকদের জমির মালিকানা লাভ যা থেকে এই আন্দোলনের উৎপত্তি। ১৯৬৯-৭১ খ্রিস্টাব্দের ২ বছর এই নবগঠিত দল পশ্চিম বাংলার সবচেয়ে পরাক্রান্ত, সুগঠিত এবং মারমুখী বিপ্লবী দলরূপে বর্তমান ছিল। নকশালবাড়ি আন্দোলনের প্রধান মুখ ছিলেন চারু। এই দলের প্রভাব বিহার, অন্ধ্রপ্রদেশ প্রভৃতি অন্যান্য রাজ্যে ছড়িয়ে পড়ে। শোষণহীন সাম্যবাদী সমাজ ব্যবস্থা কায়েমের আশায় অনেক প্রতিভাবান যুবক ও যুবতী তার এই আন্দোলনে অংশগ্রহণ করে।[] মাও সে তুং এর লাল বই অবলম্বনে বেশ কিছু স্লোগান চারু মজুমদার বাংলায় জনপ্রিয় করেন। যথা ‘চিনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান’, ‘বন্দুকের নলই শক্তির উৎস’, ‘শ্রেণি শত্রুকে হত্যাই একমাত্র সশস্ত্র বিপ্লবের পথ’ ইত্যাদি।[]

ভারত সরকার কর্তৃক নকশালদের কার্যকলাপের বিরুদ্ধে কঠোর দমননীতি প্রয়োগ করা হয়। ১৯৭০-এর মাঝামাঝি সময়ে সিপিআই (এমএল) এর মধ্যে অভ্যন্তরীণ কোন্দল সৃষ্টি হয়। চারু মজুমদারের নেতৃত্বকে অস্বীকার করে অসীম চট্টোপাধ্যায় ও সন্তোষ রাণা দলত্যাগ করেন। ভারত সরকার কর্তৃক তার বিরুদ্ধে হত্যাকাণ্ড পরিচালনা ও সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার অভিযোগ আনয়ন করা হয়।

মৃত্যু

[সম্পাদনা]

চারু মজুমদারের উপর গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। তিনি কয়েক বছর পলাতক জীবন যাপন করেন। ১৯৭২-এর ১৬ জুলাই কলকাতার এন্টালী রোডের এক বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। ২৮ জুলাই পুলিশ লক আপে হৃদরোগে তার মৃত্যু হয়েছে বলে ভারত সরকার কর্তৃক ঘোষণা প্রচার।[] নকশালপন্থী ধারার রাজনীতিবিদেরা অনেকে মনে করেন, তাঁকে জেলে হত্যা করা হয়েছিল।[][] সশস্ত্র পুলিশ ও আধা সামরিক বাহিনীর ঘেরা টোপে চারু মজুমদারের মরদেহ কেওড়াতলা মহাশ্মশানে দাহ করা হয়।[]

আরো দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 "চারু মজুমদার – এক বিপ্লবীর সংক্ষিপ্ত জীবনালেখ্য"পাবলিকেশন্স.সিপিআইএমএল। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০২৫ উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; আলাদা বিষয়বস্তুর সঙ্গে ":0" নামটি একাধিক বার সংজ্ঞায়িত করা হয়েছে
  2. 1 2 3 4 বসু, অঞ্জলি (নভেম্বর ২০১৩)। বসু, অঞ্জলি; সেনগুপ্ত, সুবোধচন্দ্র (সম্পাদকগণ)। সংসদ বাঙালি চরিতাভিধান। খণ্ড ১ (পঞ্চম সংস্করণ, দ্বিতীয় মুদ্রণ সংস্করণ)। কলকাতা: সাহিত্য সংসদ। পৃ. -২২০-২২১। আইএসবিএন ৯৭৮-৮১৭৯৫৫১৩৫৬ {{বই উদ্ধৃতি}}: |সংগ্রহের-তারিখ= এর জন্য |ইউআরএল= প্রয়োজন (সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বছর (লিঙ্ক)
  3. দাশ, সুস্নাত (জানুয়ারি ২০০২)। "সংযোজন ২"। অবিভক্ত বাঙলার কৃষক সংগ্রাম: তেভাগা আন্দলোলনের আর্থ-রাজনৈতিক প্রেক্ষিত-পর্যালোচনা-পুনর্বিচার (প্রথম প্রকাশ সংস্করণ)। কলকাতা: নক্ষত্র প্রকাশন। পৃ. ২৮৩।
  4. 1 2 3 সেলিনা হোসেন ও নুরুল ইসলাম সম্পাদিত, বাংলা একাডেমী চরিতাভিধান; বাংলা একাডেমী, ঢাকা, এপ্রিল, ২০০৩; পৃষ্ঠা-১৫৮-৫৯।
  5. "মাওবাদীদের সঙ্গে ফারাক কৌশলগত, বলছেন চারু মজুমদার পুত্র"Indian Express Bangla। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০২২
  6. চট্টোপাধ্যায়, অশোক (১২ জুন ২০২০)। "কমরেড চারু মজুমদার: এক স্বপ্নদর্শী বিপ্লবীর জন্মশতবর্ষ"কালক্রম (মার্কিন ইংরেজি ভাষায়)। ১১ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০২২