অরুণ নেত্রাবালি
অরুণ নেত্রাবালি একজন ভারতীয়-মার্কিন প্রকৌশলী। তিনি বেল ল্যাবসের নবম প্রেসিডেন্ট।
জীবনী
[সম্পাদনা]নেত্রাবালি ১৯৪৬ সালের ২৬ মে জন্মগ্রহণ করেন। তিনি ইন্ডিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজি, মুম্বাই থেকে তড়িৎ প্রকৌশলে ১৯৬৭ সালে ব্যাচেলর অব টেকনোলজি ডিগ্রি অর্জন করেন। তিনি রাইস ইউনিভার্সিটি থেকে তড়িৎ প্রকৌশলে ১৯৬৯ সালে মাস্টার অব সায়েন্স এবং ১৯৭০ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৭০ থেকে ১৯৭২ সালে পর্যন্ত নাসায় কর্মরত ছিলেন। তিনি ১৯৭২ সালে বেল ল্যাবসে মেম্বার অব টেকনিকাল স্টাফ হিসেবে যোগদান করেন। তিনি ১৯৭৮ সালে ভিজুয়াল কমিউনিকেশন্স রিসার্চ ডিপার্টমেন্টের প্রধান হিসেবে নিযুক্ত হন। তিনি ১৯৮৪ সাল থেকে এমআইটিতে অ্যাডজাঙ্কট অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১৯৯৯ সালের জুন থেকে ২০০২ সালের জানুয়ারি পর্যন্ত বেল ল্যাবসের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তার প্রকাশনায় রয়েছে ১৮০টির অধিক গবেষণাপত্র এবং ৩টি বই। তার ৭০টির অধিক প্যাটেন্ট রয়েছে। [১][২][৩][৪][৫][৬]
পুরস্কার ও সম্মাননা
[সম্পাদনা]- আইইইই আলেক্সান্ডার গ্রাহাম বেল মেডেল ১৯৯১
- কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশন্স প্রাইজ (১৯৯৭)
- আইইইই ফ্রেডরিক ফিলিপস অ্যাওয়ার্ড (২০০০)
- ন্যাশনাল মেডেল অব টেকনোলজি অ্যান্ড ইনোভেশন ২০০১
- আইইইই কিলবি মেডেল (২০০১)
- পদ্মভূষণ (২০০১)
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১১ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০১৭।
- ↑ https://www.bloomberg.com/profiles/people/1486916-arun-n-netravali
- ↑ https://www.nationalmedals.org/laureates/arun-netravali#
- ↑ http://ethw.org/Arun_N._Netravali
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৬ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০১৭।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৭ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০১৭।
- ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অব টেকনোলজির শিক্ষক
- ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্সের সভ্য
- মুম্বইয়ের ব্যবসায়ী
- ভারতীয় বংশোদ্ভূত মার্কিন ব্যক্তি
- কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
- জীবিত ব্যক্তি
- মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় অভিবাসী
- বিজ্ঞান ও প্রকৌশলে পদ্মভূষণ প্রাপক
- ১৯৪৬-এ জন্ম
- আইআইটি বম্বের প্রাক্তন শিক্ষার্থী
- মার্কিন প্রধান প্রযুক্তি কর্মকর্তা
- রাইস বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- ২১শ শতাব্দীর ভারতীয় ব্যক্তি