.এক্সওয়াইজেড
| প্রস্তাবিত হয়েছে | ১৯ ফেব্রুয়ারি ২০১৪ (রুট সার্ভার) ২ জুন ২০১৪ (সাধারণ জনগণ) |
|---|---|
| টিএলডি ধরন | জেনেরিক টপ-লেভেল ডোমেইন (gTLD) |
| অবস্থা | Active |
| রেজিস্ট্রি |
|
| উদ্দেশ্যে ব্যবহার | None |
| নিবন্ধনের সীমাবদ্ধতা | None |
| নথিপত্র | আইসিএএনএন রেজিস্ট্রি চুক্তি |
| ওয়েবসাইট | gen |
.xyz (.এক্সওয়াইজেড) একটি টপ-লেভেল ডোমেইন নাম। এটি আইসিএএনএন -এর নতুন জেনেরিক টপ-লেভেল ডোমেইন (gTLD) প্রোগ্রামে প্রস্তাব করা হয়েছিল, এবং ২ জুন, ২০১৪-এ সাধারণ জনগণের জন্য উপলব্ধ হয়। ডোমেইন নামটি ল্যাটিন-স্ক্রিপ্ট বর্ণমালার শেষ তিনটি অক্ষর এবং জেনারেশন X, Y, এবং Z -এর লোকদের বোঝাতে এসেছে। XYZ.com এবং CentralNic হল ডোমেইনের রেজিস্ট্রি।
অ্যাডপশন
[সম্পাদনা]নভেম্বর ২০১৫-এ, .xyz ১.৫ মিলিয়ন ডোমেইন নাম নিবন্ধনের মাইলফলক অর্জন করেছে, এটি সম্ভব হয়েছে সম্ভবত গুগলের এর কর্পোরেট (আলফাবেট ইনকর্পোরেটেড) ওয়েবসাইটের জন্য abc.xyz ব্যবহার করার সিদ্ধান্তের কারণে, যা এই ডোমেইন ব্যবহার করা প্রথম বড় কর্পোরেশনগুলির মধ্যে একটি।[১][২][৩] যাইহোক, ডোমেইন নাম রেজিস্ট্রি ভেরিসাইন এবং অন্যরা দাবি করেছে যে ডোমেইন নাম নিবন্ধক নেটওয়ার্ক সলিউশনস অপ্ট-আউটের ভিত্তিতে গ্রাহক অ্যাকাউন্টে স্থাপন করে এই নামগুলির মধ্যে কয়েক হাজার নাম দিয়েছে।[৪][৫]
১.১১১বি ক্লাস
[সম্পাদনা]জুন ১, ২০১৭ এ, XYZ ১.১১১বি ক্লাস .xyz ডোমেইন চালু করেছে। যেকারণে এই ডোমেইনের দাম কম যা প্রতি বছর ০.৯৯ মার্কিন ডলার এবং একই মূল্যে পুনর্নবীকরণ (রিনিউ) করা হয়। এগুলি হল 000000.xyz থেকে 999999999.xyz-এর মধ্যে ৬ অঙ্ক, ৭ অঙ্ক, ৮ অঙ্ক এবং ৯ অঙ্কের সাংখ্যিক সমন্বয়। .XYZ এর সিইও ড্যানিয়েল নেগারি বলেছেন যে এটি বাজারে প্রতিযোগিতা, পছন্দ এবং নতুনত্ব আনার জন্য করা হয়েছে।[৬]
সম্পর্কিত ডোমেইন
[সম্পাদনা]XYZ এটি ছাড়াও .pics, .audio, .game, .lol, .college, .homes, .rent, .cars, .autos, .thatre, .tickets, .beauty, .mom এবং .baby সহ আরও বেশ কিছু ডোমেইনের মালিক।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Ewing, Jack; Hardy, Quentin (১১ আগস্ট ২০১৫)। "Alphabet? Google Might Get Some Letters"। The New York Times (১২ আগস্ট ২০১৫ তারিখে প্রকাশিত)। ৯ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৯।
- ↑ Roberts, Jeff John (১৩ আগস্ট ২০১৫)। "Squatters swoop on Google ".xyz" names in wake of Alphabet"। Fortune। ১৪ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৯।
- ↑ Berkens, Michael (২৩ নভেম্বর ২০১৫)। ".XYZ Tops 1.5 Million Domains As Domain Registrations Return To Normal"। The Domains। ২৪ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৯।
- ↑ Allemann, Andrew (১৯ আগস্ট ২০১৫)। "Verisign presses Network Solutions for details on .XYZ registrations"। Domain Name Wire। ২৫ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ নভেম্বর ২০১৫।
- ↑ Gibbs, Mark (৪ আগস্ট ২০১৫)। "NetSol's new con; renewing unwanted .xyz domains"। Network World। ২৫ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ নভেম্বর ২০১৫।
- ↑ "1.111 Billion .XYZ Domain Names"। ৫ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০১৯।