বিষয়বস্তুতে চলুন

ভারতীয় রুপির প্রতীক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(₹ থেকে পুনর্নির্দেশিত)
ভারতীয় টাকার প্রতীক
ভারতীয় টাকার প্রতীক

ভারতীয় টাকার প্রতীক () ভারতীয় টাকার জন্য ব্যবহৃত মুদ্রা প্রতীক। ২০১০ সালের ১৫ জুলাই ভারত সরকার এই প্রতীকচিহ্নটি সর্বসমক্ষে প্রকাশ করে।[১] ভারতীয় টাকার আন্তর্জাতিক তিন-অক্ষরবিশিষ্ট কোডটি (আইএসও মান আইএসও ৪২১৭ অনুযায়ী) হল INR।

২০০৯ সালের ৫ মার্চ ভারত সরকার টাকার প্রতীক অঙ্কনের একটি প্রতিযোগিতার কথা ঘোষণা করেন।[২][৩] ২০১০ সালের কেন্দ্রীয় বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় উল্লেখ করেন যে টাকার প্রস্তাবিত প্রতীকটিতে ভারতীয় সংস্কৃতি ও তার স্বাতন্ত্র্যের প্রতিফলন ঘটবে।[৪] প্রতিযোগিতা থেকে প্রাপ্ত প্রতীকগুলি থেকে পাঁচটি প্রতীক বেছে নেওয়া হয়।[৫] ২০১০ সালের ২৪ জুন কেন্দ্রীয় ক্যাবিনেটের একটি বৈঠকে এই পাঁচটি প্রতীকের মধ্যে একটিকে টাকার প্রতীক হিসেবে গ্রহণ করার কথা ছিল।[৬] কিন্তু কেন্দ্রীয় অর্থমন্ত্রীর একটি অনুরোধ রক্ষা করতে গিয়ে এই সিদ্ধান্ত গ্রহণে কিছু বিলম্ব হয়।[৪] স্থির হয় ২০১০ সালের ১৫ জুলাই ক্যাবিনেটের পুনরায় বৈঠক হবে।[১] এই বৈঠকেই আইআইটির প্রাক্তন ছাত্র উদয় কুমার ধর্মলিঙ্গম অঙ্কিত প্রতীকটিকে টাকার প্রতীক হিসেবে বেছে নেওয়া হয়।[১][৭] এই প্রতীকটি দেবনাগরী "र" ও রোমান বড়ো হাতের "R" অক্ষরদুটির সংমিশ্রণে সৃষ্ট। প্রতীকের উপরের অংশে দুটি সমান্তরাল রেখা জাতীয় পতাকার একটি রূপকল্প সৃষ্টি করেছে।[৮] এর ফলে মার্কিন ডলার, পাউন্ড স্টার্লিং, ইউরো, ইজরায়েলি নিউ শেকেল ও জাপানি ইয়েনের মতো ভারতীয় টাকারও নিজস্ব একটি প্রতীকচিহ্ন হয়।[১]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 4 "Cabinet approves new rupee symbol"। Times of India। ১৫ জুলাই ২০১০। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১০।
  2. ↑ http://finmin.nic.in/the_ministry/dept_eco_affairs/currency_coinage/Comp_Design.pdf ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩১ মে ২০১৩ তারিখে COMPETITION FOR DESIGN
  3. ↑ "India seeks global symbol for rupee"। Hindustan Times। ৬ মার্চ ২০০৯। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০০৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. 1 2 "Cabinet defers decision on rupee symbol"। Sify Finance। ২৪ জুন ২০১০। ১৮ জুলাই ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১০। উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; আলাদা বিষয়বস্তুর সঙ্গে "PTI symbol" নামটি একাধিক বার সংজ্ঞায়িত করা হয়েছে
  5. ↑ "List of Five Entries which have been selected for Final"। Ministry of Finance, Govt of India। ১১ জুলাই ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১০।
  6. ↑ "Rupee to get a symbol today!"। Money Control.com। ২৬ ফেব্রুয়ারি ২০১০। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১০।
  7. ↑ "D. Udaya Kumar"। IIT Bombay।
  8. ↑ "IIT post-graduate gives Rupee its symbol"। Indian Express। ১৫ জুলাই ২০১০। ১৬ জুলাই ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১০।