৯ মুহররম
অবয়ব
৯ মহররম হলো ইসলামি চান্দ্র বর্ষপঞ্জির প্রথম মাস মুহররম ও হিজরি বছরের ৯ম দিন। এর পর হিজরি বছর শেষ হতে আরো ৩৪৫ বা ৩৪৬ দিন বাকি থাকে।
ঘটনাবলী
[সম্পাদনা]- ৬৬১ হিজরি: মিশরে পুনরায় আব্বাসীয় খেলাফত পুনরুজ্জীবিত হয়। এর আগে মঙ্গোলরা বাহিনী বাগদাদ দখল করে আব্বাসীয় খেলাফতের পতন ঘটিয়েছিল।
- ৮৩৫ হিজরি: আন্দালুসে মুসলিমদের সঙ্গে খ্রিস্টান কাস্তিল রাজ্য একটি প্রতীকী চুক্তিতে পৌঁছে। এই চুক্তির মাধ্যমে কাস্তিলিরা স্পেনে মুসলিম উপস্থিতি নির্মূলের লক্ষ্য বাস্তবায়নে আরো এক বড় ধাপ এগিয়ে যায়।
- ১১৭৮ হিজরি: উসমানীয় সাম্রাজ্যের "মজলিসে আলা তানযিমাতকে"–যা ছিল সাম্রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক পরিষদ এবং এটি ১৮৫৪ সালে গঠিত হয়েছিল–মজলিসে আহকাম আদলিয়্যা আলা নামক পরিষদের সাথে একত্রিত করা হয়। দ্বিতীয় পরিষদটি সুলতান দ্বিতীয় মাহমুদ ১৮৩৮ সালে প্রতিষ্ঠা করেছিলেন।
- ১৩২৩ হিজরি: আল আজহারের ২৬তম শায়েখ আলি বিন মুহাম্মদ আল-বিবলাবি পদত্যাগ করেন। মিশরের খেদিভ দ্বিতীয় আব্বাস আল-হেলমি আল আজহারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করলে তিনি প্রতিবাদস্বরূপ পদত্যাগ করেন।
- ১৩৪৬ হিজরি: সৌদি আরবে প্রথমবারের মতো এমন একটি শূরা পরিষদ গঠিত হয়, যার সদস্যরা পূর্ণকালীন দায়িত্ব পালন করেন। বাদশার প্রধান প্রতিনিধি এই পরিষদের নেতৃত্বে ছিলেন।
- ১৪১১ হিজরি: কায়রো শহরে প্রথম বার ইসলামী সহযোগিতা সংস্থার পররাষ্ট্র মন্ত্রীদের ঊনবিংশ সম্মেলন অনুষ্ঠিত হয়। এটি মুসলিম বিশ্বের ঐক্য ও আলোচনার জন্য একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে বিবেচিত হয়েছিল।
- ১৪২৭ হিজরি: কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমদ আল-সাবাহ এক আমিরি আদেশ জারি করে শেখ নওয়াফ আল-আহমদ আল-সাবাহকে যুবরাজ হিসেবে মনোনীত করেন এবং শেখ নাসের মুহাম্মদ আল-সাবাহকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন।
- ১৪৩১ হিজরি: ওমর ফারুক আব্দুল মুত্তালিব নামি একজন ব্যক্তি যুক্তরাষ্ট্রে বিমান হামলা চালাতে ব্যর্থ হন। এই লক্ষ্যে লোকটি একটি যাত্রীবাহী বিমানে ডেট্রয়েট বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন; কিন্তু তার পরিকল্পনা বাস্তবায়িত হয়নি।
- ১৪৩২ হিজরি: জাতিসংঘ নিরাপত্তা পরিষদ একটি সিদ্ধান্ত নতুন সিদ্ধান্ত গ্রহণ করে, যার মাধ্যমে তারা সাদ্দাম হুসেনের আমলে ইরাকের উপর আরোপিত বেশিরভাগ নিষেধাজ্ঞা তুলে নেয়।
- ১৪৩৪ হিজরি: মিশরের প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসি এক নতুন সাংবিধানিক ঘোষণা দেন। এতে তিনি নিজের সকল সিদ্ধান্তকে আদালতের হস্তক্ষেপ থেকে মুক্ত রাখেন; পাশাপাশি শুরা পরিষদ এবং সংবিধান প্রণয়নকারী কমিটিকে ভেঙে দেওয়ার ক্ষমতা থেকেও আদালতকে বিরত রাখেন। তিনি নতুনভাবে চার বছরের জন্য একজন রাষ্ট্রীয় আইন উপদেষ্টাও নিয়োগ করেন।
- ১৪৪২ হিজরি: নিউজিল্যান্ডের একটি আদালত ক্রাইস্টচার্চ শহরের দুটি মসজিদে ভয়াবহ হামলার দোষী ব্রেন্টন টারান্টকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়, যেখানে তিনি কোনোভাবেই মুক্তির সুযোগ পাবেন না। এটি নিউজিল্যান্ডের ইতিহাসে প্রথমবারের মত এই ধরনের কঠোর সাজার শাস্তি ছিল। [১]
- ১৪৪৫ হিজরি: নাইজারে এক সামরিক অভ্যুত্থানে প্রেসিডেন্ট মুহাম্মদ বাজুমকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়। এই অভ্যুত্থানের বিরুদ্ধে আফ্রিকার অনেক দেশ ও সংস্থা প্রতিবাদ জানায়।
জন্ম
[সম্পাদনা]- ১৩০০ হিজরি -ইজ্জউদ্দিন আল-কাসসাম, একজন সিরীয় আলিম ও ফরাসি আধিপত্য-বিরোধী যোদ্ধা, যার নামে হামাসের সামরিক শাখা ইজ্জুদ্দীন আল-কাসসাম ব্রিগেডের নামকরণ হয়েছে।
- ১৩২৮ হিজরি -
- সুলতানা ইউসুফ, ইরাকীয় গায়িকা।
- আলাল আল-ফাসি, মরক্কীয় রাজনীতিবিদ।
- ১৩৪৮ হিজরি -
- সবাহ আল-আহমদ আল-জাবির আস-সাবাহ, কুয়েতের আমির।
- সা'দ আব্দুল ওয়াহাব, মিশরীয় গায়ক।
- ১৩৪৯ হিজরি - আলিফা রিফাত, একজন মিশরীয় সাহিত্যিক ও উপন্যাসিক মিশরীয়।
- ১৩৫৭ হিজরি - ইউসুফ দাউদ, মিশরীয় অভিনেতা।
- ১৩৬২ হিজরি - বাসসাম শব্বারু, একজন লেবাননী ব্যবসায়ী ও বই প্রকাশক লেবাননী।
- ১৩৭৮ হিজরি - মুহাম্মদ তাকী আল-খুই, ইরাকীয় মুসলিম ফকীহ ইরাকীয়।
- ১৩৯৩ হিজরি - আলি আল-উমারি, সৌদি আরবীয় ইসলামি দাঈ।
- ১৪০৬ হিজরি- হুসেইন কা'বি, ইরানী ফুটবলার।
- ১৪০৭ হিজরি - ফুয়াদ আলী, জর্ডানি অভিনেতা।
মৃত্যু
[সম্পাদনা]- ৮২৩ হিজরি – আল-মুওয়াইয়্যিদ আবুন-নাসর শেখ আল-মাহমুদি, মিশর ও শামের মামলুক সুলতান।
- ১৩৭০ হিজরি - জা‘ফার নাকদী, একজন ইরাকীয় শিয়া ধর্মীয় ব্যক্তি ও সাহিত্যিক।
- ১৪১৬ হিজরি - শাইখ ইমাম, একজন মিশরীয় গায়ক ও সুরকার।
- ১৪৩১ হিজরি - আনিস ছায়িগ, একজন ফিলিস্তিনি লেখক ও চিন্তাবিদ।
- ১৪৩৩ হিজরি - আবদুল হক আবুল-খাববাব, আলজেরিয়ায় সালাফি দাওয়াত ও জিহাদ নামক দলের অন্যতম প্রতিষ্ঠাতা।
- ১৪৪০ হিজরি - জামীল রাতিব, একজন মিশরীয় অভিনেতা।
উপলক্ষ
[সম্পাদনা]আরো দেখুন
[সম্পাদনা]গ্রন্থপঞ্জি
[সম্পাদনা]- ইবনে কাসির, মুহাম্মদ (২০১৩)। আল বিদায়াহ ওয়ান নিহায়াহ (বাংলা ভাষায়)। ঢাকা: ইসলামিক ফাউন্ডেশন। আইএসবিএন ৯৮৪-০৬-০৫৬৫-৮।
- আল-যাহাবী, শামসুদ্দীন (২০১৫)। তারিখুল ইসলাম (আরবি ভাষায়)। বৈরুত: দারুল-কুতুব আল-ইলমিয়্যাহ। আইএসবিএন ২৭-৪৫১৪৩-৫৩-০।
- আল-যাহাবী, শামসুদ্দীন (২০১৪)। সিয়ারু আলামিন নুবালা (আরবি ভাষায়)। বৈরুত: আল-রিসালা প্রকাশনী। আইএসবিএন ৯৭৮-৯-৯৩৩-৪৪৬৬৫-৯।
- খতিব বাগদাদী (২০১১)। তারিখে বাগদাদ (আরবি ভাষায়)। বৈরুত: দারুল কুতুব ইলমিয়্যা। আইএসবিএন ৯৭৮-২৭৪৫১০-৪৬৬-৩।
- তাবারি, মুহাম্মদ ইবনে জারির (২০১১)। তারিখে তাবারি: তারিখুর রুসুল ওয়াল মুলুক (আরবি ভাষায়)। বৈরুত: দারুল কুতুব ইলমিয়া। আইএসবিএন ৯৭৮-২৭৪৫১-৩২৬৩-৫।
- হামাবি, ইয়াকুত (২০১১)। মু'জামুল বুলদান (আরবি ভাষায়)। বৈরুত: দারুল কুতুব ইলমিয়া। আইএসবিএন ৯৭৮-২৭৪৫১-১৪৩২-৭।
- সুয়ুতী, জালালুদ্দীন (২০১০)। তারিখ আল-খুলাফা (আরবি ভাষায়)। সৌদি আরব: দারুল মিনহাজ। আইএসবিএন ৯৭৮-৯৯৫৩৪-৯৮১৯-৫।
{{বই উদ্ধৃতি}}:|প্রথমাংশ=এর মান পরীক্ষা করুন (সাহায্য) - ইলমাজ উজতুনা (২০১০)। তারিখ আল-দাওলাহ আল-উসমানিয়া (আরবি ভাষায়)। বৈরুত: দারুল কুতুব আরাবি। আইএসবিএন ৯৭৮-৬১৪৪১-৫০৩১-৩।
- ইয়াগি, ইসমাইল আহমদ (২০১৪)। আল-দাওলাহ আল-উসমানিয়া, ফিত তারিখিল ইসলামি আল-হাদিস (আরবি ভাষায়)। মাকতাবাতুল আবিকান। আইএসবিএন ৯৭৮-৬০৩৫০-৩৬৯৫-৫।
- বারদি, ইবনে তাগরি (২০১৬)। আল-নুজুম আল-যাহিরাহ ফি মুলুক মিসর ওয়াল কাহিরাহ (আরবি ভাষায়)। কায়রো: দারুল কুতুব আল-মিসরিয়া। আইএসবিএন ৯৭৮-৯৭৭৮১-২০১৮-৯।
- ইবনে ইয়াস (২০১৮)। বাদায়ি' আল-জুহুর ফি ওয়াকায়ি' আল-দুহুর (আরবি ভাষায়)। নিল ওয়াফুরাত।
- আল-মাকদিসি, আবু শামা (২০১৮)। আল-রওজাতাইন ফি আখবার আল-দাওলাতাইন আল-নুরিয়া ওয়াস সালাহিয়া (আরবি ভাষায়)। কায়রো: মুয়াসসাসাতুর রিসালা। আইএসবিএন ৯৭৮-১৯১২৬৪-৩৩৫-৬।
- আল মাকরিজি, আলি ইবনে আহমদ (২০০৮)। আস-সুলুক লিমারিফা দুয়াল আল-মুলুক (আরবি ভাষায়)। দার আল-জামান।
{{বই উদ্ধৃতি}}:|প্রথমাংশ=এর মান পরীক্ষা করুন (সাহায্য) - ড. আব্দুর রহিম, আল-হাজ্জি (২০০৫)। তারিখুল আন্দালুস আল-ইসলামি। দাম্মাম (সৌদি আরব): দার ইবনুল জাওযি।
- রহমান, ড. আতাউর (২০২৩)। ইতিহাসে ইসলাম: নবী থেকে খেলাফত। ঢাকা: ইসলামিক ফাউন্ডেশন।
- ডেভিড, ফ্রমকিন (১৯৮৯)। অ্য পিচ টু ইন্ড অল পিচ: দ্য ফ্যাল অফ দ্য অটোমান অ্যাম্পায়ার (A Peace to End All Peace: The Fall of the Ottoman Empire)। আইএসবিএন ০-৮০৫০-০৮৫৭-৮।
- Harvey, Leonard Patrick (১৯৯২)। Islamic Spain, 1250 to 1500। Chicago: University of Chicago Press। আইএসবিএন ০-২২৬-৩১৯৬২-৮।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Hunt, Elle; Rawlinson, Kevin; Wahlquist, Calla (১৬ মার্চ ২০১৯)। "'Darkest day': how the press reacted to the Christchurch shootings"। The Guardian (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0261-3077। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০২৫।
- ↑ Badruddīn, Amir al-Hussein bin (১৮ ডিসেম্বর ২০০৮)। The Precious Necklace Regarding Gnosis of the Lord of the Worlds। Imam Rassi Society।