৮ রমজান
অবয়ব
৮ রমজান হল হিজরি বর্ষপঞ্জির নবম মাস রমযানের ৮ম দিন। এটি হিজরি চন্দ্র বর্ষে বছরের ২৪৪তম (যদি শাবান ৩০ দিন পূর্ণ করে) বা ২৪৫তম দিন (যদি সফর, রাবিউস সানি ও শাবান ৩০ দিন পূর্ণ করে)। এই দিন থেকে বছর শেষ হতে ১১০ বা ১১১ দিন বাকি থাকে। [১]
ঘটনাবলী
[সম্পাদনা]- ৮ হিজরি: নবী মুহাম্মদ সাহাবি আবু কাতাদা আল-আনসারীকে ইদা উপত্যকায় প্রেরণ করেন, যাতে মক্কা বিজয়ের লক্ষ্যে মুসলিমদের আসল গতিপথ সম্পর্কে মুশরিকদের বিভ্রান্ত করা যায়।
- ৯ হিজরি: তাবুক যুদ্ধ সংঘটিত হয় এবং এই যুদ্ধে রোমানরা ও তাদের সঙ্গে মিলিত কিছু আরব গোত্র মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে।
- ১৬৪ হিজরি: মুসলিম বাহিনী “বাবুশ-শাজরা” নামক যুদ্ধে সম্রাট শার্লেমেনের সেনাবাহিনীর ওপর বিজয় অর্জন করে কোর্দোবা শহরে বিজয়ী হয়ে ফিরে আসে।
- ৪৩১ হিজরি: সেলজুক সুলতান তুঘরিল বেগ গজনভী সাম্রাজ্যের সেনাবাহিনীকে “দানদানাকান” যুদ্ধে পরাজিত করে খোরাসান অঞ্চল দখল করেন এবং গজনভীদের সেলজুকদের প্রধান শক্তি হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য করেন।
- ৪৫৫ হিজরি: তুঘরিল বেগের মৃত্যুর পর তাঁর ভাইপো আলপ আরসালান সেলজুক সুলতান হন। তিনি ইতিহাসের অন্যতম প্রধান ব্যক্তিত্ব হিসেবে পরিচিত এবং মালাজগির্দ যুদ্ধে রোমানদের বিরুদ্ধে অসাধারণ বিজয়ের জন্য বিখ্যাত।
- ৬৬৫ হিজরি: সুলতান বাইবার্সের নেতৃত্বে মুসলিম বাহিনী আক্কা শহর অবরোধ শুরু করে। খবর পাওয়া যায় যে, ক্রুসেডাররা মুসলিমদের ছদ্মবেশে রাত্রে হানা দিচ্ছে। সুলতান তাদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেন এবং অবরোধ জোরদার করেন।
- ৮১৭ হিজরি: মামলুক সুলতান আল-মুয়াইয়্যাদ শেখ আল-মাহমুদি সেনাপতি হিসেবে আমির তানবুগা আল-উসমানিকে নিয়োগ দেন। পূর্ববর্তী সেনাপতি ইয়ালবুগা আল-নাসেরী মৃত্যুবরণ করার পর তিনি এই নিয়োগ দেন।
- ৮৩৭ হিজরি: সুলতান সাইফুদ্দিন বাইবার্স একটি নৌ-সেনা অভিযান চালান লেবাননের বৈরুত উপকূলে, যেখানে খ্রিস্টান জলদস্যুরা পাঁচটি মুসলিম জাহাজ দখল করেছিল।
- ৮৯১ হিজরি: উসমানীয়রা মামলুক সুলতান কায়িতবায়ের বাহিনীর কাছে পরাজিত হয়। মামলুক বাহিনী অনেক উসমানীয় সৈন্য বন্দি করে এবং অস্ত্রশস্ত্র জয় করে। এরপর তারা আনাতোলিয়ার ভেতরে অগ্রসর হয়ে আদানা শহর দখল করে।
- ৯০৭ হিজরি: পর্তুগালে খ্রিস্টান চার্চের চাপে মুসলিম জনগণের উপর চরম ধর্মীয় নির্যাতন শুরু হয়। তখন মুসলিমদের রোজা রাখা নিষিদ্ধ করা হয় এবং তাদের ইসলাম ত্যাগ করতে বাধ্য করা হয়। ফলে মুসলিমদের অনেকেই উত্তর আফ্রিকা ও আরব বিশ্বে পালিয়ে যান।
- ১৩১৫ হিজরি: মিশরের আলেকজান্দ্রিয়া শহরে “আনিস আল-জালিস” নামে একটি নারীবিষয়ক পত্রিকা প্রকাশিত হয়, যার প্রতিষ্ঠাতা ছিলেন আলেকজান্দ্রা আভেরিনো। পত্রিকাটি ১০ বছর পর্যন্ত চলেছিল।
- ১৩১৬ হিজরি: ব্রিটিশরা মিশর থেকে সুদানকে আলাদা করে দেয় এবং এর “ইংরেজ-মিশরীয় সুদান” নাম ঘোষণা করে।
- ১৩৬৫ হিজরি: আলজেরীয় সংগ্রামী ফার্হাদ আব্বাস “আল-ইত্তিহাদ আদ-দিমোকরাতি লি বাইয়ান আল-জাযায়ের নামক রাজনৈতিক দল গঠন করেন।
- ১৩৮৮ হিজরি – ইন্দোনেশিয়া সরকার তাহেরিয়া ধর্মীয় প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়, যার প্রতিষ্ঠাতা ছিলেন মুহাম্মদ তাহের রজবলী।
- ১৪২৮ হিজরি– লেবাননের সংসদ সদস্য আন্তোয়ান গানিম গাড়ি বোমা হামলায় নিহত হন।
- ১৪৩৫ হিজরি – মিশরে জ্বালানি মূল্য বৃদ্ধিতে শ্রমিক ইউনিয়নের প্রতিবাদ হয়।
- ১৪৪৪ হিজরি – আবু ধাবির শাসক মুহাম্মদ বিন জায়েদের আদেশে খালেদ বিন মুহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের নব-উত্তরাধিকারী মনোনয়ন পাশ হয়।
জন্ম
[সম্পাদনা]- ১৩৭৪ হিজরি – হামদী আল-ওযায়ের, মিশরীয় অভিনেতা।
- ১৩৮৯ হিজরি – আহমেদ আল-সাকা, মিশরীয় অভিনেতা।
- ১৩৯১ হিজরি – এলিসা, লেবাননর গায়িকা।
- ১৪০১ হিজরি – সালেহ মাহদি, কুয়েতি ফুটবল গোলরক্ষক।
- ১৪০৬ হিজরি – আলী নাসের, কাতারীয় ফুটবল খেলোয়াড়।
- ১৪১৫ হিজরি –ফারাহ, কুয়েতি অভিনেত্রী।
মৃত্যু
[সম্পাদনা]- ২৭৩ হিজরি – ইবনে মাজাহ, মুসলিম হাদিসজ্ঞ।
- ৪৫৫ হিজরি – তুঘরিল বেগ সেলজুকি, সেলজুক সাম্রাজ্যের তৃতীয় সুলতান।
- ৫৭৮ হিজরি–আবুল কাশেম যাহরাবি, আন্দালুসীয় চিকিৎসাবিজ্ঞানী; আধুনিক সার্জারির জনক।
- ৬১৬ হিজরি –আবু জাকারিয়া আত-তিকরীতি, ইরাকী ফকিহ, ভাষাবিদ ও কবি।
- ৮২৬ হিজরি –খলীল ইবনে হারুন আস-সানহাজি, মালেকি ফকিহ ও সুফি।
- ৮৭৮ হিজরি – শিহাবুদ্দিন আল-হিজাজি, মিশরীয় সাহিত্যিক।
- ১৩৩৩ হিজরি –মুহাম্মদ আলী আল-জাবরি, ওসমানী-ইরাকী কবি ও ধর্মীয় বক্তা।
- ১৪২৫ হিজরি –আব্বাস আল-সিসি, ইসলামী প্রচারক ও হাসানুল বান্নার শিষ্য।
- ১৪২৮ হিজরি – আন্তোয়ান গানিম, লেবাননী রাজনীতিবিদ।
- ১৪৩২ হিজরি –হাসান আল-আসমর, মিশরীয় গায়ক।
গ্রন্থপঞ্জি
[সম্পাদনা]- ইবনে কাসির, মুহাম্মদ (২০১৩)। আল বিদায়াহ ওয়ান নিহায়াহ (বাংলা ভাষায়)। ঢাকা: ইসলামিক ফাউন্ডেশন। আইএসবিএন ৯৮৪-০৬-০৫৬৫-৮।
- আল-যাহাবী, শামসুদ্দীন (২০১৫)। তারিখুল ইসলাম (আরবি ভাষায়)। বৈরুত: দারুল-কুতুব আল-ইলমিয়্যাহ। আইএসবিএন ২৭-৪৫১৪৩-৫৩-০।
- আল-যাহাবী, শামসুদ্দীন (২০১৪)। সিয়ারু আলামিন নুবালা (আরবি ভাষায়)। বৈরুত: আল-রিসালা প্রকাশনী। আইএসবিএন ৯৭৮-৯-৯৩৩-৪৪৬৬৫-৯।
- খতিব বাগদাদী (২০১১)। তারিখে বাগদাদ (আরবি ভাষায়)। বৈরুত: দারুল কুতুব ইলমিয়্যা। আইএসবিএন ৯৭৮-২৭৪৫১০-৪৬৬-৩।
- তাবারি, মুহাম্মদ ইবনে জারির (২০১১)। তারিখে তাবারি: তারিখুর রুসুল ওয়াল মুলুক (আরবি ভাষায়)। বৈরুত: দারুল কুতুব ইলমিয়া। আইএসবিএন ৯৭৮-২৭৪৫১-৩২৬৩-৫।
- হামাবি, ইয়াকুত (২০১১)। মু'জামুল বুলদান (আরবি ভাষায়)। বৈরুত: দারুল কুতুব ইলমিয়া। আইএসবিএন ৯৭৮-২৭৪৫১-১৪৩২-৭।
- সুয়ুতী, জালালুদ্দীন (২০১০)। তারিখ আল-খুলাফা (আরবি ভাষায়)। সৌদি আরব: দারুল মিনহাজ। আইএসবিএন ৯৭৮-৯৯৫৩৪-৯৮১৯-৫।
{{বই উদ্ধৃতি}}:|প্রথমাংশ=এর মান পরীক্ষা করুন (সাহায্য) - ইলমাজ উজতুনা (২০১০)। তারিখ আল-দাওলাহ আল-উসমানিয়া (আরবি ভাষায়)। বৈরুত: দারুল কুতুব আরাবি। আইএসবিএন ৯৭৮-৬১৪৪১-৫০৩১-৩।
- ইয়াগি, ইসমাইল আহমদ (২০১৪)। আল-দাওলাহ আল-উসমানিয়া, ফিত তারিখিল ইসলামি আল-হাদিস (আরবি ভাষায়)। মাকতাবাতুল আবিকান। আইএসবিএন ৯৭৮-৬০৩৫০-৩৬৯৫-৫।
- বারদি, ইবনে তাগরি (২০১৬)। আল-নুজুম আল-যাহিরাহ ফি মুলুক মিসর ওয়াল কাহিরাহ (আরবি ভাষায়)। কায়রো: দারুল কুতুব আল-মিসরিয়া। আইএসবিএন ৯৭৮-৯৭৭৮১-২০১৮-৯।
- ইবনে ইয়াস (২০১৮)। বাদায়ি' আল-জুহুর ফি ওয়াকায়ি' আল-দুহুর (আরবি ভাষায়)। নিল ওয়াফুরাত।
- আল-মাকদিসি, আবু শামা (২০১৮)। আল-রওজাতাইন ফি আখবার আল-দাওলাতাইন আল-নুরিয়া ওয়াস সালাহিয়া (আরবি ভাষায়)। কায়রো: মুয়াসসাসাতুর রিসালা। আইএসবিএন ৯৭৮-১৯১২৬৪-৩৩৫-৬।
- আল মাকরিজি, আলি ইবনে আহমদ (২০০৮)। আস-সুলুক লিমারিফা দুয়াল আল-মুলুক (আরবি ভাষায়)। দার আল-জামান।
{{বই উদ্ধৃতি}}:|প্রথমাংশ=এর মান পরীক্ষা করুন (সাহায্য) - ড. আব্দুর রহিম, আল-হাজ্জি (২০০৫)। তারিখুল আন্দালুস আল-ইসলামি। দাম্মাম (সৌদি আরব): দার ইবনুল জাওযি।
- রহমান, ড. আতাউর (২০২৩)। ইতিহাসে ইসলাম: নবী থেকে খেলাফত। ঢাকা: ইসলামিক ফাউন্ডেশন।
- ডেভিড, ফ্রমকিন (১৯৮৯)। অ্য পিচ টু ইন্ড অল পিচ: দ্য ফ্যাল অফ দ্য অটোমান অ্যাম্পায়ার (A Peace to End All Peace: The Fall of the Ottoman Empire)। আইএসবিএন ০-৮০৫০-০৮৫৭-৮।
- Harvey, Leonard Patrick (১৯৯২)। Islamic Spain, 1250 to 1500। Chicago: University of Chicago Press। আইএসবিএন ০-২২৬-৩১৯৬২-৮।
বহিঃসংযোগ
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "حدث في يوم 8 رمضان :: رمضان 1435 هـ - إذاعة صوت الأقصى"। web.archive.org। ১১ জুন ২০১৬। ১১ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০২৫।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)