বিষয়বস্তুতে চলুন

৮৬তম একাডেমি পুরস্কার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
৮৬তম একাডেমি পুরস্কার
তারিখ২ মার্চ ২০১৪
স্থানডলবি থিয়েটার, হলিউড,
লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
উপস্থাপকএলেন ডিজেনারাস[]
প্রাক-প্রদর্শনজেস ক্যাগল
লারা স্পেন্সার
রবিন রবার্টস
টাইসন বেকফোর্ড[]
প্রযোজকনিল মেরন
ক্রেইগ জ্যাডান[]
পরিচালকহ্যামিশ হ্যামিল্টন[]
আলোকপাত
শ্রেষ্ঠ চলচ্চিত্রটুয়েলভ ইয়ার্স আ স্লেইভ
সর্বাধিক পুরস্কারগ্র্যাভিটি (৭)
সর্বাধিক মনোনয়নআমেরিকান হাসলগ্র্যাভিটি (১০)
টেলিভিশন আওতা
নেটওয়ার্কএবিসি
স্থিতিকাল৩ ঘণ্টা, ৩৪ মিনিট[]
রেটিং৪৩.৭৪ মিলিয়ন
২৪.৭% (নিয়েলসন রেটিংস)[]
  ৮৫তম একাডেমি পুরস্কার ৮৭তম  

৮৬তম একাডেমি পুরস্কার একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস) কর্তৃক ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত সেরা চলচ্চিত্র ও কলাকুশলীদের সেরা কাজের স্বীকৃতি প্রদানের জন্য আয়োজিত অনুষ্ঠান। ২০১৪ সালের ২রা মার্চ লস অ্যাঞ্জেলেসের হলিউডের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হয়। ২০১৪ শীতকালীন অলিম্পিকের সাথে দ্বন্দ্ব এড়াতে অনুষ্ঠানটি এর নিয়মিত সূচি ফেব্রুয়ারি মাসের শেষের দিক থেকে সরিয়ে মার্চে নেওয়া হয়।[] এই আয়োজনে এএমপিএএস ২৪টি বিভাগে অস্কার প্রদান করে। কৌতুকাভিনেত্রী এলেন ডিজেনারাস ২০০৭ সালে অনুষ্ঠিত ৭৯তম একাডেমি পুরস্কারের পর দ্বিতীয়বারের মত অস্কার উপস্থাপনা করেন।[] এটি প্রযোজনা করেন নিল মেরন ও ক্রেইগ জ্যাডান ও পরিচালনা করেন হ্যামিশ হ্যামিল্টন। অনুষ্ঠানটি মার্কিন যুক্তরাষ্ট্রে এবিসি চ্যানেলে প্রচারিত হয়। সম্প্রচারটি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ৪৪ মিলিয়ন দর্শক দেখেন, যা ২০০০ সালে অনুষ্ঠিত ৭২তম একাডেমি পুরস্কারের পর সবচেয়ে বেশিবার দেখা একাডেমি পুরস্কার।[]

এই অনুষ্ঠানের সাথে সম্পর্কিত ৫ম বার্ষিক গভর্নর্স পুরস্কার আয়োজন ২০১৩ সালের ১৬ই নভেম্বর হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত হয়।[১০] ২০১৪ সালের ১৫ই ফেব্রুয়ারি ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসের দ্য বেভারলি হিলস হোটেলে এক আয়োজনে ক্রিস্টেন বেলমাইকেল বি. জর্ডানের উপস্থাপনায় একাডেমি পুরস্কারের কারিগরি পুরস্কার প্রদান করা হয়।[১১]

টুয়েলভ ইয়ার্স আ স্লেইভ শ্রেষ্ঠ চলচ্চিত্র-সহ তিনটি পুরস্কার অর্জন করে।[১২] গ্র্যাভিটি সর্বাধিক সাতটি পুরস্কার অর্জন করে।[১৩] অন্যান্য বিজয়ী চলচ্চিত্রের মধ্যে ডালাস বায়ার্স ক্লাব তিনটি, ফ্রোজেনদ্য গ্রেট গ্যাটসবি দুটি করে এবং ব্লু জেসমিন, দ্য গ্রেট বিউটি, হিলিয়াম, হার, দ্য লেডি ইন নাম্বার সিক্স: মিউজিক সেভড মাই লাইফ, মিস্টার উবলো, ও টুয়েন্টি ফিট ফ্রম স্টারডম একটি করে পুরস্কার অর্জন করে।

বিজয়ী ও মনোনীত

[সম্পাদনা]

২০১৪ সালের ১৬ই জানুয়ারি ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসের স্যামুয়েল গোল্ডউইন থিয়েটারে একাডেমির সভাপতি শেরিল বুন আইজাকস ও অভিনেতা ক্রিস হেমসওয়ার্থ ৮৬তম একাডেমি পুরস্কারের মনোনীতদের নাম ঘোষণা করেন।[১৪] আমেরিকান হাসলগ্র্যাভিটি যৌথভাবে সর্বাধিক দশটি মনোনয়ন লাভ করে।[১৫]

ব্লু জেসমিন-এর জন্য পুরস্কার বিজয়ী কেট ব্লানচেট নারী অভিনয়শিল্পী শাখার দুই বিভাগেই অস্কার জয়ী ষষ্ঠ অভিনেত্রী। টুয়েলভ ইয়ার্স আ স্লেইভ-এর জন্য পুরস্কার বিজয়ী লুপিটা নিয়ংও অভিষেক চলচ্চিত্রে অভিনয়ের জন্য অস্কার জয়ী ষোড়শ অভিনয়শিল্পী এবং শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে অস্কার বিজয়ী নবম অভিনেত্রী।[১৬] শ্রেষ্ঠ মৌলিক গান বিভাগের সহ-বিজয়ী রবার্ট লোপেজ অস্কার, এমি, গ্র্যামিটনি পুরস্কার বিজয়ী কনিষ্ঠ ব্যক্তি এবং এই সম্মাননা অর্জনকারী দ্বাদশ ব্যক্তি।[১৭]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. হাইম্যান, ভিকি (২ আগস্ট ২০১৩)। "Ellen DeGeneres tapped to host 2014 Oscars"দ্য স্টার-লেজারঅ্যাডভান্স পাবলিকেশন্স। ১৯ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০২৫
  2. ইয়ার, এমিলি (২ মার্চ ২০২৪)। "Oscars 2014 FAQ: Where to watch the show, all the red carpet coverage and the after-shows"দ্য ওয়াশিংটন পোস্ট। ২ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০২৫
  3. স্পার্লিং, নিকোল (১৬ এপ্রিল ২০১৩)। "Academy Awards producers Craig Zadan and Neil Meron asked to return for 2014 Oscar show"লস অ্যাঞ্জেলেস টাইমস। ১৫ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০২৫
  4. Gray, Tim (১৫ জানুয়ারি ২০১৪)। "Hamish Hamilton to Direct Oscar Show"ভ্যারাইটি। পেন্সক মিডিয়া কর্পোরেশন। ১৭ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০২৫
  5. লোরি, ব্রায়ান (২ মার্চ ২০১৪)। "TV Review: 'The 86th Annual Academy Awards'"ভ্যারাইটি। পেন্সক মিডিয়া কর্পোরেশন। ৬ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০২৫
  6. কিসেল, রিক (৩ মার্চ ২০১৪)। "Oscars on ABC Draw Largest Audience in 10 Years"ভ্যারাইটি। পেন্সক মিডিয়া কর্পোরেশন। ৮ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০২৫
  7. "OSCARS: 2014 Academy Awards Set For March 2"ডেডলাইন হলিউড। পেন্সক মিডিয়া কর্পোরেশন। ২৯ আগস্ট ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০২৫
  8. "Ellen DeGeneres Returns To Host The Oscars"একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। এএমপিএএস। ২ আগস্ট ২০১৩। ৫ সেপ্টেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০২৫
  9. ম্যাগলিও, টনি (৪ মার্চ ২০১৪)। "Oscars Propel ABC to Most-Watched Week in 4 Years"দ্যর‍্যাপ। ২৯ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০২৫
  10. স্পার্লিং, নিকোল (১৬ নভেম্বর ২০১৩)। "Angelina Jolie honored at 2013 Governors Awards"এন্টারটেইনমেন্ট উইকলিTime Inc.। ১৪ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০২৫
  11. আলেকজান্ডার, ব্রায়ান (৩০ জানুয়ারি ২০১৪)। "Bell, Jordan to host Oscar's sci-tech awards"ইউএসএ টুডেগ্যানেট কোম্পানি। ৩০ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০২৫
  12. হর্ন, জন (৩ মার্চ ২০২৪)। "Oscars 2014: '12 Years a Slave' wins best picture Oscar"লস অ্যাঞ্জেলেস টাইমস। ১৭ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০২৫
  13. কেনেডি, লিসা (৩ মার্চ ২০১৪)। ""12 Years a Slave" escapes pull of "Gravity" for win"দ্য ডেনভার পোস্ট। মিডিয়ানিউজ গ্রুপ। ৯ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০২৫
  14. হুইটি, স্টিফেন (১৬ জানুয়ারি ২০১৪)। "2014 Oscars: Jersey-set 'American Hustle,' outer-space 'Gravity' lead nominations"দ্য স্টার-লেজার। অ্যাডভান্স পাবলিকেশন্স। ১৯ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০২৫
  15. কিং, সুজান; লিঞ্চ, রেনে (১৬ জানুয়ারি ২০১৪)। "2014 Oscar nominations: 'American Hustle' shuffles David O. Russell to front of the pack again"লস অ্যাঞ্জেলেস টাইমস। ১৬ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০২৫
  16. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; tvguide1 নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  17. ব্রকেল, জিলিয়ান (২ মার্চ ২০১৪)। "Robert Lopez joins the exclusive EGOT club with 'Let It Go' win"দ্য ওয়াশিংটন পোস্ট। ৫ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০২৫

বহিঃসংযোগ

[সম্পাদনা]
দাপ্তরিক ওয়েবসাইট
সংবাদের উৎস
বিশ্লেষণ
অন্যান্য উৎস