৬ মুহররম
অবয়ব
৬ মহররম হলো ইসলামি চান্দ্র বর্ষপঞ্জির প্রথম মাস মুহররম ও হিজরি বছরের ষষ্ঠ দিন। এর পর হিজরি বছর শেষ হতে আরো ৩৪৮ বা ৩৪৯ দিন বাকি থাকে।
ঘটনাবলী
[সম্পাদনা]- ৬১ হিজরি: উবাইদুল্লাহ ইবনে জিয়াদের আদেশে ওমর ইবনে সাদের সেনাবাহিনী ইমাম হুসাইনকে অবরোধ ও তার সাথে যুদ্ধ করার উদ্দেশ্যে কারবালার দিকে অগ্রসর হয়।
- ৭৭৬ হিজরি: আবুল আব্বাস আহমাদ আল-মারিনি শাসন ক্ষমতা গ্রহণ করেন, যা তার প্রথম শাসনকাল হিসেবে পরবর্তী ১০ বছর স্থায়ী হয়।
- ৮১৫ হিজরি: সুলতান আল-মালিক আন-নাসির ফারাজ ইবনে বারকুক দামেস্ক থেকে বাহিনী নিয়ে বেরিয়ে পড়েন এবং বারযায় অবস্থান নেন।
- ১০৯৭ হিজরি: উসমানীয় সাম্রাজ্যের প্রধান উজির ‘মালিক ইব্রাহিম পাশাকে’ মৃত্যুদণ্ড দেওয়া হয়। কারণ জার্মানরা উয়েফা দুর্গ দখল করেছিল এবং তাকে এই পরাজয়ের জন্য দায়ী করা হয়েছিল।
- ১১৪৫ হিজরি: স্পেনীয়রা আলজেরিয়ার ওহরান শহর ও বন্দর পুনর্দখল করে, যা ২৪ বছর আগে উসমানীয় বাহিনী স্পেনীয়দের কাছ থেকে দখল করেছিল।
- ১৩৪৫ হিজরি: আহমদ সাকিরজ প্যারিসের প্রধান মসজিদে প্রথম জুমার খুতবা প্রদান করেন, যা মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধনের পরদিন অনুষ্ঠিত হয়।
- ১৩৪৯ হিজরি: ইয়েমেনের বাইদা শহরে মোহাম্মদ দাব্বাগ আল-হিজাজির নেতৃত্বে ইমাম ইয়াহইয়া হামিদুদ্দিনের বিরুদ্ধে বিদ্রোহ ঘটে। এই বিদ্রোহের উদ্দেশ্য ছিল, হিজাজ অঞ্চলের শাসন পুনরায় হাশেমীয় বংশের আওতায় ফিরিয়ে আনা।
- ১৩৭১ হিজরি: বেনগাজি শহরে লিবিয়ার জাতীয় পরিষদের বৈঠকে লিবিয়ার সংবিধান অনুমোদিত হয়। সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ আবু আল-আসআদ আল-আ'লাম।
- ১৩৭২ হিজরি: মিশরের রাজা ফারুক সিংহাসন ত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন। ১৯৫২ সালের সামরিক বিপ্লবের ফলে রাজতন্ত্রের পতন শুরু হয়।
- ১৩৮১ হিজরি: কুয়েতের শাসক শেখ আব্দুল্লাহ আস-সালিম আস-সাবাহ ব্রিটিশ সুরক্ষা চুক্তি বাতিল করে কুয়েতের স্বাধীনতা ঘোষণা করেন।
- ১৩৮৯ হিজরি: পাকিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মদ আইউব খান জনবিক্ষোভ ও বিরোধী চাপে পদত্যাগ করেন। [১]
- ১৪০০ হিজরি: সৌদি আরবের পূর্বাঞ্চলের কাতিফ নামক অঞ্চলে মুহাররম বিপ্লব নামে পরিচিত একটি প্রতিবাদ আন্দোলন শুরু হয়। এটি মূলত এলাকার স্থানীয় জনগণ ও সৌদি সরকারের জাতীয় বাহিনীর মধ্যে সংঘর্ষ হিসেবে পরিচিত এবং এটি এমন এক সময়ে ঘটেছিল, যখন মক্কা নগরীতে "হারাম শরীফ কাণ্ড" নামে আরেকটি বড় ধরনের নিরাপত্তা ঘটনা চলমান ছিল।
- ১৪০৩ হিজরি: সৌদি বাদশাহ ফাহদ বিন আব্দুল আজিজ আলে সৌদ মদিনায় অবস্থিত "মজমা আল-মালিক ফাহদ লি ত্বিবাআত আল-মুসহাফ আশ-শারীফ" (কুরআনের ছাপাখানা) নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই কমপ্লেক্স বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ কুরআন ছাপা ও বিতরণকারী প্রতিষ্ঠান।
- ১৪১৯ হিজরি: এসটিসি নামে পরিচিত একটি সৌদি টেলিকম কোম্পানি আনুষ্ঠানিকভাবে সৌদিতে তার টেলিযোগাযোগ সেবা প্রদান শুরু করে।
- ১৪২৩ হিজরি: এক রাজকীয় আদেশে প্রিন্স ফাহদ বিন আব্দুল্লাহ বিন মুহাম্মাদ সৌদকে লেফটেন্যান্ট জেনারেলের পদমর্যাদায় উন্নীত করে সৌদি রাজকীয় নৌবাহিনীর প্রধান হিসেবে নিযুক্ত করা হয়।
- ১৪২৬ হিজরি: লেবাননের প্রাক্তন প্রধানমন্ত্রী রফিক হারিরি বৈরুতে এক গাড়ি বোমা বিস্ফোরণে নিহত হন। এটি একটি ভয়াবহ রাজনৈতিক হত্যাকাণ্ড ছিল, যা পুরো লেবাননসহ আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল।
- ১৪৩০ হিজরি: শেখ সৌদ বিন রাশিদ আল মুয়াল্লা তার পিতা শেখ রাশিদ বিন আহমাদ আল মুয়াল্লার মৃত্যুর পর 'উম্ম আল কুওয়াইন আমিরাতের' শাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
- ১৪৩২ হিজরি: ইসরায়েল "ইসলামি আন্দোলনের" নেতা রায়েদ সালাহকে পাঁচ মাস কারাভোগের পর মুক্তি দেয়। তাকে এক ইসরায়েলি পুলিশ কর্মকর্তার ওপর হামলার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল।
- ১৪৩৯ হিজরি:
- সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এক সিদ্ধান্তে সৌদি নারীদের গাড়ি চালানোর অধিকার অনুমোদন দেন এবং এই সিদ্ধান্ত ১৪৩৯ সালের ১০ শাওয়াল কার্যকর হয় (২৪ জুন, ২০১৮) এটি সৌদি আরবের নারীবান্ধব সামাজিক সংস্কারের একটি বড় উদাহরণ হিসেবে হয়।
- জেরুজালেমের উত্তর-পশ্চিমে হার আদার নামে একটি বসতিতে এক ফিলিস্তিনি যুবকের হামলায় তিন ইসরায়েলি নিরাপত্তাকর্মী নিহত ও একজন আহত হন। এই ঘটনাটি আল-আকসা মসজিদ ঘিরে চলমান উত্তেজনার এক ভয়াবহ বহিঃপ্রকাশ ছিল।
জন্ম
[সম্পাদনা]- ১২৯৪ হিজরি - আহমদ মুহররম, মিশরীয় কবি।
- ১৩২৪ হিজরি - ওজীহ আল-বারূদী, সিরীয় চিকিৎসক ও কবি।
- ১৩২৮ হিজরি - মুহাম্মাদ ইবনুল হাসান ওয়াযযানী, মরোক্কীয় রাজনীতিবিদ ও সাংবাদিক।
- ১৩৩৩ হিজরি - আবুল হাসান আলি নদবি, ভারতীয় ইসলামি চিন্তাবিদ ও দাঈ।
- ১৩৪৩ হিজরি - লামিয়া ফাঘালী, লেবানিজ অভিনেত্রী।
- ১৩৪৯ হিজরি - আহমাদ তাওফিক, মিশরীয় অভিনেতা ও পরিচালক।
- ১৩৫১ হিজরি - মুস্তফা তালাস, সিরীয় সেনাসদস্য ও রাজনীতিবিদ।
- ১৩৬৩ হিজরি - ওমর আল-বাশির, সুদানের রাষ্ট্রপতি।
- ১৩৭৬ হিজরি - মুহাম্মাদ ইব্রাহিম কাযবিনি, ইরাকি শিয়া ধর্মীয় ব্যক্তি ও হুসাইনী খতিব (ওয়ায়েজ)।
- ১৩৯১ হিজরি -
- ইয়ারা সাবরী, সিরীয় অভিনেত্রী।
- জুহূর হুসাইন, বাহরাইনি অভিনেত্রী।
- ১৪০১ হিজরি - লারা হাবীব, লেবাননী মিডিয়া ব্যক্তিত্ব।
- ১৪১১ হিজরি - আফনান ফুয়াদ, সৌদি অভিনেত্রী।
মৃত্যু
[সম্পাদনা]- ৪০৬ হিজরি - মুহাম্মাদ ইবনুল হুসাইন ইবনে মূসা, একজন আব্বাসীয় কবি, যার কবিতার পাশাপাশি বেশ কিছু উল্লেখযোগ্য বইও রয়েছে। তার প্রসিদ্ধ বই হল "নাহজুল বালাগা"।
- ৬২১ হিজরি - ইবনে আব্দুস্ সামী’, ইরাকি মুসলিম আলেম ও আরবি সাহিত্যিক।
- ১০৯৫ হিজরি - কারা মুস্তফা পাশা, একজন উসমানীয় সদরে আযম (গ্র্যান্ড ভিজিয়র)।
- ১৩২৬ হিজরি - মুস্তফা কামাল, মিশরের জাতীয় নেতা ও ইসলামী ঐক্য আন্দোলনের অন্যতম নেতা।
- ১৩৮৮ হিজরি - মুহাম্মাদ ত্বাহা আল-হুয়ায়িযী, জাফরি মাজহাবের ফকীহ ও ইরানি-ইরাকি কবি।
- ১৪০৮ হিজরি - কামিল লাইলাহ, মিশরীয় গণপরিষদের সভাপতি ও আইনবিদ।
- ১৪২৩ হিজরি - সামের আস-সুয়াইলিম; তিনি “খাত্তাব” নামে প্রসিদ্ধ এবং তিনি আফগানিস্তান ও চেচনিয়ায় রুশ বাহিনীর বিরুদ্ধে জিহাদের অন্যতম নেতা ছিলেন।
- ১৪২৬ হিজরি - রফিক আল-হারিরি, লেবাননের প্রধানমন্ত্রী।
- ১৪৩০ হিজরি -
আরো দেখুন
[সম্পাদনা]গ্রন্থপঞ্জি
[সম্পাদনা]- ইবনে কাসির, মুহাম্মদ (২০১৩)। আল বিদায়াহ ওয়ান নিহায়াহ (বাংলা ভাষায়)। ঢাকা: ইসলামিক ফাউন্ডেশন। আইএসবিএন ৯৮৪-০৬-০৫৬৫-৮।
- আল-যাহাবী, শামসুদ্দীন (২০১৫)। তারিখুল ইসলাম (আরবি ভাষায়)। বৈরুত: দারুল-কুতুব আল-ইলমিয়্যাহ। আইএসবিএন ২৭-৪৫১৪৩-৫৩-০।
- আল-যাহাবী, শামসুদ্দীন (২০১৪)। সিয়ারু আলামিন নুবালা (আরবি ভাষায়)। বৈরুত: আল-রিসালা প্রকাশনী। আইএসবিএন ৯৭৮-৯-৯৩৩-৪৪৬৬৫-৯।
- খতিব বাগদাদী (২০১১)। তারিখে বাগদাদ (আরবি ভাষায়)। বৈরুত: দারুল কুতুব ইলমিয়্যা। আইএসবিএন ৯৭৮-২৭৪৫১০-৪৬৬-৩।
- তাবারি, মুহাম্মদ ইবনে জারির (২০১১)। তারিখে তাবারি: তারিখুর রুসুল ওয়াল মুলুক (আরবি ভাষায়)। বৈরুত: দারুল কুতুব ইলমিয়া। আইএসবিএন ৯৭৮-২৭৪৫১-৩২৬৩-৫।
- হামাবি, ইয়াকুত (২০১১)। মু'জামুল বুলদান (আরবি ভাষায়)। বৈরুত: দারুল কুতুব ইলমিয়া। আইএসবিএন ৯৭৮-২৭৪৫১-১৪৩২-৭।
- সুয়ুতী, জালালুদ্দীন (২০১০)। তারিখ আল-খুলাফা (আরবি ভাষায়)। সৌদি আরব: দারুল মিনহাজ। আইএসবিএন ৯৭৮-৯৯৫৩৪-৯৮১৯-৫।
{{বই উদ্ধৃতি}}:|প্রথমাংশ=এর মান পরীক্ষা করুন (সাহায্য) - ইলমাজ উজতুনা (২০১০)। তারিখ আল-দাওলাহ আল-উসমানিয়া (আরবি ভাষায়)। বৈরুত: দারুল কুতুব আরাবি। আইএসবিএন ৯৭৮-৬১৪৪১-৫০৩১-৩।
- ইয়াগি, ইসমাইল আহমদ (২০১৪)। আল-দাওলাহ আল-উসমানিয়া, ফিত তারিখিল ইসলামি আল-হাদিস (আরবি ভাষায়)। মাকতাবাতুল আবিকান। আইএসবিএন ৯৭৮-৬০৩৫০-৩৬৯৫-৫।
- বারদি, ইবনে তাগরি (২০১৬)। আল-নুজুম আল-যাহিরাহ ফি মুলুক মিসর ওয়াল কাহিরাহ (আরবি ভাষায়)। কায়রো: দারুল কুতুব আল-মিসরিয়া। আইএসবিএন ৯৭৮-৯৭৭৮১-২০১৮-৯।
- ইবনে ইয়াস (২০১৮)। বাদায়ি' আল-জুহুর ফি ওয়াকায়ি' আল-দুহুর (আরবি ভাষায়)। নিল ওয়াফুরাত।
- আল-মাকদিসি, আবু শামা (২০১৮)। আল-রওজাতাইন ফি আখবার আল-দাওলাতাইন আল-নুরিয়া ওয়াস সালাহিয়া (আরবি ভাষায়)। কায়রো: মুয়াসসাসাতুর রিসালা। আইএসবিএন ৯৭৮-১৯১২৬৪-৩৩৫-৬।
- আল মাকরিজি, আলি ইবনে আহমদ (২০০৮)। আস-সুলুক লিমারিফা দুয়াল আল-মুলুক (আরবি ভাষায়)। দার আল-জামান।
{{বই উদ্ধৃতি}}:|প্রথমাংশ=এর মান পরীক্ষা করুন (সাহায্য) - ড. আব্দুর রহিম, আল-হাজ্জি (২০০৫)। তারিখুল আন্দালুস আল-ইসলামি। দাম্মাম (সৌদি আরব): দার ইবনুল জাওযি।
- রহমান, ড. আতাউর (২০২৩)। ইতিহাসে ইসলাম: নবী থেকে খেলাফত। ঢাকা: ইসলামিক ফাউন্ডেশন।
- ডেভিড, ফ্রমকিন (১৯৮৯)। অ্য পিচ টু ইন্ড অল পিচ: দ্য ফ্যাল অফ দ্য অটোমান অ্যাম্পায়ার (A Peace to End All Peace: The Fall of the Ottoman Empire)। আইএসবিএন ০-৮০৫০-০৮৫৭-৮।
- Harvey, Leonard Patrick (১৯৯২)। Islamic Spain, 1250 to 1500। Chicago: University of Chicago Press। আইএসবিএন ০-২২৬-৩১৯৬২-৮।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Martial Law Under Field Marshal Ayub Khan [1958-62]"। web.archive.org। ৭ ফেব্রুয়ারি ২০১২। ৭ ফেব্রুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০২৫।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)