৬২ নং ওয়ার্ড, কলকাতা পৌরসংস্থা
| ওয়ার্ড নং ৬২ | |
|---|---|
| কলকাতা পৌরসংস্থার ওয়ার্ড | |
![]() ৬২ নং ওয়ার্ডের রূপরেখা | |
| কলকাতায় অবস্থান | |
| স্থানাঙ্ক: ২২°৩৩′১৭″ উত্তর ৮৮°২১′৩৮″ পূর্ব / ২২.৫৫৪৮৩৯° উত্তর ৮৮.৩৬০৬২৫° পূর্ব | |
| দেশ | |
| রাষ্ট্র | পশ্চিমবঙ্গ |
| শহর | কলকাতা |
| আশেপাশের এলাকা | তালতলা (রিপন স্ট্রিট-আলিমুদ্দিন স্ট্রিট), মৌলালী |
| সংসদীয় আসন | কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র |
| বিধানসভা কেন্দ্র | চৌরঙ্গী |
| বারো | ৬ |
| জনসংখ্যা (২০১১) | |
| • মোট | ৩৪,৮৩২ |
| ডাক সূচক সংখ্যা | ৭০০ ০১৬ |
| এলাকা কোড | +৯১ ৩৩ |
৬২ নং ওয়ার্ড হলো কলকাতা পৌরসংস্থার ৬ নম্বর বরোর একটি প্রশাসনিক বিভাগ। এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা শহরের তালতলা (রিপন স্ট্রিট-আলিমুদ্দিন স্ট্রিট) ও মৌলালি এলাকার কিছু অংশ নিয়ে গঠিত।
ভৌগোলিক অঞ্চল
[সম্পাদনা]৬২ নম্বর ওয়ার্ডটির উত্তর দিকে মারকুইস স্ট্রিট, হাজি মোহাম্মদ মহসিন স্কয়ার, দেদার বক্স লেন, তালতলা লেন ও আব্দুল হালিম লেন; পূর্ব দিকে আচার্য জগদীশচন্দ্র বসু রোড; দক্ষিণ দিকে মুজফফর আহমেদ স্ট্রিট এবং পশ্চিম দিকে রফি আহমেদ কিদওয়াই স্ট্রিট অবস্থিত।[১]
এই ওয়ার্ডটি কলকাতা পুলিশের পার্ক স্ট্রিট এবং তালতলা থানার আওতাধীন।[২][৩]
দক্ষিণ বিভাগের অন্তর্গত সবকটি থানা এলাকা, অর্থাৎ পার্ক স্ট্রিট, শেক্সপিয়র সরণি, আলিপুর, হেস্টিংস, ময়দান, ভবানীপুর, কালীঘাট, টলিগঞ্জ, চারু মার্কেট, নিউ আলিপুর ও চেতলার উপর টালিগঞ্জ মহিলা থানার এখতিয়ার রয়েছে।[২]
এছাড়া সেন্ট্রাল (কেন্দ্রীয়) বিভাগের অন্তর্গত সবকটি থানা এলাকা, অর্থাৎ বউবাজার, বড়বাজার, গিরিশ পার্ক, হেয়ার স্ট্রিট, জোড়াসাঁকো, মুচিপাড়া, নিউ মার্কেট, তালতলা ও পোস্তার উপর তালতলা মহিলা থানার এখতিয়ার রয়েছে।[২]
নির্বাচনের উপাত্ত
[সম্পাদনা]এই ওয়ার্ডটি কলকাতা পৌরসংস্থার একটি নির্বাচনী এলাকা এবং এটি চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রের অন্তর্গত।[৪]
| নির্বাচনের বছর |
ওয়ার্ড | কাউন্সিলরের নাম | রাজনৈতিক দল | |
|---|---|---|---|---|
| ২০০৫ | ৬২ নম্বর ওয়ার্ড | ইকবাল আহমেদ | ভারতীয় জাতীয় কংগ্রেস | |
| ২০১০ | ইকবাল আহমেদ | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস | [৫] | |
| ২০১৫ | সানা আহমেদ | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ কলকাতাঃ স্ট্রিট ডিরেক্টরি সহ ১৪১ টি ওয়ার্ডের বিশদ মানচিত্র। ডি.পি. পাবলিকেশনস অ্যান্ড সেলস অ্যাসার্ন, ৬৬ কোলারেলেগ স্ট্রিট, কলকাতা-৭০০০৭৩, ৪র্থ সংস্করণ ২০০৩।
- 1 2 3 "Official Website of Kolkata Police : Division"। www.kolkatapolice.gov.in। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০২১।
- ↑ "Table 3 District Wise List of Statutory Towns (Municipal Corporation, Municipality, Notified Area and Cantonment Board), Census Towns and Outgrowths, West Bengal, 2001"। web.archive.org। web.cmc.net.in। ৩০ সেপ্টেম্বর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০২১।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক) - ↑ "Delimitation Commission Order No. 18 dated 15 February 2006" (পিডিএফ)। West Bengal। Election Commission। ১৮ সেপ্টেম্বর ২০১০ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০১৫।
- ↑ "Kolkata Municipal Corporation General Election Results 2010"। Government of West Bengal। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০১৫।
