বিষয়বস্তুতে চলুন

৪ রবিউল আউয়াল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

৪ রবিউল আউয়াল হলো ইসলামি বর্ষপঞ্জির তৃতীয় মাস রবিউল আউয়ালের চতুর্থ দিন। এটি হিজরি চন্দ্র বর্ষপঞ্জি অনুযায়ী বছরের ৬৩তম দিন। তবে যদি সফর মাস ৩০ দিন পূর্ণ করে, তাহলে এটি বছরের ৬৪তম দিন হিসেবে গণ্য হয়। এই দিনের পর হিজরি বছর শেষ হতে আরো ২৯১ অথবা ২৯২ দিন অবশিষ্ট থাকে।[] [][]

ঘটনাবলি

[সম্পাদনা]
  • ৪৯১ হিজরি–হারিম দুর্গের কাছে সংঘটিত হারিমের যুদ্ধে মুসলিম বাহিনী ও ক্রুসেড বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এটি প্রথম ক্রুসেড অভিযান চলাকালীন সংঘটিত হয় এবং যুদ্ধে ক্রুসেড বাহিনী বিজয়ী হয়।
  • ১০০৫ হিজরি– হাজোভা যুদ্ধে উসমানীয় বাহিনা জার্মান সেনাদের বিরুদ্ধে বড় বিজয় অর্জন করে, যেখানে প্রায় ৭০,০০০ জার্মান সৈন্য নিহত হয়।
  • ১২৫১ হিজরি –মুহাম্মদ আলি পাশা মিশরে ঐতিহাসিক সংগ্রহশালা ও জাদুঘর প্রতিষ্ঠার নির্দেশ দেন। রিফায়াহ তাহতাবির তত্ত্বাবধানে ইউসুফ জিয়া আফেন্দিকে এর প্রশাসক নিয়োগ করা হয়।
  • ১৩৪৮ হিজরি– ব্রিটিশ শাসনামলে জেরুজালেম বুরাক বিদ্রোহ শুরু হয়।
  • ১৩৬৫ হিজরি – মরোক্কোর রিফে জাতীয় সংস্কারবাদী দল প্রথম সভা করে। এতে তারা স্পেন থেকে মরক্কোর স্বাধীনতা ও জাতীয় ঐক্যের দাবি তোলে।
  • ১৩৭৩ হিজরি– সৌদ বিন আব্দুল আজিজ আল সৌদ সৌদী আরবের রাজা হিসেবে অধিষ্ঠিত হন।
  • ১৩৯২ হিজরি–সৌদি আরবে "সৌদি মান, মাপ ও গুণগত মান সংস্থা" (এসএএসও) প্রতিষ্ঠা করা হয়।
  • ১৩৯৯ হিজরি – ১৫ বছরের নির্বাসন শেষে রুহুল্লাহ খোমেইনী ইরানের রাজধানী তেহরানে ফিরেন।
  • ১৪০২ হিজরি– লিবিয়া ও সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা পায়।
  • ১৪০৫ হিজরি– যুক্তরাষ্ট্র ও ইরাকের মধ্যে ১৭ বছর পর প্রথমবারের মতো দূতাবাস বিনিময় হয়।
  • ১৪০৭ হিজরি –হায়দার আবু বকর আল-আত্তাসকে গণপ্রজাতন্ত্রী ইয়েমেনের প্রধানমন্ত্রীর পদে নির্বাচিত করা হয়।
  • ১৪০৯ হিজরি–চাদ কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের পর লিবিয়ায় মুহাম্মদ তিইদি বারাহিমীকে রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করে। এর আগে দুই দেশের মধ্যে যুদ্ধের কারণে কূটনৈতিক সম্পর্ক বন্ধ হয়ে গিয়েছিল।
  • ১৪২৫ হিজরি –
    • সৌদি পুলিশের হাতে জেদ্দায় ৫ জন চরমপন্থী নিহত হয়।
    • মুক্‌তাদা আস-সাদ্‌র হুমকি দেন যে, যদি মার্কিন সেনারা নাজাফ ও কারবালাতে হামলা চালায়, তিনি আত্মঘাতী অভিযান শুরু করবেন।
  • ১৪৩১ হিজরি–
    • নাইজেরিয়ার একদল সৈন্য সালু জিবোর নেতৃত্বে দেশটির রাষ্ট্রপতি মুহাম্মদ টাঞ্জিকে ক্ষমতাচ্যুত করে রাষ্ট্রপতি ভবনে প্রবেশ করে। তিনি ১১ বছর দেশ শাসন করেছিলেন
    • পাকিস্তানের উত্তর-পশ্চিম কোহিস্তান জেলায় ভয়াবহ ভূমিধস ঘটে, যার ফলে একটি গ্রামের ১০০ এর অধিক মানুষ নিহত হন।
    • ইন্টারপোল মাহমুদ আল-মাবুহকে হত্যার সঙ্গে জড়িত ১১ জন সন্দেহভাজন ব্যক্তির নাম তালিকাভুক্ত করে।
  • ১৪৩২ হিজরি – দক্ষিণ সুদানের গণভোটের ফলাফল প্রকাশিত হয়, যেখানে ভোটারদের ৯৮.৮৩% দক্ষিণ সুদানকে উত্তর থেকে আলাদা করার পক্ষে ভোট দেন।
  • ১৪৩৭ হিজরি–সৌদি আরবের নেতৃত্বে ইসলামি সামরিক জোট গঠিত হয়, যা সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের করবে বলে প্রতিশ্রুতি দেয়।
  • ১৪৩৯ হিজরি –পদত্যাগপত্র জমা দেওয়ার ১৮ দিন পর লেবাননে ফিরে এসে দেশটির প্রধানমন্ত্রী সাদ হারিরি তা স্থগিত করেন।
  • ১৪৪৭ হিজরি– দামেস্ক আন্তর্জাতিক মেলার ৬২তম আসরের উদ্বোধন করা হয়। এটি আসাদ শাসন পতনের পর অনুষ্ঠিত প্রথম মেলা ছিল।
  • ১২৭৯ হিজরি – আহমদ ফাতেহি জগলুল, মিশরীয় অনুবাদক, আইনজীবী ও বিচারক।
  • ১৩৪৪ হিজরি – মুহাম্মদ মজালি, তিউনিসিয়ার প্রধানমন্ত্রী।
  • ১৩৫২ হিজরি – হাসান মোস্তফা, মিশরীয় অভিনেতা।
  • ১৩৫৫ হিজরি – মারিয়ম নূর, লেবানীয় সাংবাদিক ও লেখিকা।
  • ১৩৬১ হিজরি – আলী আবদুল্লাহ সালেহ, ইয়েমেনের রাষ্ট্রপতি।
  • ১৩৮১ হিজরি–ফারস আল-হুলু, সিরীয় অভিনেতা।
  • ১৩৮৭ হিজরি – নাদার আল-হাসাবি, কুয়েতি অভিনেতা।
  • ১৩৮৮ হিজরি– নাহলা সালামা, মিশরীয় অভিনেত্রী।
  • ১৩৯৮ হিজরি– সারা আল-গামিদি, সৌদি গায়িকা।
  • ১৪০২ হিজরি– আলী আল-হাবসি, ওমানি ফুটবল গোলরক্ষক
  • ১৪০৮ হিজরি–
    • হিশাম ফাকি, সৌদি সামাজিক কর্মী
    • জিজি আদেল, মিশরীয় গায়িকা।
  • ১৪২৩ হিজরি – হালা আল-তারক, বাহরাইনি গায়িকা।

মৃত্যু

[সম্পাদনা]

আরো দেখুন

[সম্পাদনা]

গ্রন্থপঞ্জি

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. User, Super। "Convert a date"calendarhome.com। ২৫ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২৬ {{ওয়েব উদ্ধৃতি}}: |শেষাংশ= প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য)
  2. "تحويل التاريخ الهجري، الهجري إلى الميلادي, مُحوِّل التاريخ الإسلامي | الباحث الإسلامي"IslamicFinder (আরবি ভাষায়)। ২০ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২৬
  3. "موقع تقويم أم القرى"www.ummulqura.org.sa। ২০ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২৬

বহিঃসংযোগ

[সম্পাদনা]