৪ জমাদিউল আউয়াল
অবয়ব
৪ জমাদিউল আউয়াল হলো ইসলামি বর্ষপঞ্জির পঞ্চম মাস জমাদিউল আউয়ালের চতুর্থ দিন, যা হিজরি চান্দ্র বর্ষপঞ্জি অনুযায়ী বছরের ১২২তম দিন। তবে যদি রবিউস সানি মাস ৩০ দিনে পূর্ণ হয়, তাহলে এটি বছরের ১২৩তম দিন হিসেবে গণ্য হয়। আর যদি সফর ও রবিউস সানি উভয়ই ৩০ দিন পূর্ণ করে, তাহলে এটি বছরের ১২৪তম দিন হবে।
এই দিনের পর হিজরি বছর শেষ হতে আরো ২৩২ অথবা ২৩৩ দিন অবশিষ্ট থাকে, যা পূর্ববর্তী মাসগুলোর দৈর্ঘ্যের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে।
ঘটনাবলি
[সম্পাদনা]- ৬৪৬ হিজরি –ফ্রান্স থেকে নবম লুইয়ের নেতৃত্বে সপ্তম ক্রুসেডের যাত্রা শুরু হয় ফ্রান্স থেকে।
- ৬৫৭ হিজরি – ইলখানাত শাসনামলে হালাকু খানের সময়ে নাসিরুদ্দিন তুসির উদ্যোগে মের্গা জ্যোতির্বিজ্ঞানী।ভৌগোলিক দপ্তরের নির্মাণ শুরু হয়।
- ৯৪৫ হিজরি–খাইরুদ্দিন বার্বারোসার নেতৃত্বে উসমানীয় নৌবাহিনী ব্রোজা যুদ্ধে ক্রুসেড জোটের বিরুদ্ধে বিজয় অর্জন করে। এতে উসমানীয় নৌবাহিনী ৩০০ জাহাজ নিয়ে লড়াই করে, যেখন ক্রুসেডারদের জাহাজের ছিল প্রায় ৬০০। পাঁচ ঘণ্টার লড়াইয়ে উসমানীয়রা বিজয় অর্জন করে।
- ১৩২৯ হিজরি – ফরাসি সেনারা মরক্কোর ফাস শহরে প্রবেশ করে। তারা মূলত ফাসসহ মরক্কোর অন্যান্য শহরে সংঘটিত বিক্ষোভ দমনের অযুহাতে আগমন করে।
- ১৩৫০ হিজরি – ইতালীয় সরকার লিবিয়ার মুক্তিকামী নেতা ওমর আল-মুখতারকে ফাঁসি দেয়।
- ১৩৮৭ হিজরি – বিশ্বের ৬০ জন ধনী ইহুদি জেরুজালেমে একটি সম্মেলন করে এবং ইস্রায়েলকে যাবতীয় আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেয়।
- ১৩৯৯ হিজরি –রুহুল্লাহ খোমেইনী একটি গণভোগের পর ইরানকে ইসলামি প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করেন।
- ১৪১৬ হিজরি – ওয়াশিংটনে তাবা চুক্ত স্বাক্ষরিত হয়, যা ফিলিস্তিনি ও ইস্রায়েলের মধ্যে শান্তি প্রক্রিয়ার অংশ ছিল।
- ১৪১৯ হিজরি–লকবেরি মামলায় অভিযুক্ত আসামীদের স্কটল্যান্ডের আদালতে সোপর্দ করার শর্তে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ লিবিয়ার বিরুদ্ধে আরোপিত শাস্তি স্থগিত করার সিদ্ধান্ত নেয়।
- ১৪২৮ হিজরি – লেবানীয় সেনাবাহিনী ও ফাতাহ আল-ইসলাম গোষ্ঠীর মধ্যে ত্রিপোলি ও উত্তর লেবাননের অন্যান্য অঞ্চলে সংঘর্ষ ঘটে। এই সংঘর্ষ শুরু হয় যখন সেনারা কিছু তাদের সদস্যকে গ্রেপ্তারের চেষ্টা করেন, যাদের উপর এক ব্যাংক ডাকাতির অভিযোগ ছিল।
- ১৪৩০ হিজরি–মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নোবেল বিজয়ী বিজ্ঞানী আহমদ জোয়েলকে তার বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করেন।
- ১৪৩৯ হিজরি – তুর্কি সরকার সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সের বিরুদ্ধে সিরিয়ার আফরিনে 'অলিভ ব্রাঞ্চ' নামে সামরিক অভিযান শুরু করে ।
জন্ম
[সম্পাদনা]- ৫৫৫ হিজরি – ইবনুল আসির, প্রখ্যাত মুসলিম ইতিহাসবিদ।[১]
- ১৩৬৬ হিজরি – ইব্রাহীম আল-জাফারি, ইরাকের প্রধানমন্ত্রী।
- ১৩৬৯ হিজরি – আল-মুনতাসির বিল্লাহ, মিশরীয় অভিনেতা।
- ১৩৭৭ হিজরি – রাগদা, সিরীয় অভিনেত্রী।
- ১৩৯৬ হিজরি – রিম আবদুল আজিজ, সিরীয় অভিনেত্রী।
- ১৩৯৯ হিজরি – আহমদ খালেদ, মিশরীয় চিত্রনাট্যকার ও পরিচালক।
- ১৪০০ হিজরি – হামাদা হেলাল, মিশরীয় গায়ক।
- ১৪০৩ হিজরি – ইয়াসের মাদখলি, সৌদি নাট্যকার ও গবেষক।
- ১৪০৫ হিজরি– সোসেন আল-হারুন, জর্ডানীয় উপস্থাপক ও অভিনেত্রী, কুয়েতে বসবাস।
- ১৪০৬ হিজরি – মুহাম্মদ আল-হামলী, কুয়েতি অভিনেতা, পরিচালক ও রচয়িতা।
মৃত্যু
[সম্পাদনা]- ৫৩৮ হিজরি – ফলক, জেরুজালেমের রাজা।
- ৯২৭ হিজরি – আব্দুল কাদির আল-নাইমি, আলিম ও শামীয় লেখক।
- ১৩১৪ হিজরি – আব্দুল্লাহ আল-নাদীম, মিশরীয় আরবি বিপ্লবের প্রবক্তা।
- ১৩৪৪ হিজরি– আব্দুল্লাহ বিন আলি আবদুল কাদির, সৌদি শাফিঈ পণ্ডিত ও কবি।
- ১৩৫০ হিজরি – ওমর আল-মুখতার, লিবিয়ার মুক্তিকামী নেতা।[২]
- ১৩৫৫ হিজরি – আহমদ আজ্জা আল-আজমি, ইরাকী লেখক, সাংবাদিক ও ইতিহাসবিদ।
- ১৪০০ হিজরি – আব্দুল গনি আল-নাজদি, মিশরীয় অভিনেতা।
- ১৪৩০ হিজরি – মুহাম্মদ সালেম ওলদ, মৌরিতানিয়ার ইসলামি পণ্ডিত, ফকিহ, ভাষাবিদ ও কবি।
আরো দেখুন
[সম্পাদনা]গ্রন্থপঞ্জি
[সম্পাদনা]- ইবনে কাসির, মুহাম্মদ (২০১৩)। আল বিদায়াহ ওয়ান নিহায়াহ (বাংলা ভাষায়)। ঢাকা: ইসলামিক ফাউন্ডেশন। আইএসবিএন ৯৮৪-০৬-০৫৬৫-৮।
- আল-যাহাবী, শামসুদ্দীন (২০১৫)। তারিখুল ইসলাম (আরবি ভাষায়)। বৈরুত: দারুল-কুতুব আল-ইলমিয়্যাহ। আইএসবিএন ২৭-৪৫১৪৩-৫৩-০।
- আল-যাহাবী, শামসুদ্দীন (২০১৪)। সিয়ারু আলামিন নুবালা (আরবি ভাষায়)। বৈরুত: আল-রিসালা প্রকাশনী। আইএসবিএন ৯৭৮-৯-৯৩৩-৪৪৬৬৫-৯।
- খতিব বাগদাদী (২০১১)। তারিখে বাগদাদ (আরবি ভাষায়)। বৈরুত: দারুল কুতুব ইলমিয়্যা। আইএসবিএন ৯৭৮-২৭৪৫১০-৪৬৬-৩।
- তাবারি, মুহাম্মদ ইবনে জারির (২০১১)। তারিখে তাবারি: তারিখুর রুসুল ওয়াল মুলুক (আরবি ভাষায়)। বৈরুত: দারুল কুতুব ইলমিয়া। আইএসবিএন ৯৭৮-২৭৪৫১-৩২৬৩-৫।
- হামাবি, ইয়াকুত (২০১১)। মু'জামুল বুলদান (আরবি ভাষায়)। বৈরুত: দারুল কুতুব ইলমিয়া। আইএসবিএন ৯৭৮-২৭৪৫১-১৪৩২-৭।
- সুয়ুতী, জালালুদ্দীন (২০১০)। তারিখ আল-খুলাফা (আরবি ভাষায়)। সৌদি আরব: দারুল মিনহাজ। আইএসবিএন ৯৭৮-৯৯৫৩৪-৯৮১৯-৫।
{{বই উদ্ধৃতি}}:|প্রথমাংশ=এর মান পরীক্ষা করুন (সাহায্য) - ইলমাজ উজতুনা (২০১০)। তারিখ আল-দাওলাহ আল-উসমানিয়া (আরবি ভাষায়)। বৈরুত: দারুল কুতুব আরাবি। আইএসবিএন ৯৭৮-৬১৪৪১-৫০৩১-৩।
- ইয়াগি, ইসমাইল আহমদ (২০১৪)। আল-দাওলাহ আল-উসমানিয়া, ফিত তারিখিল ইসলামি আল-হাদিস (আরবি ভাষায়)। মাকতাবাতুল আবিকান। আইএসবিএন ৯৭৮-৬০৩৫০-৩৬৯৫-৫।
- বারদি, ইবনে তাগরি (২০১৬)। আল-নুজুম আল-যাহিরাহ ফি মুলুক মিসর ওয়াল কাহিরাহ (আরবি ভাষায়)। কায়রো: দারুল কুতুব আল-মিসরিয়া। আইএসবিএন ৯৭৮-৯৭৭৮১-২০১৮-৯।
- ইবনে ইয়াস (২০১৮)। বাদায়ি' আল-জুহুর ফি ওয়াকায়ি' আল-দুহুর (আরবি ভাষায়)। নিল ওয়াফুরাত।
- আল-মাকদিসি, আবু শামা (২০১৮)। আল-রওজাতাইন ফি আখবার আল-দাওলাতাইন আল-নুরিয়া ওয়াস সালাহিয়া (আরবি ভাষায়)। কায়রো: মুয়াসসাসাতুর রিসালা। আইএসবিএন ৯৭৮-১৯১২৬৪-৩৩৫-৬।
- আল মাকরিজি, আলি ইবনে আহমদ (২০০৮)। আস-সুলুক লিমারিফা দুয়াল আল-মুলুক (আরবি ভাষায়)। দার আল-জামান।
{{বই উদ্ধৃতি}}:|প্রথমাংশ=এর মান পরীক্ষা করুন (সাহায্য) - ড. আব্দুর রহিম, আল-হাজ্জি (২০০৫)। তারিখুল আন্দালুস আল-ইসলামি। দাম্মাম (সৌদি আরব): দার ইবনুল জাওযি।
- রহমান, ড. আতাউর (২০২৩)। ইতিহাসে ইসলাম: নবী থেকে খেলাফত। ঢাকা: ইসলামিক ফাউন্ডেশন।
- ডেভিড, ফ্রমকিন (১৯৮৯)। অ্য পিচ টু ইন্ড অল পিচ: দ্য ফ্যাল অফ দ্য অটোমান অ্যাম্পায়ার (A Peace to End All Peace: The Fall of the Ottoman Empire)। আইএসবিএন ০-৮০৫০-০৮৫৭-৮।
- Harvey, Leonard Patrick (১৯৯২)। Islamic Spain, 1250 to 1500। Chicago: University of Chicago Press। আইএসবিএন ০-২২৬-৩১৯৬২-৮।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Ibn Al Aathir"।
- ↑ Domenico Quirico (2002). Lo squadrone bianco. Storia delle truppe coloniali italiane. Milan: Edizioni Mondadori Le Scie। পৃ. ৩১৩। আইএসবিএন ৯৭৮৮৮০৪৫২১৩২৭।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- "এখানে দেখুন: রবিউল আউয়াল মাসে যা ঘটেছিল"।
- "আরবি এনসাইক্লোপিডিয়া"।
- "ইসলাম এনসাইক্লোপিডিয়া"। ১১ জানুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
{{সংবাদ উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক) - "আরব সেলিব্রেটিদের জীবনী তথ্য"।
- "খেলোয়াড়দের জীবনী তথ্য"।