৩ রজব
অবয়ব
৩ রজব হলো ইসলামি বর্ষপঞ্জির সপ্তম মাস রজবের তৃতীয় দিন। এটি হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী বছরের ১৭৯তম দিন। তবে যদি জমাদিউস সানি মাসটি ৩০ দিনে পূর্ণ হয়, তাহলে এটি ১৮১তম দিন কিংবা সফর, রবিউস সানি ও জমাদিউস সানি—এই তিনটি মাসই ৩০ দিনে পূর্ণ হয়, তাহলে ১৮২তম দিন। এই দিনটির পরে হিজরি বছরের শেষ পর্যন্ত আরও ১৭৪ অথবা ১৭৫ দিন অবশিষ্ট থাকে।
ঘটনাবলী
[সম্পাদনা]- ২৫৪ হিজরি: ইসলামের ইতিহাসের সম্মানিত ইমাম আলী বিন মুহাম্মাদ হাদীকে ইরাকের সামাররায় বিষপ্রয়োগের মাধ্যমে শহীদ করা হয়। তিনি শিয়া ইসলামের বারো ইমামের মধ্য দশম ইমাম ছিলেন।
- ৪৯০ হিজরি: সেলজুক সালতানাতের রাজধানী ও প্রাচীন বাইজান্টাইন শহর নিসিয়া (নেকিয়া) বিদেশী ক্রুসেডার বাহিনীর হাতে পতিত হয়। এটি ছিল প্রথম ক্রুসেড অভিযানের অংশ, যার ফলে চার ক্রুসেডার রাজ্য সৃষ্টি হয়: রুহা (এডেসা) আমিরাত, আন্তাকিয়া (অ্যান্টিওক) আমিরাত, ত্রিপলি ও জেরুজালেম রাজ্য। এই ঘটনার মাধ্যমে মুসলিম বিশ্বের ইতিহাসে এক নতুন সংকটের সূচনা হয়।
- ১০৮৯ হিজরি: উসমানীয় সাম্রাজ্যের সেনাবাহিনী ইউক্রেনের জোহরিন নামী একটি দূর্গ ৩২ দিনব্যাপী অবরোধের মাধ্যমে দখল করে। এই দীর্ঘ অবরোধে প্রায় ২০ হাজার রুশ ও ইউক্রেনীয় সৈন্য নিহত হয়। এই বিজয়ের ফলে রুশ অঞ্চলে উসমানীয় সামরিক প্রভাব প্রবলভাবে বেড়ে যায়।
- ১৩৩৯ হিজরি: তুরস্কের জাতীয় সংগীত ইস্তিকলাল মার্শি আনুষ্ঠানিকভাবে তুর্কি জাতীয় সংসদ দ্বারা গৃহীত হয়। এটি ছিল স্বাধীনতা ও আত্মত্যাগের প্রতীক, যা তুর্কি জাতীয়তাবাদের একটি শক্তিশালী চিহ্ন।
- ১৩৪৩ হিজরি: মরক্কোর বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী ও রিফ বিদ্রোহের নেতা আমির আবদুল করিম খাত্তাবি তাঁর প্রতিদ্বন্দ্বী আহমদ রাইসুনিকে বন্দী করেন।
- ১৩৫৬ হিজরি: সিরিয়ায় একটি গুরুত্বপূর্ণ আরব সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে ফিলিস্তিন সমস্যা নিয়ে আলোচনা হয়। কারণ তৎকালীন ব্রিটিশ ম্যান্ডেটরি ফিলিস্তিনে ইহুদি অভিবাসনের মাত্রা দ্রুত বৃদ্ধি পাচ্ছিল, যা আরবদের উদ্বেগের বিষয় হয়ে দাঁড়ায়।
- ১৩৭৯ হিজরি: ইরাকের প্রধানমন্ত্রী আবদুল করিম কাসিম রাজনৈতিক দলসমূহের কার্যক্রম পুনরায় অনুমোদন দেন। তবে তিনি ইরাকি কমিউনিস্ট পার্টিকে এই অনুমতির বাইরে রাখেন।
- ১৩৮২ হিজরি: সৌদি আরবে একটি রাজকীয় ফরমানে রাষ্ট্রীয় তেল কোম্পানি ‘পেট্রোমিন’ প্রতিষ্ঠিত হয়। এটি সৌদি আরবের জ্বালানি খাতের একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়।
- ১৪৩০ হিজরি: লেবাননের জাতীয় সংসদ নবম বার স্পিকার হিসেবে নবীহ বেরিকে নির্বাচিত করে, যেখানে তিনি ৯০ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হন। একই সঙ্গে ফারিদ মাকারি ৭৪ ভোটে উপ-স্পিকার নির্বাচিত হন।
- ১৪৩১ হিজরি: ইরাকের জাতীয় সংসদ প্রথম বারের মতো আনুষ্ঠানিক অধিবেশন আহ্বান করে; তবে এই অধিবেশন ছিল মাত্র দশ মিনিট দীর্ঘ। এতে সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন এবং তারপর অধিবেশন স্থগিত করা হয়, যতক্ষণ না রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকারের ব্যাপারে ঐকমত্য অর্জিত হয়।
- ১৪৩৩ হিজরি: বিপ্লবের পর মিশরে প্রথম রাষ্টপ্রতি নির্বাচন শুরু হয়। এই নির্বাচন হুসনি মুবারকের পতনের পর গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসার প্রচেষ্টার একটি প্রধান ধাপ ছিল।
- ১৪৩৬ হিজরি: মিশরের সাবেক রাষ্ট্রপতি মুহাম্মদ মুরসিকে বিশ বছরের কারাদণ্ড প্রদান করা হয়। ঘটনাটি মিশরের রাজনৈতিক সংকট ও বিচার বিভাগের ভূমিকা নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে বহু বিতর্কের জন্ম দেয়।
জন্ম
[সম্পাদনা]- ১২৭৭ হিজরি - ষষ্ঠ মুহাম্মাদ, ৩৬ তম ও সর্বশেষ উসমানীয় সুলতান। [১]
- ১৩১৮ হিজরি - ইব্রাহিম আব্বুদ, সুদানের প্রাক্তন রাষ্ট্রপতি।
- ১৩২১ হিজরি - আবুল আ‘লা মওদূদী, পাকিস্তানি জামাআতে ইসলামির প্রতিষ্ঠাতা।[২]
- ১৩৪০ হিজরি - ইয়িতসহাক রাবিন, ইসরায়েলের প্রধানমন্ত্রী ও নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত।
- ১৩৪৩ হিজরি - হুদা শামসুদ্দীন, একজন মিশরীয় অভিনেত্রী।
- ১৩৪৪ হিজরি - আব্রাহাম সারফাতি, মরক্কোর রাজনীতিবিদ।
- ১৩৫৯ হিজরি - ফুয়াদ খলীল, মিশরীয় অভিনেতা।
- ১৩৮৩ হিজরি - হাবীব গুলুম, আমিরাতি অভিনেতা ও পরিচালক।
- ১৩৯৩ হিজরি - ফাহদ আল-গাশিয়ান, সৌদী ফুটবলার।
- ১৩৯৬ হিজরি - মুহাম্মাদ বাহারী, আলজেরীয় মুষ্টিযোদ্ধা।
- ১৪০১ হিজরি - ইসমাঈল বিন আব্দুল্লাহ, আলাভি আমীর ও মরক্কোর রাজপরিবারের সদস্য।
মৃত্যু
[সম্পাদনা]- ২৫৪ হিজরি - আলী বিন মুহাম্মাদ হাদি, মুসলিম আলিম ও শিয়া ইসলামের বারো ইমামের দশম ইমাম।
- ১২৮৮ হিজরি - মাহমূদ ক্বাবাদু, তুনিসীয় মুসলিম আলেম, কবি ও যাইতুনার শীর্ষস্থানীয় আলেমদের একজন।
- ১৩৫৭ হিজরি - খিদর কাযবিনী, ইরাকী কবি ও ধর্মীয় খতীব।
- ১৩৭৪ হিজরি - আজীয উসমান, একজন মিশরীয় অভিনেতা।
- ১৩৮১ হিজরি - কাজিম আস-সুদানী, ইরাকী কবি।
- ১৩৯৩ হিজরি - মুর্তাযা আল-ওহাব, ইরাকী কবি।
- ১৪২৬ হিজরি - আহমাদ দিদাত, দক্ষিণ আফ্রিকীয় মুসলিম দাঈ, সংস্কারক ও বিতার্কিক।
- ১৪৩২ হিজরি -
- দিমি মেন্ট আবা: একজন মৌরিতানীয় গায়িকা।
- সুয়াদ মুহাম্মাদ: একজন লেবাননী নারী কণ্ঠশিল্পী।
- ১৪৩৬ হিজরি - আবদুর রহমান আবনুদি, একজন মিশরীয় কবি।
- ১৪৪৩ হিজরি -
- বজালাল আল-শারকাওয়ি: মিশরীয় চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা।
- হিলাল আল-আমেরি: একজন ওমানি কবি।
আরো দেখুন
[সম্পাদনা]গ্রন্থপঞ্জী
[সম্পাদনা]- ইবনে কাসির, মুহাম্মদ (২০১৩)। আল বিদায়াহ ওয়ান নিহায়াহ (বাংলা ভাষায়)। ঢাকা: ইসলামিক ফাউন্ডেশন। আইএসবিএন ৯৮৪-০৬-০৫৬৫-৮।
- আল-যাহাবী, শামসুদ্দীন (২০১৫)। তারিখুল ইসলাম (আরবি ভাষায়)। বৈরুত: দারুল-কুতুব আল-ইলমিয়্যাহ। আইএসবিএন ২৭-৪৫১৪৩-৫৩-০।
- আল-যাহাবী, শামসুদ্দীন (২০১৪)। সিয়ারু আলামিন নুবালা (আরবি ভাষায়)। বৈরুত: আল-রিসালা প্রকাশনী। আইএসবিএন ৯৭৮-৯-৯৩৩-৪৪৬৬৫-৯।
- খতিব বাগদাদী (২০১১)। তারিখে বাগদাদ (আরবি ভাষায়)। বৈরুত: দারুল কুতুব ইলমিয়্যা। আইএসবিএন ৯৭৮-২৭৪৫১০-৪৬৬-৩।
- তাবারি, মুহাম্মদ ইবনে জারির (২০১১)। তারিখে তাবারি: তারিখুর রুসুল ওয়াল মুলুক (আরবি ভাষায়)। বৈরুত: দারুল কুতুব ইলমিয়া। আইএসবিএন ৯৭৮-২৭৪৫১-৩২৬৩-৫।
- হামাবি, ইয়াকুত (২০১১)। মু'জামুল বুলদান (আরবি ভাষায়)। বৈরুত: দারুল কুতুব ইলমিয়া। আইএসবিএন ৯৭৮-২৭৪৫১-১৪৩২-৭।
- সুয়ুতী, জালালুদ্দীন (২০১০)। তারিখ আল-খুলাফা (আরবি ভাষায়)। সৌদি আরব: দারুল মিনহাজ। আইএসবিএন ৯৭৮-৯৯৫৩৪-৯৮১৯-৫।
{{বই উদ্ধৃতি}}:|প্রথমাংশ=এর মান পরীক্ষা করুন (সাহায্য) - ইলমাজ উজতুনা (২০১০)। তারিখ আল-দাওলাহ আল-উসমানিয়া (আরবি ভাষায়)। বৈরুত: দারুল কুতুব আরাবি। আইএসবিএন ৯৭৮-৬১৪৪১-৫০৩১-৩।
- ইয়াগি, ইসমাইল আহমদ (২০১৪)। আল-দাওলাহ আল-উসমানিয়া, ফিত তারিখিল ইসলামি আল-হাদিস (আরবি ভাষায়)। মাকতাবাতুল আবিকান। আইএসবিএন ৯৭৮-৬০৩৫০-৩৬৯৫-৫।
- রহমান, ড. আতাউর (২০২৩)। ইতিহাসে ইসলাম: নবী থেকে খেলাফত। ঢাকা: ইসলামিক ফাউন্ডেশন।
- ডেভিড, ফ্রমকিন (১৯৮৯)। অ্য পিচ টু ইন্ড অল পিচ: দ্য ফ্যাল অফ দ্য অটোমান অ্যাম্পায়ার (A Peace to End All Peace: The Fall of the Ottoman Empire)। আইএসবিএন ০-৮০৫০-০৮৫৭-৮।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Fromkin, David, 1989. A Peace to End All Peace: The Fall of the Ottoman Empire and the Creation of the Modern Middle East। আইএসবিএন ০-৮০৫০-০৮৫৭-৮।
- ↑ Zebiri, Kate (১৯৯৮)। "Review of Maududi and the making of Islamic fundamentalism"। Bulletin of the School of Oriental and African Studies। University of London। ৬১ (১): ১৬৭–৬৮।