২ সফর
অবয়ব
২ সফর হল ইসলামি বর্ষপঞ্জির দ্বিতীয় মাস সফরের দ্বিতীয় দিন। এটি হিজরি চান্দ্র পঞ্জিকা অনুসারে বছরের ৩২তম দিন। এই দিনের পর হিজরি বছর শেষ হতে আরো ৩২২ বা ৩২৩ দিন বাকি থাকে।
ঘটনাবলি
[সম্পাদনা]- ২২৩ হিজরি– ইরানের খোরমিয়াহ আন্দোলনের নেতা বাবক খোরামিকে তৎকালীন আব্বাসী খলিফার আদেশে ফাঁসিতে দেওয়া হয়।[১]
- ৬৪৮ হিজরি–মিশরের মামলুক সালতানাতের সিংহাসনে প্রথম মুসলিম নারী শাসক হিসেবে শাযরাদ্দুর শপথ গ্রহণ করেন।
- ৯২৯ হিজরি–দীর্ঘ ছয় মাসের অবরোধের পর রোডস দ্বীপ উসমানীয় সাম্রাজ্যের দখলে আসে।
- ১৩৩৩ হিজরি–খেদিভ ইসমাইলের ছেলে হুসেইন কামাল মিশরের সিংহাসনে বসেন এবং খেদিভ দ্বিতীয় আব্বাস হেলমির স্থলাভিষিক্ত হিসেবে “সুলতান” উপাধি গ্রহণ করেন।
- ১৩৩৬ হিজরি– ব্রিটিশরা ফিলিস্তিনের জাফা দখল করে এবং উসমানীয় সৈন্যদের হটিয়ে দেয়।
- ১৩৬০ হিজরি–ফাতিমা রাশেদ কায়রোতে নারীদের জন্য “শিক” নামে একটি মাসিক ম্যাগাজিনের প্রকাশনা শুরু করেন। ম্যাগাজিনটির মূল লক্ষ্য ছিল মহিলাদের সৌন্দর্য, সাজগোজ ও শারীরিক সক্ষমতা সম্পর্কিত শিক্ষা প্রদান করা।
- ১৩৭২ হিজরি – জেদ্দায় ইসলামী সহযোগিতা সংস্থার প্রথম সভা অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন মুসলিম দেশের তথ্য ও যোগাযোগ মন্ত্রীরা একত্রিত হন।
- ১৩৮৩ হিজরি–
- ১৩৯০ হিজরি–মিশরের আশরিয়া প্রদেশের বাহর আল-বাকার বিদ্যালয়ে ইসরায়েলী বিমান বাহিনী বিমান হামলা চালায়, যার ফলে ৩০ শিশুর মৃত্যু ঘটে।
- ১৪০৪ হিজরি– আলজেরিয়ার রাষ্ট্রপতি শাজিলি বিন জাদিদ সরকারি সফরের অংশ হিসেবে ফ্রান্স যান।
- ১৪০৯ হিজরি– সৌদি আরবের বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ মক্কার মসজিদে হারামের সম্প্রসারণের জন্য ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
- ১৪১১ হিজরি– ইরাকি রাষ্ট্রপতি সাদ্দাম হুসাইন একটি টিভি অনুষ্ঠানে পশ্চিমা বংশোদ্ভূত বন্দীদের সঙ্গে উপস্থিত হন, যা বিশ্বব্যাপী অসন্তোষ ও ক্ষোভের ঝড় তুলেছিল।[২]
- ১৪২৪ হিজরী–ইরাকি রাষ্ট্রপতি সাদ্দাম হুসেইনকে দিনের আলোতে বাগদাদের আল-মানসুর এলাকার রাস্তায় হাঁটাহাঁটি করতে দেখা যায়। তখন তার চারপাশে কয়েক হাজার ইরাকি জনগণ উপস্থিত ছিলেন, যারা “সাদ্দাম দীর্ঘজীবি হোক” স্লোগান দিচ্ছিল। এটি ইরাকের বিরুদ্ধে মার্কিন আগ্রাসন শুরু হওয়ার পর থেকে তাকে প্রকাশ্যে দেখা যাওয়ার প্রথম ঘটনা ছিল।
- ১৪২৫ হিজরী–হামাস খালেদ মাশালকে শেখ আহমদ ইয়াসিনের উত্তরাধিকারী হিসেবে হামাসের প্রধান নিযুক্ত করে।
- ১৪৩১ হিজরী–নাইজেরিয়ার জোস শহরে মুসলিম ও খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা সংঘটিত হয়, যা কমপক্ষে ২০০ জনের মৃত্যু ঘটায়।
- ১৪৩৪ হিজরী–মিশরীয় জনগণ দেশেটির নতুন সংবিধান সম্পর্কিত গণভোটের প্রথম পর্বে অংশ নেয় এবং সেখানে দেশের জনগণের মধ্যে ব্যাপক বিভাজন দেখা যায়।
- ১৪৩৫ হিজরী–ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় কমপ্লেক্সে অবস্থিত একটি হাসপাতাল লক্ষ্য করে সশস্ত্র হামলা চালানো হয়। এতে কমপক্ষে ৫২ জন নিহত ও ১৭৬ জন আহত হন।
- ১৪৪০ হিজরী–তুরস্কের একটি আদালত মার্কিন পাদ্রী অ্যান্ড্রু ব্রন্সনকে মুক্তি দেয় এবং তার যাত্রা নিষেধাজ্ঞা বাতিল করার সিদ্ধান্ত নেয়। তিনি প্রায় দুই বছর আগে তুরস্কে অভ্যুত্থান প্রচেষ্টার পর তুর্কীয় কর্তৃপক্ষ কর্তৃক পরিচালিত বিশুদ্ধিকরণ অভিযানের সময় আটক হয়।
জন্ম
[সম্পাদনা]- ৬০২ হিজরি–ইবনুল যাহির ইরবলী, একজন ইরাকি হানাফি ফকিহ ও সাহিত্যিক।
- ১২৫২ হিজরি–আব্দুহু হামৌলি, একজন মিশরীয় সঙ্গীতজ্ঞ।
- ১৩১১ হিজরি–মাহমুদ আবুল ফাতাহ, প্রথম মিশরীয় সাংবাদিকদের অগ্রদূত।
- ১৩৩১ হিজরি–আল-বাহী আল-আদগাম, তিউনিশীয় প্রধানমন্ত্রী।
- ১৩৩৮ হিজরি–মুহাম্মদ রেজা শাহ পাহলভি, ইরানের শাহ।
- ১৩৪৭ হিজরি – মুহাম্মদ রশদী, মিশরীয় গায়ক।
- ১৩৪৮ হিজরি –আল-হাসান আল-সানি, মরক্কোর বাদশাহ।
- ১৩৪৯ হিজরি–আহমাদ কামাল আবুল-মাজদ, মিশরীয় রাজনৈতিক ও ইসলামি চিন্তাবিদ।
- ১৩৫৬ হিজরি–মুহাম্মদ সামির আল-লাবদী, ফিলিস্তিনি ভাষাবিদ, একাডেমিক ও কবি।
- ১৩৬৯ হিজরি–হায়া কান্দিল, মিশরীয় অভিনেত্রী।
- ১৩৭১ হিজরি –সালেম আব্দুল আজিজ আল-সাবাহ, কুয়েত কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর।
- ১৩৭৮ হিজরি–জম্বিয়া খামিস, সংযুক্ত আরব আমিরাতি কবি ও কাহিনীকার।
- ১৩৮২ হিজরি–নাজলা মাহমুদ, মিশরের ফার্স্ট লেডি।
- ১৩৯২ হিজরি– আহমাদ ফাহমি, মিশরীয় গায়ক ও অভিনেতা।
- ১৩৯৪ হিজরি – করিম বাকরি, ইরানি ফুটবলার।
- ১৩৯৯ হিজরি–জাওয়েদ করিম, বাংলাদেশেী বংশোদ্ভূত মার্কিন নাগরিক, যিনি ইউটিউবের সহ-প্রতিষ্ঠাতা ছিলেন।
- ১৩৯৯ হিজরি– হায়া আল-শাইবি, কুয়েতী অভিনেত্রী।
মৃত্যু
[সম্পাদনা]- ১৮৭ হিজরি–জাফর ইবনে ইয়াহয়া আল-বার্মকি, খলিফা হারুনুর রশিদের প্রভাবশালী মন্ত্রী।
- ৩৬৬ হিজরি –আল-হাকেম আল-মুস্তানসির বিল্লাহ, আন্দালুসের উমাইয়া খিলাফতের একজন শাসক।
- ১২৩০ হিজরি –মুহাম্মদ আল-মাহদি, আজহারী আলেম এবং মিশরে ফরাসি আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলনের নেতৃত্বদানকারী অন্যতম ব্যক্তি।
- ১৩৯০ হিজরি –আহমদ আমিন আল-কায়েমি, ইরাকি গণিতবিদ ও লেখক।
- ১৪০৩ হিজরি–ইব্রাহিম ইবনে আহমদ বুরকায়াহ, তিউনিশীয় আইনজীবী ও সাহিত্যিক।
- ১৪২৯ হিজরি – নজিহ খায়ের, আরবী-ইস্রায়েলি কবি।
- ১৪৩৬ হিজরি – ইসাম আভাহজি, সিরীয় অভিনেতা।
আরো দেখুন
[সম্পাদনা]গ্রন্থপঞ্জী
[সম্পাদনা]- ইবনে কাসির, মুহাম্মদ (২০১৩)। আল বিদায়াহ ওয়ান নিহায়াহ (বাংলা ভাষায়)। ঢাকা: ইসলামিক ফাউন্ডেশন। আইএসবিএন ৯৮৪-০৬-০৫৬৫-৮।
- আল-যাহাবী, শামসুদ্দীন (২০১৫)। তারিখুল ইসলাম (আরবি ভাষায়)। বৈরুত: দারুল-কুতুব আল-ইলমিয়্যাহ। আইএসবিএন ২৭-৪৫১৪৩-৫৩-০।
- আল-যাহাবী, শামসুদ্দীন (২০১৪)। সিয়ারু আলামিন নুবালা (আরবি ভাষায়)। বৈরুত: আল-রিসালা প্রকাশনী। আইএসবিএন ৯৭৮-৯-৯৩৩-৪৪৬৬৫-৯।
- খতিব বাগদাদী (২০১১)। তারিখে বাগদাদ (আরবি ভাষায়)। বৈরুত: দারুল কুতুব ইলমিয়্যা। আইএসবিএন ৯৭৮-২৭৪৫১০-৪৬৬-৩।
- তাবারি, মুহাম্মদ ইবনে জারির (২০১১)। তারিখে তাবারি: তারিখুর রুসুল ওয়াল মুলুক (আরবি ভাষায়)। বৈরুত: দারুল কুতুব ইলমিয়া। আইএসবিএন ৯৭৮-২৭৪৫১-৩২৬৩-৫।
- হামাবি, ইয়াকুত (২০১১)। মু'জামুল বুলদান (আরবি ভাষায়)। বৈরুত: দারুল কুতুব ইলমিয়া। আইএসবিএন ৯৭৮-২৭৪৫১-১৪৩২-৭।
- সুয়ুতী, জালালুদ্দীন (২০১০)। তারিখ আল-খুলাফা (আরবি ভাষায়)। সৌদি আরব: দারুল মিনহাজ। আইএসবিএন ৯৭৮-৯৯৫৩৪-৯৮১৯-৫।
{{বই উদ্ধৃতি}}:|প্রথমাংশ=এর মান পরীক্ষা করুন (সাহায্য) - ইলমাজ উজতুনা (২০১০)। তারিখ আল-দাওলাহ আল-উসমানিয়া (আরবি ভাষায়)। বৈরুত: দারুল কুতুব আরাবি। আইএসবিএন ৯৭৮-৬১৪৪১-৫০৩১-৩।
- ইয়াগি, ইসমাইল আহমদ (২০১৪)। আল-দাওলাহ আল-উসমানিয়া, ফিত তারিখিল ইসলামি আল-হাদিস (আরবি ভাষায়)। মাকতাবাতুল আবিকান। আইএসবিএন ৯৭৮-৬০৩৫০-৩৬৯৫-৫।
- রহমান, ড. আতাউর (২০২৩)। ইতিহাসে ইসলাম: নবী থেকে খেলাফত। ঢাকা: ইসলামিক ফাউন্ডেশন।
বহিঃসংযোগ
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Babak Khormaniyah"।
- ↑ "Saddam Hussein parades Western hostages on TV to deter war"। isitaholidaytoday.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০২৬।