২ রমজান
অবয়ব
২য় রমজান হলো হিজরি (আরবি) বর্ষপঞ্জি অনুসারে রমজান মাসের দ্বিতীয় দিন এবং এটি হিজরি বছরের ২৩৮তম দিন ( অথবা শাবান মাস যদি ত্রিশ দিন পূর্ণ করে তাহলে ২৩৯তম দিন অথবা সফর, রবিউস সানি, জমাদিউস সানি এবং শাবান মাস যদি ত্রিশ দিন পূর্ণ করে তাহলে ২৪০তম দিন)।
ঘটনাবলী
[সম্পাদনা]- ৬৫ হিজরি: উমাইয়া খলিফা আবদুল মালিক ইবনে মারওয়ানের ক্ষমতায় অধিষ্ঠিত হন। তাঁর পিতা মারওয়ান বিন হাকাম তাকে উত্তরাধিকারী নির্বাচিত করে মৃত্যুবরণ করলে তিনি উমাইয়া বংশের পঞ্চম খলিফা হিসেবে শাসনভার গ্রহণ করেন। [১]
- ৫১ হিজরি: উত্তর আফ্রিকায় ইসলামি বিজয়ের কেন্দ্র হিসেবে কাইরোয়ান শহর প্রতিষ্ঠার কাজ শুরু। উকবা ইবনে নাফি শহরটি প্রতিষ্ঠা করেন। এটি মাগরেবে নির্মিত প্রথম ইসলামি শহর ছিল।
- ৮২ হিজরি: মুসলিম সেনাপতি হাসান ইবনুন নুমান বার্বর রানী দাহিয়াকে পরাজিত ও হত্যা করেন।
- ১১৪ হিজরি: ফ্রান্সে মুসলিম বাহিনী ও ফ্রাঙ্কদের মধ্যে "বালাত শুহাদার যুদ্ধ" সংঘটিত হয়।
- ৭০২ হিজরি: দামেস্কের দক্ষিণে শাখাবের যুদ্ধে মুসলিম বাহিনী মঙ্গোলদের পরাজিত করে।
- ৯৯৬ হিজরি: পোলীয় ও উসমানীয় বাহিনী জার্মান বাহিনীকে পরাজিত করে এবং আর্চডিউক জন সিগিসমুন্ডকে বন্দি করে।
- ১২৩৯ হিজরি: মামলুক বাহিনী গ্রিক দ্বীপ ক্রীট দখল করে।
- ১২৬৪ হিজরি: উসমানীয় বাহিনী রোমানিয়া দখল করে, যার প্রতিক্রিয়ায় রাশিয়া মলদোভার দখল নেয়।
- ১৩৬৯ হিজরি: আরব রাষ্ট্রগুলোর মধ্যে "যৌথ প্রতিরক্ষা চুক্তি" স্বাক্ষরিত হয়।
- ১৩৮৪ হিজরি: ইসরায়েল ঘোষণা করে যে, তারা ২,৫০,০০০ ফালাশা ইহুদিকে অভিবাসিত করেছে।
- ১৪০২ হিজরি: ব্রিটেনে ইসলামি ছাত্র সংগঠনের ১৯তম সম্মেলন অনুষ্ঠিত হয়।
- ১৪৩৫ হিজরি: ইসলামিক স্টেট (আইএস) সিরিয়া ও ইরাকের বিশাল অঞ্চল দখল করে খিলাফত প্রতিষ্ঠার ঘোষণা দেয় এবং আবু বকর আবু বকর আল-বাগদাদীকে খলিফা ঘোষণা করা হয়।
- ১৪৩৭ হিজরি: তুরস্কের ইস্তাম্বুলে একটি পুলিশের বাসে বোমা হামলায় ১১ জন নিহত ও ৩৬ জন আহত হয়।
জন্ম
[সম্পাদনা]- ১২৯৪ হিজরি: আহমদ আল-হাইবা, মরক্কোর একজন ফকিহ ও স্বাধীনতাকামী নেতা।
- ১৩৪৮ হিজরি: ইউসুফ আওফ, মিশরীয় লেখক।
- ১৩৬৪ হিজরি: ফাহাদ আল-আহমদ আল-জাবের আস-সাবাহ, উপসাগরীয় দেশ ও এশিয়ার অন্যতম ক্রীড়া ব্যক্তিত্ব।
- ১৩৭০ হিজরি: নাঈমা ইলিয়াস, একজন মরক্কীয় অভিনেত্রী।
- ১৩৭৬ হিজরি: সুসান বদর, মিশরীয় অভিনেত্রী।
- ১৩৮০ হিজরি: আন্দ্রেই কারাতায়েভ, একজন রুশ সমাজবিজ্ঞানী, অর্থনীতিবিদ ও ইতিহাসবিদ।
- ১৩৯৭ হিজরি: সামার হোসনি, মিশরীয় গায়ক ও অভিনেতা।
মৃত্যু
[সম্পাদনা]- ২৫১ হিজরি: আবুল হাসান আস-সারি আস-সাক্বতী আল-বাগদাদী, সুন্নি ইসলামি সাধক ও ৩য় হিজরি শতাব্দীর সুফি ব্যক্তিত্ব।
- ৪১৩ হিজরি: শাইখ আল-মুফিদ, শিয়া ইমামি আলেম ও হাদিস বিশারদ।
- ১৪৩৩ হিজরি: হিশাম আল-ইখতিয়ার, সিরিয়ার রাজনীতিবিদ।
- ১৪৩৫ হিজরি: হাসান তৌফিক, মিশরীয় কবি।
- ১৪৩৯ হিজরি: ইয়াদ ফাতিহ খলিফা আল-রাবি, সাদ্দাম হুসেনের শাসনামলে ইরাকি রিপাবলিকান গার্ড ও কুদস বাহিনীর প্রধান। [২]
আরো দেখুন
[সম্পাদনা]গ্রন্থপঞ্জি
[সম্পাদনা]- ইবনে কাসির, মুহাম্মদ (২০১৩)। আল বিদায়াহ ওয়ান নিহায়াহ (বাংলা ভাষায়)। ঢাকা: ইসলামিক ফাউন্ডেশন। আইএসবিএন ৯৮৪-০৬-০৫৬৫-৮।
- আল-যাহাবী, শামসুদ্দীন (২০১৫)। তারিখুল ইসলাম (আরবি ভাষায়)। বৈরুত: দারুল-কুতুব আল-ইলমিয়্যাহ। আইএসবিএন ২৭-৪৫১৪৩-৫৩-০।
- আল-যাহাবী, শামসুদ্দীন (২০১৪)। সিয়ারু আলামিন নুবালা (আরবি ভাষায়)। বৈরুত: আল-রিসালা প্রকাশনী। আইএসবিএন ৯৭৮-৯-৯৩৩-৪৪৬৬৫-৯।
- খতিব বাগদাদী (২০১১)। তারিখে বাগদাদ (আরবি ভাষায়)। বৈরুত: দারুল কুতুব ইলমিয়্যা। আইএসবিএন ৯৭৮-২৭৪৫১০-৪৬৬-৩।
- তাবারি, মুহাম্মদ ইবনে জারির (২০১১)। তারিখে তাবারি: তারিখুর রুসুল ওয়াল মুলুক (আরবি ভাষায়)। বৈরুত: দারুল কুতুব ইলমিয়া। আইএসবিএন ৯৭৮-২৭৪৫১-৩২৬৩-৫।
- হামাবি, ইয়াকুত (২০১১)। মু'জামুল বুলদান (আরবি ভাষায়)। বৈরুত: দারুল কুতুব ইলমিয়া। আইএসবিএন ৯৭৮-২৭৪৫১-১৪৩২-৭।
- সুয়ুতী, জালালুদ্দীন (২০১০)। তারিখ আল-খুলাফা (আরবি ভাষায়)। সৌদি আরব: দারুল মিনহাজ। আইএসবিএন ৯৭৮-৯৯৫৩৪-৯৮১৯-৫।
{{বই উদ্ধৃতি}}:|প্রথমাংশ=এর মান পরীক্ষা করুন (সাহায্য) - ইলমাজ উজতুনা (২০১০)। তারিখ আল-দাওলাহ আল-উসমানিয়া (আরবি ভাষায়)। বৈরুত: দারুল কুতুব আরাবি। আইএসবিএন ৯৭৮-৬১৪৪১-৫০৩১-৩।
- ইয়াগি, ইসমাইল আহমদ (২০১৪)। আল-দাওলাহ আল-উসমানিয়া, ফিত তারিখিল ইসলামি আল-হাদিস (আরবি ভাষায়)। মাকতাবাতুল আবিকান। আইএসবিএন ৯৭৮-৬০৩৫০-৩৬৯৫-৫।
- বারদি, ইবনে তাগরি (২০১৬)। আল-নুজুম আল-যাহিরাহ ফি মুলুক মিসর ওয়াল কাহিরাহ (আরবি ভাষায়)। কায়রো: দারুল কুতুব আল-মিসরিয়া। আইএসবিএন ৯৭৮-৯৭৭৮১-২০১৮-৯।
- ইবনে ইয়াস (২০১৮)। বাদায়ি' আল-জুহুর ফি ওয়াকায়ি' আল-দুহুর (আরবি ভাষায়)। নিল ওয়াফুরাত।
- আল-মাকদিসি, আবু শামা (২০১৮)। আল-রওজাতাইন ফি আখবার আল-দাওলাতাইন আল-নুরিয়া ওয়াস সালাহিয়া (আরবি ভাষায়)। কায়রো: মুয়াসসাসাতুর রিসালা। আইএসবিএন ৯৭৮-১৯১২৬৪-৩৩৫-৬।
- আল মাকরিজি, আলি ইবনে আহমদ (২০০৮)। আস-সুলুক লিমারিফা দুয়াল আল-মুলুক (আরবি ভাষায়)। দার আল-জামান।
{{বই উদ্ধৃতি}}:|প্রথমাংশ=এর মান পরীক্ষা করুন (সাহায্য) - ড. আব্দুর রহিম, আল-হাজ্জি (২০০৫)। তারিখুল আন্দালুস আল-ইসলামি। দাম্মাম (সৌদি আরব): দার ইবনুল জাওযি।
- রহমান, ড. আতাউর (২০২৩)। ইতিহাসে ইসলাম: নবী থেকে খেলাফত। ঢাকা: ইসলামিক ফাউন্ডেশন।
- ডেভিড, ফ্রমকিন (১৯৮৯)। অ্য পিচ টু ইন্ড অল পিচ: দ্য ফ্যাল অফ দ্য অটোমান অ্যাম্পায়ার (A Peace to End All Peace: The Fall of the Ottoman Empire)। আইএসবিএন ০-৮০৫০-০৮৫৭-৮।
- Harvey, Leonard Patrick (১৯৯২)। Islamic Spain, 1250 to 1500। Chicago: University of Chicago Press। আইএসবিএন ০-২২৬-৩১৯৬২-৮।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ يوسف العش (1406 هـ - 1985م). الدولة الأموية والأحداث التي سبقتها ومهدت لها ابتداءً من فتنة عثمان (الطبعة الثانية). دمشق - سوريا. دار الفكر صفحة 202।
{{বই উদ্ধৃতি}}:|শিরোনাম=এর 19 নং অবস্থানে no-break space character রয়েছে (সাহায্য) - ↑ "وفاة اياد فتيح الراوي قائد الحرس الجمهوري في جيش صدام"। web.archive.org। ১৯ মে ২০১৮। ১৯ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০২৫।