২ রজব
অবয়ব
২ রজব হলো ইসলামি বর্ষপঞ্জির সপ্তম মাস রজবের দ্বিতীয় দিন। এটি হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী বছরের ১৭৯তম দিন। তবে যদি জমাদিউস সানি মাসটি ৩০ দিনে পূর্ণ হয়, তাহলে এটি ১৮০তম দিন কিংবা সফর, রবিউস সানি ও জমাদিউস সানি—এই তিনটি মাসই ৩০ দিনে পূর্ণ হয়, তাহলে ১৮১তম দিন। এই দিনটির পরে হিজরি বছরের শেষ পর্যন্ত আরও ১৭৫ অথবা ১৭৬ দিন অবশিষ্ট থাকে।
ঘটনাবলী
[সম্পাদনা]- ৭২৫ হিজরি - পর্যটক ইবনে বতুতা তার জন্মস্থান তাঞ্জা শহর থেকে মক্কার উদ্দেশ্যে হজ পালনের জন্য তার প্রথম বিশ্বভ্রমণে রওনা হন।
- ৯২০ হিজরি - উসমানীয় ও সাফাভীয়দের মধ্যে চালদিরান যুদ্ধ সংঘটিত হয় এবং এই যুদ্ধটিকে উসমানীয়-সাফাভীয় সংঘর্ষের নির্ণায়ক যুদ্ধগুলোর মধ্যে গণ্য করা হয়। কেননা এই যুদ্ধে সাফাভীয় বাহিনীকে পরাজিত করে সুলতান প্রথম সেলিম তার রাষ্ট্রকে শত্রুর বিপদ থেকে নিরাপত্তা নিশ্চিত করেন।
- ১১৪৪ হিজরি - উসমানীয় সাম্রাজ্য সাফাভীয়দের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে এবং এর মাধ্যমে সাফভীয়রা তব্রিজ, দক্ষিণ আজারবাইজান, কারমানশাহ, খুজিস্তান ও হামাদানের মতো বেশ কিছু শহরের উপর নিজেদের কর্তৃত্ব পুনরুদ্ধার করে।
- ১২২৪ হিজরি - মিশরের জাতীয় নেতা ওমর মাক্রামকে মুহাম্মদ আলী পাশার সিদ্ধান্তে দমিয়াতে নির্বাসিত করা হয়। যদিও এর চার বছর আগে মুহাম্মদ আলীকে মিসরের শাসনক্ষমতায় আনার ক্ষেত্রে ওমর মাকরাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
- ১২৪৯ হিজরি - ফরাসিদের আলজেরিয়া দখলের সূচনাকালে ফরাসি সেনারা বুলাইদা শহরে প্রবেশ করতে ব্যর্থ হয়। এটি শহরের অধিবাসীদের সাহসী প্রতিরোধের কারণে সম্ভব হয়েছিল।
- ১২৭৫ হিজরি - মিশরের সেন্ট ক্যাথরিন গির্জায় সাইনেটিকাস পাণ্ডুলিপি ( লাতিন: Codex Sinaiticus) আবিষ্কৃত হয়। এটি বাইবেলের উভয় অংশের (পুরানো ও নতুন) সবচেয়ে পুরনো সংস্করণ এবং ধারণা করা হয় যে, এটি সেই ৫০ কপির একটি যা সম্রাট প্রথম কনস্ট্যান্টাইন লেখার আদেশ দিয়েছিলেন।
- ১৩৩১ হিজরি - ইস্তানবুলে রোযি কোর্দ নামি একটি পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশিত হয়।
- ১৩৪০ হিজরি - যুক্তরাজ্য ২৮ ফেব্রুয়ারির ঘোষণার নামে পরিচিত একটি বিবৃতি জারি করে, যাতে তারা মিসরের স্বাধীনতাকে স্বীকার করে নেয় এবং আব্দুল খালেক সারওয়াতের নেতৃত্বাধীন মিশরীয় সরকার তাদের এই ঘোষণাকে মেনে নেয়।
- ১৩৬৭ হিজরি - হাগানাহ, আরগুন ও শটার্ন সন্ত্রাসী গোষ্ঠী কুদস জেলার দেইর ইয়াসিন গ্রামে দেইর ইয়াসিন হত্যাকাণ্ড নামে পরিচিত একটি হত্যাকাণ্ড সংঘটিত করে, যেখানে তারা রাত দুইটায় গ্রামে হানা দেয় এবং অস্ত্রের মুখে পড়া সকলকে হত্যা শুরু করে। এরপর তারা ঘরবাড়িতে বোমা ছুঁড়ে দেয়, যার ফলে ঘরের ছাদ ঘুমন্ত মানুষদের ওপর ধসে পড়ে। এই হত্যাকাণ্ডে ৩৬০ জন বেসামরিক মানুষ নিহত হয় এবং গোটা গ্রাম ধ্বংস হয়ে যায়।
- ১৩৭৩ হিজরি - সৌদি আরবে প্রথম মন্ত্রীসভা গঠিত হয়, যার প্রধান ছিলেন রাজা সৌদ বিন আবদুল আজিজ আল সৌদ।
- ১৩৭৬ হিজরি - জাতিসংঘ একটি প্রস্তাব পাস করে, যাতে ইসরায়েলকে মিশরের যেসব ভূখণ্ড দখলে রেখেছিল, তা থেকে সরে যেতে বলা হয় এবং এটি জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর ক্ষমতা বৃদ্ধি করে, যেন তা ইসরায়েল ও মিশরের মাঝে এক প্রকার প্রতিরোধ-প্রাচীরের মতো কাজ করতে পারে।
- ১৩৮৩ হিজরি - আব্দুস সালাম আরিফ ইরাকের আরব সমাজতান্ত্রিক বাথ পার্টির বিরুদ্ধে এক অভ্যুত্থান ঘটান, যাতে তিনি জাতীয় রক্ষী বাহিনীকে ভেঙে দেন এবং বাথপন্থীদের সরকার থেকে বিতাড়িত করেন।
- ১৪০২ হিজরি - ক্যাম্প ডেভিড চুক্তি অনুযায়ী ইসরায়েল সিনাই উপদ্বীপ থেকে সম্পূর্ণরূপে সরে দাঁড়ায়।
- ১৪১১ হিজরি - কুয়েতকে ইরাকি আগ্রাসন থেকে মুক্ত করার জন্য দ্বিতীয় উপসাগরীয় যুদ্ধের অংশ হিসেবে “ডেজার্ট স্টর্ম” নামক সামরিক অভিযান শুরু হয়।
- ১৪১৩ হিজরি - কুয়েতের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী নাসের আল-রওজান ইরাকি আগ্রাসনের সময় ধ্বংসপ্রাপ্ত কুয়েত টাওয়ার পুনরায় উদ্বোধন করেন।
- ১৪১৭ হিজরি - সৌদি আরবের ফ্লাইট ৭৬৩ এবং কাজাখস্তান এয়ারলাইন্সের একটি বিমানের মধ্যে নয়াদিল্লির আকাশে সংঘর্ষ ঘটে, যাতে ৩৪৯ জন যাত্রী নিহত হন এবং এটি ইতিহাসের অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনায় পরিণত হয়।
- ১৪২৪ হিজরি - ইরাকের ইসলামি বিপ্লবের সর্বোচ্চ পরিষদের নেতা মুহাম্মদ বাকির হাকিম নাজাফে ইমাম আলির মাজার থেকে বের হওয়ার সময় এক হত্যাকাণ্ডের শিকার হন।
- ১৪৩২ হিজরি - ইয়েমেনী রাষ্ট্রপতি আলি আব্দুল্লাহ সালেহ ও তাঁর সরকারের শীর্ষ কর্মকর্তারা রাষ্ট্রপতি ভবনের নিকটস্থ একটি মসজিদে গোলাবর্ষণের মাধ্যমে এক হত্যাচেষ্টার শিকার হন। এই ঘটনা জনগণের তীব্র আন্দোলনের মধ্যেই ঘটে, যেখানে তাঁর পদত্যাগ দাবি করা হচ্ছিল।
- ১৪৩৫ হিজরি - বাদশাহ আব্দুল্লাহ ক্রীড়া নগরের উদ্বোধনী ম্যাচে সৌদি আরবের আল-শাবাব ক্লাব খাদেমুল হারামাইন কাপের শিরোপা জয় করে।
- ১৪৩৬ হিজরি: ইয়েমেনের রাজধানী সানায় আসিফাতুল হাজম বা "দৃঢ় সংকল্প অভিযানের" অংশ হিসেবে একটি তীব্র ও ধ্বংসাত্মক বিমান হামলা পরিচালিত হয়। এর লক্ষ্যবস্তু ছিল একটি ক্ষেপণাস্ত্র গুদাম। এই ভয়াবহ আক্রমণে ৯০ জন মানুষ প্রাণ হারান এবং আহত হন আরও অন্তত ৩৯৮ জন।
- ১৪৩৮ হিজরি: জর্ডানে অবস্থিত মৃত সাগরে ২৮তম আরব শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে প্রায় সকল আরব দেশের শীর্ষ নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এই সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল আঞ্চলিক সমস্যা; বিশেষ করে ফিলিস্তিন ইস্যু, সিরীয় গৃহযুদ্ধ ও ইয়েমেন সংকট নিয়ে আলোচনা ও সমাধানসূত্র বের করা।
- ১৪৩৯ হিজরি: তুরস্ক ও সিরিয়ার ‘ফ্রি সিরিয়ান আর্মি’ যৌথভাবে ঘোষণা করে যে, তারা কুর্দি গোষ্ঠী ওয়াইপিজির নিয়ন্ত্রণাধীন আফরিনকে পুরোপুরি নিজেদের দখলে নিয়েছে। এই দখল প্রক্রিয়া টানা ৫৭ দিন ধরে চলে এবং এটি ছিল “জাইতুন শাখা অভিযানের” (অপারেশন অলিভ ব্রাঞ্চ) গুরুত্বপূর্ণ মাইলফলক।
- ১৪৪৫ হিজরি: যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন একটি জোট ইয়েমেনে হুথি আন্দোলনের লক্ষ্যবস্তুতে একাধিক বিমান হামলা চালায়। এই অভিযানের উদ্দেশ্য ছিল হুথিদের সামরিক সক্ষমতাকে দুর্বল করা এবং তাদের আঞ্চলিক প্রভাব প্রতিহত করা।
জন্ম
[সম্পাদনা]- ২১২ হিজরি: আলী ইবনে মুহাম্মদ হাদি, ইসলামের ইতিহাসে একজন প্রসিদ্ধ আলেম ও শিয়াদের বারো ইমামের মধ্যে দশম ইমাম।
- ১২৯১ হিজরি: মুস্তফা কামেল, একজন মিশরীয় রাজনীতিবিদ ও ব্রিটিশবিরোধী জাতীয়তাবাদী নেতা।
- ১২৯৯ হিজরি: মোহাম্মদ মোসাদ্দেক, ইরানের বিখ্যাত রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী। [১]
- ১৩৩৩ হিজরি: কামেল আল-তেলমেসানী, একজন মিশরীয় চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার।
- ১৩৪৫ হিজরি: আত-তাহির শারিআ, একজন তিউনিসীয় চলচ্চিত্র পরিচালক।
- ১৩৫০ হিজরি: হিন্দ রুস্তম, একজন মিশরীয় অভিনেত্রী।
- ১৩৫৮ হিজরি: দিয়া আল-বিয়াতি, একজন ইরাকি অভিনেতা.
- ১৩৬৮ হিজরি: মারইয়াম আল-গামিদি, একজন সৌদি অভিনেত্রী।
- ১৩৭৩ হিজরি: রুযাইকা তারিশ, একজন আমিরাতি অভিনেত্রী।
- ১৩৭৪ হিজরি: নাজিয়া রাবিয়ি, সৌদি আরবের একজন অভিনেত্রী।
- ১৩৭৫ হিজরি: আলিয়া বিনতে হুসেইন, জর্ডানের রাজা হুসেইন বিন তালালের কন্যা ও জর্ডানের রাজপরিবারের সদস্যা।
- ১৩৭৬ হিজরি:
- সা'দ আল-ফাকিহ, একজন সৌদি বিরোধীদলীয় নেতা ও রাজতন্ত্রবিরোধী আন্দোলনের সক্রিয় কর্মী।
- জ্যাকি শ্রফ, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা। [২]
- ১৩৭৯ হিজরি: গাদা আশ-শাম্মা, একজন সিরী অভিনেত্রী।
- ১৩৮০ হিজরি: হান্নান জুওয়েফেল, একজন মিশরীয় চিকিৎসক ও শিক্ষাবিদ।
- ১৩৮৩ হিজরি: ইউসুফ সুনাইয়ান, একজন বিখ্যাত সৌদি ফুটবলার।
- ১৩৮৪ হিজরি:
- রাবেহ সায়র, একজন সৌদি সংগীতশিল্পী।
- ইব্রাহিম হাসাওয়ি, একজন সৌদি অভিনেতা।
- ১৩৯৩ হিজরি:
- খাতার, একজন সৌদি অভিনেত্রী।
- আব্দুল আজিজ খরান, একজন সৌদি ফুটবলার।
- ১৩৯৪ হিজরি: ইব্রাহিম সুয়াইদ, একজন সৌদি ফুটবলার।
- ১৩৯৮ হিজরি:
- মুহাম্মাদ আল-মুকরিন, একজন সৌদি কবি।
- সারা, একজন সৌদি গায়িকা।
- ১৪০১ হিজরি: আজহার হালওয়াজি, একজন ইমারাতি (সংযুক্ত আরব আমিরাত) অভিনেত্রী।
মৃত্যু
[সম্পাদনা]- ১১১৩ হিজরি: আহমদ ইবনে হুসাইন তারাবুলুসি, একজন লিবীয় ধর্মজ্ঞ, লেখক ও কবি।
- ১৩০৩ হিজরি: জাফার আল-খুরাসান, উসমানীয় যুগের একজন ইরাকি কবি ও গদ্যকার।
- ১৩২৫ হিজরি: মুহাম্মাদ জাফির মাদানি, একজন মালিকি মাজহাবের ফকিহ ও শাজুলি তরিকার সুফি, যিনি উসমানীয় ত্রিপোলি অঞ্চলের অধিবাসী ছিলেন।
- ১৩৬৫ হিজরি: আহমদ মুহরাম, আধুনিক যুগের অন্যতম বিশিষ্ট আরব কবি।
- ১৪১৪ হিজরি: জায়নাব সিদকী, একজন মিশরীয় অভিনেত্রী।
- ১৪১৭ হিজরি: মুহাম্মাদ তাহা, একজন মিশরীয় কণ্ঠশিল্পী।
- ১৪২১ হিজরি: মুহাম্মাদ দুররাহ, একজন ফিলিস্তিনি শিশু, যিনি ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষ চলাকালে নিহত হন।
- ১৪২৪ হিজরি: মুহাম্মাদ বাকির হাকিম, ইরাকি ইসলামি বিপ্লবের সর্বোচ্চ পরিষদের প্রধান।
- ১৪২৬ হিজরি: তালিব ফুরাতি, একজন ইরাকি অভিনেতা।
- ১৪২৭ হিজরি: নিকুলা জিয়াদা, একজন লেবাননি ঐতিহাসিক, যিনি ফিলিস্তিনি বংশোদ্ভূত ছিলেন।
- ১৪৩৬ হিজরি:
- ইব্রাহিম ইয়ুসরি, একজন মিশরীয় অভিনেতা।
- হাসান শাজুলি, একজন মিশরীয় ফুটবলার, যিনি মিশরীয় লীগের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে পরিচিত।
- ১৪৪২ হিজরি:
- আব্বাস জানাবি: একজন ইরাকি সাংবাদিক ও কবি।
- কার্লোস মেনেম, যিনি ১৯৮৯ সালের ৮ জুলাই থেকে ১৯৯৯ সালের ১০ জানুয়ারি পর্যন্ত আর্জেন্টিনার রাষ্ট্রপতি ছিলেন।
গ্রন্থপঞ্জী
[সম্পাদনা]- ইবনে কাসির, মুহাম্মদ (২০১৩)। আল বিদায়াহ ওয়ান নিহায়াহ (বাংলা ভাষায়)। ঢাকা: ইসলামিক ফাউন্ডেশন। আইএসবিএন ৯৮৪-০৬-০৫৬৫-৮।
- আল-যাহাবী, শামসুদ্দীন (২০১৫)। তারিখুল ইসলাম (আরবি ভাষায়)। বৈরুত: দারুল-কুতুব আল-ইলমিয়্যাহ। আইএসবিএন ২৭-৪৫১৪৩-৫৩-০।
- আল-যাহাবী, শামসুদ্দীন (২০১৪)। সিয়ারু আলামিন নুবালা (আরবি ভাষায়)। বৈরুত: আল-রিসালা প্রকাশনী। আইএসবিএন ৯৭৮-৯-৯৩৩-৪৪৬৬৫-৯।
- খতিব বাগদাদী (২০১১)। তারিখে বাগদাদ (আরবি ভাষায়)। বৈরুত: দারুল কুতুব ইলমিয়্যা। আইএসবিএন ৯৭৮-২৭৪৫১০-৪৬৬-৩।
- তাবারি, মুহাম্মদ ইবনে জারির (২০১১)। তারিখে তাবারি: তারিখুর রুসুল ওয়াল মুলুক (আরবি ভাষায়)। বৈরুত: দারুল কুতুব ইলমিয়া। আইএসবিএন ৯৭৮-২৭৪৫১-৩২৬৩-৫।
- হামাবি, ইয়াকুত (২০১১)। মু'জামুল বুলদান (আরবি ভাষায়)। বৈরুত: দারুল কুতুব ইলমিয়া। আইএসবিএন ৯৭৮-২৭৪৫১-১৪৩২-৭।
- সুয়ুতী, জালালুদ্দীন (২০১০)। তারিখ আল-খুলাফা (আরবি ভাষায়)। সৌদি আরব: দারুল মিনহাজ। আইএসবিএন ৯৭৮-৯৯৫৩৪-৯৮১৯-৫।
{{বই উদ্ধৃতি}}:|প্রথমাংশ=এর মান পরীক্ষা করুন (সাহায্য) - ইলমাজ উজতুনা (২০১০)। তারিখ আল-দাওলাহ আল-উসমানিয়া (আরবি ভাষায়)। বৈরুত: দারুল কুতুব আরাবি। আইএসবিএন ৯৭৮-৬১৪৪১-৫০৩১-৩।
- ইয়াগি, ইসমাইল আহমদ (২০১৪)। আল-দাওলাহ আল-উসমানিয়া, ফিত তারিখিল ইসলামি আল-হাদিস (আরবি ভাষায়)। মাকতাবাতুল আবিকান। আইএসবিএন ৯৭৮-৬০৩৫০-৩৬৯৫-৫।
- রহমান, ড. আতাউর (২০২৩)। ইতিহাসে ইসলাম: নবী থেকে খেলাফত। ঢাকা: ইসলামিক ফাউন্ডেশন।
- ডেভিড, ফ্রমকিন (১৯৮৯)। অ্য পিচ টু ইন্ড অল পিচ: দ্য ফ্যাল অফ দ্য অটোমান অ্যাম্পায়ার (A Peace to End All Peace: The Fall of the Ottoman Empire)। আইএসবিএন ০-৮০৫০-০৮৫৭-৮।
বহিঃসংযোগ
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Andrew Burke, Mark Elliott & Kamin Mohammadi, Iran (Lonely Planet, 2004), p. 34.। আইএসবিএন ১৭৪০৫৯৪২৫৮।
- ↑ "Jackie Shroff | Actor, Producer, Soundtrack"। IMDb (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২৫।