বিষয়বস্তুতে চলুন

২৭ রমজান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

২৭ রমজান হলো ইসলামি চন্দ্র বর্ষপঞ্জির নবম মাস রমজানের সপ্তবিংশ দিন। এটি হিজরি চন্দ্র বছরের ২৬৩তম দিন। যদি শাবান মাস ৩০ দিনে পূর্ণ হয়, তবে এটি হবে ২৬৪তম দিন এবং যদি সফর, রবিউস সানি, জমাদিউস সানি ও শাবান ৩০ দিন পূর্ণ করে, তবে এটি হবে বছরের ২৬৫তম দিন। এই দিনের পরে হিজরি বর্ষ শেষ হতে আরও ৯১ বা ৯২ দিন বাকি থাকে।

এই দিনটি ইসলামের ইতিহাসে নানা গুরুত্বপূর্ণ ঘটনার জন্য স্মরণীয়। ভারতীয় উপমহাদেশসহ বিশ্বের অনেক মুসলিম দেশে এই তারিখে শবে কদর পালন করা হয়। যদি শবে কদরের জন্য তারিখটি নির্ধারিত নয়। [১]

ঘটনাবলী

[সম্পাদনা]
  • ২ হিজরি: মদীনায় মুসলিমদের উপর জাকাতুল ফিতর বা ফিতরা ফরজ করা হয়। [২]
  • ৬৫ হিজরি: উমাইয়া খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান খিলাফত পিতার মৃত্যুর পর খিলাফত গ্রহণ, যিনি মাত্র দশ মাস রাজত্ব করেছিলেন।
  • ৬৫৮ হিজরি: আইনে জালুত যুদ্ধে বিজয় লাভের পর মিশরের সুলতান সাইফুদ্দিন কুতুয সিরিয়ার দামেস্ক শহরে প্রবেশ করেন।
  • ৯৮৬ হিজরি: শামাখির দ্বিতীয় যুদ্ধে পারস্যের সাফাভীয় রাজবংশ উসমানীয়দের পরাজিত করে এবং তাদের বহু উচ্চপদস্থ সেনাপতি, যেমন আদিল কিরাইকে বন্দি করে। এই যুদ্ধে প্রায় ১০,০০০ উসমানীয় ও ২০,০০০ সাফাভীয় নিহত হয়।
  • ১০৩৮ হিজরি: মহান লেখক আহমদ আল-মাকরী আল-তেলমেসানী তাঁর বিখ্যাত গ্রন্থ "নাফহুত তীব মিন গুসনিল আন্দালুসির রাতীব" রচনার কাজ শেষ করেন।
  • ১০৯৩ হিজরি: উসমানীয় সেনাপতি ওজুন ইব্রাহিম পাশা স্লোভাকিয়া অঞ্চলের কৌশলগত গুরুত্বসম্পন্ন ফুলক দুর্গসহ ২৮টি দুর্গ জয় করেন।
  • ১১০৭ হিজরি: সুলতান দ্বিতীয় মুস্তাফা ইউরোপে তাঁর দ্বিতীয় সামরিক অভিযান পরিচালনা করেন এবং জার্মান বাহিনীর বিরুদ্ধে বড় ধরনের জয় অর্জন করেন। এই অভিযান প্রায় ছয় মাস স্থায়ী হয়।
  • ১২২৩ হিজরি: উসমানীয় সাম্রাজ্যের জেনেসারি বাহিনী সুলতান দ্বিতীয় মাহমুদের বিরুদ্ধে বিদ্রোহ করে, যিনি বাহিনীটিকে ভেঙে ফেলার উদ্যোগ নিয়েছিলেন। ফলে সুলতান বাধ্য হয়ে তাদের সাথে আপস করেন।
  • ১২৩৭ হিজরি: গ্রিক নৌবাহিনী উসমানীয় বাহিনীর সমুদ্রবহর ডোনানমাতে আগুন ধরিয়ে দেয়। এতে আনুমানিক ৩,০০০ উসমানীয় নাবিক শহীদ হন।
  • ১৩৬৬ হিজরি: পাকিস্তান আনুষ্ঠানিকভাবে ভারত থেকে পৃথক হয় এবং মুহাম্মদ আলী জিন্নাহকে পাকিস্তানের গভর্নর জেনারেল নিযুক্ত করা হয়।
  • ১৩৮২ হিজরি: ইরাকের নতুন প্রেসিডেন্ট আব্দুস সালাম আরিফ ক্ষমতায় আসার পর কুয়েত থেকে আরব বাহিনী প্রত্যাহার করা হয় এবং সাবেক নেতা আব্দুল করিম কাসিমকে ফাঁসি দেওয়া হয়।
  • ১৩৮৩ হিজরি: ইরাকের প্রেসিডেন্ট আব্দুস সালাম আরিফ ও কুর্দি নেতা মুস্তাফা বার্যানি একটি চুক্তিতে উপনীত হন, যার ফলে কুর্দিদেরকে উত্তর ইরাকে স্বায়ত্তশাসনের প্রতিশ্রুতি দেওয়া হয়।
  • ১৪০৩ হিজরি: কাতারের প্রথম ইসলামি ব্যাংক "কাতার ইসলামি ব্যাংক" উদ্বোধন করা হয়, যার প্রাথমিক মূলধন ছিল ২০০ মিলিয়ন কাতারি রিয়াল।
  • ১৪১০ হিজরি: ইয়েমেন ঐক্য সংক্রান্ত একটি চুক্তি সানা শহরে স্বাক্ষরিত হয়।
  • ১৪১২ হিজরি: জাতিসংঘ নিরাপত্তা পরিষদ লিবিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা সংক্রান্ত সিদ্ধান্ত ৭৪৮ গ্রহণ করে।
  • ১৪১৭ হিজরি: তুর্কমেনিস্তানি ও ইরানীয় সীমান্ত অঞ্চলে একটি বিধ্বংসী ভূমিকম্প হয়, যার মাত্রা ছিল ৬.৮ রিখটার স্কেলে।
  • ৮২১ হিজরি: আবু আমর উসমান ইবনে মুহাম্মদ আল-মানসুর, হাফসি সালতানাতের শাসক, যিনি আফ্রিকায় রাজত্ব করেছিলেন।
  • ৮৯৮ হিজরি: আবদুল ওহাব শা‘রানি, মিশরের একজন বিখ্যাত ফকিহ ও মুহাদ্দিস।
  • ৯৫৯ হিজরি: হাসান সাহিবুল মাআলিম, একজন প্রসিদ্ধ শিয়া ফকিহ ও গবেষক।
  • ১৩০১ হিজরি: হাসান হুসনি আব্দুল ওয়াহাব, তিউনিসিয়ার সাহিত্যিক, ভাষাবিদ ও ইতিহাসবিদ।
  • ১৩২৬ হিজরি: মুহাম্মদ তাওফিক: মিশরীয় অভিনেতা।
  • ১৩৩৬ হিজরি: যাকারিয়া মুহইউদ্দিন, মিশরের একজন সামরিক কর্মকর্তা ও রাজনীতিবিদ।
  • ১৩৩৯ হিজরি: খালিদ মুহাম্মদ খালিদ, একজন মিশরীয় ইসলামি ইতিহাসবিদ।
  • ১৩৪৭ হিজরি: মুহাম্মাদ ইবনে সালেহ আল-উসাইমিন, সৌদি আরবের একজন ইসলামী ধর্মীয় নেতা ও আলেম। [৩]
  • ১৩৫৭ হিজরি: সুয়াদ মাক্কাওয়ি, মিশরীয় অভিনেত্রী ও গায়িকা।
  • ১৩৭৪ হিজরি: তাইসির ফাহমি, মিশরীয় অভিনেত্রী।
  • ১৩৮৫ হিজরি: তারেক আলি, কুয়েতি অভিনেতা।
  • ১৪০৫ হিজরি: কারিম মাহমুদ আবদুল আজিজ, মিশরীয় অভিনেতা।
  • ১৪০৭ হিজরি: নাহিদ আস-সিবাঈ, মিশরীয় অভিনেত্রী।

মৃত্যু

[সম্পাদনা]
  • ৩৯২ হিজরি: আল-মানসুর ইবনে আবু আমির, আন্দালুসে উমাইয়া খিলাফতের প্রভাবশালী রাজনীতিক ও হিজামের প্রকৃত শাসক ছিলেন।
  • ১১১০ হিজরি: মুহাম্মদ বাকির মাজলিসি, শিয়া ইমামিয়া মতবাদের বিখ্যাত আলেম।
  • ১২৬৬ হিজরি: ইব্রাহিম আর-রিয়াহি, তিউনিসিয়ার একজন ইসলামি পণ্ডিত।
  • ১৩২৯ হিজরি: আহমদ উরাবি, মিশরের একজন সামরিক নেতা ও উরাবি বিদ্রোহের নেতা।
  • ১৩৩৪ হিজরি: ড্যানিয়েল ব্লিস: একজন মার্কিন মিশনারি ও বৈরুতের আমেরিকান বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা।
  • ১৩৪৭ হিজরি: মুহাম্মদ জাহেদ ইবনে উমর, হিজাজ অঞ্চলের একজন মুসলিম পণ্ডিত।
  • ১৩৭৩ হিজরি: আহমদ আমিন, মিশরের একজন প্রসিদ্ধ ইসলামি ইতিহাসবিদ।
  • ১৩৮৬ হিজরি: আলী আল-ইহকাকি, কুয়েতের একজন প্রভাবশালী শিয়া মারজা, যার জন্মস্থান ছিল ইরানীয়-আজারবাইজানী অঞ্চল ।
  • ১৩৯৯ হিজরি: আবদুল মুহাইমিন আবুস সামাহ, মসজিদুল হারামের খতীব ও ইমাম।
  • ১৪১১ হিজরি : জামিলা আল-উলাইলি, মিশরের একজন কবি ও সাহিত্যিক।
  • ১৪৩৩ হিজরি: আমিনা বিনতে মুহাম্মদ খামিস, মরক্কোর রাজপরিবারের একজন রাজকুমারি ও আলাভি বংশের সদস্যা।

উপলক্ষ

[সম্পাদনা]

রমজানের শেষ দশকের এই দিনটি অনেক মুসলিমের নিকট শবে কদর হিসেবে বিবেচিত হয়ে থাকে। যদিও কুরআন বা হাদিসে নির্দিষ্ট দিন উল্লেখ নেই, তথাপি বিভিন্ন হাদিসে এই রাত ২৭ তারিখে হওয়ার সম্ভাবনা অধিক বলা হয়েছে। [১]

আরো দেখুন

[সম্পাদনা]

গ্রন্থপঞ্জি

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 লেখক, মুফতি মুহাম্মদ মর্তুজা, অতিথি (২৮ এপ্রিল ২০২২)। "শবে কদর কি ২৭ রমজানেই?"। dhakapost.com। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২৫। {{ওয়েব উদ্ধৃতি}}: |শেষাংশ= প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: একাধিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক)
  2. ↑ Allama Abu Abdullah, Muhammad Bin ismail Bukhari (২০১৫-০৯-০৮)। ফাতহুল বারী ৩, পৃষ্ঠা ৪৬৩ (আরবি ভাষায়)।
  3. ↑ "مجلة البيان"। web.archive.org। ২ ফেব্রুয়ারি ২০১৭। ২ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ এপ্রিল ২০২৫।{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)