২৩ শাওয়াল
অবয়ব
২৩ শাওয়াল হলো হিজরি বর্ষপঞ্জির দশম মাস শাওয়ালের ত্রয়োবিংশ দিন। এ দিনটি বছরে ২৮৯তম দিন হিসেবে গণনা করা হয়। তবে যদি শাবান মাস ৩০ দিনে সম্পূর্ণ হয়, তাহলে এটি ২৯০তম দিন হয়। যদি সফর, রবিউস সানি, জমাদিউস সানি ও শাবান মাস ৩০ দিনে পূর্ণ হয়, তাহলে এটি বছরের ২৯১তম দিন হবে। এই দিনের পর বছর শেষ হতে ৬৫ বা ৬৬ দিন বাকি থাকে।
ঘটনাবলি
[সম্পাদনা]- ৬৩৩ হিজরি— কাস্তিলের রাজা তৃতীয় ফার্দিনান্দের হাতে আন্দালুসের উমাইয়া খিলাফতের রাজধানী ও প্রধান কেন্দ্র কর্দোবা পতিত হয়। কারণ মুহাম্মদ ইবনে ইউসুফ ইবনে হুদ শহরটি রক্ষার সুযোগ থাকা সত্ত্বেও সাহায্য করতে এগিয়ে আসেননি।
- ৭০৮ হিজরি—বাইবার্স আল‑জাশানকির মিশর ও শামের শাসনভার গ্রহণ করেন। তিনি আন‑নাসির মুহাম্মদ ইবন কালাউনের স্থলাভিষিক্ত হন। তার শাসনকাল দীর্ঘস্থায়ী হয়নি; কারণ অভিজাতরা তাকে পরিত্যাগ করে এবং সুলতান নাসির পুনরায় নিজের দখলকৃত ক্ষমতা ফিরে পান।
- ১৩২১ হিজরি— যুক্তরাজ্যের বাহিনী সোমালিয়ার নেতা মুহাম্মদ আবদুল্লাহ হাসানের অধীনস্থ দরবেশ বাহিনীর ওপর আক্রমণ চালায়। তিনি “পাগল মোল্লা” নামে পরিচিত ছিলেন। এই আক্রমণে তার বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
- ১৩৬৮ হিজরি— সিরীয় সামরিক অভ্যুত্থানের নেতা সামি আল‑হিন্নাবি হাশিম আল‑আতাসিকে সরকারপ্রধান হিসেবে নিয়োগ দেন।
- ১৩৮২ হিজরি — কায়রো আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করা হয়।
- ১৪১১ হিজরি—ফাহাদ বিন আবদুল আজিজ আল সৌদ রাজকীয় আদেশ জারি করে কুয়েত মুক্তি পদক প্রদান করেন। এঝ পদক "উপসাগরীয় যুদ্ধ" অংশগ্রহণকারী সৌদি সশস্ত্র বাহিনী ও মিত্র আরর বাহিনীর সদস্যদের দেওয়া হয়।
- ১৪১২ হিজরি — ভয়েস অব আমেরিকা রেডিওর কুর্দি ভাষা বিভাগ চালু করা হয়।
- ১৪২৪ হিজরি — ফ্রান্সের প্রেসিডেন্ট জাক শিরাক তাঁর এক ভাষণে ঘোষণা করেন যে, তিনি একটি সরকারি প্রতিবেদনের সুপারিশ গ্রহণ করেছেন। সেই প্রতিবেদনে শিশুদের ধর্মীয়; প্রতীক যেমন খ্রিস্টান ক্রস, ইসলামি হিজাব ও ইহুদি টুপি বহন করতে না দেওয়ার কথা বলা হয়েছে।
- ১৪২৮ হিজরি— পাকিস্তানের রাষ্ট্রপ্রতি পারভেজ মুশাররফ দেশে জরুরি অবস্থা ঘোষণা করেন এবং সংবিধান স্থগিত করেন।
- ১৪৩১ হিজরি— ইন্দোনেশিয়ার মধ্য জাভায় দুটি ট্রেনের সংঘর্ষ ঘটে। এতে ৩৬ জন নিহত এবং ৫০-এর বেশি মানুষ আহত হয়।
- ১৪৩৩ হিজরি — ২০১২ খ্রিস্টাব্দের ৯ সেপ্টেম্বর ইরাক বিস্ফোরণে ইরাকের বিভিন্ন এলাকায় ধারাবাহিক বিস্ফোরণ ঘটে, যাতে বহু মানুষ নিহত ও আহত হয়।
- ১৪৩৪ হিজরি — কাতার সুহাইলস্যাট উপগ্রহ উৎক্ষেপণ করে। এটি এরিয়ান ৫ রকেটে করে ফরাসি গায়ানার কুরু উৎক্ষেপণ কেন্দ্র থেকে মহাকাশে পাঠানো হয়।
- ১৪৩৯ হিজরি —তুরস্কে একটি ট্রেন লাইনচ্যুত হয়, যা চোরলু ট্রেন দুর্ঘটনা নামে পরিচিত। এতে ২৪ জন নিহত এবং ১২০-এর বেশি মানুষ আহত হয়।
জন্ম
[সম্পাদনা]- ১৩২৬ হিজরি — মোস্তফা মেসবাহজাদেহ, ইরানি আইনজ্ঞ, অর্থনীতিবিদ ও সাংবাদিক।
- ১৩৪১ হিজরি — মাহমুদ মুরসি, মিশরীয় অভিনেতা।
- ১৩৪২ হিজরি — সামিয়া জামাল, মিশরীয় অভিনেত্রী।
- ১৩৪৪ হিজরি — হুসাম উদ্দিন মুস্তাফা, মিশরীয় চলচ্চিত্র পরিচালক।
- ১৩৪৫ হিজরি — ফাতিমা মুসা, মিশরীয় শিক্ষাবিদ, সমালোচক ও অনুবাদক
- ১৩৪৮ হিজরি — আহমেদ রামজি, মিশরীয় অভিনেতা।
- ১৩৬৪ হিজরি — এহুদ ওলমার্ট, ইসরায়েলের প্রধানমন্ত্রী।
- ১৩৭৩ হিজরি — আহমেদ আবদেল আজিজ, মিশরীয় অভিনেতা।
- ১৩৮৯ হিজরি — মুহাম্মদ হাদাকি, সিরীয় অভিনেতা।
- ১৩৯০ হিজরি — আহমেদ বহজা, মরক্কোন ফুটবল খেলোয়াড়।
- ১৩৯২ হিজরি — আব্বুদ খাওয়াজা, ইয়েমেনি গায়ক।
- ১৪১০ হিজরি — শাহদ, কুয়েতি অভিনেত্রী ও গায়িকা।
মৃত্যু
[সম্পাদনা]- ২৬৫ হিজরি — ইয়াকুব ইবনুল লাইস আল‑সাফ্ফার, সাফফারীয় রাজবংশের প্রতিষ্ঠাতা ও প্রথম শাসক।
- ১১১২ হিজরি — নিয়ামাতুল্লাহ আল‑জাজায়িরি, শিয়া ফকিহ, হাদিসবিশারদ ও মুফাসসির।
- ১৩৫৪ হিজরি — আহমেদ হেলমি, মিশরীয় সাংবাদিক ও রাজনীতিবিদ।
- ১৩৭৮ হিজরি — হাশিম আল‑রিফাঈ, মিশরীয় কবি।
- ১৪০৬ হিজরি — নাবিলা আল‑সাইয়্যিদ, মিশরীয় অভিনেত্রী।
- ১৪১৯ হিজরি — মুহাম্মদ মুহাম্মদ সাদিক আল‑সদর, শিয়া ধর্মীয় নেতা।
- ১৪২০ হিজরি — আলি আসগর মুহাম্মাদভ, আজারবাইজানি অনুবাদক।
- ১৪২৩ হিজরি — ইউসুফ ফাখর উদ্দিন, মিশরীয় অভিনেতা।
- ১৪৩৫ হিজরি — সামীহ আল‑কাসিম, ফিলিস্তিনি কবি ও আরব ৪৮ সম্প্রদায়ের একজন সদস্য।
আরো দেখুন
[সম্পাদনা]গ্রন্থপঞ্জি
[সম্পাদনা]- ইবনে কাসির, মুহাম্মদ (২০১৩)। আল বিদায়াহ ওয়ান নিহায়াহ (বাংলা ভাষায়)। ঢাকা: ইসলামিক ফাউন্ডেশন। আইএসবিএন ৯৮৪-০৬-০৫৬৫-৮।
- আল-যাহাবী, শামসুদ্দীন (২০১৫)। তারিখুল ইসলাম (আরবি ভাষায়)। বৈরুত: দারুল-কুতুব আল-ইলমিয়্যাহ। আইএসবিএন ২৭-৪৫১৪৩-৫৩-০।
- আল-যাহাবী, শামসুদ্দীন (২০১৪)। সিয়ারু আলামিন নুবালা (আরবি ভাষায়)। বৈরুত: আল-রিসালা প্রকাশনী। আইএসবিএন ৯৭৮-৯-৯৩৩-৪৪৬৬৫-৯।
- খতিব বাগদাদী (২০১১)। তারিখে বাগদাদ (আরবি ভাষায়)। বৈরুত: দারুল কুতুব ইলমিয়্যা। আইএসবিএন ৯৭৮-২৭৪৫১০-৪৬৬-৩।
- তাবারি, মুহাম্মদ ইবনে জারির (২০১১)। তারিখে তাবারি: তারিখুর রুসুল ওয়াল মুলুক (আরবি ভাষায়)। বৈরুত: দারুল কুতুব ইলমিয়া। আইএসবিএন ৯৭৮-২৭৪৫১-৩২৬৩-৫।
- হামাবি, ইয়াকুত (২০১১)। মু'জামুল বুলদান (আরবি ভাষায়)। বৈরুত: দারুল কুতুব ইলমিয়া। আইএসবিএন ৯৭৮-২৭৪৫১-১৪৩২-৭।
- সুয়ুতী, জালালুদ্দীন (২০১০)। তারিখ আল-খুলাফা (আরবি ভাষায়)। সৌদি আরব: দারুল মিনহাজ। আইএসবিএন ৯৭৮-৯৯৫৩৪-৯৮১৯-৫।
{{বই উদ্ধৃতি}}:|প্রথমাংশ=এর মান পরীক্ষা করুন (সাহায্য) - ইলমাজ উজতুনা (২০১০)। তারিখ আল-দাওলাহ আল-উসমানিয়া (আরবি ভাষায়)। বৈরুত: দারুল কুতুব আরাবি। আইএসবিএন ৯৭৮-৬১৪৪১-৫০৩১-৩।
- ইয়াগি, ইসমাইল আহমদ (২০১৪)। আল-দাওলাহ আল-উসমানিয়া, ফিত তারিখিল ইসলামি আল-হাদিস (আরবি ভাষায়)। মাকতাবাতুল আবিকান। আইএসবিএন ৯৭৮-৬০৩৫০-৩৬৯৫-৫।
- বারদি, ইবনে তাগরি (২০১৬)। আল-নুজুম আল-যাহিরাহ ফি মুলুক মিসর ওয়াল কাহিরাহ (আরবি ভাষায়)। কায়রো: দারুল কুতুব আল-মিসরিয়া। আইএসবিএন ৯৭৮-৯৭৭৮১-২০১৮-৯।
- ইবনে ইয়াস (২০১৮)। বাদায়ি' আল-জুহুর ফি ওয়াকায়ি' আল-দুহুর (আরবি ভাষায়)। নিল ওয়াফুরাত।
- আল-মাকদিসি, আবু শামা (২০১৮)। আল-রওজাতাইন ফি আখবার আল-দাওলাতাইন আল-নুরিয়া ওয়াস সালাহিয়া (আরবি ভাষায়)। কায়রো: মুয়াসসাসাতুর রিসালা। আইএসবিএন ৯৭৮-১৯১২৬৪-৩৩৫-৬।
- আল মাকরিজি, আলি ইবনে আহমদ (২০০৮)। আস-সুলুক লিমারিফা দুয়াল আল-মুলুক (আরবি ভাষায়)। দার আল-জামান।
{{বই উদ্ধৃতি}}:|প্রথমাংশ=এর মান পরীক্ষা করুন (সাহায্য) - ড. আব্দুর রহিম, আল-হাজ্জি (২০০৫)। তারিখুল আন্দালুস আল-ইসলামি। দাম্মাম (সৌদি আরব): দার ইবনুল জাওযি।
- রহমান, ড. আতাউর (২০২৩)। ইতিহাসে ইসলাম: নবী থেকে খেলাফত। ঢাকা: ইসলামিক ফাউন্ডেশন।
- ডেভিড, ফ্রমকিন (১৯৮৯)। অ্য পিচ টু ইন্ড অল পিচ: দ্য ফ্যাল অফ দ্য অটোমান অ্যাম্পায়ার (A Peace to End All Peace: The Fall of the Ottoman Empire)। আইএসবিএন ০-৮০৫০-০৮৫৭-৮।
- Harvey, Leonard Patrick (১৯৯২)। Islamic Spain, 1250 to 1500। Chicago: University of Chicago Press। আইএসবিএন ০-২২৬-৩১৯৬২-৮।
তথ্যসূত্র
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]- "এখানে দেখুন: রবিউল আউয়াল মাসে যা ঘটেছিল"।
- "আরবি এনসাইক্লোপিডিয়া"।
- "ইসলাম এনসাইক্লোপিডিয়া"। ১১ জানুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
{{সংবাদ উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক) - "আরব সেলিব্রেটিদের জীবনী তথ্য"।
- "খেলোয়াড়দের জীবনী তথ্য"।১