২১ জ্বিলহজ্জ
অবয়ব
২১ জ্বিলহজ্জ হলো ইসলামি চান্দ্র বর্ষপঞ্জির দ্বাদশ মাস জ্বিলহজ্জের একবিংশ দিন। এটি চান্দ্র হিজরি সালের ৩৪৬তম দিন হয়, যদি রমজান মাস ৩০ দিন পূর্ণ না করে। তবে যদি রমজান মাস ৩০ দিন পূর্ণ করে, তাহলে এটি ৩৪৭তম দিন। আর যদি সফর, রবিউস সানি, জমাদিউস সানি, শা‘বান ও রমজান এই পাঁচ মাসই ৩০ দিনে পূর্ণ হয়, তাহলে এটি বছরের ৩৪৮তম দিন। হিজরি সালের হিসাব অনুযায়ী, এই দিনের পর বছর শেষ হতে আরো ৮ বা ৯ দিন অবশিষ্ট থাকে।
ঘটনাবলি
[সম্পাদনা]- ৭৯৮ হিজরি – উসমানীয় বাহিনী সুলতান বায়েজিদের নেতৃত্বে ইউরোপে ক্রুসেডার বাহিনীর বিরুদ্ধে একটি বড় বিজয় অর্জন করে। ইউরোপীয় বাহিনীর নেতৃত্বে ছিলেন হাঙ্গেরির রাজা সিগিসমুন্ড। প্রায় ১ লক্ষ ৩০ হাজারের অধিক সৈন্য নিয়ে গঠিত এই বাহিনী নিকোপোলিসের যুদ্ধে অংশগ্রহণ করে। এই যুদ্ধে দানিয়ুব নদীর নিকটে উসমানীয় বাহিনী প্রায় ১ লক্ষ ক্রুসেডার সৈন্যকে হত্যা করে এবং প্রায় ১০ হাজার সৈন্যকে বন্দী করে।
- ৯৭৮ হিজরি–তাতাররা মস্কো দখল করার পর শহরটিতে আগুন লাগিয়ে দেয় এবং গোটা মস্কো নগরী পুড়িয়ে দেয়।
- ১২৮৬ হিজরি– মিশরের কায়রো শহরে দার আল-কুতুব ওয়াল-ওয়াসায়িক আল-কাওমিয়া (জাতীয় গ্রন্থাগার ও নথি সংরক্ষণাগার) প্রতিষ্ঠিত হয়।
- ১৩৫৯ হিজরি– দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ব্রিটিশ বাহিনী ইতালীয় উপনিবেশ ইরিত্রিয়ার উপর আক্রমণ চালায়।
- ১৩৭১ হিজরি – আবদুল খালিক হাসুনা আরব লিগের মহাসচিব পদে মনোনীত হন। তিনি পদত্যাগকারী মহাসচিব আবদুর রহমান আযযামের স্থলাভিষিক্ত হন।
- ১৩৮২ হিজরি– কুয়েত জাতিসংঘে যোগ দেয় এবং এর মাধ্যমে দেশটি জাতিসংঘের ১১১তম সদস্য রাষ্ট্রে পরিণত হয়।
- ১৩৮৩ হিজরি–আইনজ্ঞ আবদুর রাজ্জাক আল-সানহুরি ইরাকের দ্বিতীয় সংবিধান প্রণয়ন করেন।
- ১৩৮৭ হিজরি–ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুহার্তো ক্ষমতা গ্রহণ করেন। তিনি প্রেসিডেন্ট আহমদ সুকার্নোকে ক্ষমতা থেকে অপসারণের পর দেশটির শাসনভার গ্রহণ করেন।
- ১৩৯৬ হিজরি– কুয়েতে "কুুয়েত ফাউন্ডেশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব সায়েন্সেস" (কুয়েত বৈজ্ঞানিক অগ্রগতি প্রতিষ্ঠান) প্রতিষ্ঠিত হয়।
- ১৪০০ হিজরি – আলজেরিয়ার সাবেক রাষ্ট্রপতি আহমদ বেন বাল্লাকে গৃহবন্দিত্ব থেকে মুক্তি দেওয়া হয়। ১৯৬৫ সালে হুয়ারি বুমেদিয়েন পরিচালিত সামরিক অভ্যুত্থানের পর থেকে তিনি গৃহবন্দী অবস্থায় ছিলেন।
- ১৪২৫ হিজরি–ব্রিটিশ সামরিক পরিবহন বিমান সি-১৩০ -এর ওপর এক হামলায় ১৫ জন ব্রিটিশ নিহত হয়। এই হামলার দায় “কাতায়িব সাওরাত আল-ইশরিন” নামের একটি সংগঠনের সামরিক শাখা স্বীকার করে।
- ১৪২৬ হিজরি – ইন্দোনেশিয়ায় দুটি ভূমিকম্প সংঘটিত হয়। প্রথমটির মাত্রা ছিল ৫.১ রিখটার স্কেল; দ্বিতীয়টির মাত্রা ছিল ৫.০ রিখটার স্কেল।
- ১৪৩০ হিজরি– কুয়েতের জাতীয় সংসদে সংসদ সদস্য ফয়সাল আল-মুসলিম কর্তৃক প্রধানমন্ত্রী শেখ নাসের আল-মুহাম্মদ আল-আহমদ আল-সাবাহের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ নিয়ে আলোচনা হয়। কুয়েতের ইতিহাসে এবারই প্রথম কোনো প্রধানমন্ত্রীকে সংসদে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়। শেষ পর্যন্ত ১০ জন সংসদ সদস্য প্রধানমন্ত্রীর সঙ্গে সহযোগিতা না করার আবেদন জানান।
- ১৪৩৩ হিজরি – সৌদি আরবে যুবরাজ মুহাম্মদ বিন নায়েফ বিন আবদুল আজিজ আল সৌদকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি যুবরাজ আহমদ বিন আবদুল আজিজ আল সৌদের স্থলাভিষিক্ত হন।
- ১৪৪১ হিজরি–লেবানীয় প্রধানমন্ত্রী হাসান দিয়াব বৈরুত বন্দরের বিস্ফোরণের এক সপ্তাহ পর নিজের সরকারের পদত্যাগের ঘোষণা দেন। বিস্ফোরণের পর দায়ীদের শাস্তির দাবিতে তীব্র বিক্ষোভের ফলে তিনি এই সিদ্ধান্ত নেন।
জন্ম
[সম্পাদনা]- ১৩৩১ হিজরি – সাঈদ আবু বকর, মিশরীয় অভিনেতা।
- ১৩৪১ হিজরি – তৃতীয় শেনুদা, কিবতীয় অর্থডক্স চার্চের পোপ ও প্যাট্রিয়ার্ক।
- ১৩৪৮ হিজরি – জয়নাত আলাওয়ি, মিশরীয় বেলি নৃত্যকারী ও অভিনেত্রী।
- ১৩৫৩ হিজরি – মাহমুদ আব্বাস, ফিলিস্তিনি জাতীয় কর্তৃপক্ষের প্রেসিডেন্ট।[১]
- ১৩৫৪ হিজরি – আজিজ মোহুব, মরক্কান অভিনেতা।
- ১৩৬৫ হিজরি – ফয়সাল আল-হাজ্জি বুখদুর, কুয়েতি রাষ্ট্রদূত ও মন্ত্রী।
- ১৩৮৩ হিজরি – হিন্দিয়া, মিশরীয় অভিনেত্রী।
- ১৩৮৪ হিজরি –
- সামাহ আনোয়ার, মিশরীয় অভিনেত্রী।
- খালেদ আবদুর রহমান, সৌদি গায়ক।
- ১৩৮৬ হিজরি– হামিদ ইস্তিলি, ইরানি ফুটবল খেলোয়াড় ও কোচ।
- ১৩৮৯ হিজরি – ক্যারোলিন খলিল, মিশরীয় অভিনেত্রী ও চিত্রশিল্পী।
- ১৩৯০ হিজরি – খালেদ আল-আজিরাব, কুয়েতি অভিনেতা।
- ১৩৯৭ হিজরি –
- হামুদ নাসের, কুয়েতি গায়ক।
- মানিয়া নাবওয়ানি, সিরীয় অভিনেত্রী।
- ১৪০৩ হিজরি – হাদি আল-শিবানি, সৌদি ইউটিউবার।
- ১৪০৫ হিজরি – আলি আশফাক, মালদ্বীপীয় ফুটবল খেলোয়াড়।
- ১৪০৬ হিজরি – কলিন কাজিম রিচার্ডস, তুর্কি ফুটবল খেলোয়াড়।
- ১৪১১ হিজরি– ফয়সাল দরবিশ, সৌদি ফুটবলার।
মৃত্যু
[সম্পাদনা]- ১২৭০ হিজরি – হুসাইন আল-দাজ্জানি, ফিলিস্তিনি উসমানীয় হানাফি ফকিহ, ভাষাবিদ ও কবি।[২]
- ১৩৬৩ হিজরি–মুহাম্মদ আলি আজাদ কাবুলি, আফগান কবি, লেখক ও কূটনীতিবিদ।
- ১৩৬৫ হিজরি – আবদুর রহমান ইবনে যায়দান, মরক্কান ইতিহাসবিদ।
- ১৩৭৭ হিজরি– ইব্রাহিম আল-ওয়ায়েজ, প্রসিদ্ধ ইরাকি আইনজীবী, মানবাধিকার কর্মী ও রাজনীতিবিদ।
- ১৪২৬ হিজরি– ইব্রাহিম রুগোভা, কসোভোর প্রেসিডেন্ট।
আরো দেখুন
[সম্পাদনা]গ্রন্থপঞ্জি
[সম্পাদনা]- ইবনে কাসির, মুহাম্মদ (২০১৩)। আল বিদায়াহ ওয়ান নিহায়াহ (বাংলা ভাষায়)। ঢাকা: ইসলামিক ফাউন্ডেশন। আইএসবিএন ৯৮৪-০৬-০৫৬৫-৮।
- আল-যাহাবী, শামসুদ্দীন (২০১৫)। তারিখুল ইসলাম (আরবি ভাষায়)। বৈরুত: দারুল-কুতুব আল-ইলমিয়্যাহ। আইএসবিএন ২৭-৪৫১৪৩-৫৩-০।
- আল-যাহাবী, শামসুদ্দীন (২০১৪)। সিয়ারু আলামিন নুবালা (আরবি ভাষায়)। বৈরুত: আল-রিসালা প্রকাশনী। আইএসবিএন ৯৭৮-৯-৯৩৩-৪৪৬৬৫-৯।
- খতিব বাগদাদী (২০১১)। তারিখে বাগদাদ (আরবি ভাষায়)। বৈরুত: দারুল কুতুব ইলমিয়্যা। আইএসবিএন ৯৭৮-২৭৪৫১০-৪৬৬-৩।
- তাবারি, মুহাম্মদ ইবনে জারির (২০১১)। তারিখে তাবারি: তারিখুর রুসুল ওয়াল মুলুক (আরবি ভাষায়)। বৈরুত: দারুল কুতুব ইলমিয়া। আইএসবিএন ৯৭৮-২৭৪৫১-৩২৬৩-৫।
- হামাবি, ইয়াকুত (২০১১)। মু'জামুল বুলদান (আরবি ভাষায়)। বৈরুত: দারুল কুতুব ইলমিয়া। আইএসবিএন ৯৭৮-২৭৪৫১-১৪৩২-৭।
- সুয়ুতী, জালালুদ্দীন (২০১০)। তারিখ আল-খুলাফা (আরবি ভাষায়)। সৌদি আরব: দারুল মিনহাজ। আইএসবিএন ৯৭৮-৯৯৫৩৪-৯৮১৯-৫।
{{বই উদ্ধৃতি}}:|প্রথমাংশ=এর মান পরীক্ষা করুন (সাহায্য) - ইলমাজ উজতুনা (২০১০)। তারিখ আল-দাওলাহ আল-উসমানিয়া (আরবি ভাষায়)। বৈরুত: দারুল কুতুব আরাবি। আইএসবিএন ৯৭৮-৬১৪৪১-৫০৩১-৩।
- ইয়াগি, ইসমাইল আহমদ (২০১৪)। আল-দাওলাহ আল-উসমানিয়া, ফিত তারিখিল ইসলামি আল-হাদিস (আরবি ভাষায়)। মাকতাবাতুল আবিকান। আইএসবিএন ৯৭৮-৬০৩৫০-৩৬৯৫-৫।
- বারদি, ইবনে তাগরি (২০১৬)। আল-নুজুম আল-যাহিরাহ ফি মুলুক মিসর ওয়াল কাহিরাহ (আরবি ভাষায়)। কায়রো: দারুল কুতুব আল-মিসরিয়া। আইএসবিএন ৯৭৮-৯৭৭৮১-২০১৮-৯।
- ইবনে ইয়াস (২০১৮)। বাদায়ি' আল-জুহুর ফি ওয়াকায়ি' আল-দুহুর (আরবি ভাষায়)। নিল ওয়াফুরাত।
- আল-মাকদিসি, আবু শামা (২০১৮)। আল-রওজাতাইন ফি আখবার আল-দাওলাতাইন আল-নুরিয়া ওয়াস সালাহিয়া (আরবি ভাষায়)। কায়রো: মুয়াসসাসাতুর রিসালা। আইএসবিএন ৯৭৮-১৯১২৬৪-৩৩৫-৬।
- আল মাকরিজি, আলি ইবনে আহমদ (২০০৮)। আস-সুলুক লিমারিফা দুয়াল আল-মুলুক (আরবি ভাষায়)। দার আল-জামান।
{{বই উদ্ধৃতি}}:|প্রথমাংশ=এর মান পরীক্ষা করুন (সাহায্য) - ড. আব্দুর রহিম, আল-হাজ্জি (২০০৫)। তারিখুল আন্দালুস আল-ইসলামি। দাম্মাম (সৌদি আরব): দার ইবনুল জাওযি।
- রহমান, ড. আতাউর (২০২৩)। ইতিহাসে ইসলাম: নবী থেকে খেলাফত। ঢাকা: ইসলামিক ফাউন্ডেশন।
- ডেভিড, ফ্রমকিন (১৯৮৯)। অ্য পিচ টু ইন্ড অল পিচ: দ্য ফ্যাল অফ দ্য অটোমান অ্যাম্পায়ার (A Peace to End All Peace: The Fall of the Ottoman Empire)। আইএসবিএন ০-৮০৫০-০৮৫৭-৮।
- Harvey, Leonard Patrick (১৯৯২)। Islamic Spain, 1250 to 1500। Chicago: University of Chicago Press। আইএসবিএন ০-২২৬-৩১৯৬২-৮।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "موقع السيدالرئيس محمود عباس"। www.president.ps। ২৮ ফেব্রুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০২৬।
- ↑ "حسين سليم الدجاني | دائرة المعارف الفلسطينية"। ency.najah.edu (আরবি ভাষায়)। ২৯ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০২৬।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- "এখানে দেখুন: রবিউল আউয়াল মাসে যা ঘটেছিল"।
- "আরবি এনসাইক্লোপিডিয়া"।
- "ইসলাম এনসাইক্লোপিডিয়া"। ১১ জানুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
{{সংবাদ উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক) - "আরব সেলিব্রেটিদের জীবনী তথ্য"।
- "খেলোয়াড়দের জীবনী তথ্য"।