বিষয়বস্তুতে চলুন

২০ রবিউল আউয়াল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

২০ রবিউল আউয়াল হলো ইসলামি বর্ষপঞ্জির তৃতীয় মাস রবিউল আউয়ালের বিংশ দিবস। এটি হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী বছরের ৭৯তম দিন। তবে যদি সফর মাস ৩০ দিন পূর্ণ করে, তাহলে এটি বছরের ৮০তম দিন হিসেবে গণ্য হয়। এই দিনের পর হিজরি বছর শেষ হতে আরো ২৭৫ অথবা ২৭৬ দিন অবশিষ্ট থাকে।

ঘটনাবলি

[সম্পাদনা]
  • ১৫ হিজরি–খলিফা উমর ইবনুল খাত্তাব জেরুজালেমে প্রবেশ করেন।
  • ৩২৯ হিজরি– আবু ইসহাক ইব্রাহিম আল-মুত্তাকি লিল্লাহ ইসলামি খিলাফতের দায়িত্ব গ্রহণ করেন; তিনি ছিলেন ২১তম আব্বাসীয় খলিফা।[]
  • ৯৫৫ হিজরি – সুলতান সুলাইমান কানুনির শাসনামলে উসমানীয়রা ইরানের শহর তাবরিজ চতুর্থবারের মতো দখল করে।
  • ৯৭৯ হিজরি– উসমানীা সেনাপতি লালাহ মুস্তফা বাহা সাইপ্রাস দ্বীপ জয় করেন। দখলের পর সেখানে তর্কিু বসতি স্থাপন করা হয়, যার ফলে দ্বীপের মোট জনসংখ্যা ১২০,০০০ থেকে ৩৬০,০০০ হয়ে যায়।
  • ১১৮৫ হিজরি– রুশরা ক্রিমীয় উপদ্বীপ দখল করে, যার ফলে সেখানে ২৯৬ বছরের উসমানীয় শাসনেস অবসান ঘটে। এটি রাশিয়াকে কৃষ্ণ সাগরে প্রবেশের সুযোগ করে দেয়।
  • ১২৪৬ হিজরি –ঔপনিবেশিক ফরাসিরা আলজেরিয়ায় ওয়াকফকৃত সম্পত্তির দখল শুরু করে এবং শেষ পর্যন্ত ফরাসি উপনিবেশ স্থাপনের স্বার্থে সকল ওয়াকফকৃত সম্পত্তি বিলুপ্ত করা হয়।
  • ১৩৬৩ হিজরি– আলজিরিয়ার মুক্তিসংগ্রামী ফারহাত আব্বাস স্বাধীনতার জন্য “আসদিকা আল-বয়ান ওয়াল-হুররিয়া" আন্দোলন প্রতিষ্ঠা করেন।
  • ১৩৬৫ হিজরি– মিশরের "শ্রমিক ও ছাত্র কমিটি" ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে সর্বাত্মক ধর্মঘট আহ্বান করে। এই আহ্বানটি আসে ১২ দিন আগে সংঘটিত কোব্রি আব্বাস (আব্বাস সেতু) ঘটনার প্রতিবাদস্বরূপ, যেখানে শতাধিক মানুষ হতাহত হয়। তাদের ডাকে সাড়া দিয়ে ১ লক্ষেরও বেশি মানুষ বিক্ষোভ মিছিলে অংশ নেয়। ফলে কায়রোর তাহরির চত্বরে বিক্ষোভকারীদের সঙ্গে ব্রিটিশ বাহিনীর তীব্র সংঘর্ষ ঘটে। ব্রিটিশ সেনারা বিক্ষোভকারীদের উপর গুলি চালায়। এর প্রতিক্রিয়ায় প্রতিবাদী ছাত্ররা একটি ব্রিটিশ সামরিক শিবিরে আগুন ধরিয়ে দেয়। এই ছাত্র আন্দোলন দ্রুত শুধু কায়রোতে সীমাবদ্ধ থাকেনি; বরং তা দক্ষিণে আসিউত ও উত্তরে আলেকজান্দ্রিয়া পর্যন্ত ছড়িয়ে পড়ে। এই ঘটনায় মোট ২৮ জন শহীদ হন এবং ৪৩২ জন আহত হন। এই ঘটনার খবর দ্রুতই লেবানন, সিরিয়া, সুদানজর্ডানের মতো অন্যান্য আরব দেশেও পৌঁছে যায়। এরপর এসকল দেশের জনগণও মিশরের ছাত্রদের সঙ্গে সংহতি প্রকাশ করে সর্বাত্মক ধর্মঘট ঘোষণা করে।
  • ১৩৬৮ হিজরি – কিউবা ইসরায়েলকে স্বীকৃতি দেয়।
  • ১৩৭৬ হিজরি– ইংল্যান্ড, ফ্রান্স ও ইস্রায়েলের মধ্যে সেভ্র প্রোটোকল স্বাক্ষরিত হয়, যেখানে মিশরের বিরুদ্ধে ত্রিপক্ষীয় আগ্রাসনের সময় প্রতিটি দেশের ভূমিকা নির্ধারণ করা হয়।[]
  • ১৪২৪ হিজরি – আলজিরিয়ার উত্তরে ভয়াবহ ভূমিকম্প ২,০০০-এর বেশি নিহত হয়।
  • ১৪২৫ হিজরি – গজনি বিস্ফোরণে চেচেন প্রেসিডেন্ট আখমাদ কাদিরভ নিহত হন। এতে আরও ৩২ জন নিহত ও ৪৬ জন আহত হন।
  • ১৪৩২ হিজরি– সৌদি বাদশাহ আবদুল্লাহ সুস্থ হয়ে দেশে ফিরে আসেন।
  • ১৪৩৫ হিজরি – দক্ষিণ বৈরুতে বিস্ফোরণ ঘটে।
  • ১৪৩৭ হিজরি – দুবাইয়ের ডাউনটাউন হোটেলে আগুন লাগে।
  • ১৪৩৮ হিজরি–
    • তুরস্কে রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রে কার্লোভ একজন পুলিশের গুলিতে নিহত হন।
    • সুইজারল্যান্ডের জুরিখে ইসলামি কেন্দ্রে হামলায় ১ নিহত ও ৩ আহত হয়। পরবর্তীতে হামলাকারী নিজে আত্মহত্যা করে।
  • ১৪৪১ হিজরি– সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকো তাদের মালিকানাধীন শেয়ারের একটি অংশ সৌদি স্টক এক্সচেঞ্জে (তাদাওয়ুল) জনসাধারণের জন্য উন্মুক্ত করে প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে বিক্রির জন্য উত্থাপন করে।
  • ১৪৪৬ হিজরি – ইসরায়েল লেবাননে ভারী বিমান হামলা চালিয়ে ৫০০ এর অধিক নিহত এবং ১,০০০ এর অধিক আহত করে, যাদের মধ্য শিশু, নারী ও উদ্ধারকর্মীও ছিলেন।
  • ৫২০ হিজরি– ইবনে রুশদ, প্রসিদ্ধ আন্দালুসীয় মুসলিম দার্শনিক, চিকিৎসক, ফকিহ, বিচারক, জ্যোতির্বিজ্ঞানীপদার্থবিজ্ঞানী[]
  • ১২৯৭ হিজরি – ইব্রাহিম হামরুশ, আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ৩৭তম শেখ।
  • ১৩০৪ হিজরি –
    • নুবইয়া মুসা, মিশরে নারীশিক্ষা আন্দোলনের অগ্রণী নেত্রী।
    • আমিন রাফি, মিশরীয় সাংবাদিক ও জাতীয়তাবাদী আন্দোলনের পথপ্রদর্শক।
  • ১৩১৮ হিজরি– ইউসুফ ওয়াহাবি, মিশরীয় অভিনেতা, আরব নাটকের “ডিনার” খেতাবে ভূষিত।
  • ১৩৪৯ হিজরি – ইয়াহইয়া আল-জামাল, মিশরীয় সংবিধান বিশেষজ্ঞ ও রাজনীতিবিদ
  • ১৩৭৩ হিজরি – বুসি, মিশরীয় অভিনেত্রী।
  • ১৩৮০ হিজরি – আশরাফ আব্দেল বাকি, মিশরীয় অভিনেতা।
  • ১৩৯২ হিজরি – আইদা আবু নোয়ার, জর্ডানী গায়িকা।
  • ১৩৯৪ হিজরি– এলিন খলিফ, লেবাননী গায়িকা।
  • ১৩৯৯ হিজরি– সঙ্গোল ওদান, তুর্কি অভিনেত্রী।
  • ১৪০০ হিজরি – ওজান চোবান ওগুলু, তুর্কি অভিনেতা।
  • ১৪০২ হিজরি – নুরহান, মিশরীয় অভিনেত্রী।
  • ১৪০৭ হিজরি– আইতান আমের, মিশরীয় অভিনেত্রী।
  • ১৪১৩ হিজরি– রোয়ান আল-সাইগ, কুয়েতি অভিনেত্রী।

মৃত্যু

[সম্পাদনা]
  • ১৪১৩ হিজরি– আইশা ইব্রাহিম, কুয়েতি অভিনেত্রী।
  • ১৪২১ হিজরি– রুশদি আল-মেহদি, মিশরীয় অভিনেতা।
  • ১৪২৫ হিজরি– আখমাদ কাদিরভ, চেচনিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি।
  • ১৪৩৫ হিজরি– ফারুক নাজিব, মিশরীয় অভিনেতা।
  • ১৪৩৮ হিজরি – মোলুদ আলতান তাশ, তুর্কি পুলিশ কর্মকর্তা ও রুশ রাষ্ট্রদূত আন্দ্রেই কার্লোভ হত্যাকারী।

আরো দেখুন

[সম্পাদনা]

গ্রন্থপঞ্জি

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. مختصر التاريخ من أول الزمان الى منتهى دولة بني العباس، تأليف: ابن الكازروني (ت. 697 هـ)، تحقيق: د. مصطفى جوادবাগদাদ: المؤسسة العامة للصحافة والطباعة। ১৯৭০। পৃ. ১৮৫।
  2. تيرنر، باري. السويس 1956: أولى حروب النفط. هودر (2007)
  3. Paul de Roux (1994). Nouveau Dictionnaire des œuvres de tous les temps et tous les pays (2nd ed.). Éditions Robert Laffont. Vol. 1. p. 188আইএসবিএন ৯৭৮-২-২২১-০৬৮৮৮-৫

বহিঃসংযোগ

[সম্পাদনা]