২০ মুহররম
অবয়ব
২০ মুহররম হল ইসলামি চান্দ্র বর্ষপঞ্জির প্রথম মাস মুহররম ও হিজরি বছরের ২০তম দিন এবং এরপর থেকে হিজরি বছর শেষ হতে আরো ৩৩৪ বা ৩৩৫ দিন বাকি থাকে।
ঘটনাবলী
[সম্পাদনা]- ৮৫৭ হিজরি—সুলতান আল-জাহির জাকমাক তাঁর নিকটতম কিছু সহচরের সঙ্গে তার সিংহাসন ত্যাগ ও তাঁর পুত্র মুকাম্মাল ফাখরী উসমানকে সুলতান করার বিষয়ে আলোচনা করেন।
- ৮১৫ হিজরি — নাসির ফারাজ ইবন বারকূকের বিরুদ্ধে বিদ্রোহী আমিরগণ দামেস্ক শহরের পূর্ব ও দক্ষিণে অবস্থান নিয়ে তাঁকে অবরুদ্ধ করেন। পরে তারা সেখান থেকে ফিরে এসে ক্বানাওয়াত অঞ্চলে অবস্থান গ্রহণ করেন।
- ৯১৫ হিজরি — বিখ্যাত অভিযাত্রী ক্রিস্টোফার কলম্বাস প্রশান্ত মহাসাগরের পথে নিজের শেষ সমুদ্রযাত্রা শুরু করেন।
- ৯৪২ হিজরি — সম্রাট পঞ্চম চার্লসের নেতৃত্বে স্পেনীয় বাহিনী তিউনিস শহর দখল করে এবং সেখানে ভয়াবহ গণহত্যা চালায়। এতে ৩০,০০০ মানুষ নিহত হয়; ১০,০০০ নারী ও শিশুকে দাসে পরিণত করা হয়; লক্ষাধিক বই ও মূল্যবান পাণ্ডুলিপি পুড়িয়ে ফেলা হয় এবং বহু মসজিদ, মাদরাসা ও কবরস্থান ধ্বংস করা হয়।
- ১০৭৯ হিজরি — উসমানীয়রা ক্রেট (ইকৃতিশ) দ্বীপ দখলের উদ্দেশ্যে কান্দিয়া যুদ্ধ শুরু করে।
- ১২৪৬ হিজরি — আলজিয়ার্স শহর ফরাসি বাহিনীর কাছে আত্মসমর্পণ করে।
- ১২৭৪ হিজরি—তিউনিসিয়ায় মুসলিম বিশ্বের প্রথম বেসামরিক সংবিধান “আহদুল আমান” ঘোষণা করা হয়।
- ১২৭৬ হিজরি — ওয়ালাচিয়া ও মলদাভিয়া নামক উসমানীয় শাসিত দুইটি রোমানীয় অঞ্চলের একত্রিকরণ ঘটে।
- ১২৯৯ হিজরি—প্রথম মিশরীয় সংসদ বা আইনসভা আহ্বান করা হয়।
- ১৩১৪ হিজরি — খেদিভ দ্বিতীয় আব্বাস হিলমির সময়ে আল-আযহার উন্নয়ন আইনের ঘোষণা দেয়া হয়।
- ১৩৯৩ হিজরি — কাতার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। [১]
- ১৪০১ হিজরি — আম্মানে অনুষ্ঠিত আরব লীগের শীর্ষ সম্মেলনে সিদ্ধান্ত হয় যে, কোনো দেশ যদি জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয় বা সেখানে দূতাবাস স্থাপন করে, তাহলে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করা হবে।
- ১৪২৫ হিজরি — স্পেনের মাদ্রিদে একটি ট্রেনে ভয়াবহ বিস্ফোরণ ঘটে, যাতে ১৯০ জন নিহত এবং ১৮০০ জন আহত হন। এই ঘটনা স্পেনের ইতিহাসে অন্যতম ভয়াবহ সন্ত্রাসী হামলা হিসেবে চিহ্নিত। আবু হাফস আল-মিশরি ব্রিগেড নামে একটি গোষ্ঠী একটি ই-মেইল বার্তায় আল-কুদস আল-আরাবি পত্রিকায় হামলার দায় স্বীকার করে এবং পুলিশ কাছাকাছি স্থানে আবু দুজানা আফগানির একটি রেকর্ড খুঁজে পায়।
- ১৪২৬ হিজরি—লেবাননী প্রধানমন্ত্রী ওমর কারামি সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরির হত্যাকাণ্ডের পর রাস্তায় ব্যাপক বিক্ষোভের চাপে পদত্যাগ করেন। তিনি লেবাননের জাতীয় সংসদে এক বক্তব্যে পদত্যাগের ঘোষণা দেন।
- ১৪৩৩ হিজরি — মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লিওন প্যানেটের উপস্থিতিতে ইরাকে মার্কিন পতাকা নামিয়ে দেয়া হয়, যা ইরাকে প্রায় ৯ বছরব্যাপী মার্কিন সামরিক উপস্থিতির সমাপ্তি ঘটে।
জন্ম
[সম্পাদনা]- ৫৪৬ হিজরি: আল-আযিদ লিদীনিল্লাহ –ফাতেমীয় খেলাফতের শেষ খলিফা।
- ১৩৩২ হিজরি: মুহাম্মাদ জামাল আল-হাশিমি – একজন ইরাকি মুসলিম আলেম, লেখক ও কবি।
- ১৩৪৯ হিজরি: আইশা বিনতে মুহাম্মাদ আল-খামিস – মরক্কীয় রাজপরিবারের আলাভি রাজকন্যা।
- ১৩৫৫ হিজরি: আমিনা রাশিদ – একজন মরক্কীয় অভিনেত্রী।
- ১৩৬২ হিজরি: সুয়াদ হাসনি – একজন মিশরীয় অভিনেত্রী।
- ১৩৬৩ হিজরি: মুহাম্মাদ নজম – একজন মিশরীয় অভিনেতা।
- ১৩৬৪ হিজরি: সুহাইর যাকি – মিশরের একজন নৃত্যশিল্পী ও অভিনেত্রী।
- ১৩৬৮ হিজরি: মিশেল সুলাইমান – লেবাননের দ্বাদশ রাষ্ট্রপতি।
- ১৩৭০ হিজরি: যাহা হাদিদ – ব্রিটিশ-ইরাকি স্থপতি।
- ১৩৭৬ হিজরি: জামাল আল-মারাকিবি – একজন মিশরীয় ইসলামি দাঈ।
- ১৩৮৫ হিজরি: আলী হামিদা – একজন মিশরীয় গায়ক।
- ১৩৯৮ হিজরি:
- শিহাব জওহার – একজন কুয়েতি অভিনেতা।
- লাইলা মুহাম্মাদ আলী – একজন মার্কিন মুষ্টিযোদ্ধা ও কিংবদন্তি মুহাম্মদ আলীর কন্যা।
- ১৪০২ হিজরি: ফাতিমা আল-সাফি – কুয়েতি অভিনেত্রী।
- ১৪১৫ হিজরি: দ্বিতীয় হুসাইন বিন আব্দুল্লাহ – একজন জর্ডানীয় যুবরাজ।
মৃত্যু
[সম্পাদনা]- ৬২৮ হিজরি: ইবনে আবিস সা'দাত আল-মাওসুলি –একজন ইরাকি মুসলিম আলেম, কবি ও লেখক।।
- ৬৮৩ হিজরি: মাজদুদ্দীন ইবনে বালদুজি – একজন ইরাকি মুহাদ্দিস ও ফকিহ।
- ১০৫১ হিজরি: মুহাম্মাদ ইবনে আহমাদ আইয়াশী –একজন মরক্কীয় যোদ্ধা।
- ১৪০৯ হিজরি: আব্দুল কাদির আহমদ আল-হাদ্দাদ – একজন সিরীয় কবি ও শিক্ষক।
- ১৪১২ হিজরি: ইউসুফ ইদরিস – একজন মিশরীয় লেখক।
- ১৪৩২ হিজরি: রজব আল-মাজেরি, একজন লিবীয় কবি।
আরো দেখুন
[সম্পাদনা]গ্রন্থপঞ্জী
[সম্পাদনা]- ইবনে কাসির, মুহাম্মদ (২০১৩)। আল বিদায়াহ ওয়ান নিহায়াহ (বাংলা ভাষায়)। ঢাকা: ইসলামিক ফাউন্ডেশন। আইএসবিএন ৯৮৪-০৬-০৫৬৫-৮।
- আল-যাহাবী, শামসুদ্দীন (২০১৫)। তারিখুল ইসলাম (আরবি ভাষায়)। বৈরুত: দারুল-কুতুব আল-ইলমিয়্যাহ। আইএসবিএন ২৭-৪৫১৪৩-৫৩-০।
- আল-যাহাবী, শামসুদ্দীন (২০১৪)। সিয়ারু আলামিন নুবালা (আরবি ভাষায়)। বৈরুত: আল-রিসালা প্রকাশনী। আইএসবিএন ৯৭৮-৯-৯৩৩-৪৪৬৬৫-৯।
- খতিব বাগদাদী (২০১১)। তারিখে বাগদাদ (আরবি ভাষায়)। বৈরুত: দারুল কুতুব ইলমিয়্যা। আইএসবিএন ৯৭৮-২৭৪৫১০-৪৬৬-৩।
- তাবারি, মুহাম্মদ ইবনে জারির (২০১১)। তারিখে তাবারি: তারিখুর রুসুল ওয়াল মুলুক (আরবি ভাষায়)। বৈরুত: দারুল কুতুব ইলমিয়া। আইএসবিএন ৯৭৮-২৭৪৫১-৩২৬৩-৫।
- হামাবি, ইয়াকুত (২০১১)। মু'জামুল বুলদান (আরবি ভাষায়)। বৈরুত: দারুল কুতুব ইলমিয়া। আইএসবিএন ৯৭৮-২৭৪৫১-১৪৩২-৭।
- সুয়ুতী, জালালুদ্দীন (২০১০)। তারিখ আল-খুলাফা (আরবি ভাষায়)। সৌদি আরব: দারুল মিনহাজ। আইএসবিএন ৯৭৮-৯৯৫৩৪-৯৮১৯-৫।
{{বই উদ্ধৃতি}}:|প্রথমাংশ=এর মান পরীক্ষা করুন (সাহায্য) - ইলমাজ উজতুনা (২০১০)। তারিখ আল-দাওলাহ আল-উসমানিয়া (আরবি ভাষায়)। বৈরুত: দারুল কুতুব আরাবি। আইএসবিএন ৯৭৮-৬১৪৪১-৫০৩১-৩।
- ইয়াগি, ইসমাইল আহমদ (২০১৪)। আল-দাওলাহ আল-উসমানিয়া, ফিত তারিখিল ইসলামি আল-হাদিস (আরবি ভাষায়)। মাকতাবাতুল আবিকান। আইএসবিএন ৯৭৮-৬০৩৫০-৩৬৯৫-৫।
- বারদি, ইবনে তাগরি (২০১৬)। আল-নুজুম আল-যাহিরাহ ফি মুলুক মিসর ওয়াল কাহিরাহ (আরবি ভাষায়)। কায়রো: দারুল কুতুব আল-মিসরিয়া। আইএসবিএন ৯৭৮-৯৭৭৮১-২০১৮-৯।
- ইবনে ইয়াস (২০১৮)। বাদায়ি' আল-জুহুর ফি ওয়াকায়ি' আল-দুহুর (আরবি ভাষায়)। নিল ওয়াফুরাত।
- আল-মাকদিসি, আবু শামা (২০১৮)। আল-রওজাতাইন ফি আখবার আল-দাওলাতাইন আল-নুরিয়া ওয়াস সালাহিয়া (আরবি ভাষায়)। কায়রো: মুয়াসসাসাতুর রিসালা। আইএসবিএন ৯৭৮-১৯১২৬৪-৩৩৫-৬।
- আল মাকরিজি, আলি ইবনে আহমদ (২০০৮)। আস-সুলুক লিমারিফা দুয়াল আল-মুলুক (আরবি ভাষায়)। দার আল-জামান।
{{বই উদ্ধৃতি}}:|প্রথমাংশ=এর মান পরীক্ষা করুন (সাহায্য) - ড. আব্দুর রহিম, আল-হাজ্জি (২০০৫)। তারিখুল আন্দালুস আল-ইসলামি। দাম্মাম (সৌদি আরব): দার ইবনুল জাওযি।
- রহমান, ড. আতাউর (২০২৩)। ইতিহাসে ইসলাম: নবী থেকে খেলাফত। ঢাকা: ইসলামিক ফাউন্ডেশন।
- ডেভিড, ফ্রমকিন (১৯৮৯)। অ্য পিচ টু ইন্ড অল পিচ: দ্য ফ্যাল অফ দ্য অটোমান অ্যাম্পায়ার (A Peace to End All Peace: The Fall of the Ottoman Empire)। আইএসবিএন ০-৮০৫০-০৮৫৭-৮।
- Harvey, Leonard Patrick (১৯৯২)। Islamic Spain, 1250 to 1500। Chicago: University of Chicago Press। আইএসবিএন ০-২২৬-৩১৯৬২-৮।
বহিঃসংযোগ
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "RAND | Monographs | The Reform of Qatar University"। web.archive.org। ১৭ জুলাই ২০১০। ১৭ জুলাই ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০২৫।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)