বিষয়বস্তুতে চলুন

২০৩০ ফিফা বিশ্বকাপ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০৩০ ফিফা বিশ্বকাপ
বিবরণ
স্বাগতিক দেশ স্পেন
 পর্তুগাল
 মরক্কো
উদ্বোধনী ম্যাচের আয়োজক:
 উরুগুয়ে
 প্যারাগুয়ে
 আর্জেন্টিনা
তারিখ৮ জুন - ২১ জুলাই ২০৩০
দল‌‌‍‌৬৪ (৬টি কনফেডারেশন থেকে)
মাঠTBA (TBAটি আয়োজক শহরে)
পরিসংখ্যান
ম্যাচ১২৮

২০৩০ ফিফা বিশ্বকাপ হবে ২৪তম ফিফা বিশ্বকাপ। এটি একটি চতুর্বার্ষিক আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা, যেখানে ফিফার সদস্য অ্যাসোসিয়েশনের পুরুষ জাতীয় দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করবে। ২০৩০ সালের এই আসরটি হবে বিশ্বকাপের শতবর্ষপূর্তি সংস্করণ। প্রথমবারের মতো দুটি মহাদেশের তিনটি দেশ যৌথভাবে এই প্রতিযোগিতার মূল আয়োজক হবে; দেশগুলো হলো স্পেন, পর্তুগাল এবং মরক্কো। এছাড়া বিশ্বকাপের শতবর্ষপূর্তি উপলক্ষে আর্জেন্টিনা, প্যারাগুয়ে এবং উরুগুয়ের মাটিতে উদ্বোধনী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

স্বাগতিক নির্বাচন প্রক্রিয়া

[সম্পাদনা]

২০৩০ বিশ্বকাপের স্বাগতিক হওয়ার জন্য প্রথম আবেদনটি করেছিল রয়্যাল মরক্কো ফুটবল ফেডারেশন। ২০২৬ ফিফা বিশ্বকাপের স্বাগতিক হওয়ার লড়াইয়ে হেরে যাওয়ার পর, মরক্কো তাদের প্রতিবেশী আলজেরিয়া ও তিউনিসিয়ার সাথে যৌথভাবে আবেদন করার পরিকল্পনা করে।[১] দ্বিতীয় যৌথ আবেদনটি আসে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন এবং উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে।[২] তৃতীয় আবেদনকারী ছিল ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন।[৩] ২০১৭ সালের ফিফার নিয়ম অনুযায়ী, ২০৩০ বিশ্বকাপ এশিয়া (এএফসি) এবং উত্তর আমেরিকায় (কনকাকাফ) অনুষ্ঠিত হতে পারবে না। কারণ, ২০২২ সালের জন্য কাতার নির্বাচিত হওয়ায় এশিয়ার দেশগুলো এবং ২০২৬ সালের জন্য কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র নির্বাচিত হওয়ায় উত্তর আমেরিকার দেশগুলো এই আসরের স্বাগতিক হওয়ার দৌড় থেকে বাদ পড়ে যায়।[৩][৪]

উত্তীর্ণ দল

[সম্পাদনা]

স্বাগতিক ছয়টি দেশই সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে।[১][৫][৬]

  উত্তীর্ণ দল
  যেসব দলের যোগ্যতা অর্জন প্রক্রিয়া এখনও নির্ধারণ করা হয়নি
  যোগ্যতা অর্জন করতে ব্যর্থ দল
  প্রত্যাহার করে নেওয়া বা স্থগিত হওয়া দল
  ফিফার সদস্য নয়
দল যোগ্যতার
পদ্ধতি
যোগ্যতার
তারিখ
মোট
উপস্থিতি
সর্বশেষ
উপস্থিতি
বর্তমান
একটানা
উপস্থিতি
সেরা
সাফল্য
 মরক্কোসহ-আয়োজক৪ অক্টোবর ২০২৩[৭]৭[ক]২০২৬২চতুর্থ স্থান (২০২২)
 পর্তুগাল৯[খ]২০২৬৬তৃতীয় স্থান (১৯৬৬)
 স্পেন১৭[গ]২০২৬১২বিজয়ী (২০১০, ২০২৬)
 আর্জেন্টিনাশতবর্ষপূর্তি উপলক্ষে সহ-আয়োজক৫ অক্টোবর ২০২৩[৭]১৯[ঘ]২০২৬১৩বিজয়ী (১৯৭৮, ১৯৮৬, ২০২২)
 প্যারাগুয়ে৯[ঙ]২০১৬০কোয়ার্টার-ফাইনাল (২০১০)
 উরুগুয়ে১৫[চ]২০২৬৪বিজয়ী (১৯৩০, ১৯৫০)
  1. ↑ এটি হবে মরক্কোর ৮ম উপস্থিতি।
  2. ↑ এটি হবে পর্তুগালের ১০ম উপস্থিতি।
  3. ↑ এটি হবে স্পেনের ১৮তম উপস্থিতি।
  4. ↑ এটি হবে আর্জেন্টিনার তাদের ২০তম উপস্থিতি।
  5. ↑ এটি হবে প্যারাগুয়ের ১০ম উপস্থিতি।
  6. ↑ এটি হবে উরুগুয়ের ১৬তম উপস্থিতি।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "Zetchi : Pour une coupe du monde "Algérie-Tunisie-Maroc" en 2030 – Algerie Direct"। ১৫ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০১৮।
  2. ↑ "Coupe du Monde 2030: l'Argentine et l'Uruguay confirment leur intérêt" [World Cup 2030: Argentina and Uruguay confirm their interest]। Mondial-2030 (French ভাষায়)। জানুয়ারি ২০১৬। ২৩ মে ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০১৬।{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক)
  3. 1 2 "England's hopes of hosting 2030 World Cup given boost"। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০১৭।
  4. ↑ Tim Hill in New York (৯ মার্চ ২০১৭)। "Trump travel ban could prevent United States hosting World Cup"। The Guardian। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০১৭।
  5. ↑ Fútbol, Asociación Paraguaya de। "Consejo de la FIFA confirma a Paraguay como sede inaugural del Mundial 2030"। Asociación Paraguaya de Fútbol। ৭ অক্টোবর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০২৩।
  6. ↑ "FIFA World Cup 2030: Everything you need to know"। ১০ অক্টোবর ২০২৩। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০২৩।
  7. 1 2 "Argentina, Paraguay, Uruguay Get Automatic Places For 2030 World Cup"। ৫ অক্টোবর ২০২৩। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০২৩।