বিষয়বস্তুতে চলুন

২০২৬ ব্রড পিকে তুষারধ্বস

২০২৬ ব্রড পিকে তুষারধ্বস
কনকর্ডিয়া থেকে দৃশ্যমান ব্রড পিক, ২০০৪
তারিখ৩০ জুলাই ২০২৬
অবস্থানব্রড পিক
উচ্চতা ৬,৬৬০ মিটার (২১,৮৫০ ফুট)
স্থানাঙ্ক৩৫°৪৮′৪০″ উত্তর ৭৬°৩২′৫৬″ পূর্ব / ৩৫.৮১১১১° উত্তর ৭৬.৫৪৮৮৯° পূর্ব / 35.81111; 76.54889
ধরনতুষারধ্বস
নিহত১০

২০২৬ সালের ৩০ জুলাই পাকিস্তানের কারাকোরাম পর্বতশ্রেণির ব্রড পিকে আরোহণরত ১০ জন পর্বতারোহীর ওপর তুষারধ্বসের ঘটনা ঘটে। ২ ও ৩ নং ক্যাম্পের মাঝামাঝি ঢালে প্রায় ৬,৬০০ মিটার (২১,৭০০ ফুট) উচ্চতায় তুষারধ্বসের ঘটনা ঘটে এবং বরফের তোড়ে পর্বতারোহীদের পাদদেশে ভাসিয়ে নিয়ে যায়।[১][২]

১ আগস্ট ১০ জন পর্বতারোহীর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। আরোহীরা হলেন সোহাইল সখি, ম্যালরি গাইস, নির্মল পুর্জা (নিমসদাই), পুরবাহাদুর গুরুং (যুক্ত), নিমা শেরপা, নাজিরা আল হারসি, কিলি পেম্বা শেরপা (কিলু), নাওয়াং ঠিন্ডু শেরপা, গ্যালু শেরপা ও ওয়াং ঝং।[৩]

প্রেক্ষাপট

[সম্পাদনা]

ব্রড পিক (৮,০৫১ মিটার (২৬,৪১৪ ফুট)) পাকিস্তানের গিলগিত বালতিস্তানে কে২-এর নিকটবর্তী স্থানে অবস্থিত বিশ্বের ১২তম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ।[৪] ২০২৬ সালের গ্রীষ্মকালীন পর্বতারোহণ মৌসুমে নির্মল পুর্জার এলিটএক্সপেড দলসহ বেশ কয়েকটি দল ব্রড পিকে আরোহণের প্রস্তুতি গ্রহণ করছিল। পুর্জা ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে সকল আট-হাজারী পর্বতশৃঙ্গ (১৪টি) মোট তিনবার এবং বোতলজাত অক্সিজেন ছাড়া দুইবার করে আরোহণের রেকর্ডের করতে যাচ্ছিলেন।[৫]

৩০ জুলাইয়ের তুষারধ্বসে আটকে পড়া পর্বতারোহীদের অনেকে ছিলেন নেপালের অভিজ্ঞ শেরপা পর্বতারোহী। পুর্জার এলিটএক্সপেড দলে গাইড হিসেবে থাকা পুরবাহাদুর গুরুং (যিনি যুক্ত নামেও পরিচিত) ছিলেন আইএফএমজিএ (ইন্টারন্যাশনাল ফেডারেশন অব মাউন্টেন গাইডস অ্যাসোসিয়েশন) কর্তৃক স্বীকৃত অভিজ্ঞ একজন গাইড।[৫] কিলি পেম্বা শেরপা (কিলু) ইমাজিন নেপাল দলের সবচেয়ে অভিজ্ঞ পর্বতারোহীদের একজন। তিনি পুর্জার নেতৃত্বে ২০২১ সালে কে২ পর্বতে প্রথমবারের মতো সফল শীতকালীন পর্বতারোহণ দলেও ছিলেন।[৫] এছাড়াও নিমা শেরপা, নাওয়াং ঠিন্ডু শেরপা ও গ্যালু শেরপা তুষারধ্বসের কবলে পড়া সেই দলে ছিলেন।[৫]

সেভেন সামিট ট্র‍্যাকস দলের সাথে থাকা ওমানের নাজিরা আল হারসি ২০১৯ সালে প্রথম ওমানি নারী হিসেবে মাউন্ট এভারেস্ট আরোহণ করেন। এছাড়াও পূর্বে কে২ ও মানাস্লু পর্বতেও আরোহণ করেছিলেন।[৫] অভিজ্ঞ পাকিস্তানি আরোহী সোহাইল সখি মার্কিন নাগরিক সারাহ ম্যালরি গাইসের গাইড হিসেবে কাজ করছিলেন। এটি ছিল গাইসের প্রথম আট-হাজারী পর্বত আরোহণের প্রচেষ্টা।[৫][৬]

তুষারধ্বসের আগের দিনের অবস্থা তুলনামূলক অস্থিতিশীল ছিল বলে জানা যায়। মৌসুমে কিছুদিন পূর্বে আরোহণ শেষে ফিরে আসা এক আরোহী ১৮ জুলাই পর্বতে প্রবল ঝড়ো বাতাসের কথা জানিয়েছিলেন। তিনি জানান, উচ্চমাত্রার বাতাস ও আর্দ্রতার কারণে ২৯ জুলাই নাগাদ পর্বতে নতুন তুষারপাতের সম্ভাবনা বা ইঙ্গিত দিচ্ছিল।[৫]

তুষারধ্বস

[সম্পাদনা]

২০২৬ সালের ৩০ জুলাই স্থানীয় সময় সকাল প্রায় ৯:৩০ মিনিটে পর্বত থেকে তুষারের ঢাল ২ ও ৩ নং ক্যাম্পের মাঝামাঝি থাকা ১০ জনের আরোহী দলের উপর আছড়ে পড়ে। তাদের সাথে থাকা স্যাটেলাইট জিপিএস ট্র‍্যাকার কয়েকশ মিটার পর্যন্ত উচ্চতার পতন রেকর্ড করে। কয়েকজন আরোহী বেসক্যাম্পের কাছাকাছি ছিটকে পড়েন। পুর্জার ট্র‍্যাকার থেকে প্রায় ৮০০ মিটার (২,৬০০ ফুট) উচ্চতার পতন লক্ষ্য করা যায়। অন্যদিকে আল হারসি পর্বতের পাদদেশে ছিটকে পড়েন।[৫] আকাশপথে উদ্ধারের আহ্বান প্রায় ঘণ্টাখানেক পরে জানানো হয়।[৫]

অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা

[সম্পাদনা]

৩১ জুলাই সকাল থেকে দুইটি হেলিকপ্টারে আকাশপথে উদ্ধারকাজ শুরু হয়। অন্যদিকে ১ নং ক্যাম্প থেকে গ্রাউন্ড সার্চ পার্টি ভূমিতে অনুসন্ধান চালাতে থাকে।[৫] একটি ড্রোন থেকে কিছু অতিরিক্ত দেহ লক্ষ্য করা গেলেও, তা শনাক্তকরণ প্রায় অসম্ভব ছিল। আবার নিখোঁজ পর্বতারোহীদের অনেকের জিপিএস ট্র‍্যাকারের অবস্থান সমুদ্র সমতল থেকে প্রায় ৫,৮০০ মিটার (১৯,০০০ ফুট) উপরে দেখাচ্ছিল।[৭]

আলপাইন ক্লাব অব পাকিস্তান উদ্ধারকাজের সমন্বয় করে। অন্যদিকে পুর্জার কোম্পানি এলিটএক্সপেড নেপালি পর্বতারোহীদের উদ্ধারকাজে অংশগ্রহণের জন্য পাকিস্তানে নিয়ে আসে।[৭] নিকটবর্তী কে২ পর্বতে আরোহণরত অধিকাংশ দল তাদের পর্বতারোহণ স্থগিত রেখে উদ্ধারকাজে অংশগ্রহণ করে।[৭]

হতাহত

[সম্পাদনা]

৩১ জুলাই আলপাইন ক্লাব অব পাকিস্তান আল হারসি ও গুরুংয়ের মৃত্যুর খবর নিশ্চিত করে।[৫][৮][৯][১০] আউটফিটার কারাকোরাম এক্সপেডিশন দলের কিছু সদস্য ব্রড পিক বেস ক্যাম্পের নিকট থেকে তাদের মরদেহ উদ্ধার করে।[৫] ৩১ জুলাই ড্রোন থেকে আরও সাতটি মরদেহ চিহ্নিত করা হলেও তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।[১১] চারটি দেহ চিহ্নিত করার পূর্বের একটি প্রতিবেদন সংশোধন করা হয়।[৭][১২]

১ আগস্ট এলিটএক্সপেড দলের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দলের সকল আরোহীর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।[১৩][১৪][১৫]

২ আগস্ট আলপাইন ক্লাব অব পাকিস্তান নেপালি-পাকিস্তানি যৌথ অভিযানে পুর্জা, ঝং, নিমা শেরপা ও কিলি পেম্বা শেরপার মরদেহ ৫,৭০০ মিটার উচ্চতায় উদ্ধারের কথা জানায়।[১৬][১৭] ২১ আগস্ট নাগাদ নয়জনের মরদেহ উদ্ধার করা হয়। নাওয়াং ঠিন্ডু শেরপার মরদেহ এমন স্থানে শনাক্ত করা হয়, যেখানে পৌঁছানো অত্যন্ত কঠিন।[১৮][১৯]

মৃত্যুর তালিকা

[সম্পাদনা]
নাম[৮][৯][১০] জাতীয়তা
পুরবাহাদুর গুরুং “যুক্ত”    নেপাল
কিলি পেম্বা শেরপা “কিলু”
নিমা শেরপা
নাওয়াং ঠিন্ডু শেরপা
গ্যালু শেরপা
নির্মল পুর্জা “নিমসদাই”    নেপাল

/ যুক্তরাজ্য

ওয়াং ঝং  গণচীন
নাজিরা আল হারসি  ওমান
সোহাইল সখি  পাকিস্তান
সারাহ ম্যালরি গাইস  মার্কিন যুক্তরাষ্ট্র

প্রতিক্রিয়া

[সম্পাদনা]

ওমানের পররাষ্ট্রমন্ত্রী আল হারসির মৃত্যুতে শোকবার্তা প্রকাশ করেন এবং নেপাল ও ওমানের পারস্পরিক সম্পর্ক রক্ষায় তার অবদানের প্রশংসা করেন।[২০]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ কামব্রা, গ্যাল (১ আগস্ট ২০২৬)। "Mountaineer Nirmal Purja killed with all members of expedition in Pakistan avalanche"। ইউরোনিউজ (ইংরেজি ভাষায়)। ৪ আগস্ট ২০২৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২৬।
  2. ↑ "Four bodies located after 10 climbers go missing on Pakistani peak"। আল জাজিরা (ইংরেজি ভাষায়)। ৩১ জুলাই ২০২৬। ১ আগস্ট ২০২৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০২৬।
  3. ↑ "Broad Peak avalanche claims Nirmal Purja, fellow climbers"। দ্য হিমালয়ান টাইমস (ইংরেজি ভাষায়)। ১ আগস্ট ২০২৬।
  4. ↑ পেল্টিয়ার, ইলিয়ান; ঘিমিরে, বিনোদ; রেগালাদো, ফ্রান্সেস্কা (৩১ জুলাই ২০২৬)। "4 Bodies Found, 6 Climbers Missing After Avalanche in Pakistan"। দ্য নিউইয়র্ক টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০২৬।
  5. 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 বেনাভিদেস, অ্যাঞ্জেলা (৩১ জুলাই ২০২৬)। "Broad Peak Avalanche: Two Bodies Found, Helicopters Search for Others"। এক্সপ্লোরারওয়েব (ইংরেজি ভাষায়)। ৩১ জুলাই ২০২৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০২৬।
  6. ↑ বেনাভিদেস, অ্যাঞ্জেলা (২৮ আগস্ট ২০২৫)। "The View From Pakistan: A Local Climber Is Trying to Change How Karakoram Expeditions Are Run"। এক্সপ্লোরারওয়েব (ইংরেজি ভাষায়)। ৩১ জুলাই ২০২৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০২৬।
  7. 1 2 3 4 বেনাভিদেস, অ্যাঞ্জেলা (৩১ জুলাই ২০২৬)। "Broad Peak Search Continues, Shocked K2 Teams Abort Summit Push"। এক্সপ্লোরারওয়েব। ৩১ জুলাই ২০২৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০২৬।
  8. 1 2 ব্যুমন্ট, পুটার; বালুচ, শাহ মির (৩১ জুলাই ২০২৬)। "World-renowned climber Nirmal Purja among 11 struck by avalanche on Pakistan mountain"। দ্য গার্ডিয়ান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০২৬।
  9. 1 2 ইতিরাজন, অনবরসন; তিয়ান, ইয়াং (১ আগস্ট ২০২৬)। "Pakistan avalanche: Race to rescue remaining climbers enters second day"। বিবিসি নিউজ (ইংরেজি ভাষায়)। ১ আগস্ট ২০২৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০২৬।
  10. 1 2 আহমেদ, মুনির; খান, রিয়াজ (১ আগস্ট ২০২৬)। "Search resumes for missing climbers after avalanche on Pakistan's Broad Peak"। এপি নিউজ (ইংরেজি ভাষায়)। ১ আগস্ট ২০২৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০২৬।
  11. ↑ কালাঘান, আনা; শাফার, গ্রেসন (৩১ জুলাই ২০২৬)। "How Nims Purja's Himalayan climb ended in deadly disaster"। ন্যাশনাল জিওগ্রাফিক (ইংরেজি ভাষায়)। ৩১ জুলাই ২০২৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০২৬।
  12. ↑ "Two bodies found during search for 10 missing climbers after Pakistan avalanche"। বিবিসি নিউজ (ইংরেজি ভাষায়)। ৩১ জুলাই ২০২৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০২৬।
  13. ↑ প্রাসাইন, সঙ্গম (১ আগস্ট ২০২৬)। "Nirmal Purja, who redrew the limits of human endurance and reshaped Nepali mountaineering, dies in Broad Peak avalanche"। দ্য কাঠমান্ডু পোস্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০২৬।
  14. ↑ আচোম, দেবানিশ (১ আগস্ট ২০২৬)। "Elite Mountaineer Nirmal 'Nims' Purja Killed In Avalanche On PoK Peak"। এনডিটিভি। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০২৬।
  15. ↑ ইয়ং, তিনশুই (১ আগস্ট ২০২৬)। "Mountaineer Nirmal Purja killed in Pakistan avalanche, his company says"। বিবিসি নিউজ (ইংরেজি ভাষায়)। ১ আগস্ট ২০২৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০২৬।
  16. ↑ "Rescuers recover climber Nirmal Purja's body— Alpine Club of Pakistan"। আরব নিউজ (ইংরেজি ভাষায়)। ২ আগস্ট ২০২৬। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২৬।
  17. ↑ "Alpine Club Pakistan - Instagram page"। ইনস্টাগ্রাম (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২৬।
  18. ↑ অন্নপূর্ণা, ক্রিস (১৩ আগস্ট ২০২৬)। "Sohail Sakhi's Body Found on Broad Peak » Explorersweb"। এক্সপ্লোরারওয়েব (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০২৬।
  19. ↑ "Alpine Club Pakistan - Instagram page"। ইনস্টাগ্রাম (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০২৬।
  20. ↑ "Oman' Foreign Ministery mourns mountaineer Nadhira Al Harthy"। টাইমস অব ওমান (ইংরেজি ভাষায়)। ১ আগস্ট ২০২৬। ২ আগস্ট ২০২৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০২৬।