বিষয়বস্তুতে চলুন

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফাইনাল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফাইনাল
প্রতিযোগিতা২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ
রাজশাহী ওয়ারিয়র্স চট্টগ্রাম রয়্যালস
১৭৪/৪ ১১১/১০
২০ ১৭.৫
রাজশাহী ওয়ারিয়র্স ৬৩ রানে জয়ী
তারিখ২৩ জানুয়ারী ২০২৬
মাঠশের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
ম্যাচসেরাতানজিদ হাসান ১০০(৬২)
আম্পায়ারগাজী সোহেল বাংলাদেশ রুচিরা পাল্লিয়াগুরুগে শ্রীলঙ্কা
← 2025
2027 →


২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফাইনাল অনুষ্ঠিত হয় ২৩ জানুয়ারি ২০২৬ তারিখে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা-তে। ফাইনালে মুখোমুখি হয় চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স। ম্যাচটি সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময়) শুরু হয়।[১] উক্ত ম্যাচে রাজশাহী নির্ধারিত ওভার ব্যাটিং করে ৪ উইকেট হারিয়ে ১৭৪ রান করে। জবাবে ব্যাট করতে নেমে চট্টগ্রাম ১৭.৫ ওভারে মাত্র ১১১ রান তুলতে সক্ষম হয়। [২]

ফাইনালে যাওয়ার পথে

[সম্পাদনা]

সংক্ষিপ্ত বিবরণ

[সম্পাদনা]
চট্টগ্রাম রয়্যালস

বিপিএল–এর নতুন মৌসুম শুরুর ঠিক আগমুহূর্তে দল মালিকানা পরিবর্তনের কারণে চট্টগ্রাম রয়্যালস বড় ধরনের বিতর্কে জড়ায়। আগের মালিক ট্রায়াঙ্গেল স্পোর্টস হঠাৎ করেই দায়িত্ব ছেড়ে দিলে দলটি মালিকবিহীন হয়ে পড়ে। এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ড দায়িত্ব নিয়ে দলটির কোচিং স্টাফ সম্পূর্ণভাবে পরিবর্তন করে।[৩][৪]

সব বাধা সত্ত্বেও দলটি মৌসুম শুরু করে নোয়াখালী এক্সপ্রেস–এর বিপক্ষে জয় দিয়ে এবং লিগ পর্ব শেষ করে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থেকে। পরে কোয়ালিফায়ার ১-এ রাজশাহী ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে।[৫]

রাজশাহী ওয়ারিয়র্স

রাজশাহী ওয়ারিয়র্স মৌসুমের উদ্বোধনী ম্যাচে সিলেট টাইটান্সকে হারিয়ে দুর্দান্ত সূচনা করে। লিগ পর্ব শেষে তারা সর্বোচ্চ ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল। তবে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ কোয়ালিফায়ার ১-এ তারা চট্টগ্রাম রয়্যালস-এর কাছে পরাজিত হয়। পরে ২০২৫–২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ কোয়ালিফায়ার ২-এ সিলেট টাইটান্সকে হারিয়ে ফাইনালে ওঠে।[৬]

জয়–পরাজয়ের তালিকা

[সম্পাদনা]
দল১২৩৪৫৬৭৮৯১০ Q1 El Q2
চট্টগ্রাম রয়্যালস নোয়াখালী
৬৫ রান
রংপুর
৭ উইকেট
ঢাকা
১০ উইকেট
সিলেট
৯ উইকেট
রংপুর
৫ উইকেট
সিলেট
১৪ রান
রাজশাহী
২ উইকেট
নোয়াখালী
৫ উইকেট
রাজশাহী
৩ উইকেট
ঢাকা
৪২ রান
রাজশাহী
৬ উইকেট
—
রাজশাহী ওয়ারিয়র্স সিলেট
৮ উইকেট
ঢাকা
৫ উইকেট
নোয়াখালী
৬ উইকেট
রংপুর
সুপার ওভার
নোয়াখালী
৪ উইকেট
চট্টগ্রাম
২ উইকেট
রংপুর
৭ উইকেট
ঢাকা
৭ উইকেট
সিলেট
৫ রান
চট্টগ্রাম
৩ উইকেট
চট্টগ্রাম
৭ উইকেট
— সিলেট
১২ রান

ও

ফলাফল জয় টাই পরাজয় ফলাফল নেই

প্লে অফ

[সম্পাদনা]
বাছাইপর্ব ১বাছাইপর্ব ২ফাইনাল
২০ জানুয়ারি — ঢাকা২৩ জানুয়ারি — ঢাকা
1রাজশাহী ওয়ারিয়র্স১৩৩/১০ (২০ ওভার)Q1Wচট্টগ্রাম রয়্যালস
2চট্টগ্রাম রয়্যালস১৩৪/৪ (১৯.৩ ওভার)২১ জানুয়ারি — ঢাকাQ2Wরাজশাহী ওয়ারিয়র্স
Q1Lরাজশাহী ওয়ারিয়র্স
এলিমিনেটরEWসিলেট টাইটান্স
২০ জানুয়ারি — ঢাকা
3রংপুর রাইডার্স১১১/৯ (২০ ওভার)
4সিলেট টাইটান্স১১২/৭ (২০ ওভার)

তথ্যসুত্র

[সম্পাদনা]
  1. ↑ "এগিয়ে আনা হলো বিপিএলের ফাইনাল"। The Daily Ittefaq।
  2. ↑ "RJW vs CHR"। ESPNCricinfo।
  3. ↑ "BCB takes over Chattogram franchise after owner's withdrawal letter"। The Daily Star (Bangladesh)।
  4. ↑ "দায়িত্ব নিয়েই চট্টগ্রাম রয়্যালসে কোচ ও টিম ডিরেক্টর নিয়োগ দিল বিসিবি"। The Daily Campus।
  5. ↑ "Captain Mahedi leads Chattogram Royals to BPL final"।
  6. ↑ "Neesham, Fernando power Rajshahi into BPL final with thrilling win over Sylhet"। The Daily Star (Bangladesh)।