বিষয়বস্তুতে চলুন

২০২৬ এএফসি ফুটসাল এশিয়ান কাপ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২৬ এএফসি ফুটসাল এশিয়ান কাপ
Kejuaraan Futsal AFC 2026
বিবরণ
স্বাগতিক দেশ ইন্দোনেশিয়া
তারিখ২৭ জানুয়ারি–৭ ফেব্রুয়ারি[]
দল১৬ (১টি কনফেডারেশন থেকে)
মাঠ (১টি আয়োজক শহরে)
২০২৮

২০২৬ এএফসি ফুটসাল এশিয়ান কাপ হবে এএফসি ফুটসাল এশিয়ান কাপের ১৮তম আসর। এটি এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) কর্তৃক আয়োজিত একটি দ্বিবার্ষিক আন্তর্জাতিক ফুটসাল চ্যাম্পিয়নশিপ, যেখানে এশিয়ার পুরুষ জাতীয় দলগুলো অংশ নেয়। ইন্দোনেশিয়া দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্টের আয়োজক হবে; এর আগে তারা ২০০২ সালে প্রথমবার এই টুর্নামেন্টের আয়োজন করেছিল।

ইরান এই প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন, তারা ২০২৪ সালে তাদের রেকর্ড ১৩তম শিরোপা জয় করে।

আয়োজক নির্বাচন

[সম্পাদনা]

প্রাথমিকভাবে ভারত এবং ইন্দোনেশিয়া এই টুর্নামেন্টের আয়োজক হওয়ার আগ্রহ প্রকাশ করেছিল।[] পরবর্তীতে ২০২৪ সালের ৮ নভেম্বর এএফসি ফুটসাল কমিটি ইন্দোনেশিয়াকে আয়োজক হিসেবে নির্বাচিত করে।[]

ভেন্যু

[সম্পাদনা]

টুর্নামেন্টটি জাকার্তার দুটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

জাকার্তা
ইন্দোনেশিয়া এরিনা ইস্তোরা গেলোরা বুং কার্নো
ধারণক্ষমতা: ১৬,৫০০ধারণক্ষমতা: ৭,১৬৬

দলসমূহ

[সম্পাদনা]

বাছাইপর্বের খেলাগুলো ২০২৫ সালের ১৬ থেকে ২৪ সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে। এর ড্র অনুষ্ঠিত হয় ২৬ জুন।

উত্তীর্ণ দলসমূহ

[সম্পাদনা]
দল যোগ্যতা অর্জনের পদ্ধতি যোগ্যতার অর্জনের তারিখ উপস্থিতি শেষ উপস্থিতি পূর্ববর্তী সেরা সাফল্য
 ইন্দোনেশিয়া আয়োজক ৮ নভেম্বর ২০২৪ ১১তম ২০২২ কোয়ার্টার ফাইনাল (২০২২)

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "AFC Competitions Calendar (Jul 2025 - Jun 2026)" (পিডিএফ)। ২৫ জুন ২০২৫। ২৬ জুন ২০২৫ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০২৫
  2. "India to bid for next year's FIFA Congress and Futsal Asian Cup"The Economic Times - The Times of India। ১৪ এপ্রিল ২০২৩।
  3. AFC (৮ নভেম্বর ২০২৪)। "Indonesia to host AFC Futsal Asian Cup 2026"। সংগ্রহের তারিখ ২৫ ডিসেম্বর ২০২৪

বহিঃসংযোগ

[সম্পাদনা]