২০২৫ সালের বন্ডাই সৈকতে গুলিবর্ষণ
| ২০২৫ সালের বন্ডাই সৈকতে গুলিবর্ষণ | |
|---|---|
![]() সিডনিতে গুলিবর্ষণের স্থান | |
| স্থান | আর্চার পার্ক, বন্ডাই সৈকত, সিডনি, নিউ সাউথ ওয়েলস, অস্ট্রেলিয়া |
| স্থানাংক | ৩৩°৫৩′২৯″ দক্ষিণ ১৫১°১৬′৩৬″ পূর্ব / ৩৩.৮৯১৩৯° দক্ষিণ ১৫১.২৭৬৬৭° পূর্ব |
| তারিখ | ১৪ ডিসেম্বর ২০২৫ আনু. 18:47[১] (AEDT, UTC+11:00) |
| লক্ষ্য | ইহুদি |
| হামলার ধরন | গণগুলিবর্ষণ |
| নিহত | ১৬ (একজন অপরাধী সহ)[১] |
| আহত | ৪৩ (একজন অপরাধী সহ)[২] |
| রক্ষাকারীগণ | নিউ সাউথ ওয়েলস পুলিশ বাহিনী |
| কারণ | ইহুদি-বিদ্বেষ[৩] |
১৪ ডিসেম্বর ২০২৫ তারিখে অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সৈকতে একটি সন্ত্রাসী গণগুলিবর্ষণের ঘটনা ঘটে। বন্ডাইয়ের চাবাদ আয়োজিত একটি বৃহৎ হনুক্কা উদ্যাপনের সময় এ হামলা সংঘটিত হয়। বিকেলবেলায় আর্চার পার্কের একটি শিশুদের খেলার মাঠে এই গুলিবর্ষণ ঘটে; পার্কটি ক্যাম্পবেল প্যারেড ও কুইন এলিজাবেথ ড্রাইভের মাঝামাঝি অবস্থিত এবং বন্ডাই সার্ফ বাথার্স লাইফ সেভিং ক্লাবের ঠিক উত্তরে। ঘটনার পর লোকজন আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করলে এলাকাজুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় মোট ১৬ জন নিহত হন, যার মধ্যে একজন শিশু[৪] এবং অভিযুক্ত দুই হামলাকারীর একজনও ছিল; দ্বিতীয় হামলাকারীকে হেফাজতে নেওয়া হয়।[৫] আরও ৪২ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হন,[2] যাদের মধ্যে অন্তত দুইজন পুলিশ কর্মকর্তা ছিলেন।[[৫] নিউ সাউথ ওয়েলস পুলিশ বাহিনী ঘটনাস্থলে দ্রুত সাড়া দেয় এবং পরে পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে হামলাকারীদের একজনের গাড়ি থেকে একটি সন্দেহভাজন তাৎক্ষণিকভাবে তৈরি বিস্ফোরক শনাক্ত করে তা অপসারণ করা হয়েছে। কর্তৃপক্ষ ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে ঘোষণা করে এবং বিশ্বনেতা ও বিভিন্ন সংবাদমাধ্যম একে ইহুদিবিদ্বেষমূলক (অ্যান্টিসেমিটিক) বলে বর্ণনা করে। প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, হনুক্কার সময় ইহুদি জনগোষ্ঠীর ওপর এটি ছিল একটি ইচ্ছাকৃত হামলা।
এটি অস্ট্রেলিয়ার ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক প্রাণঘাতী গণগুলিবর্ষণের ঘটনা, ১৯৯৬ সালের পোর্ট আর্থার হত্যাকাণ্ডের পরেই,[৬][৭] এবং একই সঙ্গে অস্ট্রেলিয়ার ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী সন্ত্রাসী হামলা।[৮]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 McGarvey, Emily; Moon, Jenna; Yeung, Tinshui (১৪ ডিসেম্বর ২০২৫)। "Twelve killed in shooting targeting Jewish community at Australia's Bondi Beach, police say"। BBC News। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০২৫।
- ↑ "Bondi Beach gunmen who killed 15 after targeting Jewish celebration were father and son, police say"। BBC News। ১৪ ডিসেম্বর ২০২৫।
- ↑ "'Act of evil antisemitism': Terrorist incident declared after 12 killed in Bondi Beach shooting — as it happened"। SBS News। ১৪ ডিসেম্বর ২০২৫। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০২৫।
- ↑ "12-year-old girl among those murdered in Sydney attack, says Jewish communal leader"। Times of Israel (ইংরেজি ভাষায়)। ১৪ ডিসেম্বর ২০২৫। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০২৫।
- 1 2 "At least 12 dead at Sydney's Bondi Beach shooting that targeted Jewish community"। France 24। ১৪ ডিসেম্বর ২০২৫। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০২৫।
- ↑ "Shooting at Australia's Bondi Beach Jewish holiday event kills 12"। Reuters। ১৪ ডিসেম্বর ২০২৫।
- ↑ "11 shot dead in attack on Hanukkah event at Australia's Bondi Beach"। The Washington Post। ১৪ ডিসেম্বর ২০২৫। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০২৫।
- ↑ Pantazi, Andrew (১৪ ডিসেম্বর ২০২৫)। "Australia sees deadliest shooting since 1996 at Hanukkah celebration"। Axios (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০২৫।
