বিষয়বস্তুতে চলুন

২০২৫ সালের ইসরায়েল দাবানল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২৫ ইসরায়েল দাবানল
অবস্থানইসরায়েল ও অধিকৃত পশ্চিম তীর, ফিলিস্তিন
পরিসংখ্যান
তারিখ৩০ এপ্রিল ২০২৫ – ২ মে ২০২৫
অগ্নিদগ্ধ এলাকা২৫,০০০+ দুনাম (২৫+ বর্গ কিমি; ৯.৬+ বর্গ মাইল; ৬,১৭০+ একর)
Non-fatal injuries৪৫+

২০২৫ সালের ৩০ এপ্রিল, ইসরায়েল ও অধিকৃত পশ্চিম তীরের ইহুদি পর্বতমালায় ১০০-রও বেশি স্থানে একযোগে দাবানল ছড়িয়ে পড়ে।[] আগুন নেভাতে ইসরায়েল পার্শ্ববর্তী দেশগুলোর সাহায্য চায়,[] জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করে[][] এবং আইডিএফ সেনা মোতায়েন করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।[][]

জেরুজালেমের পশ্চিমে প্রায় ৩০ কিমি দূরত্বে অবস্থিত বিভিন্ন জনপদ—যেমন নেভে শালোম, বেকোয়া, তাআ'জ, মেভো হরন, মিশমার আয়ালোননাহশোন থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়।[][][][] এ পর্যন্ত অন্তত ৪৫ জন আহত হয়েছে।[][]

টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, মূল মহাসড়কের পাশে আগুন ছড়িয়ে পড়েছে এবং মানুষ গাড়ি ফেলে হেঁটে পালাচ্ছে।[][] এছাড়াও, জেরুজালেমগামী দুইটি প্রধান মহাসড়ক—হাইওয়ে ১হাইওয়ে ৩ বন্ধ করে দেওয়া হয়েছে।[১০]

দাবানল মাত্র কয়েক দিনের মধ্যেই দ্রুত ছড়িয়ে পড়ে, যার ফলে ইসরায়েল আবারও আন্তর্জাতিক সহায়তার জন্য আবেদন করে। আগুন জেরুজালেমের পশ্চিমের বনাঞ্চল ও বসতিগুলোর মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।[তথ্যসূত্র প্রয়োজন]

পটভূমি

[সম্পাদনা]

ইহুদি ন্যাশনাল ফান্ড (Jewish National Fund) ইসরায়েলে তু বিসেভাত (Tu BiShvat) উদ্‌যাপনের অংশ হিসেবে ২৪ কোটিরও বেশি গাছ রোপণ করেছে। এই উৎসব গাছ ও উদ্ভিদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য উদ্‌যাপন করা হয়। তবে এই প্রকল্পে মূলত পাইন গাছ রোপণে গুরুত্ব দেওয়ার কারণে একটি মাত্র প্রজাতির ব্যাপক বিস্তার ঘটেছে, যা জীববৈচিত্র্য হ্রাসের পাশাপাশি দাবানলের ঝুঁকিও বাড়াতে পারে বলে আশঙ্কা করা হয়।[১১]

ইউনিয়ন ফর এনভায়রনমেন্টাল ডিফেন্স (Union for Environmental Defense) এই তহবিলের বনায়ন নীতিকে "দাহ্য পাইন গাছের ওপর অতিরিক্ত নির্ভরতা" এবং বিষাক্ত আগাছানাশকের অতিরিক্ত ব্যবহার নিয়ে সমালোচনা করেছে। এসব কার্যক্রম প্রায় কোনো সরকারি বা জনপর্যবেক্ষণ ছাড়াই পরিচালিত হয়েছে।[১২]

পাইন গাছ কেন্দ্রীকরণ নিয়ে সমালোচকরা যেমন লেখিকা সুজান ন্যাথান দাবি করেছেন, দেশীয় জলপাই গাছের পরিবর্তে পাইন ও সাইপ্রাস গাছ লাগানো হয়েছে, যার ফলে আরবদের উপস্থিতির ঐতিহাসিক চিহ্ন মুছে ফেলার চেষ্টা হয়েছে বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি এগুলো স্থানীয় প্রজাতি না হওয়ায় দাবানলের ঝুঁকিও বেড়েছে।[১৩][১৪]টেমপ্লেট:Relevance inline

জেরুজালেম পর্বতমালায় দাবানল একটি সাধারণ ঘটনা। ১৯৮৭ থেকে ২০০৯ সালের মধ্যে অঞ্চলটিতে প্রায় ৪,০০০টি দাবানলের ঘটনা ঘটেছে, যদিও অধিকাংশই ১০০ দুনাম (০.১ বর্গ কিমি)-এর কম এলাকাজুড়ে হয়েছে। অনুমান অনুযায়ী, প্রতি ১২ বছরে গড়ে একটি বড় দাবানল ঘটে, যেখানে অন্তত ৬,০০০ দুনাম এলাকা ক্ষতিগ্রস্ত হয়। আর প্রায় প্রতি চার বছরে ১,৫০০ দুনাম এলাকা দাবানলে ক্ষতিগ্রস্ত হয়।[১৫] সর্বশেষ বড় দাবানল ২০২১ সালে ঘটেছিল।

২০২৫ সালের জানুয়ারিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ভয়াবহ দাবানলের পর, অগ্নি নির্বাপক কর্মকর্তারা মন্তব্য করেন যে, ইসরায়েলের জনসংখ্যার তুলনায় দমকল বাহিনীর জনবল অপ্রতুল। দেশটিতে প্রতি ৪,৫০০ জনে মাত্র একজন ফায়ারফাইটার রয়েছে। কনেসেট গবেষণা ও তথ্য কেন্দ্রের ২০২৩ সালের একটি প্রতিবেদনে বলা হয়, যেখানে প্রয়োজন ১৫০টি, সেখানে মাত্র ১২৩টি অগ্নি নির্বাপক কেন্দ্র রয়েছে এবং ৩,৩৬৬ জন প্রয়োজন হলেও কেবল ২,৪০০ জন দমকলকর্মী আছে।[১৬][১৭]

দাবানলের আগের দিনগুলোতে ইসরায়েল আবহাওয়া অধিদপ্তর সতর্ক করে জানায়, জেরুজালেম পার্বত্য অঞ্চল দাবানলের মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। এর ফলে ইসরায়েল অগ্নি ও উদ্ধার পরিষেবা সতর্কতামূলকভাবে বাহিনী মোতায়েন করে এবং খোলা জায়গায় আগুন জ্বালানো নিষিদ্ধ করে। তবে অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাগুলো তেমন কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।[১৮]

২৩ এপ্রিল সকাল প্রায় ১১টায় একটি দাবানল শুরু হয়, যার ফলে এশতাওল, মেসিলাত সিয়োনবেইত মেইর গ্রাম খালি করে ফেলা হয় এবং হাইওয়ে ১, হাইওয়ে ৩৮হাইওয়ে ৪৪ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। দাবানল নিয়ন্ত্রণে আনতে প্রায় ১১০টি ফায়ার ইউনিট, ১১টি অগ্নি নির্বাপক বিমান ও একটি হেলিকপ্টার কাজ করে।[১৯] পরদিন আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ সময়ে এলাদ স্কোয়াড্রনের ৬টি বিমানসহ ৭০টি ফায়ার ইউনিট কাজ করছিল। প্রকৃতি ও উদ্যান কর্তৃপক্ষ (Nature and Parks Authority)-এর তথ্য অনুযায়ী, এই আগুনে প্রায় ১০,০০০ দুনাম এলাকা পুড়ে যায়।[২০]

এছাড়াও, ২৩ এপ্রিল ইসরায়েলি বসতিকারীরা পশ্চিম তীরের উত্তরের বারদালা গ্রামে ফিলিস্তিনি বাড়ি ও পশু খামারে আগুন লাগায়।[২১]

দাবানল

[সম্পাদনা]

২০২৫ সালের ৩০ এপ্রিল সকালে, ইসরায়েলের ইয়োম হাজিকারন (শহীদ স্মরণ দিবস) উপলক্ষে ছুটির দিনে, জেরুজালেম শহরের উপকণ্ঠে এশতাওললাত্রুন এর মধ্যবর্তী এলাকায় দাবানল শুরু হয় এবং দ্রুত ছড়িয়ে পড়ে। ইসরায়েলি কর্তৃপক্ষ জানায় যে, নেভে শালোম এলাকাটি আগুনের কেন্দ্রবিন্দু ছিল এবং আরও পাঁচটি গুরুত্বপূর্ণ পয়েন্ট চিহ্নিত করে: হাইওয়ে ৩ (ইসরায়েল), কানাডা পার্ক, মেসিলাত সিয়োন, হারেল এবং রামাত বেইত শেমেশ[২২][২৩]

ইসরায়েল অগ্নি ও উদ্ধার পরিষেবার জেরুজালেম জেলার কমান্ডার শমূলিক ফ্রিডম্যান জানান, সকাল প্রায় ৯:৩০টার দিকে মেসিলাত সিয়োনের কাছে আগুন লাগে এবং প্রবল বাতাসে তা পশ্চিমদিকে ছড়িয়ে পড়ে, পরে পূর্বদিকে অগ্রসর হয়। তিনি এটাও বলেন যে, এটি সম্ভবত ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে বড় দাবানল এবং তখনও নিয়ন্ত্রণের বাইরে ছিল। ইহুদি ন্যাশনাল ফান্ড অনুমান করে যে প্রায় ১১,৭০০ দুনাম এলাকা আগুনে পুড়ে গেছে এবং কানাডা পার্ক প্রায় সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে।[২৪]

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, হাইওয়ে ১ (ইসরায়েল–ফিলিস্তিন)-এর ওপর ঘন ধোঁয়া জমেছে। এই মহাসড়কটি জেরুজালেম ও তেল আবিবকে সংযুক্ত করে।[২৫] অন্তত নয়জনকে তাদের গাড়ি থেকে উদ্ধার করা হয়,[২২] এবং অনেকেই গাড়ি ফেলে হেঁটে পালিয়ে যায়।[২৬] তিনটি খালি গাড়ি ও একটি ট্রাক আগুনে পুড়ে যায়।[২৩] আগুন ছড়িয়ে পড়ে মোদি'ইন শহরের কাছাকাছি পাহাড়ে,[২৭] এবং লাত্রুন এর আর্মার্ড কর্পস মেমোরিয়াল সাইট ও যাদুঘর-এ রাখা অবসরে যাওয়া ট্যাংকের আশপাশেও আগুন লাগে।[২৮]

আগুন একটি ক্যাথলিক আশ্রমের কাছাকাছিও পৌঁছে যায়। তবে জেরুজালেমের লাতিন প্যাট্রিয়ার্কেট জানায়, ক্ষয়ক্ষতির মাত্রা নিরূপণ করার জন্য তখনও সময় প্রয়োজন।[২৯] একটি সামরিক ঘাঁটি আগুনে আটকে পড়ে এবং সেখানে সেনারা ফাঁদে পড়ে যায়।[৩০] পরে পেতাহ টিকভা অঞ্চলের খোলা এলাকায়ও আগুনের খবর পাওয়া যায়।[৩১]

প্রথমদিকে ঘণ্টায় ৪০ মাইল বেগে বাতাস বইছিল, যার ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।[৩২] দিন বাড়ার সঙ্গে সঙ্গে বাতাসের গতি ৯০–১০০ কিমি প্রতি ঘণ্টায় পৌঁছায়।[২৪] প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, "শুকনো পরিবেশ ও প্রবল বাতাসের মারাত্মক সংমিশ্রণে" আগুন আরও ভয়াবহ হয়েছে।[৩৩] তিনি আরও সতর্ক করেন, এই বাতাস "সহজেই আগুনকে জেরুজালেম শহরের উপকণ্ঠে এমনকি শহরের অভ্যন্তরে ঠেলে দিতে পারে"।[২৭] শীতকাল তুলনামূলকভাবে হালকা হওয়ায় গাছপালার শুকনো অবস্থাও দাবানল ছড়াতে সহায়ক হয়েছে।[৩৪] অনেক অঞ্চলে তাপমাত্রা ছিল ৩৬° থেকে ৩৯° সেলসিয়াস, আর আর্দ্রতা নেমে গিয়েছিল ১০%-এর নিচে। নেগেভ মরুভূমির পশ্চিমাংশে বৃষ্টিপাত হলেও, তা দাবানল নেভানোর জন্য যথেষ্ট ছিল না।[৩৫] বাতাসের গতি ৯৫ কিমি/ঘ (৬০ মা/ঘ)-এর বেশি থাকায় কিছু সময়ের জন্য অগ্নি নির্বাপক বিমান চলাচল বন্ধ রাখতে হয়।[৩৬]

পরদিন (১ মে) স্থানীয় সময় বিকেল প্রায় ৫টার দিকে পাঁচটি এলাকায় সক্রিয়ভাবে আগুন জ্বলছিল। তখন ৭৬টি অগ্নি ও উদ্ধার দল, চারটি অগ্নি নির্বাপক বিমান এবং ৪০টি এটিভি (ATV) আগুন নেভানোর কাজে নিয়োজিত ছিল।[৩৭] সেদিন সন্ধ্যা ৬টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে ঘোষণা দেওয়া হয়।[৩৮]

সেদিন রাতের মধ্যে দমকল বাহিনী গিভাত ওয়াশিংটন এলাকাসহ কিছু ছোট খণ্ডে জ্বলতে থাকা আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ চালিয়ে যায়।[তথ্যসূত্র প্রয়োজন]

এই দাবানল ২ মে ২০২৫-এ শেষ হয়, এর আগ পর্যন্ত ২৫,০০০-রও বেশি দুনাম এলাকা আগুনে পুড়ে গেছে।[তথ্যসূত্র প্রয়োজন]

জরুরি প্রতিক্রিয়া

[সম্পাদনা]

৩০ এপ্রিল সন্ধ্যা নাগাদ ইসরায়েল অগ্নি ও উদ্ধার পরিষেবা মোট ১৬৩টি দমকল দল ও ১২টি অগ্নি নির্বাপক বিমান মোতায়েন করে। হোম ফ্রন্ট কমান্ডপ্রযুক্তি ও লজিস্টিক অধিদপ্তর ৫০টির বেশি দমকল গাড়ি, একাধিক সন্ধান ও উদ্ধার দল এবং ৩,০০,০০০ লিটারেরও বেশি পানি সরবরাহ করে।[২৪] ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বহু নির্মাণযন্ত্রও কাজে লাগায়।[৩৯]

আইডিএফ প্রধান এয়াল জমির সেনাবাহিনীকে দাবানলে সহায়তার নির্দেশ দেন।[২৪] ইসরায়েলি বিমান বাহিনী (IAF) একাধিক অগ্নি নির্বাপক দল মোতায়েন করে এবং চারটি লকহিড মার্টিন সি-১৩০জে সুপার হারকিউলিস (Lockheed Martin C-130J Super Hercules) ভারী পরিবহন বিমান ব্যবহার করে, যেগুলি রাতে ৯৫-টিরও বেশি বার আগুন প্রতিরোধক পদার্থ (fire retardant) ফেলে। বিমান বাহিনীর ইউনিট ৬৬৯ হেলিকপ্টার ও একটি বিচক্রাফ্ট কিং এয়ার বিমানে করে অনুসন্ধান চালায়। ইউনিট ৯৯০০, যা সামরিক গোয়েন্দা অধিদপ্তর (ইসরায়েল)-এর অংশ, বিমান ও স্যাটেলাইটের মাধ্যমে আগুনের মানচিত্র তৈরি করে।[৩৯]

আন্তর্জাতিক সহায়তা

[সম্পাদনা]

দাবানলের পর ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সাআর যুক্তরাজ্য, ফ্রান্স, চেক প্রজাতন্ত্র, সুইডেন, আর্জেন্টিনা, স্পেন, উত্তর ম্যাসেডোনিয়া এবং আজারবাইজানসহ একাধিক দেশের কাছে সহায়তা চেয়েছেন। এর আগে ইসরায়েল আনুষ্ঠানিকভাবে গ্রিস, সাইপ্রাস, ক্রোয়েশিয়া, ইতালি এবং বুলগেরিয়ার কাছে সহায়তার আবেদন জানায়। ক্রোয়েশিয়া ও ইতালি তিনটি কানাডিয়ার সিএল-৪১৫ (Canadair CL-415) অগ্নি নির্বাপক বিমান পাঠায়।[৪০]

রোমানিয়া জানায় যে তারা দুইটি বিমান পাঠাবে। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে মানুয়েল আলবারেস ঘোষণা দেন, তার দেশ দুইটি অগ্নি নির্বাপক বিমান পাঠাবে এবং ফ্রান্স একটি বিমান পাঠানোর ঘোষণা দেয়। ইকুয়েডর ও ইউক্রেনসহ কয়েকটি দেশ "সহায়তা প্রদানে আগ্রহ" প্রকাশ করে, এবং কয়েকটি দেশ হেলিকপ্টার পাঠানোর প্রস্তাব দেয়। ফিলিস্তিনি কর্তৃপক্ষ জেরুজালেম অঞ্চলে দমকল দল পাঠানোর প্রস্তাব দেয়, তবে ইসরায়েল সেই প্রস্তাবের জবাব দেয়নি।[৪০]

প্রভাব

[সম্পাদনা]

কোনো গুরুতর আহতের খবর পাওয়া যায়নি,[৪১] তবে অন্তত ১৮ জনকে কাপলান মেডিকেল সেন্টারশামির মেডিকেল সেন্টার-এ ভর্তি করা হয় ধোঁয়ায় শ্বাসকষ্ট বা দগ্ধ হওয়ার কারণে। এদের মধ্যে দুজন গর্ভবতী নারী এবং এক ও ছয় মাস বয়সী দুই শিশু ছিল। শামির মেডিকেলে ভর্তি বেশিরভাগ রোগী লাত্রুন এলাকা থেকে এসেছিলেন। আরও ১০ জনকে হাসপাতালে ভর্তি না করেই চিকিৎসা দেওয়া হয়।[২৪] মাগেন ডেভিড আদম (Magen David Adom) জানায়, শত শত মানুষ ঝুঁকিতে ছিল।[৪২] অন্তত ১৭ জন দমকলকর্মী আহত হন, যাদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়।[৩৯]

এই আগুনে ৭,০০০-রও বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়।[৩১] আশপাশের অন্তত ১০টি জনপদ খালি করা হয়, যার মধ্যে ছিল নেভে ইলান, শোরেশ, নাতাফ, ইয়াদ হাশমোনা, এশতাওল ও মিশমার আয়ালোন। এল’আদ আংশিকভাবে খালি করা হয়।[২৪][৪৩] পরদিন সকল বাসিন্দাকে ঘরে ফিরতে দেওয়া হয়।[৩৯]

হাইওয়ে ১ (ইসরায়েল–ফিলিস্তিন), যা জেরুজালেমতেল আবিবকে সংযুক্ত করে, আগুনের কারণে বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি হাইওয়ে ৩ (ইসরায়েল), হাইওয়ে ৪২৪, হাইওয়ে ৪৪৪ এবং হাইওয়ে ৪৪ (ইসরায়েল)-ও বন্ধ ছিল। ইসরায়েল রেলওয়ে জেরুজালেম ও মোদি’ইন এর মধ্যকার ট্রেন চলাচল বন্ধ করে দেয়, আশদোদ অঞ্চলেও ট্রেন চলাচল স্থগিত হয়।[২৫][৪৩]

আইকিউএয়ার (IQAir) জানায়, দাবানলের সময় জেরুজালেমে বিশ্বে সবচেয়ে খারাপ বায়ু মান দেখা যায়।[৪৪] ১ মে-র মধ্যে ইহুদি ন্যাশনাল ফান্ড অনুমান করে, প্রায় ২০,০০০ দুনাম এলাকা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ১৩,০০০ দুনাম ছিল বনাঞ্চল।[৩৯] ইসরায়েল অগ্নি ও উদ্ধার পরিষেবা জানায়, কোনো বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়নি।[৪৫] পশ্চিম তীরে অবস্থিত কানাডা পার্ক-এর প্রায় ৭০% পুড়ে যায় এবং এই ক্ষয়ক্ষতির তুলনা করা হয় ২০১০ মাউন্ট কারমেল বন দাবানল-এর সঙ্গে, যেখানে ৪৪ জন প্রাণ হারিয়েছিল।[৪১]

লাতিন প্যাট্রিয়ার্কেট-এর মুখপাত্র ফারিদ জুবরান জানান, কিছু ক্যাথলিক সম্প্রদায়ের কৃষিজমি ও কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে ঐতিহাসিক কোনো গির্জার ক্ষতি হয়নি।[৪৬]

ইসরায়েলের স্বাধীনতা দিবস উপলক্ষে জেরুজালেম, তেল আবিব, আশকেলন, মোদি’ইন, বিএর শেভা, মেভাসেরেত সিয়োন, লোড, এরিয়েল, মা'আলে আদুমিমকিরিয়াত ওনো সহ বিভিন্ন স্থানে অনুষ্ঠান বাতিল করা হয়। মাউন্ট হার্‌জেলে অনুষ্ঠিতব্য বার্ষিক মশাল প্রজ্বালন অনুষ্ঠান, যা ইয়োম হাজিকারন এবং স্বাধীনতা দিবসের মধ্যে রূপান্তর চিহ্নিত করে, সেটিও বাতিল করা হয়। এর পরিবর্তে ২৮ এপ্রিলের মহড়ার ভিডিও প্রচার করা হয়।[২৮] অপহৃত ও নিখোঁজ পরিবার ফোরাম (Hostages and Missing Families Forum) তেল আবিবের Hostages Square-এ পরিকল্পিত সমাবেশ বাতিল করে এবং গায়িকা সারিত হাদাদপে’এর তাসি আশকেলনে তাদের সংগীতানুষ্ঠান স্থগিত করেন।[৪৭]

১ মে পর্যন্ত দাবানলের কারণ তদন্তাধীন ছিল। জেরুজালেম জেলার দমকল কমান্ডার শমূলিক ফ্রিডম্যান সাংবাদিকদের জানান, আগুন লাগার কারণ সম্পর্কে তাদের কোনো স্পষ্ট ধারণা নেই এবং তারা মূলত আগুন নিয়ন্ত্রণ ও নির্বাপণে মনোনিবেশ করছেন।[৪৮][৪৯] হিব্রু গণমাধ্যম জানায়, প্রাথমিক তদন্তে অনুমান করা হয়েছে যে, পর্যটকদের অবহেলাই দাবানলের সম্ভাব্য কারণ। চ্যানেল ১৩ জানায়, মেসিলাত সিয়োন এলাকায় আগুন লাগার আগের কয়েক ঘণ্টায় গড়ের চেয়ে বেশি ভ্রমণকারী উপস্থিত ছিলেন।[৫০]

ইসরায়েলের রাষ্ট্রপতি ইসহাক হার্‌জগ ও সাবেক সংসদ সদস্য ডভ খেনিন সহ কয়েকজন দাবানলের জন্য "জলবায়ু সংকট"-কে দায়ী করেন।[৫১]

ইচ্ছাকৃত অগ্নিসংযোগের অভিযোগ

[সম্পাদনা]

৩০ এপ্রিল সন্ধ্যায় ইসরায়েলি কর্মকর্তারা দাবি করেন, কয়েকজন ফিলিস্তিনিকে ইচ্ছাকৃত অগ্নিসংযোগের সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে।[৫২][৫৩] এদের মধ্যে একজনের কাছ থেকে আগুন লাগানোর উপকরণ—লাইটার, তুলা এবং অন্যান্য দাহ্য বস্তু—উদ্ধার করা হয়।[৫৪]

একই দিনে, হামাস (Hamas) একটি টেলিগ্রাম বার্তায় ফিলিস্তিনিদের আহ্বান জানায় যেন তারা "ক্ষেত, বন এবং বসতিগুলিতে" আগুন লাগায়।[৫৪][৫৫][৫৬][৫৭]

১ মে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেন, দাবানলের সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে ১৮ জনকে আটক করা হয়েছে। কিন্তু পরে পুলিশ সূত্রে জানা যায়, প্রকৃতপক্ষে মাত্র তিনজনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে একজন আগেই আটক ছিলেন এবং তার আটককাল বৃদ্ধি করা হয়েছে।[৫৮][৫৯]

প্রতিক্রিয়া

[সম্পাদনা]

ইসরায়েলের রাষ্ট্রপতি ইসহাক হার্‌জগ অগ্নিনির্বাপক কর্মীদের সকল প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানান এবং দাবানলকে জলবায়ু সংকট-এর সঙ্গে সম্পৃক্ত করেন। তিনি বলেন, এই আগুন এবং জলবায়ু পরিবর্তনের প্রেক্ষিতে জনগণকে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে এবং এই পরিবর্তন মোকাবিলায় সিদ্ধান্ত ও আইন প্রণয়ন করতে হবে।[৬০]

ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির, যিনি অগ্নি নির্বাপক বিভাগও তত্ত্বাবধান করেন, তিনি দাবানলের জন্য সরাসরি ফিলিস্তিনিদের দায়ী করেন এবং তাদের মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানান।[৪৮]

ইসরায়েল ফায়ার অ্যান্ড এয়ার রেসকিউ অ্যাসোসিয়েশন-এর চেয়ারম্যান ডোভ গানেম জানান, তিনি প্রায় বিশ বছর ধরে দাবানলের প্রস্তুতির অভাব নিয়ে সতর্ক করে আসছিলেন, কিন্তু রাজনীতিবিদদের কাছ থেকে তিনি বরাবরই উপেক্ষার সম্মুখীন হয়েছেন।[১৬]

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পুত্র ইয়ায়ির নেতানিয়াহু সামাজিক মাধ্যমে একটি এখন মুছে ফেলা পোস্টে দাবানল সম্পর্কে ভিত্তিহীন দাবি তোলেন। তিনি অভিযোগ করেন, "কাপলানিস্ট বামপন্থীরা" (সরকার বিরোধী বিক্ষোভকারী) স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল করানোর ষড়যন্ত্র করছে এবং তিনি আশা প্রকাশ করেন যে, “...এই আগুন শুধুই আরবদের কাজ, আমাদের কারও সহযোগিতা ছাড়াই।”[৬১]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "Massive Wildfires Near Jerusalem Prompt Israel to Declare Emergency"। ২৩ এপ্রিল ২০২৫। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২৫
  2. 1 2 "Firefighters battle to extinguish massive fires across Jerusalem area - watch"The Jerusalem Post। ৩০ এপ্রিল ২০২৫। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২৫
  3. 1 2 "Israel deploys troops to control massive wildfires near Jerusalem"France 24। ৩০ এপ্রিল ২০২৫। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২৫
  4. 1 2 scheer, steven (৩০ এপ্রিল ২০২৫)। "Israeli wildfires force evacuations, road closures on Memorial Day"Reuters। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২৫
  5. "Israel police close roads, evacuate residents as fires spread near Jerusalem"The Times of India। ৩০ এপ্রিল ২০২৫। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২৫
  6. "Israeli wildfires force evacuations, road closures on Memorial Day"The Straits Times। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২৫
  7. 1 2 "Israel evacuates several towns, calls for international help to fight wildfires caused by heat wave"। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২৫
  8. "Wildfire spreads around Jerusalem as Israel asks Italy, Greece for help - AL-Monitor: The Middle Eastʼs leading independent news source since 2012"। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২৫
  9. Tamari, Liran; Turgeman, Meir (৩০ এপ্রিল ২০২৫)। "Drivers trapped in cars, others escape on foot as flames engulf main Jerusalem highway | dramatic images"Ynetnews। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২৫
  10. Liphshiz, Cnaan (১৩ জানুয়ারি ২০২২)। "Invasive species, protests and forest fires: How planting a tree in Israel became controversial"Jewish Telegraphic Agency। সংগ্রহের তারিখ ১ মে ২০২৫
  11. Deborah Sontag. "Arboreal Scandal in Israel: Not All of the Trees Planted There Stay Planted". The New York Times, July 3, 2000
  12. "PIJ.ORG: The Jewish National Fund: How the Land Was 'Redeemed' By Dan Leon"PIJ.ORG। সংগ্রহের তারিখ ১ মে ২০২৫
  13. Nathan, Susan (2005) op cit pages 151–152
  14. (Hebrew) - https://deshe.org.il/wp-content/uploads/2019/01/jerusalem_small.pdf#page=318 ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৯ ডিসেম্বর ২০২২ তারিখে
  15. 1 2 Surkes, Sue (১ মে ২০২৫)। "Government accused of failing to take fire threat seriously despite years of warnings"। সংগ্রহের তারিখ ১ মে ২০২৫
  16. Hasson, Nir (১ মে ২০২৫)। "Analysis | The Jerusalem Wildfires Are No Surprise, but Israel Ignored All Warnings"Haaretz। সংগ্রহের তারিখ ১ মে ২০২৫
  17. Hasson, Nir (১ মে ২০২৫)। "The Jerusalem Wildfires Are No Surprise, but Israel Ignored All Warnings"Haaretz। সংগ্রহের তারিখ ১ মে ২০২৫
  18. "Towns evacuated, drivers abandon vehicles as intense heat and high winds fuel huge brush fires"। ২৩ এপ্রিল ২০২৫। ২৩ এপ্রিল ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২৫
  19. Staff, ToI। "After 20-hour battle, massive brush fire near Jerusalem brought under control"। ৩০ এপ্রিল ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২৫
  20. Shezaf, Hagar। "Israeli settlers torched homes, goat pen, shot at Palestinian residents in West Bank"Haaretz.com। ২৬ এপ্রিল ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ মে ২০২৫
  21. 1 2 উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; :7 নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  22. 1 2 উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; :12 নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  23. 1 2 3 4 5 6 উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; :22 নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  24. 1 2 উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; :9 নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  25. "On Its 77th Independence Day, Israel Is on Edge – and in Flames"Haaretz। ৩০ এপ্রিল ২০২৫। ১ মে ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২৫
  26. 1 2 উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; :32 নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  27. 1 2 উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; auto নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  28. Hazboun, Ibrahim; Becatoros, Elena (৩০ এপ্রিল ২০২৫)। "A wildfire closes main highway linking Tel Aviv to Jerusalem and sends 12 people to the hospital"The Washington Post। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২৫
  29. "Massive Fires Trap Soldiers at Israeli Military Base"। Iran Press। ৩০ এপ্রিল ২০২৫। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২৫
  30. 1 2 উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; :10 নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  31. Tamari, Liran; Turgeman, Meir (৩০ এপ্রিল ২০২৫)। "Wildfire shuts Jerusalem highway amid scenes of horror, triggers mass evacuations across Israel"Ynetnews। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২৫
  32. Boxerman, Aaron (৩০ এপ্রিল ২০২৫)। "Wildfires in Israel Force Towns Near Jerusalem to Evacuate"The New York Times। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২৫
  33. "Israel Declares Emergency Over Fire Blazing Near Jerusalem"Bloomberg। ৩০ এপ্রিল ২০২৫। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২৫
  34. "Meteorological Service warns severe weather conditions to continue amid blazes"The Jerusalem Post। ৩০ এপ্রিল ২০২৫। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২৫
  35. "Israel wildfires prompt emergency response and international firefighting aid"। ১ মে ২০২৫। সংগ্রহের তারিখ ১ মে ২০২৫
  36. (Hebrew, N12) - https://mobile.mako.co.il/news-israel/2025_q2/Article-0865bd3210c8691026.htm?pId=173113802&main_article=2
  37. "Israel brings fire near Jerusalem 'under control', reopens roads"France 24। ১ মে ২০২৫। সংগ্রহের তারিখ ১ মে ২০২৫
  38. 1 2 3 4 5 উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; :11 নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  39. 1 2 "Israel scrambles for international aid as wildfires rage near Jerusalem"The Times of Israel। সংগ্রহের তারিখ ১ মে ২০২৫
  40. 1 2 "Jerusalem hills wildfires under control after nearly 30 hours; no major injuries"The Times of Israel। সংগ্রহের তারিখ ১ মে ২০২৫
  41. "Israel facing 'national emergency' as it battles worst fires in a decade, says Netanyahu"The Guardian। ১ মে ২০২৫। সংগ্রহের তারিখ ১ মে ২০২৫
  42. 1 2 উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; :8 নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  43. "Jerusalem air quality among worst in world amid fires - report"The Jerusalem Post। ৩০ এপ্রিল ২০২৫। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২৫
  44. "Wildfire in Israel burns 5,000 acres as drivers forced to flee cars"Sky News। সংগ্রহের তারিখ ১ মে ২০২৫
  45. "Several countries sending firefighting planes to Israel to help tackle major wildfire"ABC News। সংগ্রহের তারিখ ১ মে ২০২৫
  46. "Government cancels all Independence Day events countrywide due to fires"The Jerusalem Post। ৩০ এপ্রিল ২০২৫। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২৫
  47. 1 2 Faouzi, Adil (৩০ এপ্রিল ২০২৫)। "Israel Helpless Against Wildfires, Rushes to Blame 'Terrorism'"Morocco World News। সংগ্রহের তারিখ ১ মে ২০২৫
  48. "What caused the Israel wildfires? At least 18 suspects as arson link probed"The Independent। ১ মে ২০২৫। সংগ্রহের তারিখ ১ মে ২০২৫
  49. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; :152 নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  50. Sales, Ben (১ মে ২০২৫)। "The fires in Israel are under control — but debate is raging over their cause"Jewish Telegraphic Agency। সংগ্রহের তারিখ ১ মে ২০২৫
  51. "Three arrested for suspicion of arson as Israel battles wildfires - report"The Jerusalem Post। ৩০ এপ্রিল ২০২৫। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২৫
  52. "Arson Suspect Arrested as Fires Spread Across Israel, Blocking Independence Day Celebrations"The New York Sun। ৩০ এপ্রিল ২০২৫। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২৫
  53. 1 2 উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; :6 নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  54. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; :5 নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  55. Line, The Media (৩০ এপ্রিল ২০২৫)। "Terrorism suspected in massive fires sweeping Israel, security source says"Ynetnews। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২৫
  56. "Terrorism suspected in massive fires sweeping Israel, security source says"The Jerusalem Post। ৩০ এপ্রিল ২০২৫। ৩০ এপ্রিল ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২৫
  57. Breiner, Josh (১ মে ২০২৫)। "Netanyahu claims 18 arrested over Jerusalem fires, though it's actually only three"Haaretz। ১ মে ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ মে ২০২৫
  58. "Netanyahu claims 18 arrests in Israel fires, police surprised"The Jerusalem Post। ১ মে ২০২৫। সংগ্রহের তারিখ ১ মে ২০২৫
  59. "Herzog says fires are part of 'climate crisis' that must be addressed"www.timesofisrael.com। ১ মে ২০২৫। সংগ্রহের তারিখ ১ মে ২০২৫
  60. Perets, Shir (৩০ এপ্রিল ২০২৫)। "'I hope this was just Arabs': Yair Netanyahu speaks on 'suspicious' timing of fires"The Jerusalem Post। সংগ্রহের তারিখ ১ মে ২০২৫

বহিঃসংযোগ

[সম্পাদনা]

টেমপ্লেট:2025 wildfires