২০২৫ লুভ্র ডাকাতি
২০২৪ সালে গ্যালারি ডি'আপোলোঁ | |
![]() Site of the heist | |
| তারিখ | ১৯ অক্টোবর ২০২৫ |
|---|---|
| সময় | আনু. ০৯:৩০ (সিইএসটি) |
| ঘটনাস্থল | লুভ্র |
| অবস্থান | প্যারিস, ফ্রান্স |
| ধরন | গহনা ডাকাতি |
| ডাকাতিকৃত মূল্য | €৮৮ মিলিয়ন |
২০২৫ সালের ১৯ অক্টোবর, নির্মাণকর্মীর ছদ্মবেশে একদল চোর ফ্রান্সের প্যারিসে অবস্থিত লুভ্রের গ্যালারি ডি'আপোলোঁ ( আক্ষ. 'অ্যাপোলো গ্যালারি' থেকে €৮৮ মূল্যের মূল্যের আটটি ফরাসি রাজ-অলঙ্কার চুরি করে। এই দুঃসাহসিক ডাকাতিতে মোট আট মিনিটেরও কম সময় লাগে। এর মধ্যে চোরেরা জাদুঘরের ভেতরে ছিল মাত্র চার মিনিট। আশ্চর্যের বিষয় হলো, ঘটনাটি ঘটে ঠিক সেই সময়ে, যখন জাদুঘর সাধারণ মানুষের জন্য খোলাই ছিল।[১][২] ১৯৯৮ সালে ল্য শ্যমাঁ দ্য সেভ্র নামক চিত্রকর্মটি চুরির পর, লুভ্রের ইতিহাসে এটিই ছিল প্রথম শিল্পকর্ম চুরির ঘটনা।[৩][৪]
ঘটনার পর, ২৫ অক্টোবর, সাঁ-সাঁ-দ্যনি এলাকা থেকে প্রায় ৩০ বছর বয়সী দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে একজনকে শার্ল দ্য গল বিমানবন্দর থেকে হাতেনাতে ধরা হয়, যখন সে বিদেশে পালানোর জন্য একটি ফ্লাইটে ওঠার চেষ্টা করছিল।[৫][৬]
পটভূমি
[সম্পাদনা]লুভ্রের ষোড়শ শতকে নির্মিত গ্যালারি ডি'আপোলোঁতে ফরাসি রাজ-অলঙ্কারের যা কিছু অবশিষ্ট ছিল, তা প্রদর্শন করা হতো। এর মধ্যে পঞ্চদশ লুইয়ের মুকুট এবং বিখ্যাত হর্টেনসিয়া হীরাটিও অন্তর্ভুক্ত ছিল। [৭]
লুভ্রের ইতিহাসে নথিভুক্ত প্রথম চুরিটি ঘটেছিল ১৯১১ সালে। সেবার ভিনসেনজো পেরুজ্জিয়া নামে জাদুঘরেরই একজন প্রাক্তন কর্মী মোনা লিসা চুরি করেন (যদিও দুই বছর পর ছবিটি ইতালি থেকে উদ্ধার করা হয়)।[৮] এরপর ১৯৯৮ সালে, কামিই কোরোর আঁকা ল্য শ্যমাঁ দ্য সেভ্র চিত্রকর্মটি চুরি হয়ে যায়, যা আজও খুঁজে পাওয়া যায়নি। সেই সময়ে, লুভ্রের তৎকালীন পরিচালক পিয়ের রোজেনবার্গ সতর্ক করে বলেছিলেন যে জাদুঘরের নিরাপত্তা ব্যবস্থা "দুর্বল"।[৯] জাদুঘরের বর্তমান পরিচালক, লোরঁস দে কার, সম্প্রতি প্যারিস পুলিশকে জাদুঘরের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার জন্য অনুরোধ করেছিলেন। সেই নিরীক্ষার পর কিছু পদক্ষেপের সুপারিশ করা হলেও, এই ডাকাতির সময় সেগুলো সবেমাত্র কার্যকর করা শুরু হয়েছিল। [৯] শ্রমিক ইউনিয়নগুলির মতে, কর্মী ছাঁটাইয়ের ফলে লুভ্রের নিরাপত্তা ব্যবস্থা মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছিল, অথচ একই সময়ে জাদুঘরে দর্শকের ভিড় কেবল বেড়েই চলেছিল। উ্যনিওঁ স্যাঁদিকাল সলিদেয়ার নামে একটি ইউনিয়ন এই ডাকাতির দিন, অর্থাৎ ১৯ অক্টোবর ২০২৫-এ, একটি বিবৃতি জারি করে লুভ্রে "নিরাপত্তা কর্মীদের পদ ধ্বংস করার" বিরুদ্ধে অভিযোগ জানায়।[৯]
ফ্রান্সের অন্যান্য জাদুঘরগুলিও সম্প্রতি চোরদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এর মধ্যে রয়েছে ২০২৪ সালের নভেম্বরে কোনিয়াক-জে মিউজিয়াম এবং হিয়েরোঁ মিউজিয়াম, এবং ২০২৫ সালের সেপ্টেম্বরে আদ্রিয়াঁ দ্যুবুশে মিউজিয়ামে চুরির ঘটনা।[১০] এমনকি প্যারিসের জাতীয় প্রাকৃতিক ইতিহাস জাদুঘর থেকেও ১৬ সেপ্টেম্বর ২০২৫-এ প্রায় €৬,০০,০০০ মূল্যের সোনা চুরি হয়।[১১][১২]
ডাকাতি
[সম্পাদনা]ডাকাতিটি ঘটে সকাল আনুমানিক ৯:৩০ মিনিটে জাদুঘরটি দর্শনার্থীদের জন্য খোলার ৩০ মিনিট পর, (সিইএসটি), অর্থাৎ জাদুঘর সাধারণ দর্শকদের জন্য খোলার মাত্র ৩০ মিনিট পরেই।[১৩][১৪]চোরেরা যন্ত্রপাতি সঙ্গে নিয়ে সেন নদীর দিক থেকে ভবনে প্রবেশ করে। নির্মাণকর্মী হিসাবে ছদ্মবেশ নেওয়ার জন্য তারা হলুদ এবং কমলা রঙের জ্যাকেট পরেছিল।[১৪] দলের দুজন সদস্য,[১৫] যাদের মুখ বালাক্লাভা (মুখোশ) দিয়ে ঢাকা ছিল,[১৩] তারা ভবনের দক্ষিণ দিকের একটি দোতলার[১৪] [১০] ব্যালকনিতে ওঠার জন্য একটি আসবাবপত্র ওঠানোর লিফট ব্যবহার করে, যা প্যারিসে সাধারণ।[১৫][১৬]
লিফটের প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রবেশের পর,[১৭] তারা একটি ডিস্ক কাটার[১৪] দিয়ে কাঁচের জানালা কেটে গ্যালারি ডি'আপোলোঁতে ঢোকে। আর সাথে সাথেই নিরাপত্তা অ্যালার্ম বেজে ওঠে।[১৫] এরপর তারা প্রহরীদের তাদের বৈদ্যুতিক যন্ত্রপাতি দিয়ে ভয় দেখিয়ে দুটি কাঁচের শোকেস থেকে নয়টি অলঙ্কার তুলে নেয়।[১০][১৮] যে লিফটটি দিয়ে তারা ঢুকেছিল, সেটি ব্যবহার করেই জাদুঘর থেকে বেরিয়ে এসে তারা মোটর স্কুটার নিয়ে অপেক্ষায় থাকা দলের বাকি দুই সদস্যের সাথে যোগ দেয়।[১৯] [১৬] তবে পালানোর সময়, 'সম্রাজ্ঞী ইউজিনির মুকুট'টি রাস্তায় তাদের হাত থেকে পড়ে যায়, ফলে তাদের হাতে থাকা অলঙ্কারের সংখ্যা কমে আটটি হয়ে যায়।[২০] পালানোর আগে তারা লিফটটির বাস্কেটে আগুন লাগানোরও চেষ্টা করেছিল।[১৫] চোরেরা সেন নদীর তীর ধরে প্রথমে প্যারিসের রিং রোড এবং তারপর দক্ষিণগামী এ৬ হাইওয়ে ধরে পালিয়ে যায়।[২১][২২] গোটা ডাকাতির এই ঘটনাটি আট মিনিটেরও কম সময়ে ঘটে, যার মধ্যে চোরেরা জাদুঘরের মূল ভবনের ভেতরে ছিল মাত্র চার মিনিট।[১]
চুরি যাওয়া জিনিসপত্র
[সম্পাদনা]সংস্কৃতি মন্ত্রক জানিয়েছে যে চুরি যাওয়া জিনিসগুলির মধ্যে ছিল:
- রানি মারি-আমালি এবং রানি হর্টেনসের নীলার সেটের টিয়ারা, হার এবং একটি কানের দুল।
- সম্রাজ্ঞী মারি লুইসের সেটের পান্নার হার এবং একজোড়া পান্নার দুল।
- সম্রাজ্ঞী ইউজেনি দ মন্দিহোর স্মারক ব্রোচ, বুকের ওপর পরার একটি বড় ধনুকাকৃতি ব্রোচ এবং তাঁর টিয়ারা।[২৩][২৪]
পালানোর সময় চোরদের হাত থেকে 'সম্রাজ্ঞী ইউজিনির মুকুট'টি পড়ে যায়, যেটি পরে "ভীষণ ক্ষতিগ্রস্ত" অবস্থায় উদ্ধার করা হয়। এর কারণ হলো, চোরেরা শোকেসের একটি অত্যন্ত ছোট ছিদ্র দিয়ে জোর করে মুকুটটি টেনে বের করার চেষ্টা করেছিল। পরিচালক দে কার জানিয়েছেন যে, "প্রাথমিক মূল্যায়নে মনে হচ্ছে, বোঝা যায় যে একটি সূক্ষ্ম পুনরুদ্ধার সম্ভব"।[২৫][২৬][যাচাইকরণ ব্যর্থ হয়েছে] প্যারিসের প্রসিকিউটরের দপ্তর জানিয়েছে যে, আরও একটি রত্নখচিত জিনিসও পড়ে গিয়েছিল, কিন্তু সেটি ঠিক কী ছিল, তা তারা খোলসা করেনি।[১৫] গণমাধ্যম এবং বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন যে চোরেরা গ্যালারিতে থাকা বেশ কয়েকটি অত্যন্ত মূল্যবান হীরাতে হাত দেয়নি; যেমন 'রিজেন্ট' (কেবল এই একটি হীরার দামই €৫১ মিলিয়ন,[২৭] সাঁসি এবং হর্টেনসিয়া।[২৮][২৯][৩০]
সিকিউটর লর বেকুও বলেছেন যে, "লুভ্রের কিউরেটর (রক্ষক) ক্ষতির পরিমাণ €৮৮ মিলিয়ন বলে অনুমান করেছেন" কিন্তু তিনি আরও যোগ করেন যে, "এর চেয়েও বড় ক্ষতি হলো ফ্রান্সের ঐতিহাসিক ঐতিহ্যের।"[৩১][৩২][৩৩]
- চুরি যাওয়া সামগ্রী
- রানি মারি-আমালি এবং রানি হর্টেনসের নীলার সেটের টিয়ারা
- একই সেটের হার
- একই সেটের কানের দুল
- সম্রাজ্ঞী মারি লুইসের সেটের পান্নার হার
- সম্রাজ্ঞী মারি লুইসের সেটের পান্নার কানের দুল
- সম্রাজ্ঞী ইউজিনির টিয়ারা
- সম্রাজ্ঞী ইউজিনির বড় ধনুকাকৃতি ব্রোচ
- সম্রাজ্ঞী ইউজিনির মুকুট (উদ্ধারকৃত, ক্ষতিগ্রস্ত)
তদন্ত
[সম্পাদনা]প্যারিসের প্রসিকিউটরের দপ্তর এই ঘটনার তদন্ত শুরু করে।[৩৪] প্রসিকিউটর লর বেকুও জানান, এই তদন্তের জন্য ৬০ জনকে নিয়োগ করা হয়েছে।[৩৫] স্বতবে পরবর্তী এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী লরঁ নুনিয়েজ বলেন যে, ১০০ জনেরও বেশি তদন্তকারীকে এই কাজে লাগানো হয়েছে।[৩৬]
পুলিশ চোরদের পালানোর পথ ধরে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে।[৩৭] ছবিতে দেখা যায়, জাদুঘরের পাশে একটি ছোট ট্রাক দাঁড়িয়ে আছে এবং সেটির লিফট ভবনের দোতলার একটি ব্যালকনি পর্যন্ত ওঠানো।[৩৮] ল্য পারিজিয়াঁ পত্রিকা জানায় যে, পুলিশ ঘটনাস্থল থেকে বৈদ্যুতিক যন্ত্রপাতি, একটি ব্লোটর্চ, পেট্রল, গ্লাভস, একটি ওয়াকিটকি, একটি কম্বল এবং (পড়ে যাওয়া) মুকুটটি উদ্ধার করেছে।[৩৯]
শনিবার, ২৫ অক্টোবর, এই ডাকাতির সাথে জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয। তাদের মধ্যে একজনকে শার্ল দ্য গল বিমানবন্দর থেকে ধরা হয়।[৪০][৪১] তদন্তকারীরা জানিয়েছেন যে, অপরাধস্থলে ফেলে যাওয়া একটি হেলমেট থেকে পাওয়া ডিএনএ নমুনার সাথে আটক সন্দেহভাজনদের একজনের ডিএনএ মিলে গেছে।[৪২] তবে, সন্দেহ করা হচ্ছে যে এই ফরাসি রাজ-অলঙ্কার ডাকাতিতে মোট চারজন জড়িত ছিল।[৪৩][৪৪]
পরবর্তী প্রভাব
[সম্পাদনা]ডাকাতির পরপরই জাদুঘরটি খালি করে জনসাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয়।[৪৫][৪৬][৪৭] ২০ অক্টোবর ইন্টারপোল এই অলঙ্কারগুলিকে তাদের চুরি হওয়া শিল্পকর্মের ডেটাবেসে তালিকাভুক্ত করে।[৪৮] ২২ অক্টোবর জাদুঘরটি পুনরায় খোলা হলেও, গ্যালারি ডি'আপোলোঁ বিভাগটি দর্শকদের জন্য বন্ধ রাখা হয়।[৪৯]
ডাকাতির পর, ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ একটি পূর্ববর্তী নিরাপত্তা নিরীক্ষার সময় করা সুপারিশগুলি "দ্রুতগতিতে কার্যকর" করার নির্দেশ দেন।[৫০]
২২ অক্টোবর ২০২৫-এ, জাদুঘরের পরিচালক লোরঁস দে কার-কে সেনেটের সংস্কৃতি কমিটির সামনে আইন প্রণেতাদের প্রশ্নের মুখোমুখি হতে হয়। সেখানে তিনি জাদুঘরের নজরদারি ব্যবস্থার ত্রুটিগুলি স্বীকার করে নেন এবং উল্লেখ করেন যে, চুরির সময় ভবনের কিছু অংশ বাইরের ক্যামেরার আওতায় ঠিকমতো ছিল না।[৫১] দে কার এও নিশ্চিত করেন যে, তিনি ডাকাতির দিনই সংস্কৃতি মন্ত্রকের কাছে তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছিলেন, কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়।[৫১][৫২]
প্রতিক্রিয়া
[সম্পাদনা]রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ এই ডাকাতির নিন্দা জানিয়ে বলেছেন:
লুভ্রে সংঘটিত এই চুরি আমাদের সেই ঐতিহ্যের ওপর একটি আক্রমণ, যাকে আমরা সযত্নে লালন করি, কারণ এটি আমাদের ইতিহাস। আমরা এই শিল্পকর্মগুলি উদ্ধার করব এবং অপরাধীদের বিচারের আওতায় আনা হবে। প্যারিস প্রসিকিউটরের দপ্তরের নেতৃত্বে, এটি নিশ্চিত করার জন্য সর্বত্র সবকিছু করা হচ্ছে। ‘লুভ্র নিউ রেনেসাঁ প্রজেক্ট’, যা আমরা জানুয়ারিতে শুরু করেছিলাম, তাতে নিরাপত্তা জোরদার করার ব্যবস্থা রাখা হয়েছে। যা কিছু আমাদের স্মৃতি ও সংস্কৃতিকে গঠন করে, এটি তার সংরক্ষণ ও সুরক্ষার নিশ্চয়তা দেবে।[৫৩]
স্বরাষ্ট্রমন্ত্রী নুনিয়েজ এটিকে একটি "বড় ডাকাতি" বলে অভিহিত করেছেন এবং বলেছেন যে চুরি হওয়া সামগ্রীগুলি "অপরিমেয় ঐতিহাসিক মূল্যের"।[৫৪] [৫৫]
সংস্কৃতি মন্ত্রী রাশিদা দাতি টিএফ১ চ্যানেলকে বলেন: "আমরা কিছু ফুটেজ দেখেছি: তারা সাধারণ মানুষকে আক্রমণ করেনি; তারা শান্তভাবে চার মিনিটের মধ্যে ঢুকেছে, শোকেস ভেঙেছে, লুটের জিনিসপত্র নিয়েছে এবং বেরিয়ে গেছে। কোনও রকম হিংসাত্মক ঘটনা ঘটেনি, (কাজটি) খুবই পেশাদার।"[৫৬]
বিচার মন্ত্রী জেরাল্ড দারমানা এই ডাকাতির ফলে ফ্রান্সের ভাবমূর্তির যে ক্ষতি হয়েছে, সে সম্পর্কে বলেন, "লোকেরা প্যারিসের ঠিক মাঝখানে একটি ফার্নিচার লিফট পার্ক করতে পারল, কয়েক মিনিটের মধ্যে লোকজনকে সেটিতে চড়িয়ে অমূল্য রত্ন হাতিয়ে নিতে পারল এবং এর মাধ্যমে ফ্রান্সের ভাবমূর্তিকে ভয়ানকভাবে ক্ষুণ্ণ করল।"[৫৭]
রাজনৈতিক প্রতিপক্ষরা এই ডাকাতির ঘটনাকে কাজে লাগিয়ে বর্তমান সরকারের কঠোর সমালোচনা করেছে। ন্যাশনাল অ্যাসেম্বলিতে ইউডিআর দলের নেতা এরিক সিওত্তি এই ডাকাতিকে "[বর্তমান সরকারের] পতনের চূড়ান্ত প্রতীক" হিসাবে বর্ণনা করেছেন। তিনি আরও বলেন যে, এই ধরনের একটি ঘটনা ঘটতে দেওয়ার মাধ্যমে "গোটা জাতিকেই হুমকির মুখে ফেলা হয়েছে"। কমিউনিস্ট সেনেটর ইয়ান ব্রোসা-ও সম্প্রতি জাদুঘরের "অসহনীয় পরিস্থিতি" নিয়ে ধর্মঘটের বিষয়ে সরকারের দুর্বল প্রতিক্রিয়ার সমালোচনা করেছেন।[৩৪]
বোকার, যে সংস্থাটি এই চুরিতে ব্যবহৃত ফার্নিচার লিফটটি তৈরি করেছিল, তারা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট প্রকাশ করে, যা ভাইরাল হয়ে যায়। সেই পোস্টে তারা তাদের পণ্যের গতি এবং নিঃশব্দে কাজ করার ক্ষমতার ওপর আলোকপাত করে।[৫৮][৫৯]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 Atkinson, Emily (২২ অক্টোবর ২০২৫)। "It took fewer than eight minutes for the robbery to unfold - here's how"। BBC News (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। ২২ অক্টোবর ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০২৫।
- ↑ "Louvre closed for the day after robbery of 'priceless' jewelry"। Le Monde (ইংরেজি ভাষায়)। ১৯ অক্টোবর ২০২৫। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০২৫।
- ↑ Schofield, Hugh (১৯ অক্টোবর ২০২৫)। "How common are thefts from the Louvre?"। BBC News (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০২৫।
- ↑ "Police hunt Louvre jewel thieves as questions swirl over museum's security"। The Washington Post। ২০ অক্টোবর ২০২৫। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০২৫।
- ↑ "Dois suspeitos foram presos por roubo de joias no Louvre, aponta mídia francesa"। g1 (Portuguese ভাষায়)। ২৬ অক্টোবর ২০২৫। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০২৫।
{{সংবাদ উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক) - ↑ "Two arrested over theft of jewels at Louvre museum in Paris"। BBC News। ২৬ অক্টোবর ২০২৫। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০২৫।
- ↑ Walker, Genevieve (১৯ অক্টোবর ২০২৫)। "Everything to Know About the Louvre's Apollo Gallery, the Site of the Jewelry Heist"। ELLE Decor (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০২৫।
- ↑ Hassan, Adeel; Walker, Mark (২০ অক্টোবর ২০২৫)। "Other Brazen Art Heists Like the Louvre Jewelry Theft"। New York Times (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০২৫।
- 1 2 3 "Louvre heist raises decades old questions about museum security"। France24। ১৯ অক্টোবর ২০২৫। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০২৫।
- 1 2 3 Aikman, Ian; Hagan, Rachel (১৯ অক্টোবর ২০২৫)। "Everything we know about the Louvre jewellery heist"। BBC News (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। ১৯ অক্টোবর ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০২৫।
- ↑ "Gold worth 600,000 euros stolen in Paris museum heist"। France 24 (ইংরেজি ভাষায়)। ১৭ সেপ্টেম্বর ২০২৫। ১৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ Nierenberg, Amelia (২১ অক্টোবর ২০২৫)। "Suspect Charged in Paris Museum Heist (No, Not That One)"। The New York Times। পৃ. A-১। ২২ অক্টোবর ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- 1 2 Stargardter, Gabriel; de La Hamaide, Sybille (১৯ অক্টোবর ২০২৫)। "Thieves rob priceless jewels from Paris' Louvre in brazen heist"। Reuters। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০২৫।
- 1 2 3 4 "Cambriolage au Louvre : ce que l'on sait sur le vol spectaculaire de bijoux "d'une valeur inestimable"" (ফরাসি ভাষায়)। TF1। ১৯ অক্টোবর ২০২৫। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০২৫।
- 1 2 3 4 5 Porter, Catherine; Breeden, Aurelien (২০ অক্টোবর ২০২৫)। "In Just 7 Brazen Minutes, Thieves Grab 'Priceless' Jewels From Louvre"। The New York Times। পৃ. A-১। ২০ অক্টোবর ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- 1 2 Henley, Jon (২৩ অক্টোবর ২০২৫)। "Louvre thieves' slow-motion getaway using furniture lift was caught on video"। The Guardian (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0261-3077। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০২৫।
- ↑ Adamson, Thomas (১৯ অক্টোবর ২০২৫)। "Thieves strike Louvre in brazen jewel heist as the world's most visited museum shuts"। AP News (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০২৫।
- ↑ Goillandeau, Martin; Danaher, Caitlin (১৯ অক্টোবর ২০২৫)। "Thieves steal 'priceless' jewelry from the Louvre in seven-minute raid"। CNN (ইংরেজি ভাষায়)। ১৯ অক্টোবর ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০২৫।
- ↑ Rebecca Rosman, Masked thieves steal 'priceless' jewels from the Louvre Museum ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৯ অক্টোবর ২০২৫ তারিখে, NPR (19 October 2025).
- ↑ Vanity Fair। ২০ অক্টোবর ২০২৫ https://www.vanityfair.com/style/photos/what-was-stolen-in-the-louvre-jewel-heist। ২১ অক্টোবর ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০২৫।
{{ম্যাগাজিন উদ্ধৃতি}}:|title=অনুপস্থিত বা খালি (সাহায্য) - ↑ "Cambriolage au musée du Louvre : les quatre suspects toujours poursuivis"। Franceinfo। ২১ অক্টোবর ২০২৫।
- ↑ Décugis, Jean-Michel (১৯ অক্টোবর ২০২৫)। "Le musée du Louvre cible d'un braquage ce dimanche, des bijoux dérobés"। Le Parisien। ১৯ অক্টোবর ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ Stargardter, Gabriel; de La Hamaide, Sybille (১৯ অক্টোবর ২০২৫)। "What jewels did the Louvre thieves target?"। Reuters। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০২৫।
- ↑ "Eight 'priceless' objects stolen in Louvre museum heist named – as authorities reveal details of daring raid"। Sky News। ১৯ অক্টোবর ২০২৫। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০২৫।
- ↑ Chrisafis, Angelique (২২ অক্টোবর ২০২৫)। "Louvre director acknowledges 'terrible failure' after €88m jewel heist"। The Guardian (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0261-3077। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০২৫।
- ↑ "Louvre jewels heist live updates: Museum director answers questions"। BBC News (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০২৫।
- ↑ Londas, Laura (২২ অক্টোবর ২০২৫)। "Légende, pouvoir, malédiction : quelle est l'histoire du diamant Régent, épargné lors du braquage du Louvre ? - Elle"। Elle France (ফরাসি ভাষায়)।
- ↑ Pizzirani, Daniela (২০ অক্টোবর ২০২৫)। "What we know about the Louvre jewellery heist"। ABC News (অস্ট্রেলীয় ইংরেজি ভাষায়)।
- ↑ Bajos, Par Sandrine (১৯ অক্টোবর ২০২৫)। "Musée du Louvre cambriolé : quels sont les bijoux exposés dans la galerie d'Apollon visée par les voleurs ?"। Le Parisien (ফরাসি ভাষায়)।
- ↑ Billault, Jérémy; Bégot, Amandine (২০ অক্টোবর ২০২৫)। ""Ils sont très revendables" : comment les cambrioleurs peuvent écouler les bijoux volés au musée du Louvre"। RTL (ফরাসি ভাষায়)।
- ↑ "Louvre heist: Stolen jewellery worth €88m, prosecutor says"। BBC News (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। ২১ অক্টোবর ২০২৫। ২১ অক্টোবর ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০২৫।
- ↑ "Stolen jewels in Louvre heist valued at €88 million" (ইংরেজি ভাষায়)। ২১ অক্টোবর ২০২৫। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০২৫।
- ↑ "Louvre heist losses estimated at 88 million euros"। France 24 (ইংরেজি ভাষায়)। ২১ অক্টোবর ২০২৫।
- 1 2 Porter, Catherine; Breeden, Aurelien (২০ অক্টোবর ২০২৫)। "In Just 7 Brazen Minutes, Thieves Grab 'Priceless' Jewels From Louvre"। The New York Times। পৃ. A-১। ২০ অক্টোবর ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।Porter, Catherine; Breeden, Aurelien (20 October 2025). "In Just 7 Brazen Minutes, Thieves Grab 'Priceless' Jewels From Louvre". The New York Times. p. A-1. Archived from the original on 20 October 2025.
- ↑ "Client Challenge"। www.ft.com। ১৯ অক্টোবর ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০২৫।
- ↑ Henley, Jon (২২ অক্টোবর ২০২৫)। "The Louvre's new must-see? The broken window smashed by thieves in €88m jewel heist"। The Guardian (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0261-3077। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০২৫।
- ↑ Aikman, Ian; Hagan, Rachel (১৯ অক্টোবর ২০২৫)। "Everything we know about the Louvre jewellery heist"। BBC News (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। ১৯ অক্টোবর ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০২৫।Aikman, Ian; Hagan, Rachel (19 October 2025). "Everything we know about the Louvre jewellery heist". BBC News. Archived from the original on 19 October 2025. Retrieved 19 October 2025.
- ↑ "Smashed window among latest pictures from the scene"। BBC News। ১৯ অক্টোবর ২০২৫। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০২৫।
- ↑ Goillandeau, Martin; Danaher, Caitlin (১৯ অক্টোবর ২০২৫)। "Thieves steal 'priceless' jewelry from the Louvre in seven-minute raid"। CNN (ইংরেজি ভাষায়)। ১৯ অক্টোবর ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০২৫।Goillandeau, Martin; Danaher, Caitlin; Vandoorne, Saskya (19 October 2025). "Thieves steal 'priceless' jewelry from the Louvre in seven-minute raid". CNN. Archived from the original on 19 October 2025. Retrieved 19 October 2025.
- ↑ "Dois suspeitos foram presos por roubo de joias no Louvre, aponta mídia francesa"। g1 (Portuguese ভাষায়)। ২৬ অক্টোবর ২০২৫। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০২৫।
{{সংবাদ উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক)"Dois suspeitos foram presos por roubo de joias no Louvre, aponta mídia francesa" [Two suspects were arrested for jewelry theft at the Louvre, French media reports]. g1 (in Portuguese). 26 October 2025. Retrieved 26 October 2025. - ↑ "Two arrested over theft of jewels at Louvre museum in Paris"। BBC News। ২৬ অক্টোবর ২০২৫। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০২৫।"Two arrested over theft of jewels at Louvre museum in Paris". BBC News. 26 October 2025. Retrieved 26 October 2025.
- ↑ Castano, Aicha (২৬ অক্টোবর ২০২৫)। "French police arrest 2 Louvre jewel heist suspects amid manhunt"। ABC News। London।
- ↑ Walcott, Escher; Quinn, Liam (২৬ অক্টোবর ২০২৫)। "2 Suspects Arrested in Connection with 7-Minute Jewelry Heist at Paris' Louvre Museum"। People। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০২৫।
- ↑ Lapham, Jake (২৬ অক্টোবর ২০২৫)। "Two arrested over theft of jewels at Louvre museum in Paris"। BBC News। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০২৫।
- ↑ "Watch: Crowds evacuate Louvre after heist"। BBC News। ১৯ অক্টোবর ২০২৫। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০২৫।
- ↑ Chrisafis, Angelique (১৯ অক্টোবর ২০২৫)। "'Priceless' jewellery stolen from Louvre in raid by 'experienced' thieves"। The Guardian (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0261-3077। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০২৫।
- ↑ Corbet, Sylvie (২০ অক্টোবর ২০২৫)। "Louvre remains closed one day after jewel heist"। AP News (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০২৫।
- ↑ "Interpol adds Louvre jewels to stolen art database"। Urgent Matter (ইংরেজি ভাষায়)। ২২ অক্টোবর ২০২৫। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০২৫।
- ↑ Davies, Maia (২২ অক্টোবর ২০২৫)। "Louvre reopens three days after French crown jewels stolen"। BBC News। ২২ অক্টোবর ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০২৫।
- ↑ Henley, Jon (২২ অক্টোবর ২০২৫)। "The Louvre's new must-see? The broken window smashed by thieves in €88m jewel heist"। The Guardian (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0261-3077। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০২৫।Henley, Jon (22 October 2025). "The Louvre's new must-see? The broken window smashed by thieves in €88m jewel heist". The Guardian. ISSN 0261-3077. Retrieved 22 October 2025.
- 1 2 Kirby, Paul; Jordan, Dearbail (২২ অক্টোবর ২০২৫)। "No camera covered Louvre wall where jewel thieves broke in, director says"। BBC News। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০২৫।
- ↑ Chrisafis, Angelique (২২ অক্টোবর ২০২৫)। "Louvre director acknowledges 'terrible failure' after €88m jewel heist"। The Guardian (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0261-3077। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০২৫।Chrisafis, Angelique (22 October 2025). "Louvre director acknowledges 'terrible failure' after €88m jewel heist". The Guardian. ISSN 0261-3077. Retrieved 23 October 2025.
- ↑ Emmanuel Macron [@EmmanuelMacron] (১৯ অক্টোবর ২০২৫)। "Le vol commis au Louvre est une atteinte à un patrimoine que nous chérissons car il est notre Histoire. Nous retrouverons les œuvres et les auteurs seront traduits en justice. Tout est mis en œuvre, partout, pour y arriver, sous la conduite du parquet de Paris. Le projet Louvre Nouvelle Renaissance, que nous avons engagé en janvier, prévoit un renforcement de la sécurité. Il sera le garant de la préservation et de la protection de ce qui constitue notre mémoire et notre culture." (টুইট) (ফরাসি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০২৫ – টুইটার এর মাধ্যমে।
- ↑ Lapham, Jake, সম্পাদক (১৯ অক্টোবর ২০২৫)। "Thieves steal jewels of 'incalculable' value in seven-minute heist at Louvre museum in Paris" (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। BBC News। ১৯ অক্টোবর ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০২৫।
- ↑ Adamson, Thomas (১৯ অক্টোবর ২০২৫)। "Thieves strike Louvre in brazen jewel heist as the world's most visited museum shuts"। AP News (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০২৫।Adamson, Thomas (19 October 2025). "Thieves strike Louvre in brazen jewel heist as the world's most visited museum shuts". AP News. Retrieved 19 October 2025.
- ↑ "Thieves pull off daring daylight heist, stealing priceless jewels from Paris's Louvre Museum"। News.Az। ১৯ অক্টোবর ২০২৫। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০২৫।
- ↑ Lockhart, Alastair (২০ অক্টোবর ২০২৫)। "Louvre remains closed after robbery of priceless jewellery leaves France 'humiliated'"। The Standard (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০২৫।
- ↑ Jovanovic, Dragana (২৪ অক্টোবর ২০২৫)। "Company who made lift used in Louvre heist goes viral with social post"। ABC News (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০২৫।
- ↑ Cole, Deborah (২৩ অক্টোবর ২০২৫)। "'Quiet as a whisper': German firm launches ad campaign after lift used in Louvre heist"। The Guardian (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0261-3077। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০২৫।
